এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:৩৬200519
  • পিপি, যা যা কোচ্চেন পায়, করে ফেল। এট্টু কাজ মিটিয়ে উত্তর দেব।
    ততক্ষণ শিবু, সোসেন, অক্ষ ইঃ বিদগ্ধ জনেদের হাতে ভাটের ভার ছেড়ে গেলাম :-)
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:৩৬200520
  • সে তো উদ্যমী লোকেদের ক্ষেত্রে। আমি ল্যাদারুদের স্যাম্পল সেট নিয়ে কাজ করি
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:৩৫200518
  • সম্পর্ক ভাঙার থাকলে আইন আদালত কোন বাধা হয়না। আর আইনত ডিভোর্স না করেও দিব্যি সরে যাওয়া যায়। বিয়েও লিভ টুগেদার দুক্ষেত্রেই। ছানা থাকলে আরো অনেক ফ্যাক্টর, সেই কেসগুলো বাদ দিয়ে বললাম।
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:৩৩200516
  • :-)
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:৩৩200517
  • পিপি একেবারে লোকের কথায় কান দিও না। আর এব্যাপারে সর্বশেষ মতামাত লাগলে আমার সাথে যোগাযোগ কর।
  • pipi | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:৩১200515
  • সিকি, কফ-ও নেই, কাশিও নেই। তালে ঝাড়বই বা কি আর কাশবই বা কি।
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:৩০200514
  • কেসিদার পোস্ট হঠাত পড়লুম-প্রতিদিন নিয়ম করে বিয়ে করা উচিত
  • Sibu | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:২৯200513
  • তবে জ্যানাগ্যান, লিভ টুগেদার কল্লেই যে বেঁচে গেলে সেটা মনেও কোরো না। অনেক দেশে কমন ল ম্যারেজ বলে একটা ব্যাপার আছে। একটা সময়ের বেশী লিভ টুগেদার কল্লে সেটা বিয়ে বলেই ধরা হয়। তখন ডিভোর্স ইত্যাদি সবই করতে হয়। কাজেই সুখে থাকতে চাইলে মাঝে মাঝে পরিবর্তন করুন।
  • aranya | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:২৭200511
  • এই রে, পিপি, আমি তো সেটাও বলি নি। আইন, আদালতের ঝামেলায় তো লোক হরবখত যাচ্ছে, ডিভোর্স-ও করছে। বাচ্চা-দের কষ্ট হবে বলে বাবা মা স্যাক্রিফাইস করছে, ইচ্ছে থাকলেও ডিভোর্স করছে না, এমন বরং অনেক দেখেছি।
    লিভ-টুগেদার করলে ছাড়াছাড়ির জন্য আইনের ঝামেলায় যেতে হয় না -এটা একটা ফ্যাক্ট, সেই ফ্যাক্টটা মেনশন করেছি, দ্যাটস অল। তবে বাচ্চা থাকলে লিভ-টুগেদারের ক্ষেত্রেও সম্পর্ক-ছেদ মুশকিল।
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:২৭200512
  • কারেন্ট গেল আজ রাতের মতম। শুতে যাই।
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:২৬200510
  • আর কিছু ভাঙ্গতে হলেই আইন আদালত করতে হয়, ঐটে বিয়ের সবচেয়ে সুবিধে। চুটিয়ে ঝগড়া করে, নিশ্চিন্তে রান্না করতে করতে টিভি দেখা যায়। হুম্ম। কোনো রিস্ক নাই
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:২৫200508
  • কড়াক্কড় বাজ পড়ছে। চাদ্দিক সাদা করে। ঝমঝমিয়ে বিষ্টি। লোডশেডিং হয়েও কারেন্ট চলে এল। আঙুলের ডগায় সাড় নেই। চিকেন এবং তন্দুরি শেষ। একটু গা গরম করা টপিক চাই।
  • kc | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:২৫200509
  • বিয়ে অবশ্যই করা উচিত। প্রতিদিন যখন নিয়ম করে কোনও একটা অকাজের জন্য গাল খাই, তখন মাঝে মাঝে মনে হয়, যাক কেউ তো তবু নজর করেছে। তার মানে আমি বেঁচেই আছে। নেই হয়ে যাইনি এখনো। নয়তো দুনিয়ায় কেউতো খেয়ালই করেনা, বেঁচে আছি না মরে গেছি।
    তবে গাল খেতে খেতে মাঝে মাঝে নেই হয়ে যেতেও ইচ্ছে হয়। তা ধরলে হবে?
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:২৩200506
  • সুখী টুখির কি আছে বাপু, বিয়ে হলে এমনিই তুরীয় দশায় উত্তীর্ণ হবে, কানে কম শোনা পেরাকটিস করে নিলে ভালো, ঐটা লিভ টুগেদারের সময় অল্প ডোজে পেরাকটিস করে নিতে হবে।
    আর নাক ডাকায় অভ্যস্ত হওয়া --এইসব ও আছে।
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:২৩200507
  • অপ্পনের ১২:১২-র সন্দেহ আমারও।

    পিপি বেইব, ঝেড়ে কাশো।
  • aranya | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:২০200504
  • কিছুটা ভাগ্যের ব্যাপারও থাকে হয়ত। দীর্ঘ বিবাহিত জীবনে বা লিভ-টুগেদারের ক্ষেত্রেও, দুজনে দুজন-কে নিয়ে সুখী এমন-ও হয় নিশ্চয়ই।
  • pipi | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:২০200505
  • অরণ্যদা, পরস্পরের প্রতি ভাললাগা আর আগের মতন নেই কিন্তু শুধু বিয়ে নামের সুতোটা আছে বলে আইন আদালতের ঝামেলায় না গিয়ে একসাথে থাকতে হচ্ছে - এটাকে কি বলা যায়?
    আরো অনেক অনেক কোচ্চেন পাচ্ছে... কিন্তু, না থাক।
  • শ্রী সদা | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:১৮200503
  • গত হপ্তায় আয়নায় দেখলাম একটা দাড়ি পেকে গেছে। আশীর্বাদ দেওয়ার যোগ্যতা অর্জন করেছি তো বটেই ঃ)
    তাপ্পর এই মোলায়েম শীতের সন্ধ্যায় কিছু বাকার্ডি লাইম অন দ্য রক্স পেটে পড়েছে, চিকেন তন্দুরী সহযোগে, মনের ভেতরে বিভিন্ন মহাপুরুষোচিত গুণাবলী আইঢাই করছে, আশীর্বাদের আর দোষ কি।
  • Sibu | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:১৭200502
  • কুমু এখনো লোককে যে বিয়ে করতে বলে সেটা হিনীযোগ্য। ঃ-(
  • pipi | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:১৬200501
  • ল্লেহ প্পচা! ফাঁদ নিয়ে এতগুলো পোস্ট ফেলে গেল লোকে আর মাঝখান থেকে ফাঁদে পড়লাম আমি!!!!
  • aranya | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:১৫200499
  • পিপি, আমি তা বলি নি তো। পরস্পরের প্রতি ভালবাসা থেকেই কোন কাপল লিভ টুগেদার করে, অন্তত তাই করা উচিত। সম্পর্কের প্রতি দায়বদ্ধতা অবশ্যই দরকার।
    সমস্যাটা হল, মানে আমার যা মনে হয় আর কি, প্রেমে পড়া সহজ, প্রেমে থাকা কঠিন। কিছু দিন একটা সম্পর্কে থাকার পর যদি কোন একজনের বা দুজনেরই একে অন্যের প্রতি টান কমে যায়, আর একসাথে থাকতে ইচ্ছে না করে - সেটা তো হতেই পারে, তাই না? সেক্ষেত্রে ছাড়াছাড়ির জন্য আইন-আদালত করতে হয় না, এই আর কি
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:১৫200500
  • ফুটকির ছানার নামও ভারি ভালো হয়েছে, অনেক আদর !
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:১৩200497
  • আরে বাঃ, প্পনকে অনেক কনগ্রা ! ঃ-)
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:১৩200498
  • আগে অরন্যদা খেলুন, অনেক সিনিয়র। আমি পরে আসছি
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:১২200495
  • হোসেন কি বড়ো পোস্ট লিখছে? অপেক্ষা করবো?
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:১২200496
  • পিপি এত জানতে চাইছে কেন? উইকেট কি পড়তে চলেছে? ঃ)
  • pipi | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:০৯200493
  • উপায় নেই বলে লোকে বে করে? ক্ষি সাংঘাতিক!!! কিন্তু কিসের উপায়হীনতা?

    আর অরণ্যদা, এইডা কি কইলেন? ঝামেলা এড়াতে লোকে লিভ-টুগেদার করে? যারা একসাথে থাকে তাদের তাহলে পরস্পরের প্রতি, ঐ সম্পর্কের প্রতি কোন দায়বদ্ধতা থাকেনা বলছেন?
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:০৯200494
  • হোসেনের পোস্টকে লাইক দিলাম। ঃ-))
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:০৭200492
  • না না। লিভ টুগেদার ভালো না। বকাঝকা করা যায় না শান্তিতে, যদি ছেড়ে চলে যায়? তখন আবার লোক খোঁজো
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ০০:০৬200491
  • অসা ট্রেইলার। এইটা নিয়ে পরে টই খুলবো। ঃ-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত