এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৫৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | ২৮ জানুয়ারি ২০০৭ ১০:২৪561778
  • ------------------------
    নতুন বুলবুলভাজা: পিং পং
    ------------------------
  • Guruchandali | ০৪ ফেব্রুয়ারি ২০০৭ ২৩:৪২561779
  • ------------------------------------------
    নতুন বুলবুলভাজা: রণক্ষেত্রের বাইরে অথবা ভিতরে
    ------------------------------------------
  • pipi | ০৫ ফেব্রুয়ারি ২০০৭ ২১:০৪561780
  • সুন্দর লেখা.... পড়ে মন গুমরায়।
  • Guruchandali | ১১ ফেব্রুয়ারি ২০০৭ ০৯:৪৯561781
  • -----------------------------------------------
    নতুন বুলবুলভাজা: দুই মেরুর গপ্প অথবা পাগলের প্রলাপ
    -----------------------------------------------
  • S | ১১ ফেব্রুয়ারি ২০০৭ ২০:২৬561782
  • কমন কোচ্চেন। বুলবুল এত্ত ক্লিন হচ্ছে কী করে? সবকটা পোস্ট থেকে 'গু'-গুলো হাওয়া! যেমন সবগুলো হয়ে যাচ্ছে সবলো। গুলতানি হচ্ছে লতানি ...
  • Guruchandali | ১৮ ফেব্রুয়ারি ২০০৭ ১০:১৯561783
  • ------------------------------
    নতুন বুলবুলভাজা: রাস্তাঘাটের কথা
    ------------------------------
  • indrani | ১৮ ফেব্রুয়ারি ২০০৭ ১৩:৩৯561784
  • জানা কথা সব-ই। তবু অদ্ভূত ভালো লাগল লেখাটা।
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০০৭ ২০:১০561785
  • অতি ভাল লাগল। "আমাদের মত বেঁটে বেঁটে লোকজন'। দারুন।
  • b | ২৪ ফেব্রুয়ারি ২০০৭ ১৩:০৮561786
  • দময়ন্তীর এই লেখা টা আমার ভালো লাগেনি। কেন সেটা বোঝানোর চেষ্টা করব।

    সাধারণত দময়ন্তী সাবার্বের কথা ভালো লেখে। অভিজ্ঞতা ও নৈকট্য জনিত পর্যবেক্ষণ, বিচক্ষণতা, শ্লেষ এবং সর্বোপরি একটা সাহস দময়ন্তীর লেখার আধার।
    এইটের সঙ্গে আমরা গুচ র পাঠকেরা পরিচিত। রাজ্য সরকার বাহাদুর তথা তাদের মিউনিইপালিটি স্থিত সিভিক চামচা গণের নানা রাস্তা ঘাট না বানানোর ত্যাদড়ামো বা সময় বুঝে বানানোর ও পয়সা মেরে/ পুকুর বুজে স্থাবর সম্পত্তি বানানো র সমালোচনা পর্যন্ত লেখাটা সব ই ঠিক ছিল।
    মোটামুটি সরকারের ও সিপিএমের নিরবচ্ছিন্ন সমালোচনা করে যাওয়া উচিত বলে আমিও মনে করি। সরকারে থাকবে কাজ করবে না, ধ্যাড়াবে, ও করাপশান করবে, অতএব বাংলা সমালোচনা হবে এইটা সাপ্টা যুক্তি এবং আমি সমর্থন করি। এইটে মোটামুটি দময়ন্তী কলম ধরার পর থেকেই করে যাচ্ছেন মন দিয়ে। আমরা যারা দ্বিমত তারাও তর্কে আছি, অসুবিধে নাই।

    তবে আমার ভালো না লাগার মূল কারণ হল লেখাটার শেষে একটা বাজে মেটাফর ও তার বোগাস রাজনৈতিক রেশনালিটি। খারাপ রাস্তার সুযোগ নিয়ে রিক্‌শাওয়ালা ডাঁট দেখিয়ে যাত্রী নিতে অস্বীকার রিক্‌শায় বসেই করুক বা গলবস্ত্র হয়ে করুক তাতে কিছুই এসে যায় না। পোস্টাপিসে এম আই এস রাখেন যারা তাঁদের তুলনায় রিক্‌শাওয়ালা দের সামাজিক অবস্থান স্বাস্থ্য ও উচ্চতা নিরপেক্ষে নীচে। এমনকি রিক্‌শাওয়লারা ব্যক্তিগত ও সংঘটিত ভাবে যদি ধরেই নেওয়া যায় রাস্তাঘাটের উন্নতি নাও চান (লেখাটির আন্ডারটোন এইদিকেই আঙ্গুল দেখাচ্ছে) তা সঙ্কেÄও।
    আমাদের দেশে দুর্বিনীত রিক্‌শাওয়ালা সম্ভবত আর দু চারটে বাড়লে সমস্ত উন্নয়ন ও পাকা রাস্তা গুলো শুধু মল থেকে মলে আর গাড়ির কারখানা থেকে এয়ার্পোর্টে শুধু না গিয়ে বাজারে, গ্রামে, ছোট ও বড় শহরের গরীব পাড়াতেও যেতে বাধ্য হবে।

    এই ছোট ব্যাপারটা হয়ত দময়ন্তী খেয়াল না করে লিখেছে অথবা পাতি মনে করেছে যে সিপিএম এর কোরাপশান ফাল্‌তু রিক্‌শাওয়ালা দের বাড়তে দিচ্ছে। বেনিফিট অব ডাউট একটু অনিচ্ছা সঙ্কেÄও দিচ্ছি, ধরে নিচ্ছি দময়ন্তীর মেটফোরের আক্রমণের লক্ষ্য একটি হারামি রিক্‌শাওয়ালা, পেশায় রিক্‌শাওয়ালারা সবাই নন। দিচ্ছি কারণ যখন মধ্য কলকাতায় রিক্‌শা উঠিয়ে দেওয়ার কথা উঠবে, তখন আবার এই কলমকেই রাজ্য সরকারের রাজনৈতিক দ্বিচারিতা র বিরুদ্ধে কথা বলতে হবে, এবং তখন আমি আবার সমর্থন করলেও করে ফেলতে পারি!

    কোন চিন্তার কারণ নাই, যা উন্ন্যন হসসে, গোটা ভারতেই, শুধু এ বঙ্গে নয়, অচিরেই সমস্ত অস্থায়ী আয়ের মানুষ বিনম্র হয়ে উঠবে, সে শান্তির সকাল ও বর্ষা এক্কেরে দুয়ারে দাড়ায়ে আছে।
  • Guruchandali | ২৫ ফেব্রুয়ারি ২০০৭ ১০:৩৬561788
  • ------------------------------------
    নতুন বুলবুলভাজা: জন এলিয়টের ইচ্ছামৃত্যু
    ------------------------------------
  • d | ২৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:৪৮561789
  • একদম ঠিক। একটা মনভার করা নিখাদ ভালবাসার গল্প।
  • Guruchandali | ০৪ মার্চ ২০০৭ ০৮:৩৪561790
  • ------------------------------------
    নতুন বুলবুলভাজা : দেবতার মৃত্যু
    ------------------------------------
  • pipi | ০৭ মার্চ ২০০৭ ১৮:২৩561791
  • আচ্ছা, শীলা দীক্ষিত এমন দুমদাম কাজকম্ম করেন কি করে? উনার ভোটে হারার ভয় নাই? পিতিবাদ মিছিল মোর্চা জনসভা রেল রোকো চাক্কা জ্যাম এসব হয় না? ভদ্রমহিলাকে তো কাল্টিভেট কত্তে হচ্ছে!
  • S | ০৭ মার্চ ২০০৭ ২৩:৩৭561792
  • উনার হাত পা বাঁধা। উনাকে সমস্তই কর্ত্তে হয় সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সুপ্রিম কোর্টটা দিল্লি শহরেই অবস্থিত তাই উনি বিশেষ কিছু করে উঠতে পারেন না। কংগ্রেস অবশ্য সিলিংয়ের হাত থেকে ব্যবসায়ীদের বাঁচাবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না।
  • Guruchandali | ১১ মার্চ ২০০৭ ২২:১২561793
  • ------------------------------------
    নতুন বুলবুলভাজা : জামাত-উলেমায়ে-হিন্দ
    ------------------------------------
  • d | ১২ মার্চ ২০০৭ ১৬:১২561794
  • লেখকের ডিসক্লেমার অংশে "এই লেখাটিকেই পাঠক/পাঠিকা ......." এখানে "লেখাটিকে"র সাথে বোধহয় একটা "ই" বাড়তি আছে।
  • Arjit | ১২ মার্চ ২০০৭ ১৭:২৫561795
  • জামাত, আর এস এস ইত্যাদিরা যে একই পয়সার এপিঠ ওপিঠ - এই কথাটা কেন যে এখনো লোকে বুঝে উঠলো না...অ্যাকচুয়ালি আমার এই ভোটসর্বস্ব ডেমোক্রেসীর ওপরে সন্দেহ হয়...
  • Du | ১৩ মার্চ ২০০৭ ০০:১৯561796
  • 'বোতলের জিন বেরিয়ে পড়ার ভয় বুকে করেই--' ভয়ংকরভাবে সত্যি। চরম স্পর্শকাতরতাহেতু শুভ বোধ গুলি যে যে সমাজের ভেতর থেকে আসাই সবচেয়ে ভাল -- কিন্তু জানি না সম্ভব কি না --অন্তত: আমাদের দেশের প্রেক্ষাপটে।
  • Guruchandali | ১৬ মার্চ ২০০৭ ১০:০১561797
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : নন্দীগ্রামের সেই রাত
    --------------------------------------------------------

    সপ্তাহিক বুলবুলভাজা ভারতীয় সময় রবিবার আপডেট করা হয়। এ সপ্তাহে কয়েকদিন এগিয়ে আনা হল। পরের সপ্তাহ থেকে আবার যথাসময়ে।
  • atreyi | ১৬ মার্চ ২০০৭ ১০:৪১561800
  • এই সময়ে দাঁড়িয়ে এই লেখাটি প্রকাশ করার মত মানসিকতা ও সাহসের জন্য সৌমিত্রকে আমার অসংখ্য অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে গেলাম। তার সাথে ঈশানকেও, এই লেখা তুলে ধরার জন্য।
  • S | ১৬ মার্চ ২০০৭ ১১:১৬561802
  • হ্যাঁ গো সৈকত, এ কী লিখেছো তুমি? এ কি সত্যি কথা? কীভাবে পেলে তুমি এ খবর???
  • a x | ১৬ মার্চ ২০০৭ ১২:৩৪561803
  • শমীক, মনে পড়ে, সেই সিঙ্গুরের সময় শিশুদের দিয়ে মিছিল নিয়ে কিছু কথা বলেছিলে। আজ এই মেয়েটা যখন প্রাণহীন ভঙ্গীতে, চোখে জলও নেই, বলে "বাবা মিছিলে গেছিল... কুচিয়ে কুচিয়ে মেরেছে" তখনও কি সেই একই কথা মনে হয়?
  • dd | ১৬ মার্চ ২০০৭ ১২:৪৬561804
  • পড়ে কেমন জানি খটকা লাগছে।

    বর্তমানে লিখেছে "বহু লাশ গায়েব "। এই পর্য্যন্ত। অমন গনধর্ষন হয়েছে - এমন কথা কেউ লেখেন নি/ বলেন নি। বর্তমান নয়,মমতা নয়। দেশী বিদেশী কোনো মেডিয়া নয়।

    সি পিএমের কি এতো ই প্রভাব যে আটচল্লিশ ঘন্টা পরেও কেউ এসব নিয়ে টুঁ শব্দটি করবে না।

    আমার ভুগোল জ্ঞান অত্যল্প। তাও মনে হয় সুন্দরবন থেকে কুমীর রক্তের গন্ধে হরিপুর আসছে - এটাও .....

    এই প্রতিবেদন যথার্থ না হলেই সুখী হব।
  • a x | ১৬ মার্চ ২০০৭ ১২:৫৬561805
  • আজকের তারা নিউজে জানিয়েছে আরো ২৭ টি দেহ পাওয়া গেছে হলদি নদীর পশে। ওদের পক্ষেও ৪৮ ঘন্টায়ে রাতারাতি লাশ রপ্তানি একটু কঠিন।
  • LCM | ১৬ মার্চ ২০০৭ ১৩:১০561806
  • dd,
    এখানে ম্যাপ আছে। উল্টোদিকে সুন্দরবন (তবে গভীর সুন্দরবন অন্যদিকে), সাগরদ্বীপ একটু নীচে। ওখানে নদী এত চওড়া, অনেকে ডায়মন্ড হারবার থেকেই গঙ্গা-কে সাগর বলে।



    এটাতে আরও বেটার বোঝা যাবে হয়ত। দ: ২৪ পরগনা-র ম্যাপ। হলদিয়া থেকে খানিকটা নীচে হল এই সব জায়গা।
    http://www.calcuttaweb.com/maps/south24pgs.shtml

    পূর্ব মেদিনীপুর-এর ম্যাপ-এ নন্দীগ্রাম রয়েছে, খেজুরি-ও আছে।
    http://www.calcuttaweb.com/maps/eastmedinipur.shtml
  • B | ১৬ মার্চ ২০০৭ ১৩:৫৪561807
  • এর সঙ্গে যদি কলকাতা চ্যানেলে দেওয়া মানচিত্রটায় বর্ণিত সি পি এম-এর অ্যাকশন প্ল্যানের ম্যাপটা দেওয়া যেতো, তাহলে সৌমিত্র বসুর লেখার যথার্থতা এবং অবশ্যই সত্যতা আরও একটু পরিষ্কার হোত সবার মনে।
  • LCM | ১৬ মার্চ ২০০৭ ১৪:০৩561808
  • প্রসঙ্গত, ১৪ই মার্চ হল কার্ল মার্কস-এর মৃত্যুদিবস।
  • Arijit | ১৬ মার্চ ২০০৭ ১৫:১০561809
  • এতটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যদি সত্যি হয় তাহলে আর কোনদিনও মুখ খুলবো না, কিন্তু যদি মিথ্যে হয়, তাহলে তারা চ্যানেল, সৌমিত্র বসু এবং গুরুচণ্ডা৯কেও এ মিথ্যে প্রচারের জন্যে জবাবদিহি করতে হবে - এবং যদি মিথ্যে হয় তাহলে এটা ক্ষমার অযোগ্য অপরাধ - মৃত্যুকে নিয়ে ঘৃণ্য ব্যবসা।
  • S | ১৬ মার্চ ২০০৭ ১৫:১৬561811
  • সত্যিই খুব কষ্টকর বিশ্বাস করা।

    ঈশান, তোমার বক্তব্য চাই এ ব্যাপারে, সৌমিত্র বসুকেও অনুরোধ করছি এর সত্যতার সপক্ষে তিনি আরও কিছু লিখুন। সত্যিই খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন