এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ ই: নির্মোহ (তিন)

    Samik
    অন্যান্য | ৩১ জানুয়ারি ২০১২ | ৬৫০০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ১৭ জুলাই ২০১৩ ০১:৩৬513241
  • পিনাকীদাকে বললাম।।
  • ... | ১৭ জুলাই ২০১৩ ০১:৪০513242
  • Date:17 Jul 2013 -- 01:28 AM খুবই দার্শনিক কোশ্ন :-D এবং ব্যক্তি নির্ভর উত্তর।

    অমা, বালাই ষাট, Date:17 Jul 2013 -- 01:23 AM নরেন মোদী ভূত হবে কেনে? ডিডি জানলে কত্ত দুঃখ পাবেন :-)
    মহাপুরুষকে পাহারা দেবার থেকে, অনেক বেশী প্যাথেটিক হল মানুষ "ভুল" বুঝে কখন "ধর্মান্ধ" সেই ভয়ে ক্রমাগত পয়েন্টার নিয়ে বসে থাকা।
  • ... | ১৭ জুলাই ২০১৩ ০১:৪৬513243
  • ডায়ালগ, ডায়ালগ তোমার কাজ নাই?
    স্বামীজির কোনও আইডিয়াই কি নিয়ে কাজ করা যায় না? স্ববিরোধীতার আলোচনাতেই শুরু আর শেষ? এই টুকু মাত্র স্পেস নিয়ে কি করিব? কি করিতে হয়?
  • a x | ১৭ জুলাই ২০১৩ ০১:৫০513245
  • যা বুঝলাম, তার সার হল এই। বিবুদা মানুষ তাই বিবুদার মধ্যে স্ববিরোধ। কিন্তু সেই স্ববিরোধ বুঝতে গেলে মানুষ না, বিবুদার মত মহাপুরুষ হতে হবে। এই মডেল বিবুদা কেন, বিদ্যেসাগার, রবীন্দ্রনাথ, সত্যজিত, ঋত্বিক, শচীন, মাও, লেনিন, গান্ধী, নেহেরু, মমতা, বুদ্ধ, মোদী ...
  • pi | ১৭ জুলাই ২০১৩ ০১:৫০513244
  • আপনিই সেরকম কিছু আলোচনা করুন না। কী কাজ করা যায়, বা করছেন বলুন।

    কে বাঁদর আর কে মানুষ, কে টিসি পেয়ে কী লিখলো, সেসব আলুচোনার থেকে অন্ততঃ বেটার হবে ঃ)
  • কৃশানু | ১৭ জুলাই ২০১৩ ০১:৫১513246
  • না দাদা। আমি ভীরু। আমার হাতে ভুবনের ভার নাই। পাশের বাড়ির ছেলে সুভাষ হলেই ভালো। নরেন অবশ্য কোন বাড়িতে ভালো, পাশের না নিজের, সেটা ঠিক করার জন্য আরও কিছু পোস্ট দেখতে হবে মনে হচ্ছে।
  • ... | ১৭ জুলাই ২০১৩ ০১:৫৫513247
  • আপনারা এত মানুষকে চেনেন, এত জীবনকে দেখেছেন, কোনও কোথাও কখনও দেখন নি স্বামীজির কথা পড়ে, জেনে সেই আইডিয়া নিয়ে কেউ কিছু করছেন। মিশনের লোকরা না। এমনি, আমার আপনার মত সাধারন মানুষের মধ্যে কেউ, যিনি বিবেকানন্দের আদর্শকে ভালোবেসে চারপাশকে আলোয় ভরে দিয়েছেন?
    তাদের কথা বলুন না। একটু শুনি। ভালো লাগবে। উৎসাহ পাবো। সেই আলোচনায় উদ্বুদ্ধ হয়ে আমার মত অকর্মণ্যও তো কিছু করে ফেলতে পারি!!
    সেটাই হবে এই আলোচনার পজিটিভ কন্ট্রিবিউশন!
  • a x | ১৭ জুলাই ২০১৩ ০১:৫৮513249
  • ফিক্‌ ;-)
  • pi | ১৭ জুলাই ২০১৩ ০১:৫৮513248
  • হ্যাঁ, হ্যাঁ, দিদিই তো দিয়েছেন। ত্রিফলা দিয়ে চারপাশ আলোই আলো।
  • pinaki | ১৭ জুলাই ২০১৩ ০১:৫৯513251
  • চোখের সামনেই তো নরেন মোদী আছেন। দেখতে পাচ্ছেন না? গোটা ভারতকে উজ্জ্বল বানানোর দায়িত্ব নিয়েছেন। হয়তো বানিয়েও ফেলবেন একদিন। গুজরাতকে যেমন বানিয়েছেন। দেখুন না, ওনার থেকে কিছু অনুপ্রেরণা পান কি না। অনেকেই তো পায় শুনি।
  • ... | ১৭ জুলাই ২০১৩ ০২:০০513252
  • Date:17 Jul 2013 -- 01:50 AM-এর সঙ্গে সহমত। ক্ক!
    দীপ/বিপের থেকে এই আলোচনাটা আশা করছি। রঞ্জনবাবুও ভালো লিখবেন বলেই মনে হয়।
  • ... | ১৭ জুলাই ২০১৩ ০২:০২513253
  • আহা 17 Jul 2013 -- 01:59 AM ছেলিবিটী নয় কো! ওঁয়াদের কতা জানিঃ-)
    বল্লাম যে, সাধারন মানুষ।
  • T | ১৭ জুলাই ২০১৩ ০২:২৫513255
  • পিনাকীদা কি চেনা বালির বস্তায় ঘুঁষোতে চাইল। কে এখানে খাকি প্যান্টগিরি করল?

    এই ধরণের নির্মোহ ব গুলোতে যেটা কমন সেটা হ'ল প্রথমেই দু-চারলাইনে কিছু প্রশস্তি গেয়ে দেওয়া, নমো নমো করে। এ একেবারে থাকবেই থাকবে। (যেমন, অমুক ছিলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ট আঁতেল, কিন্তু...) আর তারপরেই স্রেফ কিছু লাইন তুলে তুলে এই বলেছে ঐ বলেছে ইত্যাদি বলা। কমন খেলা। গাদা হাফকোট, আউট অব কন্টেক্সট কোট। এরপর উল্টো মত এলেই খুব দ্রুত গতিতে মহাপুরুষ ও খাকি প্যান্ট ভক্তের উদা, এবং উনিও মানুষ ছিলেন তাই আসুন ওঁর দূর্বলতা দেখি জাতীয় বিনয়। সে উল্টোদিকে কেউ খাকি প্যান্ট গিরি করুক আর নাই করুক। এর সাথে ফাউ হিসেবে 'ছি ছি ছি মুক্তচিন্তার বিরোধী' বলে ধিক্কার। এই প্যাটার্ণের বাইরে তো কিছু দেখি না। তো এ জিনিস খাকি প্যান্ট নয়কো?

    পৃথিবীতে স্ববিরোধী কথাবার্তা বলেনি বা বলবে না এমন হোমো স্যাপিয়েন্স থাকতেই পারে না। ইনহেরেন্ট লজিক সিস্টেমের চারিত্রিক বৈশিষ্ট্য। ট্রিভিয়াল। তো সেই নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঠিক কি লাভ হয় জানিনা। ভালো খারাপের হদিস পেলে খুঁটে খেলেই হয়।

    আর লাইনে বিদ্যেসাগার, রবীন্দ্রনাথ, সত্যজিত, ঋত্বিক, শচীন, মাও, লেনিন, গান্ধী, নেহেরু, মমতা, বুদ্ধ, মোদী...এদের সাথে ইজম ও ইস্ট গুলোও আছে আশা করি।
  • r2h | ১৭ জুলাই ২০১৩ ০২:২৫513254
  • দিদিও ঠিক এটাই বলেন। ভালো কথা গুলো বলতে হবে। নেগেটিভ জিনিস নিয়ে কথা বলা ভালো না।

    নিন্দুকদের কান টেনে দিতে হয়।
  • T | ১৭ জুলাই ২০১৩ ০২:৩৬513256
  • @r2h দিদির কথাটা ঠিকই বলেছেন। তা নিন্দুকেরা তো শুধু উনি কি বললেন সেটাই বলে না, তাঁর সরকার কি করে দেখাল সেটাও বলে। ঐ খানেই তফাত আর কি। দিদি যদি বলেন শরীর খারাপ হলে ওষুধ খাবেন না তো খুঁটে খাওয়ার অপশন থাকে, কিন্তু কাল থেকে যদি ওষুধের দোকান বন্ধ করে দিতে বলেন তো খুঁটে খাওয়ার চান্স থাকবে না। তখন নিন্দুকদের আরো একটু বাড়বাড়ন্ত হবে আর কি!
  • dd | ১৭ জুলাই ২০১৩ ০৭:৫৪513257
  • হ্যাঁ, থাকতো সৌদি বা পাকিস্তানের মতোন ব্লাসফেমী অ্যাক্ট তাহলে আর এই সব তর্কো/আলোচোনার দরকারই হোতো না।

    নামহীনদের এক খোঁচায় অবিশ্বাসীদের মুন্ডু লুটাতো। হায়।
  • dukhe | ১৭ জুলাই ২০১৩ ০৯:২৬513258
  • দীপ রাকৃমির কাজকম্মো সম্পর্কে নিতান্তই নাদান মনে হয়। অবিশ্যি সবাইকে সব জানতে হবে এমন কথাও নেই। তাতে কি আর নেগেটিভিটি বিষয়ে বুকনি দেওয়া আটকায়? অল্পবিদ্যা বললে যদিও অভিমান হবে। আবার প্রাইভেসিকে স্ববিরোধিতা ব'লে চালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়লে "মোটেই তা বলিনি" ব'লে সাফাই জারি থাকবে।
    কিন্তু একা মোদীর হাত থেকে ভারতকে বাঁচানোর কথা ভাবলেই হবে? বিবুদার সর্বনাশা ধ্যানধারণার হাত থেকে UNESCOকে কী ক'রে বাঁচাবেন দেখুন, নইলে বিশ্বব্যাপী বিপদ তো ঘনালো ব'লে -
    ১৯৯৩ এ UNESCO-র ডিরেক্টর জেনারালের বক্তব্য -
    I am indeed struck by the similarity of the constitution of the Ramakrishna Mission which Vivekananda established as early as 1897 with that of UNESCO drawn up in 1945. Both place the human being at the center of their efforts aimed at development. Both place tolerance at the top of the agenda for building peace and democracy. Both recognize the variety of human cultures and societies as an essential aspect of the common heritage.
  • dukhe | ১৭ জুলাই ২০১৩ ০৯:৩২513259
  • নেগেটিভিটির চর্চা আমাদের চালু প্র্যাক্টিস। দাড়িদাদুর কোনো উপন্যাস পড়ি বা না পড়ি, তিনি বৌদির সঙ্গে শুয়েছিলেন কিনা সে বিষয়ে আলোচনায় আমাদের উৎসাহের খামতি দেখবেন না। নিতান্তই খাকি প্যান্ট না হ'লে এ নিয়ে প্রশ্ন তোলার কী-ই বা আছে?
  • /\ | ১৭ জুলাই ২০১৩ ০৯:৪৩513260
  • "টিসি পাবার" খোঁচাটা একটু বিলো দ্য বেল্ট হয়ে গেল। আপত্তি জানিয়ে গেলাম।
  • ... | ১৭ জুলাই ২০১৩ ০৯:৪৬513263
  • আরে, Date:17 Jul 2013 -- 07:54 AM নামে কি আসে যায়? ঠিক ঠাক নাম নিয়ে কেই বা এখানে ভাবচে? "বিবেকানব্ন্দে" বললেই বা কে আটকাচ্ছে? :-)

    হুতো, Date:17 Jul 2013 -- 02:25 AM, আপনার লেখা দুটি লাইনই কি দিদি বলেন? মানে ঐ কানের ব্যাপারটাও?
    আর, তাছাড়া, "দিদি বলেন" শুধুমাত্র সে জন্যই কি কথাটা সমালোচনার যোগ্য? মানে, দিদির রেফ-টা ঠিক কি ভাবে ব্যবহার করব বুঝছি না। দিদি যদি বলেন সুয্যি পুবে ওঠে, তখন সেটা অ্যাকসেপ্ট করব?
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ০৯:৫৪513264
  • বেলুড় মঠের ওয়েবসাইট (belurmath.org) -তে একটা বই লিকেচে - কেতাবের নাম 'Great Thinkers on Swami Vivekananda'. দুনিয়ার হরেক দেশের সব বড় বড় মানুষেরা বিবুদার নামে কেমন ফুলচন্দন চড়িয়েচে তার কেত্তন। UNESCO-র ডিরেক্টর জেনারালের বক্তব্য দিলেন যখন, তখন ঐ কেতাব থেকে এবার একটা একটা করে কোট ঝাড়েন দিকিনি - যুক্তিবাদী শিবির একদম কচুকাটা - ও ব্যাটাদের বেম্মতেজও নাই, ইন্টারন্যাশানাল ইস্টারডমও নাই। এয়েছে তক্ক করতে -- থু: থু: !

    তবে কত্তা একটা কতা ছেল - দাড়িবাবা নাকি বলেচেন 'If you want to know India, read Vivekananda'. কোনও জ্ঞানীমানুষ যদি একটু বলে দ্যান এই কোটটা দাড়িবাবার কোন লেকায় পাব, বড় উপকার হয়। পেন্নাম নেবেন।
  • r2h | ১৭ জুলাই ২০১৩ ০৯:৫৫513265
  • না না তা কেন দিদি তো কত ভালো কথাও বলেন। আর কানের কথাটা শুধু আমার।
  • abc | ১৭ জুলাই ২০১৩ ১০:০৪513267
  • রঞ্জন বাবু, " মুক্তমনা, স্বতন্ত্র বিচার, স্থানীয় জনগোষ্ঠিদের সম্বন্ধে জাগরুকতা " মিশনের ছেলে দের নেই আর শান্তিনিকেতনের ছেলেদের ভরপুর আছে এইটা যদি আপনার মত হয় তার সপক্ষে কোনো ডেটা দিতে পারেন ? মানে "বরানগর রা কৃ মি তে আমি যেমন দেখেছি" ইত্যাদি সরলীকরণ ছাড়া ? ঘটনাচক্রে আমি ও দুটোতেই কোনো না কোনো সময় কাটিয়েছি।
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১০:০৪513266
  • "নেগেটিভিটির চর্চা আমাদের চালু প্র্যাক্টিস" - তা সে বিবুদাও একটু আধটু করে ফেলেছেন।

    বিদ্যাদার একটা উদাহরন আগের পাতায় দিয়েছি। এবারে অন্য একজনের চোদ্দগুষ্টি সম্পক্কে -
    "As long as you go on mixing with that family Margaret, I must go on sounding this gong. Remember, that family has poured a flood of erotic venom over Bengal." - কি আর বলবেন? জাতিগত দোষ মনে হয়।
  • ... | ১৭ জুলাই ২০১৩ ১০:০৭513268
  • তা, Date:17 Jul 2013 -- 09:55 AM দিদির এই কথাটা ভালো না খারাপ??

    ওহ, Date:17 Jul 2013 -- 09:43 AM টিসিটা তো "খোঁচা" দেবার জন্য বলিনি; উনি এই গপ্পটা বহুবার করেছেন, তাই "ঘটনা"র উল্লেখ করেছি। আর ঘটনার উপর তো আমার হাত নেই, আপনার আপত্তি থাকলেও না। দুঃখিত।
  • dukhe | ১৭ জুলাই ২০১৩ ১০:০৯513269
  • দীপের বক্তব্য আমি কি ঠিক বুঝলাম? বিবুদা সম্পর্কে মোদী ছাড়া আর কারো উক্তি গেরাহ্যি হবে না - এইটাই তো বলছেন? এটা কি যুক্তিবাদী শিবিরের বক্তব্য?

    আর "একজন নিরাকার ঈশ্বর ও পাশ্চাত্য শিক্ষার উপর আস্থা রাখছেন, আর তাঁর সমসাময়িক আরেকজন পৌরাণিক ধর্ম ও বিশুদ্ধ ভারতীয়তায় - ঐ সময়ের এই টাগ-অফ-ওয়ার'টা দেখানোর জন্যেই এটা লিখলাম, বিবেকানন্দের নিজের জবানিতে।"
    - নিরাকার ঈশ্বর না সুবোধ গোপাল - কোনটা পাশ্চাত্য শিক্ষার অবদান কিলিয়ার হ'ল না। আমার তো মনে হ'ল একজন তত্ত্বে ও গোপালের রোলমডেলে (যদিও স্বয়ং তিনি আদৌ গোপাল ছিলেন না) আস্থা রাখছেন, অন্যজন দেশজ গল্পের মাধ্যমে শেখানোয়।
    এনিওয়ে, পুনরায়, স্ববিরোধ কিছু পেলাম না। যদিও দেখছি 'চীন' 'চীন' এর মত 'স্ববিরোধ' 'স্ববিরোধ' ব'লে চেঁচানোই রীতি।
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১০:২২513270
  • "দীপের বক্তব্য আমি কি ঠিক বুঝলাম? বিবুদা সম্পর্কে মোদী ছাড়া আর কারো উক্তি গেরাহ্যি হবে না" - না তা কেন? বরং আপনার উক্তি আমি মন দিয়ে শুনতে রাজী আছি। মোদী সম্পর্কে আমার কোনও দাবী নেই - কে একজন বিবুদার প্রাসঙ্গিকতা নিয়ে কোশ্চেন করলেন, তাই একটা ছোট উদাহরণ দিলাম। তবে মোদী শিবির যে বিবুদাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়ে ফেলেছেন, এতে আমার আপনার বিবুদার কোনও দোষ নেই। যার যাকে যেমনভাবে কাজে লাগালে দেশের দশের কাজে লাগে, সেই চেষ্টাই করা উচিত।
  • abc | ১৭ জুলাই ২০১৩ ১০:৩১513271
  • বিবুদা নিরাকার ঈশ্বরে বিশ্বাস না করে পৌত্তলিক ছিলেন এটাও শুনে মজা লাগলো। ওর নিজের কথা ছেড়েই দিলাম যাকে গুরু বলে মানত সেই গদাধর বাবুই তো কালী, আল্লা,যিশু, অদ্বৈত ইত্যাদি প্রভৃতি সব সাধনা করে বলেছিল যত মত তত পথ।
    যাক গে নরেন মোদির সঙ্গে নরেন দত্ত -র ম্যাপিং করবেন না, ওটা প্রমান করে বিবাদ সম্পর্কে অজ্ঞতা। সে তো বিবুদার থেকে অনুপ্রানিত আরো অনেকেই ছিল/আছে - সুভাষ বা ভূপেন কেও মনে রাখবেন।
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১০:৩২513272
  • "এনিওয়ে, পুনরায়, স্ববিরোধ কিছু পেলাম না" - আপনার আগেও দু'জন লিখলেন 'কি বোঝার আছে?' - উত্তর দিয়েছিলাম। আবার বলছি, এই গল্পটায় কোনও স্ববিরোধ নেই, কোনও জটিল তত্ত্বকথাও নেই - সবসময় কি যুক্তিতক্ক কপচাতে হবে? বেশ লাগল, তাই এমনিই পড়তে বললাম। আর স্ববিরোধ বলা ছেড়ে দিয়েছি - সন্দেশ, মন্ডা, দৈ।
  • abc | ১৭ জুলাই ২০১৩ ১০:৩৩513274
  • typo বিবাদ নয় বিবুদা *
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন