এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | ২০ জুন ২০১৩ ১২:৩৯607508
  • অস্কার ক্লান্ত--এটাই ফাইনাল টিম নয়, বিগ ফিল আরো পারমুটেশন করবে। তবে ফ্রেড সত্যি ঝুল !
  • b | ২০ জুন ২০১৩ ১২:৪৭607519
  • ৮২-র বিশ্বকাপ হাল্কা মনে আছে। ইটালি-র কাছে হারলো বেঁড়েপাকামি করে। ৮৬-র লসটাও। ফ্রান্সের কাছে টাই ব্রেকারে। জিকো পেনাল্টি মিস করল।
  • + | ২০ জুন ২০১৩ ২৩:১৬607530
  • ফ্রেডকে ঝুল বলা হচ্ছে, ঠিক মানতে পারছিনা। ও কিন্তু আদতে ফার্স্ট স্ট্রাইকার নয়। লিয়েন্ড্রোর চোট বলে চান্স পাচ্ছে। গোলের কাছে কিন্তু পৌঁছায়। আগেরদিন হাল্ক যেটা সহজ মিস করল, ফ্রেড কিন্তু ভালো পজিশনে ছিলো, পাস পায়নি।

    ২ট ম্যাচে ২টো অ্যাসিস্ট ওর। ফ্রেড স্টপারদেরকে প্রচুর ডিস্টার্ব করে, যে কারণে নেইমার এতোটা জায়্গা পায়।

    লুইজ এয়ারের বলে ভালো, কিন্তু স্কিলফুল প্লেয়ারের কাছে সহজেই কাটে, দান্তে ওর থেকে বেটার। রাফায়েলের ডিফেন্স, দানি আল্ভেজের থেকে ভালো।

    এই টিমে কাকা-রামিরেজ দরকার, ফার্স্ট টিমে চান্স পাবেনা, কিন্তু কোনো কঠিন ম্যাচে আটকে গেলে লাগবে। সেমি ফাইনালে বা পরের ইটালী ম্যাচে বোঝা যাবে।

    জাপান হেব্বি খেলেছে। হাইলাইটসে দেখলাম
  • + | ২০ জুন ২০১৩ ২৩:১৯607541
  • অন্য খবর
    Spanish court has charged Lionel Messi and his father due to tax fraud. Both will appear in court on 17th September.

    ৮২-৮৬র যেকটা ভিডিও দেখেছি, সক্রেটিসকে দেখে ভালো লেগেছে, শুধু খেলার জন্য নয়, ফুটবল খেলাটা কত সিম্পল মনে হয়েছে সক্রেটিসের ভিডিও দেখে
  • কৃশানু | ২০ জুন ২০১৩ ২৩:২২607552
  • হাইলাইটস এর লিং দিবি ভাই?
    আমি অনেকদিন গান্ধীকে তুমি বলেছি, আর পারছিনে। আপত্তি থাকলে সত্বর জানাইবা।

    ফ্রেড এর ব্যাপারে ঠিকই বললি। টিম যে ফর্মেশনে খেলছে তাতে অর কন্ট্রিবিউশন আছে। আমি গোল করার হিসেবে বলছিলাম।
    হাল্ক এর পজিশনে কি লুকাস মৌরা খেলতে পারবে?

    আর আল্ভেজ/ রাফায়েল, লুইজ/ দান্তে নিয়ে তো কতদিন বলে আসছি। আরেকটু এক্সপেরিমেন্ট করতে পারে। কাকা-র ব্যাপারেও ঠিক বলেছিস। কিন্তু রামিরেজ কার জায়গায় আসবে? গুস্তাভো আর পলিনহ কে ভালো লাগছে। দুজনেই স্টেডি।
  • + | ২০ জুন ২০১৩ ২৩:৩২607563
  • তুমি বলতে বুঝি!! ক্যানো?? তুই বল।

    এইরে! হাইলাইট্স তো নেট থেকে নামাইনা, আমাদের সেখানে শেয়ারিং যে নেটওয়ার্ক আছে, সেখানে কেউ একটা নামিয়ে রাখে, সেখান থেকে নামাই। হাইলাইট্স সকালে ৯টা থেকে দেখায়

    সকালেই তো বললাম, রাফায়েল-কাকা ফার্স্ট টিমে আসবেনা। কিন্তু চেঞ্জে আসতেই পারে। ৩টে চেঞ্জ তো প্রতি ম্যাচে একই হচ্ছে
  • + | ২০ জুন ২০১৩ ২৩:৩৩607574
  • হিগুয়াইন আর্সেনালে প্রায় কনফার্ম!!

    দরকার ছিলো কি? আমার মতে আর্সেনালের একটা শক্তপোক্ট মিডফিল্ডার দরকার ছিল
  • কৃশানু | ২০ জুন ২০১৩ ২৩:৪২607585
  • ঠিক। কিন্তু ফেলাইনি আসছে তো? নইলে যদি গুস্তাভো কে পেতাম!! সেই সব সোনার দিন এডু আর ভিয়েরা :-(
    ইউতিউব থেকে খুঁজে নিচ্ছি :-) এই সব এর জন্যই হোস্টেলে থাকতে ইচ্ছে করে রে।
  • ppn | ২০ জুন ২০১৩ ২৩:৫৬607596
  • হিগুয়াইনের আসা কনফার্মড।

    কোসিয়েলনি থাকবে? ঃ(

    মিডফিল্ডে একে নিয়ে কথা চলছে।

    http://en.wikipedia.org/wiki/Dimitri_Payet
  • ঊমেশ | ২১ জুন ২০১৩ ১১:২৬607608
  • আর্সেনাল যতক্ষন পর্যন্ত না সাইন করাচ্ছে, তার আগে কোনো গুজব বিশ্বাস করি না। হিগুয়ান নিয়ে খবরটা তাই খুব একটা গুরুত্ব দিচ্ছি না।

    দুবছর আগে তো "জুয়ান মাটা" কে কর্নফার্ম করে ফেলেছে বলে অনেক খবর ছিল, শেষে গেলো চেলসী তে।

    ফেলিনি টা কে পেলে ভালো হয়। ক্যাজোলা এর উপর চাপটা একটু কমবে। রোসেস্কি, ডিয়েবি ভালো প্লেয়ার, কিন্তু ইন্জুরি প্রন। আর দরকার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার।
    "অ্যালেক্স সঙ্গ" এর মতো।
  • ppn | ২১ জুন ২০১৩ ১২:৪৯607619
  • M'Vila কে নিয়ে প্রতি বছর গুজব রটে। এবারো তার ব্যতিক্রম নয়।
  • + | ২১ জুন ২০১৩ ২২:৫০607630
  • ফ্রান্সের প্লেয়ার হলেই নিউক্যসল বা আর্সেনাল বলে একটা গুজব রটিয়ে দিতে হয়। ১০ টা রটালে ২ টো মিলবেই
  • ঊমেশ | ২৩ জুন ২০১৩ ০০:১৭607652
  • টিম লিস্টে পির্লো নেই (এমনকি বেন্চেও নেই) দেখে খেলা দেখার ইচ্ছা কমে গেলো।
  • কৃশানু | ২৩ জুন ২০১৩ ০০:২২607663
  • দে রস্সি ও নেই।
    কিন্তু এই কাদের দিয়ে প্রি ম্যাচ শো করাচ্ছে? জাস্ট কোনো মানে হয় না।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৩ ০০:২৭607674
  • দে রস্সি নেই হলুদ কার্ডের জন্যে, কিন্তু পির্লো কে রেস্ট দিয়েছে।

    ওরা মনে হয় ধরে নিয়েছে পরের ম্যাচ স্পেন এর সাথে।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৩ ০০:৩০607685
  • ইতালী'র ডিফেন্ডার "চেলিনী" কে দেখতে অনেকটা ক্যানাভেরা'র মতো। খেলেও একই পজিশনে।
  • কৃশানু | ২৩ জুন ২০১৩ ০১:২৯607696
  • উফ।। এই দুখানা বাচ্চা। প্রি ম্যাচ আর হাফ টাইম শো। কি ফ্রাস্ত্রেটিং।
  • potke | ২৩ জুন ২০১৩ ০১:৩৯607707
  • দান্তে!!
  • ppn | ২৩ জুন ২০১৩ ০১:৫১607720
  • নেইমার!!!
  • potke | ২৩ জুন ২০১৩ ০১:৫২607731
  • নেইমার---ইতালির এই গোলটা খাওয়ার দরকার ছিল--এতবার ফাউল করছিল নেইমারকে!
  • potke | ২৩ জুন ২০১৩ ০২:০১607742
  • বার্নার্ড নামছে
  • ppn | ২৩ জুন ২০১৩ ০২:২৪607753
  • এইবার স্পেনটাকে পুঁতলেই হয়।
  • কৃশানু | ২৩ জুন ২০১৩ ০২:৩৫607764
  • এভারেজ রেফারিং আরো বাজে হয়ে গেল ইতালি-র দ্বিতীয় গোলে।
    গুস্তাভো আর হার্নানেস আবার ভালো খেললো। অস্কার তেমন কিছু নয়।
    নেইমার ব্রিলিয়ান্ট ফ্রিকিক। ফ্রেড এর দুটো গোলই স্ট্রাইকারোচিত। প্রথমটায় শক্তি আর দ্বিতীতে সেন্স।

    ইতালি-র ফার্স্ট গোলে বালোর এসিস্ট ও দুর্দান্ত। প্রথম ফ্রি-কিক টাও ভালো। তা বাদে ইতালির ফার্স্ট হাফে একটা চান্স। খেলেছে দ্বিতীয় গোল দেবার পর থেকে চতুর্থ গোল খাবার আগে অবধি। পুরো ম্যাচে একবারও মনে হয় নি, ইতালি এ ম্যাচ জিততে বা ড্র করতে পারে।
  • + | ২৪ জুন ২০১৩ ০৯:২১607775
  • দান্তে কিন্তু গুচ্ছ ছড়িয়েছে আগেরদিন। অনেকবার।

    ফ্রেড - কৃশানুদাঃ) বিশেষকরে নেইমারকে তুলে বার্নার্ডকে নামানোর পর কিন্তু ফ্রেড নিচে থেকে খেলছিল, শুধু বক্সে না দাঁড়িয়ে।

    অস্কার কেমন যেন নেতিয়ে আছে, চেলসীর হয়ে বা অলিম্পিকে অনেক বেটার খেলেছে।

    কাল স্পেনের খেলা দেখতে দেখতে কখন ঘুমিয়েছি জানিনা। অ্যালবার প্রথম গোলতা দেখেছিলাম, তাপ্পর ঘুমিয়েছিঃ) কি খেলেছে!! ম্যাচ তো জিতছে, কিন্তু দর্শক ঘুমাচ্ছে
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১০:৩৮607786
  • কাল নাইজেরিয়া স্পেন এর চেয়ে ভালো খেলেছে, যেটুকু দেখলাম :-)
    কিন্তু স্পেন এর পরিবর্ত মিডফিল্ড টা দেখা হোক - ফ্যাব্রেগাস, শান্তি, মাতা !! শালা বিশ্বের যে কোনো দলে চলে আসবে স্পেন আর জার্মানি বাদে।

    ফ্রেড এর ব্যাপারে তোর অবসার্ভেশন তো আগেই মেনে নিয়েছি।

    হ্যা, দান্তে ছড়িয়েছে, আরেকটু গেম টাইম দরকার। আর অস্কার বেচারী-র দরকার রেস্ট।
  • + | ২৪ জুন ২০১৩ ১০:৪০607797
  • শান্তি!!! সে কে ??? কাজোর্লা নাকি!!
  • কৃশানু | ২৪ জুন ২০১৩ ১১:০৬607808
  • অবশ্যই :-)
  • potke | ২৪ জুন ২০১৩ ১১:৩২607819
  • শান্তি ঃ)
  • potke | ২৪ জুন ২০১৩ ১১:৩৩607831
  • আমাগো একপিস গোলি আছিল, শান্তি মজুমদার, সেকি বিষ জিনিস দাদা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন