এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১৭:৩৮200340
  • যে কোন তিন টে সিনেমার নাম করো যাতে অশোক কুমার কে দাদু দাদু লাগে নি। ঃ)
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১৭:৩৭200339
  • এ কী রে ভাই সবাই সব কিছু লিখে দিয়েছে সুচিত্রা সম্পর্কে। আমি কী লিখবো অ্যাঁ? ঃ((
  • Blank | ১৭ জানুয়ারি ২০১৪ ১৭:২৯200338
  • হ্যারিকেন আর ল্যাম্প। কাপড় দিয়ে কাঁচের চিমনি পরিষ্কার করা হতো।
    আর দেখতে ভাল্লাগতো স্টোভ পরিষ্কার। জনতা স্টোভের নীচের বড় গোল জিনিসটার মধ্যে জমা কেরোসিন - ওপরের ঢাকাটা খোলার সময় খ্যাজস খ্যাজস আওয়াজ আর ঢাকার নীচ থেকে ঝুলতো পলতে গুলো।
  • ম্যমি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৭:১৪200337
  • ছুপা লো ইয়ুঁ দিল মে প্যার মেরা -- অসাধারণ একটা গান।
  • jhiki | ১৭ জানুয়ারি ২০১৪ ১৭:১২200336
  • ব্যাং, এই সিনেমাটা কি? এটা পুরোটা দেখিনি, কেন তা ভুলে গেছি ঃ))

  • PM | ১৭ জানুয়ারি ২০১৪ ১৭:০৬200335
  • মমতাতে আশোক কুমারকে আমার বিকাশ রায়ের থেকে অনেক ভালো লেগেছিলো।

    লতা-হেমন্ত-র এই গানটার সুর ও খুব ভলো লেগেছিলো।

  • ম্যামি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৭:০৫200334
  • হ্যারিকেন নিয়ে নস্টালজি আমারও আছে। কেরোসিন স্টোভ নিয়ে নেই একদম নেই। কেরোসিনের টিন হাতে লাইন দেওয়া সেইসব দিন উফফ গেছে বাঁচা গেছে। আশে পাশের অনেক পরিবারেই এখনও কেরোসিন স্টোভে রান্না হয়। তাদের জন্যে খারাপ লাগে।
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৫৯200333
  • :-)
  • ম্যামি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৫৭200332
  • আমারও মাকেই ভালো লেগেছিল। মমতা কি দেখেছিলাম? ভুলে গেছি।
  • একক | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৫৫200331
  • এটা আরও ইনটেনস। আধুনিক ও।
  • jhiki | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৫৩200329
  • ধ্যাত, ঝপাস না
    ধপ ...
  • একক | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৫৩200330
  • বাহ !
    কবিকে চক্কাস। আশা করি আর কোনো লাইন জুড়ে জলে দেননি লেখাটা।
  • PM | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৫০200328
  • কে পড়লো?
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৪৯200327
  • ঝপাস!
  • PM | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৪৮200325
  • মা। উত্তর ফাল্গুনি না মমতা (ধর্মেদ্র কে বাদ দিয়ে)--কোনটা বেশী ভালো লেগেছিলো?
  • একক | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৪৮200326
  • ওগুলো ঠিক স্পর্শ করেনা। কানের কাছে জোরে কু করে দেবার মত। ঘাবড়িফায়েড বাট নট হরিফায়েড :/

    সিকি, সেই কবিতা টা একবার পড়তে দিও।
  • jhiki | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৪৫200324
  • অনেক আধুনিক কবিতাই তো হরর কবিত!!!
  • ম্যামি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৪৪200322
  • উত্তরফাল্গুনীতে কাকে বেশি ভালো লেগেছিল, মা না মেয়ে?
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৪৪200323
  • একটা হরর কবিতা পড়েছিলাম একবার। একটি আত্মহত্যার বর্ণনা। মাথার চুল খাড়া হয়ে যায় পড়লে, এমনি ভয়ংকর।
  • একক | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৪২200321
  • আচ্ছা হরর মুভি হয় কবিতা হয়না কেনো। পাঠকের বীচি ফীচি মাথায় উঠে যাবে লুকোবার জায়গা পাবেনা ঘেমে একশা এমন। দিনদিন কেমন অদ্ভুত ইরিটেশন তৈরী হচ্ছে ভেতরে।
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৩৪200319
  • কোইনসিডেন্সই বটে। সেই জন্যেই মনে আছে।
  • hu | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৩৪200320
  • আমার যদ্দুর মনে পড়ে সন্তোষ দত্ত মারা যাওয়ার খবরটা আগে এসেছিল। তারপর সোনার কেল্লা দেওয়া হল। সৌমিত্র বললেন টিভিতে। অবশ্য হতে পারে মারা যাওয়ার পরে অন্য কোনদিন সৌমিত্রকে নিয়ে আসা হয়েছিল। আর সেদিন সোনার কেল্লাও দেখানো হয়।
  • Kaju | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:৩১200318
  • সিকিস্যার এটা সত্যি বললে তো? সন্তোষ দত্ত মারা যাবার দিনই সোনার কেল্লা হচ্ছিল ! হোয়াট আ কৈন্সিডেন্স মামু !
  • ম্যামি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:২৭200317
  • কেসি মেসেজ দেখো। ফেসবুকে।
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:২৫200316
  • কত টুকরো টাকরা মনে পড়ে। ...

    ঘর অন্ধকার। লোডশেডিং হয়েছে। রোলারের পরিত্যক্ত ব্যাটারি থেকে বিদ্যুৎ টেনে ছোট্ট সাদাকালো টিভিতে চলছে সোনার কেল্লা, প্রায় শেষের দিক, লেঙ্গি মেরে কামু মুখার্জিকে উল্টে ফেলে পিস্তল হাতে উদ্যত ফেলুদা, ভবানন্দের চ্যালা, এবার সাঙ্গ আপনার ভবের খেলা। উঠুন উঠুন, উঠে পড়ুন ... ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে একটা ঘষঘষে স্বর শোনা গেলঃ "সন্তোষদার খবরটা প্রথমে দিয়ে দিই?"

    সন্তোষ দত্ত তখন অসুস্থ হয়ে হাসপাতালে। আমরা সবাই বলাবলি করছি, এ কী? সিনেমার মাঝে পেছন থেকে কে কথা বলছে?

    খানিক পরেই সাড়ে সাতটা বাজল, বিশেষ বিশেষ খবর, অভিনেতা সন্তোষ দত্ত প্রয়াত হয়েছেন।

    কে বলেছিলেন? ছন্দা সেন? নাকি অন্য কেউ? মনে নেই।
  • a | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:২২200315
  • আজ বুঝছি স্যান এত রেগে থাকে কেন!! বস আজ কেরিয়ার নিয়ে বেজায় ভুলভাল ভাট দিয়ে মটকা গরম করে দিয়েছে। শালা পেটে বোম মারলেও এক কণা কোড বেরোবে না, এসেছে ওপেন সোর্স কন্ট্রি নিয়ে মারাতে। কি বলব নিজেকে এক্ষকিউজ করে নিয়ে বাড়ি চলে এলাম!!
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:১৯200314
  • বড় ছবির মত ছোটবেলা কেটেছে, এখন পেছন ফিরলে দেখতে পাই।

    নিজের মেয়েটার জন্য খুব কষ্ট হয়। :(
  • hu | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:১৫200313
  • সিকি, এই সব পোস্ট টইতে করতে হয়। এমন ছবির মত লেখা। পড়ামাত্র মনটা হু হু করে উঠল।
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:১৩200312
  • ক্লাস ফোর থেকে আমি ছিলাম মেদিনীপুরে, তারপরে হুগলিতে। ঘাটালে দূরদর্শন ভালোই আসত। আমাদের বাড়িতে টিভি ছিল না, বাবার অফিসের একজন সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনীয়ার ছিলেন, তাঁর বাড়িতে আমরা শনি রবিবার হামলা করতে যেতাম। কুউউ করে বন্ধ থাকা সেন্টার খুলত সেই গোল গোল চাকা ছড়িয়ে যেতে যেতে, দূরদর্শনের সিগনেচার টিউন দিয়ে। তারপরে আজকের ছায়াছবি। শনিবার বাংলা, রবিবার হিন্দি। সাড়ে সাতটায় খবর পড়তেন ছন্দা সেন, তখন কেরোসিনের স্টোভ জ্বলত গাঙ্গুলিকাকুর। চা বানাত মা।

    আমরা ঘাটালে থাকতেই গাঙ্গুলিকাকু আমার জামাইবাবু হয়ে যায়। জাঠতুতো দিদির সঙ্গে বিয়ে হয়, মূলত বাবার উদ্যোগে। ১৯৮৮ সালে বিয়ে। ১৯৯২ সালে একটা রোড অ্যাক্সিডেন্টে কীর্ণাহারে মারা যায় সেই গাঙ্গুলিকাকু।

    পিডব্লুডির কোয়ার্টারের বিশাল মাঠে পড়ে থাকত অসংখ্য পিচের ড্রাম, আর রোলার। সেই রোলারের ব্যাটারি নিয়ে এসে টিভি চলানোর ব্যাক`আপ বানিয়েছিল গাঙ্গুলিকাকু। প্রথমদিকে লোডশেডিং হলে ঘ্যানঘ্যান করা ছাড়া রাস্তা থাকত না, পরে সেই ব্যাটারিতে কানেক্ট করে বাংলা সিনেমা চলত শনিবার সন্ধ্যেয়। সারা পাড়া এসে জুটত তখন।

    অনেক পরে, সময়টা পাল্টে যায়। শনিবারে হিন্দি সিনেমা, রবিবারে বাংলা সিনেমা। বাংলা খবরের সময়ও পাল্টে সাড়ে সাতটা থেকে সাতটা হয়ে যায়।
  • Du | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:০২200311
  • উত্তম সুচিত্রা - হলে দেখেছিলাম - সাগরিকা। কাসব্লাংকা, ফর হুম দা-- এইগুলোতে যা ছিল - মোশন পিকচারের ম্যাজিক সেই ম্যাজিক -- উত্তম সুচিত্রায় পুরো রং নিয়ে থাকে, এই রকমই মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত