এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | ১৮ জানুয়ারি ২০০৮ ১৮:৫০697108
  • বিজিনেস প্ল্যানও হোক, বিপ্লবও হোক, সবই যখন ভার্চুয়াল ;-)))

    http://sify.com/news/fullstory.php?id=14590979
  • sarathi | ০৫ আগস্ট ২০০৮ ১৩:৩৭697109
  • গত কয়েকদিনের খবরাখবর দেখে মনে হচ্ছে টাটা প্রকল্পের এবার ঢাকিশুদ্ধু বিসর্জন

    উত্তরাখন্ড বা পুনেতেই হবে হয় তো, যাক গে আপাতত প: বঙ্গে শান্তি বিরাজিত হোক
  • Arijit | ০৫ আগস্ট ২০০৮ ১৫:৫১697110
  • সকলে একটু সিপিএম-অসিপিএম-তৃণমূলের বাইরে এসে বলুন তো কারখানাটা হওয়া উচিত, কি উচিত নয়? এখন যে হইচইটা চলছে সেটা কতদূর যৌক্তিক? টাটা-রা এখান থেকে কারখানা সরিয়ে উত্তরাখণ্ডে করলে লাভ বা ক্ষতি কি হতে পারে?
  • kallol | ০৫ আগস্ট ২০০৮ ১৬:২৫697111
  • অনিচ্ছুক জমির মালিকদের জমি ফেরত তো দেওয়া যাবে না। ওদের সাথে (মমতার সাথে নয় - জমির মালিকদের সাথে) সরকার কথা বলুক। সরকার যখন টাটাকে জমি দেওয়ার দায় নিজের ঘাড়ে নিয়েইছে, তখন এটাও করতে হবে।
    এই জমি নেওয়ার ব্যাপারটা প্রথম থেকে স্বচ্ছ থাকলে এটা হতো না। তখন জবরদস্তি করে আর স্থানীয় পার্টির নেতাদের ওপর নির্ভর করে এই হালটা হয়েছে। মমতা তো তার সুযোগ নেবেই। মমতা মুখ্যমন্ত্রী হলে কি সিপিএম ছেড়ে দিতো?
  • kallol | ০৫ আগস্ট ২০০৮ ১৬:২৮697112
  • আর, মাঝে মাঝে আজকালে পড়তাম লোকে জমির ক্ষতিপূরণের টাকায় কি ভালো আছে। টি ভি কিনেছে, চায়ের দোকান দিয়েছে, তার ওপর সুদের টাকায় মাছ-ভাত খাচ্ছে। তারপরও এসব ঝামেলা করার লোক মমতা পাচ্ছে কোত্থেকে?
  • Arijit | ০৫ আগস্ট ২০০৮ ১৬:৩৪697113
  • প্রথমটা তো করা যেতেই পারে, এবং উচিত। দ্বিতীয়টাতেও এগ্রীড। কিন্তু যদি এক কথার উত্তর দিতে হয়, তাহলে এই কটা কোশ্চেন রাখবো -

    (১) সিঙ্গুরে ন্যানোর কারখানা হওয়া কি উচিত? (হ্যাঁ/না)
    (২) কারখানা অন্য কোথাও চলে গেলে (আজকের আবাপ দ্রষ্টব্য) কি ক্ষতি হবে? (হ্যাঁ/না)
    (৩) এই মুহুর্তে যে ব্যাপারগুলো ঘটছে তাতে কি আদৌ কারো ভালো হবে? (হ্যাঁ/না)
  • kallol | ০৫ আগস্ট ২০০৮ ১৭:০০697114
  • আজকে দাঁড়িয়ে প্রথম দুটো প্রশ্নের কোন মানে নেই।
    আজ যখন লোকে তাদের জমি থেকে উচ্ছেদ হয়ে গেছে তখন কারখানা হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই। তর্কের খাতিরে ধরা যাক কারখানা হলো না তাহলেও কি ঐ জমিগুলো মালিকেরা ফেরত পাবে? ঐ জমিতে চাষ করে যারা বেঁচে থাকতো তারা কি আবার আগের যাপনে ফিরে যেতে পারবে? যদি তা পারে, তবে কারখানা না হওয়াই ভালো। কিন্তু ফিরে যাওয়া আজ আর আইনত বা অন্য কোন ভাবেও সম্ভব নয়।
    তৃতীয় প্রশ্নের উত্তরে :
    এখন রাজনৈতিক দলগুলো (কোন ব্যতিক্রম না রেখেই) যাই করুক, কারুর ভালোর জন্যই করে না, করে নিজেদের ফয়দার জন্য। তাতে কখনো কখনো কারুর কারুর ভালো হয়ে যায়।
  • Arijit | ০৫ আগস্ট ২০০৮ ১৭:০৪697115
  • মানে আছে কল্লোলদা। যদি আজকের কাগজের হুমকিটা সত্যি হয়। সেক্ষেত্রে কিন্তু আমও যাবে, ছালাও যাবে।
  • kallol | ০৫ আগস্ট ২০০৮ ১৭:৩১697116
  • ঐ জন্যই মানে নাই। এখন তো একটাই জবাব হয় - কারখানাটা হোক। সেটা চরম কারখানা বিরোধী লোকেও বলবে যদি না অন্য কোন উদ্দেশ্য থাকে।
    সেকারনেই তো লিখলাম - ফিরে যাবার যখন কোন উপায় নেই - তখন এই প্রশ্নেরও কোন মানে নেই।
  • Arijit | ০৫ আগস্ট ২০০৮ ১৭:৩৫697118
  • তাইলে এখন যে ঘটনাগুলো ঘটছে তার উদ্দেশ্য কি?

    আমার বাড়িতে শুনি যে এগুলো সব টাকার খেলা - কেউ চায় কারখানা অন্য কোথাও হোক, তাই এগুলো করানো হচ্ছে - টাটাও একসময় এই টাইপের দাবি করেছিলো। এটাকে আমার অবিশ্যি কন্সপিরেসী থিওরী বলে মনে হয়। কিন্তু কেন, সেটাও প্রশ্ন। আনরেজিস্টার্ড বর্গাদারদের কথা মাথায় রেখেও প্রশ্ন থেকে যায়।
  • kallol | ০৫ আগস্ট ২০০৮ ১৭:৩৮697119
  • তবে হঠাৎ একটা কথা মনে এলো। ঐ হুমকির কথা শুনে মনে এলো। যদি টাটারা চলে যেতে চায় - তো যাক। বলে দাও ফোট বে!
    তারপর ঐ জমিগুলো আবার সরকার অধিগ্রহণ করে ওখানে সমবায় চাষ করুক। যারা ঐ সব জমিতে কাজ করতো তারাই করুক - সমবায়ের একজন হয়ে। যাই হোক, জমিগুলো অসম্ভব উর্বর। তাতেও ওখানকার লোকের কর্মসংস্থান হবে।
    কিন্তু তা তো জনগনের সরকারের পক্ষে সম্ভব নয়। হলুদ প্যান্ট পড়তে হবে।
  • Arijit | ০৫ আগস্ট ২০০৮ ১৭:৪৩697120
  • ইকনমিক্সে আটকাবে। অ্যাডমিনিস্ট্রেশনেও। Kolkhoz আর Sovkhoz এর দিন কি আছে এখন? যৌথখামারের স্বপ্ন দেখলেও? জানি না।
  • r | ০৫ আগস্ট ২০০৮ ১৭:৪৭697121
  • ধোর! শিল্পফিল্প কাটাও তো। যেরকম আছি ঠিকই তো আছি। মাঝখানে ফালতু প্যাঁচাল পাড়ো কেন? কুমড়ো ফুল ভাজা মুসুর ডাল দিয়ে চাড্ডি ভাত খাব, ঝিক্কু ঝিকু অটোতে পাছু ঠেকিয়ে ঢিকিস ঢিকিস আপিস যাব, হয় ঘোঁতর ঘোঁতর ঘুমাবো নয় মুখটি বুজে ছেতরে ছেতরে কাজ নামাব, আবার ঝিক্কু ঝিক্কু করে বাড়ি ফিরে বগল চুলকুতে চুলকুতে ঘুমিয়ে পড়ব। ঢপের শিল্প!
  • kallol | ০৫ আগস্ট ২০০৮ ১৭:৪৯697122
  • উদ্দেশ্য আর কি - এই দ্যাখ, দিদির কি জোর! এটুকু লোকে বলা ছাড়া। আর উত্তরাখন্ড বা মহারাষ্ট্রের কেউ বা কারা এর পেছেনে পয়সা ঢালছে কি না ? খুব বিচিত্র কিছু নয়। পয়সাটা মমতাই পাচ্ছে তার কোন মানে নেই। মমতার কিছু ""পলিটিকাল গাইড"" আছে, তারা সময় সময় বদলে যায়। এক সময় আবাপের সুমন ছিলো, এখন অন্য কেউ/কারা। আমি জানি তারা কারা। কিন্তু নাম বলায় অসুবিধা আছে। তারা পয়সা পেলে অবাক হবো না।
  • kallol | ০৫ আগস্ট ২০০৮ ১৭:৫৪697123
  • কেন? সমবায় মানেই রাশিয়া-চীন কেন? কৃষিও তো একটা শিল্প হয়ে উঠতে পারে। প্রফেশনালি ম্যানেজড কৃষি। যতদূর জানি IIM-এও Agri Mgmnt পড়ানো হয়। যদিও ওতেই নাকি সিট খালি থাকে।
  • kallol | ০৫ আগস্ট ২০০৮ ১৭:৫৭697124
  • কারা কোথায় নাট-বল্টু সেদ্ধ আর স্প্রিং ভাজা খেয়ে হোলিপটকারে চড়ে অপিস যায় কে জানে!
  • r | ০৫ আগস্ট ২০০৮ ১৮:০২697125
  • ঢপের শিল্প, ঢপের বাঙালী, ঢপের সিপিএম, ঢপের তৃণমূল ও ঢপের পশ্চিমবঙ্গ। পুরো মালটাই ঢপের চপ। এখনও বেঁচে আছি কি করে কে জানে! নিজেদের মধ্যে ক্যালাকেলি করে এই জাতটা শেষ হয়ে যায় না কেন?
  • r | ০৫ আগস্ট ২০০৮ ১৮:০৫697126
  • যত তাড়াতাড়ি আমরা ধ্বংস হয়ে যাই, পৃথিবীর তাতেই মঙ্গল।
  • Arijit | ০৫ আগস্ট ২০০৮ ১৮:১৩697127
  • কি এনলাইটমেন্ট;-)
  • san | ০৫ আগস্ট ২০০৮ ১৮:১৫697130
  • আজ সর্বত্রই মহৎ ভাবের উজ্জীবিত প্রকাশ দেখা যাচ্ছে :-)
  • r | ০৫ আগস্ট ২০০৮ ১৮:১৯697131
  • একমাত্র বায়োডাইভার্সিটির মারাত্মক ক্ষতি হতে পারে। এইরকম বিচিত্র জাত ত্রিভুবনে আর পয়দা হবে কি করে?
  • Du | ০৫ আগস্ট ২০০৮ ২২:৪৩697132
  • যৌথ কেন আবার? আমার বাপের জমি আমি কেন ছাড়বো?
  • kallol | ০৬ আগস্ট ২০০৮ ১০:৩৩697133
  • বাপের জমি বুদ্ধ-টাটার ভোগে যাওয়া তো আর আটকাতে পারো নি বাওয়া। তাই সমবায়।
    তবে যা হবে না, তাই নিয়ে কথা বলে লাভ নেই। ওটা নিয়ে তাঙ্কিÄক কচকচি চলতে পারে। কৃষিতে শিল্পায়নের কে-কি-কেন-কবে-কোথায়-কিভাবে।
    তবে সরকার আজও আন্দোলনকারীদের সাথে কথা বলতে আগ্রহী - কিন্তু কিছুতেই জমির মালিকদের সাথে নয়।
    যাক গে।
  • kallol | ০৬ আগস্ট ২০০৮ ১০:৪২697134
  • Greenpeace delivers thousands of roses to
    Mr. Ratan Tata. One of them had your name on it.

    Dear kallol

    Last week, thousands of people urged us to send a rose on their behalf to Mr. Ratan Tata and, with a typical act of Gandhigiri, thank him in advance for stopping the destructive port in Dhamra.

    This afternoon, on behalf of thousands of concerned Tata customers, Greenpeace activists personally delivered thousands of roses directly to Mr.Tata's Bombay House office. Each tagged with a ‘thanks in advance’ note.

    If you needed any proof that creative, non-violent direct action can be an effective tool to embarrass powerful corporations, consider that it's exactly stuff like this that has brought the Tatas from a position of aloof indifference to a point where they're hiring international ‘Public Relations’ experts and contracting agencies to track what thousands of blogs are saying about the Tatas and their environmental record.

    We wish that instead of all this, they'd simply admit they've made a blunder, relocate the port and leave the turtles in peace!

    The campaign to protect the endangered Olive Ridley Turtles is getting stronger by the day because 90,000 of Tata's own customers know they're being heard, and the shrill voice of public outrage is beginning to hurt the right ears.

    Congratulations for coming so far, and so fast. A lot more is about to happen, it's going to need your help, and I look forward to counting on your support once again.

    Ashish Fernandes
    Oceans Campaigner, Greenpeace India


    র - তাহলে বাঙ্গালী ছাড়াও আরও পচ্চুর লোকজন আছে - যারা কেন যে ধ্বংস হয়ে যায় না!!!
  • h | ০৬ আগস্ট ২০০৮ ১১:০০697135
  • বুদ্ধদেব রিজাইন করে ইলেক্‌শন ডাকুন। ম্যান্ডেট নিয়ে যে ক্ষমতায় আসবে সে কাজকম্ম করুক। ইলেকশন ডিবেটে শিল্পায়ন নিয়ে আলোচনা হোক। আগের বার শুধু স্বপ্নসন্ধান হয়েছে, এইবার আলোচনা হোক।
    তবে আমি হলপ করে বলতে পারি, মমতা-সোমেন,কংগ্রেস, বা বিভিন্ন সম্ভাবনাময় কম্বাইন বা সিপিআই এম বা নতুন বা পুরোনো লেফট আলাইনমেন্ট, একস্ট্রিম লেফট, একস্ট্রিম রাইট, পোলিটিকাল ইসলামের কম্বাইন, এমনকি ব্রাত্য বসু বা কৌশিক সেন বা বিভিন্ন টেলি বা প্রিন্ট-আলোকবর্ত্তিকারা মুখ্যমন্ত্রী বা শিল্পমন্ত্রী হলেও শিল্পনীতি কিস্যু বদলাবে না। তখন নতুন ধরণের লব্জ তৈরী হবে এছাড়া কিসু নয়। জনকল্যানকামী বিকল্পের সন্ধান এখনকার পোলিটিকাল স্পেকট্রামে কারোর দেওয়া সদিচ্ছা বা ক্ষমতা ব ওভারল পরিস্থিতি কোনোটাই নাই। আর ডিসেন্ট হ্যান্ডল করার রীতি রাতারাতি বদলে যাবে সরকার বদলালে এটাও মনে করার কোন কারণ নাই। তবে নির্বাচন একটা দরকার। কতগুলো গণতান্ত্রিক ঢপের রি ইটারেশনের জন্য। নতুন শিল্প না হলেও অনেক লোকের চলে যাবে। কৃষি উৎপাদন কমলেও একই লোকের ভালো-ই চলে যাবে। কৃষির উপরে নিরভরশীল মানুষের সংখ্যা কমলেও অনেক লোকের দারিদ্র যাবে না। প্রচুর শিল্প হলেও প্রচুর মানুষ কর্মক্ষেত্রে অবিচারের শিকার হয়েই যাবেন। কৃষি তে উচ্চফলনশীল বিভিন্ন ফসল বা বা* ফল্লেও, বছরের পর বছর যদি খুব ভালো বর্ষা হয় ও, তার নাফা যাবে জমি ওয়ালা কৃষকের হাতে। বাকিরা কুড়িয়ে বাড়িয়েই খাবেন। কিসুই ট্রিকল করবে না। দিনমজুরী বাড়ানোর আন্দোলন হলে তখন গুলি আর সম্পাদকীয় দুটৈ চলবে।
    আশা ভরসার বিশেষ কিছু নাই। অনেক নতুন রেস্তোঁরা খুলছে কলকাতায় এইটা ছাড়া। আর দু:খের কথা এই সম্ভাবনাময় সকালে ব্ল্যাংকি স্বার্থপরের মত একা কেবলি শিভাস চুকচুকাছে। তৃতীয় বিশ্বের পুষ্টির কথা একবারো ভাবছেনা।
  • sarathi | ০৬ আগস্ট ২০০৮ ১১:০৬697136
  • সিঙ্গুরের মানুষ এখন শান্তি চাইছেন, সেটা মনে হয় গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত

    আমার যেসব আত্মীয়,বন্ধু সিঙ্গুরে থাকেন তাদের কাছে শুনেছি গত কয়েকদিনে শ্রমিকদের তাড়ানোর যেসব হুমকি পোষ্টার পড়েছে তার ভাষা মাওবাদী অধুষ্যিত অঞ্চলকেও হার মানাবে আর সামাজিক বয়কটও চলছে একনাগাড়ে

    কারখানা বিরোধীরা চাইছেন না সেটা স্বাভাবিক, কিন্তু যেসব বাসিন্দা স্বপক্ষে ছইলেন তারও বলে্‌ছন কার্খান হলে আমে্‌দর এক্টা সন্ত্রস্ত পরিবেশে বসবাস করতে হবে, তার চেয়ে নেইমামাই ভাল
  • sarathi | ০৬ আগস্ট ২০০৮ ১১:০৮697137
  • "ছিলেন তারাও বলছেন কারখানা হলে আমাদের একটা"
  • h | ০৬ আগস্ট ২০০৮ ১১:১৩697138
  • আমার সম্ভাব্য মুখ্যমন্ত্রীর লিস্টে মেধা পাটকর বাদ পড়ে গেছেন। মিস্টেক। হ্যাঁ উনি মুখ্যমন্ত্রী হলেও কিসুই বদলাবে না।
  • sarathi | ০৬ আগস্ট ২০০৮ ১১:৩০697139
  • যৌথ খামার? বেচারাম মান্না, সুনীল দাসেরা যৌথ খামার চালাবে শুনলে "ঘুড়ায় হাসবো" নয়, ঘেন্না হয় কারণ এদের স্বরূপ কাছ থেকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে

    একটা তথ্য দিই, কিছুদিন আগে সিঙ্গুর ক্লাবমাঠে মারুতি একটা সেলস ক্যাম্প করে, রাত অবধি খানাপিনা চলে তারস্বরে মাইক চালিয়ে, উদ্যোক্তাদের মধ্যে "কৃষিজমি রক্ষা কমিটির" কর্তারা এবং স্থানীয় বিধায়ক পুরোভাগে ছিলেন শুধু মারুতির সাংবাদিক সম্মেলনের সময় আড়ালে চলে যান
  • h | ০৬ আগস্ট ২০০৮ ১১:৫৬697141
  • সারথি, এই শান্তি চাওয়া টা খুব ই ডুবিয়াস। যাদের কর্মসংস্থান নিয়ে সমস্যা হচ্ছে তারা সমস্যা হওয়ার আগে শান্তি চাইতেন এটা ডেফিনিট হলেও, রিহ্যাবিলিটেশন না হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থাকলেও তারা শান্তি চেয়ে যাবেন কন্টি এতটা আশা না করাই ভালো। হয়তো চাইবেন, নিরুপায় হয়ে পরে। যখন দেখবেন যাঁদের সংগে লড়ছেন, তারাও কন্টি শান্তি চাইতে আরম্ভ করেছেন। সে ঠিক আছে। কারণ মানুষের লড়ার বা স্রেফ বাওয়াল করার ক্ষমতার একটা সীমা আছে। আমাদের দেশের বেশির ভাগ সরকারি বা বে সরকারী কর্তৃপক্ষর সেইটেই সবচেয়ে বেশি জোর। কারণ আইন বলে তো কিসু নাই।

    আর বিরোধী পক্ষকে ল্যাম্পুনিং করে কোন লাভ নাই। সমস্ত রাজনৈতিক দলে প্রচুর অসাধু লোক আছে। কিন্তু তাই দিয়ে সিপিআইএমের ছড়ানো পলিসি কে ডিফেন্ড করা যায় না। তৃণমূলের কোন জনদরদী শিল্পনীতি নেই,তৃণমূলের বিভিন্ন নেতারা জমি কেনা বেচায় সরকারের ইনভলভমেন্ট চান না কারণ তাইলে নিজেরা জমির ব্যবসা করতে পারবেন না, এই যে আজকালীয় লজিক এটার ও কোন মানে হয় না। তার একমাত্র কারণ কোনোটা দিয়েই কয়েকটা সিম্পল ফ্যাক্ট কে ঢাকা যায় না। প্রথমত: সিপিআইএমের নিজের শিল্পনীতি বলে কিসু নাই, কারণ সেটা মনমোহনের শিল্পনীতি। দ্বিতীয়ত: সিপিআইএম সরকার অসহ্য ছড়ু ও ক্যালানে সরকার, যারা বিরোধীদের সংগে আলোচনা বলতে পুলিশ বোঝে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন