এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৩:০৭201420
  • এ যে এক কী প্রচণ্ড সানি এখানকার মেয়েদের মধ্যে, একটি শাড়ি / ড্রেস আগামী দু বছরের মধ্যে দ্বিতীয় কোনও গ্যাদারিংয়ে পরা যাবে না। জাস্ট যাবে না। "লোকে কী বলবে?" "এই তো দুহাজার এগারোতেই সোনামনির জন্মদিনে এইটা পরে গেছিলাম।"

    এ এক কঠিন চাপ।
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ১৩:০৫201419
  • বোঝো !
  • শ্রাবণী | ২১ জানুয়ারি ২০১৪ ১৩:০৩201418
  • ব্রতীন, ভাগ্যিস মনে করিয়ে দিলি, রোদ উঠলেই পাঁজিটা নিয়ে বসব, বছর পুরিয়ে এল প্রায়, এখনো পড়া হয়নি!
  • শ্রাবণী | ২১ জানুয়ারি ২০১৪ ১৩:০১201417
  • তিমির একখানাও মিলল না। ওসব বং মার্কা, এখানে চলেনা।
    ১) তোমার শরীর খারাপ, কী হয়েছে? না শুনে বলল বহুত ডাল লগ রহে হো, জরুর কোই বাত হ্যয়! তারপরে নানাজনে এসে একই কথা বলে গেল।
    ২) আমার বর স্যুটের জায়গায় সোয়েটার পরে বিয়েবাড়ি গেছিল এবং আমার জ্বর হওয়ায় যাইনি বলে রটেছিল আমাদের দুজনের মধ্যে হেভি ঝগড়া চলছে, নাহলে কেউ সোয়েটার পরে বিয়েবাড়ি আসে! এবং আমার বর স্যুট পরতে খুব খারাপ বাসে!
    ৩) এই শাড়িটা তো দেখেছিলাম, তুমি ওইদিন পরেছিলে না (হাতের কাছে যা পেয়েছি পরে গেছি)। ক্যা ভাইসাব, দোনো কামাতে হ্যায়, ইতনা কঞ্জুসী কিঁউ।
    আরো কত কী বলে যাবে, তার ওপর এই ঠান্ডায় শাল কোট পরবেনা, আবার আমাকে এসে জিজ্ঞেস করবে, ঠান্ডা লাগছে?
    ভালো সালোয়ার বা অন্য কিছু পরে (শাড়ি বা লেহঙ্গা ছাড়া) গেলে বলবে, মজা নহী আ রহা, যাও না চেঞ্জ করে এস! :( :(
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৩:০০201416
  • শো অফটা এখানে স্বাভাবিক।
  • kumu | ২১ জানুয়ারি ২০১৪ ১২:৫২201415
  • সবচেয়ে অবভিয়াস ইন্টারপ্রিটেশন হল বরের সাথে ঝগড়া হয়েচে।
  • jhiki | ২১ জানুয়ারি ২০১৪ ১২:৪৭201414
  • সাজলে শাড়ী/ ড্রেস গয়নার শো অফ করছে বলবে ঃ)
    ..... কুছ তো লোগ কহেঙ্গে...
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১২:৪১201413
  • :-)
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ১২:৩৯201412
  • ওটা টাইপো ;-)
  • ন্যাড়া | ২১ জানুয়ারি ২০১৪ ১২:৩৮201410
  • হনু শেষ পর্যন্ত দেশের গুপ্তকথা পাকিস্তানী কাগজে ফাঁস করে দিল! ইংরিজি তো হনু ভাল লিখবেই, একে কবিগুরুর স্কুলে পড়েছে "তদুপরি বিলেত-ফেরত"। জিতে রহো বচ্চে।
  • নেতাই | ২১ জানুয়ারি ২০১৪ ১২:৩৮201411
  • I solemnly affirm এর বাংলা কী হবে?
  • /\ | ২১ জানুয়ারি ২০১৪ ১২:৩৭201409
  • দুটোই হ্রস্ব ই দেখে নিশ্চিন্ত হলাম।
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ১২:২৭201408
  • অন্তত দশটা সহজ ইন্টারপ্রিটেশন প্রেডিক্ট করতে পারি
    ১। আঁতেল
    ২। ভালো জামা কেনার পয়সা নেই
    ৩। ভালো জামা কি জিনিস জানে না
    ৪। সব ভালো জামা নষ্ট করে ফেলেছে
    ৫। বিধর্মী
    ৬। বেম্মজ্ঞান হয়েচে
    ৭। দেমাক হয়েচে (এটা অবশ্য সাজলেও বলবে)
    ৮। হিপি হয়ে গেছে
    ৯। মাথাটা খারাপ। হবেনা?...
    ১০। বেশি পড়ালেখা করলে এই হয়

    আরো হয়। বিচি ত্র এই দ্যাশ কিনা..
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১২:২১201407
  • আজ আবার মঙ্গলবার হ্যায়। দেখি নিচে কী পাওয়া যায়!
  • নেতাই | ২১ জানুয়ারি ২০১৪ ১২:২০201406
  • খাও খিচুড়ি খাও। আমি যাই নীচে গোবির ঘ্যাঁট খেয়ে আসি।
  • jhiki | ২১ জানুয়ারি ২০১৪ ১২:১৬201405
  • আমিও জানতে চাই কি ইন্টারপ্রিটেশন?
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ১২:১১201404
  • কি ইন্টারপ্রিটেশন শ্রাবণীদি ? ঃ-)
  • bratin | ২১ জানুয়ারি ২০১৪ ১২:০৪201403
  • গ্রেট শ্রাবনী দি।রোদ উঠলে রোদে পিঠ দিয়ে একটা গল্পের বই পড়ো। ঃ)
  • শ্রাবণী | ২১ জানুয়ারি ২০১৪ ১২:০২201402
  • আজ আমারও একখান বিয়ে বাড়ির নেমন্ত ছিল কিন্তু সাজতে ইচ্ছে করছে না আর এখানে না সেজে গেলে তার অদ্ভুত অদ্ভুত ইন্টারপ্রিটেশন হয়, তাই বললাম কর্তা নেই, অফিসে প্রচুর কাজ, চেষ্টা করব মনে হয় আজ পারবনা, উইকেন্ড হলে যেতাম!
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ১১:৫৮201401
  • বাহ! ভালো খবর তো! বুদ্ধিমান ছেলে তো! বিয়ের আগে টইতে ঝগড়া করে রাগটা কমিয়ে নিলো।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১১:৫৪201400
  • হায়, বইমেলা! তোমার জন্য আমার আপাতত কোনও ছুটিই নেই।

    আজ মিয়াও অনমিত্রর বে। মিয়াও নাকি কাল থেকে সাতখানা শাড়ি পরে ফেলেছে।
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ১১:৫৩201399
  • যাদের ছুটি নেবার উপায় নাই তাদের ভগমান ওরফে বরপ আর রোদ আছে (প্রাঃ অঃ প্রঃ)
  • শ্রাবণী | ২১ জানুয়ারি ২০১৪ ১১:৪৫201398
  • শীতে বরফ বা রোদ ঠিক আছে, বৃষ্টি তায় এই দুদিন ছাড়া বিচ্ছিরি। সকালে ওয়েদার দেখে আজ আমি নিজেকে ছুটি দিয়েছি, এখন খিচুড়ি চাপাই।
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ১১:৪০201397
  • পেপার টেকনিকাল হবে না তো কি আবাপ হবে! ক্ষি বায়না!
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১১:৩৯201396
  • জাস্ট অসাম ওয়েদার। আমাকে সেখানে বসে বসে পেপার পড়তে হচ্ছে।

    নিউজপেপার নয়, টেকি পেপার। আকবা।
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ১১:৩৭201395
  • বেটার। আজকেও বাড়িতে তবে কাল সম্ভবত জয়েন করতে পারব।
  • bratin | ২১ জানুয়ারি ২০১৪ ১১:৩৪201394
  • বেশ বেশ ঝিকি গেঁজানোর মতো স্বাস্থ্যকর জিনিস আর নেই।
  • bratin | ২১ জানুয়ারি ২০১৪ ১১:৩০201393
  • না না কী আর এমন বয়েস? স্যান পা কেমন?
  • jhiki | ২১ জানুয়ারি ২০১৪ ১১:২৩201392
  • আমি আপাততঃ নীচে কফিশপে বসে গেঁজাতে চললাম, ওখানে জানালা দিয়ে বাগান দেখা যায় ... এই মেঘলা দিনে কাজে লাগে না তো মন ...
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ১১:২২201391
  • হরিনাম করার বয়েস হয়ে এল বলছে :-D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত