এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৮ মার্চ ২০১৭ ১৭:২৬711529
  • SC
    ঘটনাটা ঠিক উল্টো!
    মাও-তিনোব্যথী পন্ডিতেরা তিনোদের সেকুলার প্রতিপন্ন করার বিপুল প্রয়াসে সঙ্ঘের স্কুলের খবরকে প্রয়োজনের তুলনায় বেশী ফোকাস করছেন বলে আমার বিশ্বাস। স্কুল কলেজের শিক্ষার অবস্থা খুব খারাপ। সঙ্ঘের দিকে নজর দিতে হয় তো দেওয়াই হোক কিন্তু সেটা যেন "আস্তে আস্তে হাতের বাইরে চলে" যাওয়ার ঘটনাকে এড়িয়ে না করা হয়।
    নাটকে নাটকে আমরা জেরবার হয়ে গিয়েছিই!!
  • কল্লোল | ১৮ মার্চ ২০১৭ ১৯:৩১711530
  • পুলিশ সরকারের পুতুল। হা হা হা। যেন কখনো পুলিশ স্বাধীন ছিলো।
    মহিলাদের নগ্ন করে তল্লাসী করেছে পুলিশ। রুনু যেন মহিলাদের সাথে কি কি করে প্রোমোশন পেলো?

    লোকে এমন ভান করছে যেন এসব এই প্রথম ঘটলো।

    ভালো কথা এপিডিআর এটা নিয়ে প্রতিবাদ সভা করেছে।
  • PT | ১৮ মার্চ ২০১৭ ১৯:৪৯711531
  • সঙ্গে সঙ্গে জাস্টিফিকেশনের মত শুনতে বক্তব্য হাজির!! আমি ছোটবেলায় টিভি দেখিনি বলে আমার ছেলেরও টিভি দেখা উচিত নয় জাতীয় বালখিল্যতা।
    কেউ কোত্থাও দাবী করেনি যে এটা এই প্রথম ঘটল। কিন্তু পরিবর্তনটা তাহলে ঢপের ছিল?
  • cm | ১৮ মার্চ ২০১৭ ১৯:৫১711532
  • না পরিবর্তন ঢপের হবে কেন, ঋণাত্মক পরিবর্তন বলা ভাল। আন্দোলনকারীদের ওপরে অত্যাচারের বিরুদ্ধে কথার সাথে সাথে আন্দোলনের ইস্যুটাও যেন থাকে।
  • কল্লোল | ১৮ মার্চ ২০১৭ ২০:০০711533
  • একটু করুনা হয় এদের জন্য।
    জাস্টিফাই কে করেছে? নিন্দার যোগ্য কাজ। নিন্দা করবই। ঐ যে বল্লুম এপিডিআর প্রাতিবাদ সভা ডেকেছে।
    কিন্তু একই কাজ করে যারা রুনু গুহনিয়োগীকে প্রোমোশন দেয়, তাদের থেকে এসব শুনলে করুণা হয়।
    একটু পড়াশোনাও তো করতে পারে এরা। এই যেমন হণ্যমান, জেলের ভিতর জেল ইঃ ইঃ।
  • PT | ১৮ মার্চ ২০১৭ ২০:২৩711534
  • পড়াশুনো, তাত্বিকতা ইত্যাদি করে তো শেষ পর্যন্ত এক ময়ূরপুচ্ছধারী কাককে ক্ষমতায় বসানো হল। যার আমলে পব নারী-শিশু পাচারে এক নম্বরে।
    অমন পড়াশুনোর ক্যাঁতায় আগুন!!
  • PN | ১৮ মার্চ ২০১৭ ২০:৪৬711536
  • কল্লোলদর করুণ সানা ই শুনে কোরুণা হয় না অপনাদের! ৩৪ বছরের সানাই তো আমি অগেই বাজিয়েছি ঃ)
  • রোবু | ১৮ মার্চ ২০১৭ ২০:৪৬711535
  • কল্লোলদার বক্তব্য কি এই যে সিপিএম সাপোর্ট করলে এই ঘটনা নিয়ে মুখ খোলা যাবে না? শুধু এপিডিয়ারই প্রতিবাদ করতে পারবে?
  • cm | ১৮ মার্চ ২০১৭ ২০:৫৪711537
  • কল্লোলদার বক্তব্য পরিষ্কার বর্তমান সরকারের সমালোচনা অবশ্যই করবেন, তবে তার দশগুণ সমালোচনা যেন বাম সরকারেরও করা হয়। সেটা মোটামুটি এ পাতার স্ট্যান্ডার্ড নিরপেক্ষ লাইন।
  • কল্লোল | ১৮ মার্চ ২০১৭ ২০:৫৯711539
  • না না প্রতিবাদ করুন। খারাপ কাজের প্রতিবাদ তো হতেই হবে। যত বেশী হবে ততো-ই ভালো। তবে কিনা একটু আত্মসমালোচনা করে নিলে ভালো হয়।
    ভীখারী পাশোয়ানের মতো ঘটনায় তো প্রতিবাদ করার কথা মনে আসে নি। রুনুর পদোন্নতি নিয়েও কিচ্ছু বলার ছিলো না আপনাদের।
    এই আর কি।
    কষ্ট লাগে।
  • cm | ১৮ মার্চ ২০১৭ ২১:০৭711540
  • অনুপাতটা বলে দিলে ভাল হয় ঐ একঃদশেই ঠিক হবে নাকি বামেদের আরো দুঘা বেশি দিতে হবে।
  • cm | ১৮ মার্চ ২০১৭ ২১:১০711541
  • টেট নিয়ে আন্দোলন, এটা খেয়াল রাখা ভাল।
  • PT | ১৮ মার্চ ২০১৭ ২১:৪৮711542
  • তিনোর পুলিশ মেয়েদের সঙ্গে অভব্য আচরণ করার কিংবা নারদার টেপ আসল প্রমাণিত হওয়ার ঠিক পরে পরেই কোন অদ্ভুত সমাপতনে ভীখারী পাশোয়ান, রণুর পদোন্নতি ইত্যাদি ভেসে ওঠে!! সাঁইবাড়ী থেকে তাপসী মালিক দ্রুত আলোচনার কেন্দ্রে ফিরতে চলেছে.......
  • কল্লোল | ১৮ মার্চ ২০১৭ ২২:৩৭711543
  • আসবেই। আজ অবস্থার ফেরে জেলেটেলে যেতে হচ্ছে। তাই পুলুশের আচরন ক্যামোনধারা লগছে। পুলুশ যে চিরকালই এমোনধারা, সে তো মনেই ছিলো না। আজ এট্টু রুনুর পদোন্নতি নিয়ে কথা হবে না?
  • de | ১৮ মার্চ ২০১৭ ২৩:২৩711544
  • এইরকম অসহ্য একটা খবরের পর কল্লোলদার এই বালখিল্য আচরণ আর নেওয়া যাচ্ছে না -

    গণশক্তি ছাড়া মধুজা এবং অন্যান্যদের অন্য মিডিয়া এবং সর্বভারতীয় মিডিয়ায়ও এই অসভ্যতা রিপোর্ট করা উচিত। ছিঃ! একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে রাজনৈতিক মহিলা বন্দীদের সঙ্গে এই ব্যবহার!
  • dd | ১৮ মার্চ ২০১৭ ২৩:২৬711545
  • তা হোক। যে যা বলুক,

    যে দেশে এতো পুলিশি অত্যাচার হয় সেই দেশে এই খ্বরটা নিয়ে এতো হৈ হৈ আমারও ভালো লাগে নি। সোনি সোরি তো সেদিনকার কথা।

    বলতে হয় বলুন, এ আমাদের হাজতগরিমা।
  • PT | ১৮ মার্চ ২০১৭ ২৩:৩৬711546
  • নাঃ! সমস্যা অন্যত্র।
    তোমাদের আশীর্বাদে ক্ষমতারোহন করে এই সরকার বামেদের সব কৃতকর্মের তদন্ত করবে বলেছিল। যেগুলোর কোনটাই দিনের আলো দেখেনি। অথচ সে সুযোগ এই সরকারের পুরোমাত্রায় ছিল।
    কাজেই তিনোদের বাঁদরামো খবরের শিরোনাম হলেই ক্লিশে হয়ে হাওয়ায় ভাসানো অভিযোগ গুলো তুলে আনলে তিনোদের কাজকম্ম জাসটিফাই করার সমতুল্য হয়ে দাঁড়ায়।
    আপত্তিটা সেটা নিয়েই।
    আমার তো মনে হয় যে শুধু তিনোরাই নয়, তথাকথিত মানবাধিকার সংগঠনগুলো-ও প্রকৃত তথ্য জানতে চায় না। সেইজন্যে তাদের দিক থেকেও এইসব ঘটনার (যেমন তাপসী মালিকের হত্যা) কোন তদন্তের ব্যাপারে কোন আগ্রহ নেই।
  • PM | ১৮ মার্চ ২০১৭ ২৩:৩৯711547
  • কল্লোলদা জিন্দাবাদ ঃ) মুখোস আর রাখা যাচ্ছে না ঃ)
  • S | ১৯ মার্চ ২০১৭ ০১:০৭711548
  • কল্লোলদা, আমি রুনু গুহনিয়োগীকে প্রোমোশন দিয়েছি বলে তো মনে পড়ছে না। ভীখারী পাশোয়ানের ঘটনার সময়ে গুরু ছিলো? বাম সরকারের সমালোচোনা করবো কি করে? ওদের সরকারটাই তো নেই।

    আর দাদুর নামে খিস্তি তো এইপাতায় আমার থেকে বেশি কেউ দিয়েছে বলে মনে পড়ছে না।

    তবে এটাও বলে যাই - যে কারণে এমন একটা জঘণ্য ঘটনা (পাই দেবীর লিন্কের পরিপ্রেক্ষিত) দেখেও কিছু বলিনি। কারণ ছাত্র ছাত্রি পেটানো/খুন করা/অসভ্যতা করা আমাদের পুরোনো ট্র্যাডিশন। বামেদের সময়েও হয়েছে - আমি নিজে সেসময়ে কলেজ ছাত্র। শুনেছি বামেদের আগে মারাত্মক হতো। বর্তমান রাজ্য সরকার হয়তো সেইসময় ফিরিয়ে আনতে চাইছে।

    দিদি যদি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার খাতিরে শুধুমাত্র মেয়েদের সন্মানের দিকটা একটু দেখতেন - শুধু মাত্র এই একটি বিষয় - আর কিছুই চাইছিনা - তাহলেই খুশি হয়ে যেতাম।
  • PT | ১৯ মার্চ ২০১৭ ০৮:৩৩711550
  • কল্লোলদার লেখা থেকে মনে হতে পারে যে রুণুর কোনই শাস্তি হয়নি। Ranajit (Runu) Guha Niyogi and an associate were sentenced to simple imprisonment for a year and fined Rs 2,000 sentenced to simple imprisonment for a year and fined Rs 2,000. অনেকে মনে করেন সেটা যথেষ্ট নয়-রণুর অন্ততঃ ৭ বছরের জেল হওয়া উচিত ছিল। আর অর্চনার বক্তব্যঃ "I am happy with the verdict, which vindicates my case. I hope the police will learn a lesson from this,"
    http://www.outlookindia.com/magazine/story/long-wait-for-justice/201626

    রুনুর তো তবু যাহোক কিছু শাস্তি হয়েছিল। তাপসী মালিকের প্রকৃত হত্যাকারীদের কবে শাস্তি হবে?
  • সিকি | ১৯ মার্চ ২০১৭ ০৯:০২711551
  • আরিশশালা! পুরো ফাটিয়ে একঘর!

    একপ্রস্থ হাত্তালি হবে নে?
  • PT | ১৯ মার্চ ২০১৭ ০৯:২৯711552
  • আশা করি এইরকম একটা ঘটনা প্রসঙ্গে "হাত্তালি" অর্চনা শুনতে পাচ্ছেন না।
  • dd | ১৯ মার্চ ২০১৭ ০৯:৫৫711553
  • ধুর। কোনো লিংটিং পাচ্ছি না।

    যাস' স্মৃতির উপর ভরোসা করে লিখছি। রুনুর জেল হয় নি। একটা অদ্ভুত অ্যাডমিনিস্ট্রেটিভ কারন দেখিয়ে কোর্টের রায় নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। খুব ভেগলি যা মনে পড়ছে - কোনো সরকারি কর্মচারির বিরুদ্ধে ফৌজদারী মামলা করতে ডিপার্টমেন্টের পারমিশন নিতে হয় - সেটা করা হয় নি। তাই রুনুকে জেল খাটতে হয় নি।
  • PT | ১৯ মার্চ ২০১৭ ১০:০৭711554
  • আমি তো ফাঁসি চাইতাম। সমস্যা হচ্ছে যে তাহলেও আবার কল্লোলদা আমায় গাল দিয়ে পোস্টিং করত।
    কিন্তু সান্ত্বনা এইটুকুই যে চোর যে প্রকৃতই চুরি করেছিল সেটা আইনতঃ প্রমাণিত ও স্বীকৃত হয়েছে।
  • সিকি | ১৯ মার্চ ২০১৭ ১০:১৭711555
  • আমি আরেকপ্রস্থ ফাটিয়ে হাত্তালি দিয়ে গ্যালারি থেকে নিষ্ক্রান্ত হলাম।
  • PT | ১৯ মার্চ ২০১৭ ১১:০৫711556
  • কিছু হাত্তালি নাহয় জমা থাক তপসী মালিকের প্রকৃত হত্যাকারীর জন্য!!
  • dc | ১৯ মার্চ ২০১৭ ১১:১৩711557
  • ঠিক বুঝলাম না। কোর্টের রায় যদি নাল অ্যান্ড ভয়েডই হয়ে গিয়ে থাকে তাহলে কি করে আইনতঃ প্রমাণিত ও স্বীকৃত হয়েছে যে চোর প্রকৃতই চুরি করেছিল?
  • PT | ১৯ মার্চ ২০১৭ ১১:১৮711558
  • সে উত্তর dd দেবেন। আমি আউটলুককে উদ্দৃত করেছি যেখানে অর্চনার বক্তব্যও উল্লেখ করা হয়েছে। তবে এমন হতেই পারে যে আউটলুকের সাংবাদিকের চাইতে dd বেশী খবর রাখেন।
  • dc | ১৯ মার্চ ২০১৭ ১১:৩৭711559
  • কে জানে কে কার থেকে বেশী খবর রাখেন, তাও নাহয় আউটলুকের সাংবাদিকের নামে এক গ্লাস জল বেশীই খেয়ে নিলাম। তবে এখানে দেখছি লিখেছেঃ

    In this connection it is important to note that Shri Asit Kumar Dutta, Advocate standing for Archana Guha in the matter of Archana Guha Vs. Ranjit Guha Niyogi and Others as her lawyer received anonymous threat calls on phone . He had reported it to the Danish Consulate on 27th. January 2000 and requested the Danish Consulate to arrange his security 14 . It is to be noted that Archana Guha became a Danish Citizen after marrying the Physiotherapist under whom she was undergoing medical treatment in Copenhagen . Danish Government was defending her case in
    Kolkata. The Advocate's fees were also being met by Danish Consulate. The accused Police officer and constable, however, appealed against the judgment to the Ld. Chief Judge, City Civil and Sessions Court at Kolkata (Criminal Appeal Nos. 18 & 19 of 1996 ). 15 In the meanwhile, the main accused in the case, Runu Guba Niyogi, is already dead.The case is, however, still sub judice.

    http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/63935/12/13_chapter%205.pdf

    তার মানে অ্যাপিল হয়েছিল, মামলা সাব জুডিস ছিল, তার মধ্যেই রুনু পটোল তুলেছিল। এটাই তো, নাকি অন্য কিছু হয়েছিল? যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আউটলুকের সাংবাদিকের ওপর ভরসা রেখেও বলা যায় যে আইনতঃ প্রমাণিত ও স্বীকৃত তখনও হয়নি যে চোর প্রকৃতই চুরি করেছিল"
  • PT | ১৯ মার্চ ২০১৭ ১৪:৩৮711561
  • "I am happy with the verdict, which vindicates my case. I hope the police will learn a lesson from this," she told her friends before leaving.
    এটা যদি অর্চনার প্রকৃত বক্তব্য হয় তাহলে আমি আপনি তক্ক করে বা ঘটি ঘটি জল খেয়ে কি করব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন