এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:১৬555364
  • যাহ আমি সেকেন্ড। ৫৯ র‌্যাংককেও তাহলে হারানো যায়!
  • প্পন | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:১৮555375
  • বোঝো, আর্ভিপি এখন ম্যানিউকে একা টানছে!
  • প্পন | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:২০555386
  • রবিন সিঙের দ্বারা বিশেষ কিছু হবে না। আজকে এক্স্ট্রা টাইমে ওই হেডটা কী করে তেকাঠির মধ্যে রাখতে পারল না কে জানে!
  • প্পন | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:২২555397
  • আর্ভিপি!

    আবার ইনজুরি টাইমে গোল!!
  • গান্ধী | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:২৩555408
  • ওটাই রবিন সিং-এর আসল খেলা। ২ন্ড হাফে যে কি করে সুনীলকে পাশটা দিল কে জানে !!! তবু আজ নো বাজে কথা। তবে এই মেহতাব আর নবী চিরটা কাল আন্ডাররেটেড রয়ে গেল। গোটা টিমে সব থেকে কন্সিসটেন্ট কিন্তু এরা ২জনই।

    ম্যানুর রেজাল্ট কি ???
  • গান্ধী | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:২৫555419
  • রিতদা

    টিমটা ২ন্ড, তবু ৫৯এর ২ন্ড টিম মানে ৬৯ হবেঃ) আমরাও পারি
  • প্পন | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:২৬555430
  • ৮৭ মিনিট অব্দি ১-২ থেকে ৩-২

    আর্ভিপি পেনাল্টি মিস করেও হ্যাট্রিক।
  • গান্ধী | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:২৮555452
  • ইস। আমার ফ্যান্টাসি টিম থেকে এবার বাদ দিলুম, ম্যানুর প্লেয়ারদের আমার টিমে রাখিনা
  • h | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:২৮555441
  • পোডোল্স্কি শালা এসেই গোল পেয়ে গেল। আর আমরা ছড়িয়েই চলেছি।
  • গান্ধী | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:২৯555464
  • হ দা/দি

    কোন দল?
  • aranya | ০২ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৭555475
  • গান্ধী, ইউ মেড মাই ডে। এত আনন্দ হচ্ছে, বলার নয়।
    হ্যাঁ, আমরাও পারি।

    আরও ভাল লাগছে, মেহতাব, নবি দুই বাঙালী ফুটবলারের উল্লেখযোগ্য অবদান রয়েছে, এই টুর্নামেন্ট জয়ের পেছনে। আশা করি, বাংলা থেকে আরও প্লেয়ার উঠবে।

    AIFF- এর এবার অল আউট যাওয়া উচিত, এই ট্রেন্ড যাতে ধরে রাখা যায়, দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা অ্যাকাডেমি হবে শুনেছি, কিছু ট্যালেন্টেড বাচ্চা ছেলেকে ছেঁকে তুলে প্রপার ট্রেনিং দিতে হবে + পুষ্টিকর খাওয়াদাওয়া, দেখা যাক কি হয়, একটু আধটু আশা জাগছে :-)
  • প্পন | ০২ সেপ্টেম্বর ২০১২ ২৩:১৩555486
  • গান্ধী, হ হল পাঁড় লিভারপুল। তুই আর ও একই ডুবন্ত জাহাজের সওয়ারি। ঃ)
  • প্পন | ০২ সেপ্টেম্বর ২০১২ ২৩:১৮555497
  • অরণ্যদা, নতুন কোচ আসার পর পরই ইন্ডিয়ান ফুটবল একটু নড়েচড়ে বসে। বাইরে এক-দুটো টুর্নামেন্ট জেতে। স্টিফেন কন্সটান্টাইন আর বব হাউটনের সঙ্গেও তাই হয়েছে। তারপরে যে তিমিরে থাকার সেই তিমিরেই ফিরে যাবার গল্প।

    এইবারে গল্পটা ভুল প্রমাণিত হলে আমি খুশিই হব। কিন্তু এইসব আধা পেশাদার ক্লাবকর্তা আর ফুল টাইম আখের গুছনো রাজনীতিবিদদের হাতে যদ্দিন ফুটবলের ল্যাজামুড়ো বন্ধক দেওয়া আছে তদ্দিন কিস্যু হবে না।
  • aranya | ০২ সেপ্টেম্বর ২০১২ ২৩:২৭555508
  • প্পন, এগ্রিড। আমরা এখানে ঠাট্টা করে মাঝেমাঝে বলি, আমাদের থেকে কেউ AIFF-এর CEO পোস্ট-টার জন্য অ্যাপ্লাই করলে পারত, এমন কেউ যে ফুটবলকে ভালবেসে সিরিয়াসলি কাজ করার চেষ্টা করবে।

    তবে ক্যামেরুনের এই দ্বিতীয় দলটা, ৬৯ না হলেও অন্তত ৭৯ র‌্যাংক-ও যদি হয়, স্প্লেনডিড পারফর্ম্যান্স বাই ইণ্ডিয়া। আগের কোচদের সময় এই লেভেলের কোন টিম-কে হারিয়েছে কি?

    নস্টালজিক হয়ে যাচ্ছি। সেই আর্লি এইট্টিজ-এর নেহরু কাপে ভারতীয় দলের খেলার কথা মনে পড়ছে, সুদীপ চ্যাটার্জি ইঃ, অসাধারণ লড়ত তখন ভারতীয় ফুটবলাররা।
  • প্পন | ০২ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩৫555519
  • না, এইটা তো অসামশালা হয়েছে। এইরকম ইদানীং কালে হয়েছে বলে মনে পড়ছে না।

    কিন্তু একটা দেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ না খেলে খেলে প্রতি সিজনে র‌্যাঙ্কিঙে খালি পিছিয়ে যায় আর তাতে কারো হেলদোল নেই, ভাবলেই কেমন শূন্য লাগে। অথচ এই আমি উমা পড়াকালীনও একশোর মধ্যে র‌্যাঙ্কিং ছিল।

    তবে আমাদের ছোটবেলায় এটাও কেউ ভাবতে পারত না অলিম্পিক থেকে আমাদের দেশের কেউ ইন্ডিভিজুয়াল ক্যাটেগরি থেকে মেডাল আনছে। সেটাও যখন জীবদ্দশাতেই দেখে যেতে পারলাম তখন ফুটবল নিয়েও নিরাশাবাদী হওয়াটা ঠিক না। ঃ)
  • গান্ধী | ০৩ সেপ্টেম্বর ২০১২ ০০:৩৬555530
  • প্পনদা, অরণ্যদা

    নাহ, হাউটন, কনস্ট্যানটাইনের থেকে একটা বেসিক ডিফারেন্স আছে। সেটা খেলায় বোঝা যাচ্ছে। ওদের আমলেও খেলা দেখেছি। শক্ত টিমের সাথে জাস্ট বল উড়িয়ে দাও।এই ছিল স্ট্র্যাটেজি। মনে আছে এশিয়া কাপে ভারত-কোরিয়া ম্যাচে স্ট্রাইকারে নামানো হয়েছিল অভিষেক যাদবকে (হাইট ৬'৩") আর নিচ থেকে উঁচু করে বল তুলে যাচ্ছিল। এভাবে কিছু হয়্না, ঐ সময় নেহেরু কাপে সবথেকে টাফ দল ছিল সিরিয়া। যে এবারো এসেছিল। ফাইনালেই উঠতে পারেনি।

    কিন্তু আজ ক্যামেরুনের সাথেও এক্স্ট্রাটাইম বাদে ভারত গ্রাউন্ডে খেলার চেষ্টা করেছে। আর ওভার-অল একটা চেন্জ এসেছে সেটা কনফিডেন্সে। ডিফেন্সে রাজু প্রথম গোলটায় ছড়ালেও তাছাড়া খুব বেশী প্যানিক কিন্তু করেনি। গুছিয়ে খেলার চেষ্টা করেছে। একটা সময় গোলে শটের হিসেবে ভারত ৬-২ এ এগিয়েও ছিল।

    কোভারম্যান্স কিন্তু শুরুতেই বলেছে যে এবার থেকে প্রতিটা ফিফা ফ্রেন্ডলী টার্গেট করে খেলা হবে। দেখা যাক কি হয়। আর অ্যাকাডেমিগুলো দিনের আলো দেখলে ভালো হয়। সাধারণ মানুষ বুঝবে যে ফুটবল খেলেও পয়সা রোজগার হয় (বাড়তি সম্মনের কথা ছেড়েই দিলাম)
  • aranya | ০৩ সেপ্টেম্বর ২০১২ ০৫:১৩555541
  • ফাইনালের আগে,

    ক্যামেরুন কোচ বলেছিলেন - আমরা ট্রফি না জিতলে অঘটন হবে।

    ভারতের ক্যাপ্টেন সুনীল ছেত্রি-র কমেন্ট - '“আট বছর জাতীয় দলে খেলছি। কখনও এত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলিনি। জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার কথা মাথায় রেখেই বলছি। কিন্তু এটাই বলছি, ওদের হারানো সম্ভব। "

    এখনও যেন বিশ্বাস হচ্ছে না, ভারত জিতেছে এবং সমানে সমানে লড়ে, ভাল খেলে, মাথা উঁচু রেখে জিতেছে।

    ১৬৮ বনাম ৫৯, ডেভিড বনাম গোলিয়াথ!! সত্যিই গর্বিত।
  • h | ০৩ সেপ্টেম্বর ২০১২ ০৬:৩৩555552
  • গান্ধী কে ক। মরার আগে একবার অলিম্পিক বা বিশ্বকাপের ফাইনাল্স ভারত কে দেখতে পাবো না? আমি হিসেব করে দেখছি,আর বছর পঁচিশ বাঁচবো, তার মধ্যে কি একটা কিসু হওয়া সম্ভব?
  • aranya | ০৩ সেপ্টেম্বর ২০১২ ০৬:৩৭555563
  • ফাইনালে দেখতে পাবে না, লিখে দেওয়া যায়।

    মূলপর্বে খেলতে পারবে কি ২৫ বছরে - চান্স কম, বাট পসিবল।

    এশিয়াতে টপ ৫ - এর মধ্যে আসবে কি ? এটা হতেই পারে। হওয়া উচিত।
  • গান্ধী | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৬555576
  • এশিয়ার টপ ২৪ এ এখন আছে। (র‌্যান্ক অনুযায়ী যদিও নেই, কিন্তু এ এফ সি কাপের সুযোগ ২৪ টা দলই পায়) একটূ বেশি ম্যাচ খেললে আর পয়সা এলে টপ ১০ এ আসতেই পারে, তবে সেই জন্য ১০-১৫ বছর মিনিমান লাগবে
  • গান্ধী | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১১:৫১555587
  • ফাইনাল মানে কি হ দা আর ফাইনাল বলেছেন? কোয়ালিফাইই বলেছেন বোধোয়
  • প্পন | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১১:৫২555598
  • (এইবার একটু বেল্টের নিচে)

    লিভারপুল আবার কবে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে?

    ১) এই সিজনেই

    ২) ১০-১৫ বছর

    ৩) নেক্সট আইস এজ

    ;-)
  • গান্ধী | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১২:০২555609
  • বেল্টের নিচে-টিচে বলে লাভ নেই। এ বছর টপ ৪ এ থাকবে। অন্তত লাস্ট ৩ টে ম্যাচের খেলা দেখে মনে হয়েছে। সুয়ারেজটা ফর্মে ফিরুক আর বোরিনি একবার গোল পাক, দেখি কে আটকায়, কারন গন্ডা-গন্ডা গোলের চান্স আসছে, খেলছেও ভালো।
  • গান্ধী | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১২:০৮555620
  • এই জিরৌড এর মত ভুলভাল স্ট্রাইকার আর পোডলস্কিকে নিয়ে আর্সেনাল টপ ৪ এ থাকবে কিনা সন্দেহ
  • প্পন | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১২:১৬555631
  • এই বছরেই!? ;-)

    নাঃ, আমরা সত্যি এরকম বুক বাজিয়ে বলতে পারছি না। কারণ দুটো জেনুইন থ্রেট আছে। স্পার্স আর ম্যাগপাই।
  • ঊমেশ | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৫555642
  • ভার্মিলিয়ান, মার্টেসেকার আর ডিয়েবি যদি এবার পুরো সিজন খেলতে পারে (কারন তিন জন হাইলি ইনজ্যুরি-প্রন) তাহলে আমি এখন থেকে বাজি রাখতে পারি, পরের বার আমরা চ্যাঃ লিঃ খেলছিই খেলছি।

    জানুয়ারি ট্রান্সফার উইন্ডো তে কি হবে জানি না, কিন্তু এবছর শেষে (৩১ ডিসেম্বর) স্পার্স প্রথম ১০ এ থাকলে আমি অবাক হবো।
  • গান্ধী | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৮555653
  • উমেশদার সাথে একমত স্পার্শের ব্যাপারে।

    পার্কারের চোট কেমন? পার্কার না থকলে স্পার্সের মাঝমাঠ ছড়ু, কারণ ওদের ডিফেন্স এমনিই বাজে। আর মডরিচের জায়্গায় কে খেলবে? প্রথম তিনটে ম্যাচেই বাজে খেলেছে। একা আদেবায়োর গোল করবে? বেল তো প্রতি ম্যাচে গোল দেবেনা? ফলে স্পার্স প্রথম ৪ এ আসবেই না। অন্তত জানুয়ারীর আগে।

    আর লিভারপুলে মাঝমাঠ, যা আগেরবার হেনডারসন, ডাউনিং, অ্যাডামসে ভরা ছিল (জেরার্ড আনফিট ছিল) সেখানে সাহিন-স্টারলিং-অ্যালেন-জেরার্ড বেশ ভালো। খালি স্ট্রাইকারের অভাবঃ( এই মার্কেটে বেলেমীকে যে কেন ছাড়লো কে জানে?
  • ঊমেশ | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৩555664
  • মড্রিচ আর ভ্যান-ডার-ভার্ট কে একসাথে বেচে দিয়ে ঠিক করে নি।
    AVB এবারে প্রথম ম্যানেজার বলি হতে পারে।
    লিভারপুল বেলেমি আর ক্যারোল কে একসাথে ছেড়ে দিলো, ভেবেছিলাম কাউকে নেবে, কিন্তু নিলো না।
    আমাদের জিরৌড টা একটু ছড়ু, কিন্তু বাকি টিম বেশ ভালো হয়েছে।
    ভুলে যেওনা আমরা কিন্তু গোল খাচ্ছি না।
  • stoic | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১৪:২৯555675
  • ছুটি তে ছিলাম বলে অনেকদিন আসিনি। এবার আবার ব্যাক টু নর্মাল গুরু/ভাট/ফুটবল অ্যাটেনডেন্স।
    আচ্ছা রুনি খেলছে না কেন কেউ জানে ?
  • ঊমেশ | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১৫:২৩555687
  • ম্যানু'র সেকেন্ড ম্যাচে শুরুতে রুনি কে বসিয়ে রেখেছিলো।
    তারপর যখন নামলো, রেগে মেগে এমন চোটপাট খেলা শুরু যে নিজের দোষে অন্যের বুটের ঘায়ে থাই কেটে ফেলেছে।
    ৪-৬ উইক মাঠের বাইরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন