এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬০৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ১০ মার্চ ২০১৪ ২০:২৯486729
  • বাংলাদেশের জন্যে ভারতের সৈন্য বাহিনী পাঠানো ( সমর্থন/বিরোধিতা) নিয়ে গতবছর একটা টইয়ে তুলকালাম হয়ে গেছে।
    খানিকটা তামিলদের নরমেধ আটকাতে শ্রীলংকায় ভারত সেনা পাঠাতে পারত কি না সে প্রশ্নও বোধ্হয় উঠেছিল।
    ক্রিমিয়া-পুতিন কেসটা বোধ্হয় ইন্দিরাজির সিকিম কব্জার সঙ্গে ভালো খায়। এখানে কি সবাই ভারতের সিকিম অন্তর্ভুক্তির সমর্থনে? তাহলে কোন প্রশ্ন নেই।
    কিন্তু যদি কেউ?
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২০:৫০486730
  • বাংলাদেশ, কাশ্মীর, টিবেট, ক্রিমিয়া সবগুলোই অত্যন্ত স্পেশাল কেস।

    অত্যন্ত।

    একটা আপেল, একটা কমলালেবু, একটা ন্যাশপাতি ও একটা কালোজাম।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২০:৫৫486731
  • "এইটা হচ্ছে অন্য সাইডের ইন্টার্প্রিটেশন। স্নাইপার লাগিয়েছে পুতিন।"

    এটা যদি সত্যি হয়, তাহলে ইউক্রেনের নতুন সরকার একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশান বসাচ্ছে না কেন? এইরকম সিচুয়েশানে আমি যদি ইউক্রেনের সরকারে থাকতাম, আমি ইমিডিয়েটলি এটা দাবী করতাম। রাশিয়ার আসল রূপ সবার সামনে তুলে ধরার এর চেয়ে বড় সুযোগ কি পাওয়া যাবে?
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২১:০১486732
  • "ঠিক। কিন্তু লিবিয়ার গন্ডগোল হয়েছিল লিবিয়াতে, গোলমাল বেনগাজি থেকে ত্রিপোলি পৌঁছয় - কিন্তু তা বলে সেখানে তো প্রতিবেশী দেশ ইজিপ্ট বা আলজিরিয়া সৈন্য ঢুকিয়ে দেয় নি।"

    দেয় নি। কিন্তু সত্যি যদি সৈন্য ঢুকিয়ে যে ম্যাসিভ পরিমাণ ব্লাডশেড হয়েছে সেটা বন্ধ করতে পারত, আমি খুশী হতাম।

    কেন?

    কারণ, যেই মিলিট্যান্টরা লিবিয়া ডিস্টেবিলাইজ করেছে আমি তাদের ফ্যান নই।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২১:১০486733
  • "১৫০০০ সৈন্য নামিয়ে লোকজনকে জিগ্গেস করা হচ্ছে - কোন দেশে যাবে?"

    আমেরিকা যখন ইরাকে এক্স ওয়াই জেড হাজার সৈন্য নামিয়ে দিয়েছিল, তখন যদি একটা রেফারেন্ডাম করত, 'আর ইউ উইথ আস, অর এগেনস্ট আস?', কি উত্তর পেত?
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ২১:৪৫486734
  • উইথ আস অর এগেনস্ট আস কথাটা উল্টোদিকেও দেখছি।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২২:০৮486735
  • সৈন্য কি সর্বদাই সরকারী?

    না। ভাড়া করা সৈন্যও হয়। ব্ল্যাকওয়াটার এরকমও এক প্রাইভেট সৈন্যবাহিনী। ভদ্রভাষায় বলে প্রাইভেট সিকিউরিটি ফার্ম। মাঝে নাম চেঞ্জ করে হয়েছিল জে কর্পোরেশান, এখন আবার নাম চেঞ্জ করে হয়েছে অ্যাকাডেমি।

    ইউ এস এদের হায়ার করেছিল ইরাক ওয়ারে। এরা সুদক্ষ মার্সিনারী, লীথাল কিলার। ডোনেৎসের রাস্তায় কি এদের দেখা গেল?

  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২২:১২486736
  • The Russian Foreign Ministry has criticized western governments and media for turning a blind eye on alarming incidents in Ukraine, including a gun attack on a pro-Russian rally in the city of Kharkov.

    http://rt.com/news/kharkov-gun-attack-denounced-842/
  • ranjan roy | ১০ মার্চ ২০১৪ ২২:২৪486737
  • দ্রি,
    আর সিকিম? কোন ফল? ;০০))))))
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ২২:৩৫486740
  • ওখানকার কথা এখানে বসে বোঝা সম্ভব নয়। কাজেই দুপক্ষের কথাই শোনা দরকার।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২২:৪৭486741
  • এ তো দারুণ ব্যাপার! ক্রিমিয়ায় লোকেরা রাশিয়া বিরোধী, প্রো-ইউক্রেন মিছিল করতে পারছে, ১৫০০০ মিলিটারী নেমে যাওয়া সত্ত্বেও। তাহলে আর ওয়েস্ট রেফারেন্ডামে এত ভয় পাচ্ছে কেন? হোক রেফারেন্ডাম। ক্রিমিয়া রাশিয়াকে রিজেক্ট করুক। থেকে যাক ইউক্রেনের সাথে।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২২:৪৯486742
  • এন জি ও কিভাবে রেজিম চেঙ্জ ইনফ্লুয়েন্স করে।

  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ২৩:০০486743
  • তা তো জানিনা। আমি ভাই এসব বিষয়ে এত শিয়োর হতে পারি না।
  • 4z | ১০ মার্চ ২০১৪ ২৩:০৫486744
  • Good strategy
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২৩:০৬486745
  • ডাউটফুল হলেই হবে।

    ই ইউতে গেলে ইউক্রেনের ভালো হবে এ ব্যাপারে কি শিওর?
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ২৩:০৯486746
  • আমাদের দেশে যেমন শক্তিশালী ইন্ডাস্ট্রিয়ায়লিস্টরা আছে, রাশিয়াতে তেমন নেই। ওখানে প্রচুর এফডিআই। ইউক্রেনকে হাতানোর জন্যে আমেরিকা ব্যস্ত হবে কেন, বুঝছি না। রাশিয়াকে ভয় পায় বরং বলটিক স্টেটরা।
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ২৩:১১486747
  • ই ইউতে গেলে ইউক্রেনের ভালো হবে এ ব্যাপারে কি শিওর? ভালো নাই হোক, সভারেইনটি পাবে। রাশিয়া ইউক্রেনকে সভারেন দেশ বলেই ভাবত না। এখন ভাবতে হচ্ছে।
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ২৩:১৩486748
  • সেজন্য যদি ক্রিমিয়াকে ছাড়তে হয়, ছাড়ুক।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২৩:২০486750
  • "ইউক্রেনকে হাতানোর জন্যে আমেরিকা ব্যস্ত হবে কেন, বুঝছি না।"

    আরে অমিও কি বুঝছি? অ্যামেরিকাশ্চরিত্রং, ইউক্রেনস্য ভাগ্যং, পুতিন ন জানন্তি, কুতো দ্রিঘাংচু?

    কিন্তু ফ্যাক্টগুলো তবু খচখচ করে। কেন ভিক্টরিয়া ন্যুল্যান্ড, জন ম্যাকেন এসে ইয়াৎসেন্যুক, চিচকো, তিয়ানবক প্রমুখদের সঙ্গে মিটিং করলেন? কিকরে ক্যু হওয়ার অন্তন্ত ১৫ দিন আগে থেকেই ইয়াৎজ ভিক্টরিয়ার ফেবারিট ক্যান্ডিডেট হলেন। এবং পরে তিনিই প্রধান মন্ত্রী হলেন। কেন ই ইউর সাথে ট্রিটি ভেস্তে যাওয়ার পর থেকেই বিপ্লব শুরু হল? কেন মিডিয়া ইয়ানুসেভিচের ওপর এত চাপ সৃষ্টি করল?

    একেবারে কোওনো ইন্টারেস্ট না থাকলে তো এগুলো হত না। কিছু একটা ইন্টারেস্ট নিশ্চয়ই ছিল। মে বি আমরা বুঝতে পারছি না?
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২৩:২৩486751
  • ই ইউতে গিয়ে সভারিনিটি?

    নরওয়ে কেন ই ইউতে নেই, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গিয়ে সেদিন পড়ছিলাম, দু দুটো রেফারেন্ডামে নরওয়ে ই ইউ রিজেক্ট করেছিল। এবং ভোটারদের মেন কনসার্ন ছিল লস অফ সভার্নিটি।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২৩:২৭486752
  • ইন ফ্যাক্ট ই ইউর স্ট্রাকচার তো অত্যন্ত আনডেমোক্র্যাটিক। ওদের পার্লামেন্টে তো পাবলিক ভোটে জেতা লোক যায় না। ই ইউ বিভিন্ন ক্ষেত্রে দেশের সভারিন ডিসিশানের ওপর জুলুম খাটাতে পারে। গ্রীসের ক্রাইসিসের সময়?

    বরং ইকনমিক কারণে ই ইউতে যাওয়ার তবু মানে হয়।
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ২৩:৩৭486753
  • গ্রীসের টাকা চুরি ব্যাপারটা ভালো বোঝেন দ্রি? আমি বহু কষ্টে গতবছর বুঝেছিলাম, আবার ভুলেও গেছি।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২৩:৪৫486754
  • হ্যাঁ, আমিও অতি কষ্টে কি যেন একটা বুঝেছিলাম। কিন্তু এখন স্পষ্ট মনে নেই। আবার পড়াশোনা করতে হবে।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ২৩:৪৯486755
  • মানে একটু গোদা ভাবে বলতে গেলে, মনে হয় ফাইনালি এইরকম দাঁড়িয়েছিল। ব্যাঙ্কিং লসকে দেশবাসীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। (এবং সেই কায়দায় ক্রেডিট ডিফল্ট সোয়্যাপকে ইউজ করা হয়েছিল?) এবং এই পুরো স্কীমে দা দেন প্রাইম মিনিস্টার পাপান্দ্রু ইনভলভ্‌ড ছিলেন। গোল্ডম্যান স্যাক্স ইনভল্‌ভড ছিল।

    একেবারেই ভালো মনে নেই।
  • ম্যামি | ১১ মার্চ ২০১৪ ০০:৫২486758
  • ওখানে ইউক্রেনের সৈন্যরা মোতায়েন আছে কি? রাশিয়া নাহয় অ্যাগ্রেস করে নি, সৈন্য রাখার অধিকার দেওয়া ছিল।
  • ম্যামি | ১১ মার্চ ২০১৪ ০১:০২486759
  • Russia warns Ukraine over lawlessness। অন্যদেশে গিয়ে বলছে ললেসনেস চলবে না!!!
  • ম্যামি | ১১ মার্চ ২০১৪ ০২:১৯486761
  • পিএম, মারোয়ান বিশারার লেখাটা পড়লাম। That's why Presidents Obama and Putin need to make it clear they regret their diplomats' political intrusion in Ukraine, and reject reckless foreign military interventions in other countries' affairs.'

    'দেয়ার ডিপ্লোম্যটস।' পুটিনের ডিপ্লোম্যট কে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন