এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:২৪200610
  • আহ গালিব। শক্তির অনুবাদটা কোথায় যে গেল? বাড়ি চেঞ্জ করার পরে আর দেখছি না। ঃ(
  • dd | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:২৩200609
  • .................................
    কাকিমা,মিতালি, ভালো আছে ?
    ওরাকি তোমার কাছে কাছে
    আসে,দ্যাখে,কোনও দাগ খোঁজে

    কাল যাবো তোমার অফিসে
    ঠিক ঠিক চারটে পঁচিশে
    তারপর ভুল দিগবিদিক.......

    শহীদমিনারে উঠে গিয়ে
    বলে দেবো আকাশ ফাটিয়ে
    ইন্দ্রকাকু আমার প্রেমিক

    একটি অসম পরকীয়া। পদ্যটির নাম। যদিও অসমবাসী কোনো লোকের সম্বন্ধে পাট্টিকুলারলি কিছু ল্যাখা নেই।
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:২২200608
  • বড় গুরু আরও বলেছেঃ
    ইসক পর zওর নেহীঁ, হ্যায় ইয়ে য়ো আতিশ গালিব
    কে লাগায়ে না লাগে, বানায়ে না বনে।
    ডিঃ এটাও স্মৃতি থেকে।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:১৯200606
  • দুবার মুছে হবে না বোধহয়।তুলে বা ঘষে হবে।
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:১৯200607
  • ওগুলো প্রেম নয়, বানানো সম্পর্ক ঃ)
    এ ব্যাপারে আমার বড় গুরু অনেক আগেই বলে গেছেন-
    ইয়ে ইসক নহীঁ আসাঁ, বস ইতনা সমঝ লিজিয়ে
    এক আগ কা দরিয়া হ্যায়, অউর ডুবকে যানা হ্যায়
    (স্মৃতি থেকে লিখছি, ভুল থাকতে পারে)
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:১৩200605
  • হৃদয় অবাধ্য মেয়ে,
    তাকে কোনও পড়া বুঝিও না।
    বইখাতা ছিঁড়ে একসা, থুতু দিয়ে মুছে,
    মুছে ফেলেছে গাঢ় বিধিলিপি।

    ব্যাকরণের পাতায় লিখেছে ছেলেদের নাম, এমনকি ছবিও।

    হৃদয় অবাধ্য মেয়ে
    তার কী শাস্তি দেবে দিয়ো।

    মন্দাক্রান্তা সেন
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:১১200604
  • এগ্রীড ঝিকি। কিন্তু প্রেম টাও এখন যেন আর নিঃস্বার্থ নেই। কেমন যেন বিভিন্ন বিষয়ের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত।
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:০৯200603
  • ব্রতীন, ধৈর্য, ত্যাগ এগুলো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য লাগে। প্রেম তো অনুভূতি, থাকার হলে থাকে নইলে থাকে না .... টিকে থাকে অভ্যাস, কম্প্যাটেবিলিটি (এর বাংলা কী?)।
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:০৭200602
  • ইয়েস আকা, তুমি টোটাল "বখে" গেছো। নো ডাউট।পাক্কা। একেবারে " লক কর দিয়া যায়ে"। ঃ))
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৫৯200601
  • ইন্দ্রকাকু আমার প্রেমিক ....
    যা তা লিখত মন্দাক্রান্তা, ঝাঁপতালও আমার খুব ভাল লেগেছিল।
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৫৮200600
  • রাইমাকে দেখলেই এখqনq আমার রিদ্ধির বর্ণনা মনে পড়ে যায়।
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৫৭200599
  • *গেল
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৫৬200597
  • হ্যাঁ 'দীপ জ্বেলে যাই' আর আনন্দে সুমন দে রাইমার সাক্ষাতকার দেখাচ্ছিল। সেখানে রাইমা সমানে বলে গে দীপ জ্বলে যায়।
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৫৬200598
  • হাঁয়েস। ইন্দ্রকাকু।
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৫৩200594
  • ইন্দ্রকাকু।
  • h | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৫৩200595
  • অর্পণঃ-)) আরে অভিনন্দন।
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৫৩200596
  • আর ঐ সিনেমাটার নাম "দীপ জ্বেলে যাই" না? (কাল বাবাও একমত হল উঃফাঃ আর দীঃজ্বেঃযাঃ এই দুটোই খালি ওনার অভিনয়ক্ষমতার সক্ষ্য দেয়, শৌভও দেখলাম লিখেছে সে কথা)

    কিন্তু সবাই দ্বীপ লিখছে কেন? নাকি, আমিই ভুল জানি!
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৫১200593
  • আরে এটা তো সেই অমুক কাকু না কাকে যেন মন্দাক্রান্তা ভালোবেসেছিল না? আহা তখন ভালো লিখত সিপিএম ছিল না বোধহয়।
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৪৯200591
  • না না সুসে খারাপ কিছু না। ঋত্বিকের সিনেমাই কি আর খারাপ?
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৪৯200592
  • তুমি কি আমাকে ভালোবাসো, শহীদমিনার?

    উফ, এ এক অমোঘ ও চিরন্তন সত্য। ঐ টইতে লিখতে গিয়েও প্রতিক্রিয়ার ভয়ে পিছিয়ে গেলাম।
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৩৯200590
  • এঃ সু-সে কে ভাল বল না, এই তোমাদের জন্যই বাঙালি এত পিছিয়ে যাচ্ছে দিনদিন। আর শ্রাবণী তো পুরো ক্ষমার অযোগ্য অপরাধ করল, দেখতে দেখতে কিনা ঘুমিয়ে পড়ল!!!
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৩৬200589
  • আমার শাড়ী টা বেশ লেগেছে। ঐ ধরণের শাড়ী কালো ছাড়া যে কোন রং এর পেলেই কিনব, প্রেফারেবলি মিডনাইট ব্লু।
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৩৫200588
  • আমার তো সমুতে টোটাল অ্যালার্জি।

    গীদ হলে অবশ্য অন্য কথা।
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:৩৩200587
  • বাবা-মা এসেছেন তো। মাস তিনেক থাকবেন।

    দমু/মিঠু - আমার নাম্বার পাল্টায়নি।
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:২৮200586
  • শুধু ভালো লাগল

    নীড় ছোটো ক্ষতি নেই।

    অন্যতম সেরা রোমন্টিক গান।
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:২২200585
  • ধুশশালা নস্টালজিক হয়ে উত্তম সুচিত্রার গান শুনতে গেলাম। এখন খানিক ফ্রেডি ও বিটলস শুনে কান পোশ্কার করছি।

    ও সদা আমি ইই ট্যাঁশ হয়ে গেলাম নাকি পিকচারাজাইশেন? নাকি সুচিত্রা?
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:২০200584
  • শ্রাবণী।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:১৯200583
  • হে হে, শাবণী, সেম হিয়ার।শ্যামলদাও অন্ধকারে টর্চ জ্বেলে জ্বেলে সব সুইচ চেকান।
  • শ্রাবণী | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:১৩200582
  • কুমুদি, তোমার প্রশ্নের উত্তর আমার পোস্টে আছে। এসব অনিয়ম তিনি থাকলে এবাড়ীতে হয় না!
    না ফিরে অবশ্য ভালোই করছে, ছত্তিশগড়ে এখন বসন্ত, দারুন ওয়েদার নাকি, শীত নাই। এখানে তো তিনি এইসবে জাঁকিয়ে বসছেন মনে হচ্ছে!
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:১০200581
  • অর্পণ, তোমার নাম্বার পুরানোটাই আছে তো। মিঠু হয়ত একবার ফোন করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত