এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৭৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৯ মার্চ ২০১৭ ১৪:৪৯711496
  • যারা সঙ্ঘের শিক্ষাব্যব্স্থা নিয়ে বেজায় চিন্তিত তারা কি এই দিকেও একটু নজর দেবে?


    সাড়ে আট মিনিটে অভিরূপ বাবু জানাচ্ছেনঃ "অবস্থাটা আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে"!! শেষে অবিশ্যি নন্দবাবু "আগরপাড়ায় হয়নি বৃষ্টি"-র লাইন ধরে ৬ বছর আগে ক্ষমতাচ্যুত কমুনিস্টির ঘাড়েই সব দোষ চাপিয়ে মুখরক্ষা করলেন।
  • pi | ০৯ মার্চ ২০১৭ ২২:০১711497
  • শুভদীপের পোস্টটা রইল।

    আজ এসএফআই-ডিওয়াইএফআই এর মিছিলে লাঠি চালায় পুলিশ, গ্রেপ্তার হয়েছেন শতাধিক ছাত্র যুব কর্মী। যাদের একমাত্র অপরাধ ছিল টেট দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা। আজকের পশ্চিমবঙ্গে দুর্নীতি অপরাধ না, তোলাবাজি অপরাধ না, এমনকি সাম্প্রদায়িক প্ররোচনা ছড়ানোও অপরাধ না, অপরাধ হল বাংলার ছেলে মেয়েদের কর্মসংস্থানের দাবী তোলা।
    তবুও এই দাবী নিয়ে রাজপথে থাকবে বামপন্থীরা, থাকবেই। রক্তচক্ষু দেখিয়ে তাদের অতীতে আটকানো যায় নি, ভবিষ্যতেও যাবে না।
  • সাতমার পালোয়ান | ০৯ মার্চ ২০১৭ ২২:১৯711498
  • আমি লিখতে যাচ্ছিলাম।
  • সাতমার পালোয়ান | ০৯ মার্চ ২০১৭ ২২:২১711500
  • মন্ত্রীর কুশপুতুল থাকবে কেন - এই দাবীতে পুলিশ ঝাঁপিয়েছে। মধুজা সহ আরো কিছু মেয়েকে মাটিতে ফেলে পিটিয়েছে।
  • cm | ০৯ মার্চ ২০১৭ ২২:২১711499
  • কি হল জানার ইচ্ছে ছিল, জানা গেল।
  • Ekak | ০৯ মার্চ ২০১৭ ২২:৩৩711501
  • কুশপুতুল দাহ করা বার কোন ধারায় অপরাধ হলো !!! কুশপুতুল দাহ সমর্থন করিনা সে আলাদা কথা কিন্তু অপরাধ কেন হবে ?!
  • সাতমার পালোয়ান | ১০ মার্চ ২০১৭ ১৯:২১711502
  • ক্যাবলামোর গল্পঃ

    মধুজা, সায়নদীপ, সোহম, ইন্দ্রজিৎ, অহনা, রূপসা, অনন্যা, সন্দীপন। আটজন এস এফ আই কমরেড। এই আটজনকে ১৪ তারিখ অবধি জেল হেফাজতে পাঠানো হল। এদের অপরাধ?

    এরা টেট কেলেংকারী নিয়ে পথে নেমেছিলো।
    এরা মার খেয়েছিলো।
    এরা লক-আপে গান গেয়েছিলো।
    এরা লালবাজারের পুলিশের পোশাক পরা চাকরদের মুখের ওপর হেসেছিলো।

    বাহবা রাণীমা।
  • Du | ১০ মার্চ ২০১৭ ২১:০০711503
  • রানীর ইচ্ছেই এখন আইন। জয় রানী
  • PM | ১০ মার্চ ২০১৭ ২১:৪৫711504
  • ঘেন্ন ধরে গেলো জিবোনে।।।
  • PM | ১০ মার্চ ২০১৭ ২১:৪৬711506
  • ঘেন্ন ধরে গেলো জিবোনে।।।
  • dc | ১০ মার্চ ২০১৭ ২২:২১711507
  • যতোদিন টিবোন পাওয়া যাচ্ছে ততোদিন ভয় কি?
  • PT | ১৫ মার্চ ২০১৭ ০৬:৫৩711508
  • Pi | ১৫ মার্চ ২০১৭ ০৭:৪২711509
  • কুশল দেবনাথ শন্কর দাশের গ্রেপ্তারের খবর এল না ? এ কিন্তু হীরক রানী সুলভ কাজই হয়েছে !
  • PT | ১৫ মার্চ ২০১৭ ০৮:৪৯711510
  • মোমবাত্তিওয়ালারা কোথায়?
  • pi | ১৫ মার্চ ২০১৭ ০৮:৫৬711511
  • আজ কলেজ স্কোয়ারে। দুপুর দুটোয়।
  • সিকি | ১৫ মার্চ ২০১৭ ০৯:০১711512
  • আচ্ছা, সেই আটজন কাল ছাড়া পেয়েছে। সে খবরটাও থাক।
  • SC | ১৫ মার্চ ২০১৭ ১১:৫৯711513
  • "যারা সঙ্ঘের শিক্ষাব্যব্স্থা নিয়ে বেজায় চিন্তিত তারা কি এই দিকেও একটু নজর দেবে?"
    পর পর দু খানা পোস্টে দেখলাম যে যারা সংঘের শিক্ষাব্যবস্থা নিয়ে চিন্তিত তাদের অন্য দিকে নজর ঘোরাতে বলছেন।
    না, নজর ঘোরাবো না, ওইদিকেই নজর রাখবো।

    আপনার কোনো অসুবিধা হচ্ছে? হলে জানাবেন।

    ভক্তদের জয়ের পরে অনেকেই দেখছি নতুন সাহসে বেরিয়ে পড়েছেন, আসল এজেন্ডা নিয়ে
  • pi | ১৬ মার্চ ২০১৭ ১৫:১৮711514
  • Maitri Das .
    4 ঘণ্টা পূর্বে ·
    রণক্ষেত্র ভাবাদীঘি। মাটি ফেলা শুরুর পর প্রদিবাদে ফেটে পড়ছেন ভাবাদীঘির মেয়েরা।
    লজ্জা গণতন্ত্রের। লজ্জা "পরিবেশ বান্ধব" আইনের।
    ধিক্কার সরকারি মিথ্যাচরণ ও বেআইনি কার্যকলাপকে।

    রঞ্জিত শূর ভিডিও দিয়েছেন।
    https://www.facebook.com/ranjit.sur/videos/1467808843243214/
  • Ekak | ১৭ মার্চ ২০১৭ ০৯:২৩711517
  • কদিন আগেই এক জায়গায় "মহিলা পুলিশ মাত্রেই মেয়েদের পক্ষে সেফ হবেন এরকম কোনো মানেই নেই " বলাতে কয়েকজন আমাকে তেড়ে এলো এলজিবিটি বিরোধী প্যানিক ছড়াচ্ছি বলে !! আর আজ এই খবর পড়ছি। মহিলা পুলিশ -কারারক্ষী থেকে মেয়েদের যৌন হেনস্থার ঘটনা ভুরি ভুরি রিপোর্টেড আছে জার্মানি -আমেরিকায়।
  • চহার মগজ শিকন | ১৭ মার্চ ২০১৭ ১৮:৫৩711518
  • নারদকান্ডে রাজ্যসরকার সুপ্রীম কোর্টে চল্ল।
  • সিকি | ১৭ মার্চ ২০১৭ ১৮:৫৪711519
  • এবারে কপিল সিব্বালকে ধরছে না?
  • চহার মগজ শিকন | ১৭ মার্চ ২০১৭ ১৮:৫৭711520
  • জানি না। ভাবছি কতটা নাক কান কাটা হলে পাবলিকের পয়সায় দলের লোকেদের চুরি ঢাকতে চায়! অবিশ্যি দুকান কাটারা গ্রামের মধ্যে দিয়েই যায় বলে প্রবাদে আছে।
  • সিকি | ১৮ মার্চ ২০১৭ ০৮:২৮711522
  • জাস্ট অসম্ভব! পুরোটা পড়তে পারলাম না।
  • PM | ১৮ মার্চ ২০১৭ ১২:১১711524
  • ৩৪ বছরের অপশাসনের জন্য বর্তমান মন্ত্রীরা অসহায়--- নারদা সারদা করা ছাড়া আর কোনো উপায় ছিলো না তাদের---- এটাই ৩৪ বছরের বিরুদ্ধে অসহায় মন্ত্রী দের প্রতিবাদের ভাষা
  • রোবু | ১৮ মার্চ ২০১৭ ১৪:১৮711525
  • এই বর্বরতা নিয়ে জোরালো প্রতিবাদ হওয়া উচিত। জঘন্য।
  • PM | ১৮ মার্চ ২০১৭ ১৫:৪৪711526
  • এইটা বলার জন্য পিটি কি হ্যটাটাই না খেয়েছিলেন এখানে

    http://www.thehindu.com/news/national/mamata-alleges-tampering-of-evms/article17514169.ece

    দিদি কি নিজের অতীতের অভিজ্ঞ্তা থেকে জানেন যে এই কারচুপি হয়েই থাকে ?
  • PM | ১৮ মার্চ ২০১৭ ১৫:৪৬711528
  • এই বর্বরতা যে ভবিতব্য ছিলো তা কি কারুর অজানা ছিলো !!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন