এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১৭ জানুয়ারি ২০১৪ ১৬:০০200310
  • সিকির তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছোটবেলা কেটেছে। তাহলে সিকি শনিবার বাংলা সিনেমা কেমনে দেখত? আমাদের ওখানে তো কলকাতা দূরদর্শনের ট্র্যান্সমিশন খুব বাজে ছিল (ভাগ্যিস!!), আমরা তাই দিল্লী দূরদর্শনই দেখতাম।
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৫৮200309
  • দমুদি, লিখব তো :-) কিন্তু গেলেই হেব্বি হাসি পেয়ে যাচ্ছে
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৫৭200308
  • ঠিক ঠিক সিকি--আহ সেই সব না বুঝে নাটক দেখার দিন, মা বাবার সাথে
    সেই রাজকুমার নাটক দেখতে গিয়ে ক্ষুদ্র আমি সৌমিত্রের নাগরা না চটি ধরে টানার চেষ্টা কচ্ছিলুম স্টেজের সামনে গিয়ে, সে কি হই রই বকুনি
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৫৩200307
  • ঝুনুসোনা, একটি রাত, এটা পরে নাটক এবং যাত্রাও হয়েছে, অঘটন নামে।
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৫২200305
  • *বদমাশ
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৫২200306
  • আমিও অনেকগুলো দেখি নি।

    তবে হুচির ঐ কথাটা খুব সত্যি। এই সিনেমাগুলোর মধ্যে সেই শনিবারের বিকেল আর কেরোসিনের স্টোভে চা বানানোর গন্ধ মিশে আছে। বডডো নষ্টলজি।
  • 781 | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৫১200304
  • "বিশ্বাসে মিলায় ছবি, সান্যালে পাহাড়ি" - হুচি যা বলল।
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৫০200303
  • এই সুষেণ, লেখো না গিয়ে। আমি একটা সিরিয়াস এক্ষপ্রেশান দিতে গেলাম আর এই ব্ভদমাশ ছেলেগুলো গিয়ে খিল্লি করে উড়িয়ে দিল। :-( এমনকি চিরবিপ্লবী অক্ষ-মাআমাআ পজ্জন্ত!! :-( :-x
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৪৯200302
  • আরে আমার বউ বিকাশ রায়ের সাথে গো---
  • একক | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৪৮200300
  • প্রচন্ড ! যা বলেছেন :)
  • Kaju | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৪৮200301
  • আরো অনেকগুলোই দেখিনি। চন্দ্রনাথ, সাঁঝের প্রদীপ, শুভরাত্রি, সাঁঝঘর এগুলোও না।
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৪৭200299
  • উফ সেই ঝুনুসোনা :-))))
    পুরনো বাংলা সিনেমার মধ্যে লেপ কম্বলের ওম বড্ড
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৪৬200298
  • উইকি দেখলাম। 'আমার বউ' ও আমি দেখিনি নামও শুনি নি।
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৪৩200297
  • বলয়গ্রাস আর শেষ কোথায় দেখেছি আমি। কিন্তু বাকী দুটোর নামই শুনি নি।
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৪২200296
  • এটম বম্ব, বলয়গ্রাস, শেষ কোথায়, ভালবাসা। এই চারটে দেখিনি
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৩৮200295
  • উইকি তে যে লিস্ট রয়েছে তার কোনটা দেখিসনি? সব-ই প্রায় তো টিভিতে দেওয়া
  • Kaju | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৩৬200294
  • এগুলো তো শুধু সুচিত্রার জন্যে নয়, উত্তম-ছবি-পাহাড়ী-মলিনা-ভানু-সাবিত্রী-তরুণ সব মিলিয়ে একটা আনপ্যারালাল যাদুস্পর্শ।
  • hu | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৩১200291
  • পুরোনো বাংলা সিনেমাগুলো সিনেম্যাটিক দিক থেকে বেশির ভাগই এত খারাপ, অথচ কি যেন একটা আছে.... নস্টালজিয়াই বোধহয়, বেশ একটা দুপুরের ঘুমের মত ওম পাই। গত তিনদিন ডিনার করতে করতে ভাগে ভাগে শশীবাবুর সংসার দেখছিলাম। নায়ক-নায়িকার জুটি তো কতই আছে! ছবি বিশ্বাস আর পাহাড়ী সান্যাল যে জুটিটা তৈরী করেছিলেন তার তুলনা আছে কি? সদানন্দের মেলা, হাত বাড়ালেই বন্ধু - সিনেমাগুলোর মধ্যে এমন একটা খাঁটি বাঙালী ব্যাপার আছে, নিশ্চয়ই আমার বায়াসও আছে সেই সাথে - মোটকথা এগুলো কত খারাপ তা নিয়ে কেউ বিশ্লেষন করতে এলে কানে হেডফোন লাগিয়ে দিয়ে ওরই মধ্যে একটা চালিয়ে বসে পড়ব। উত্তম-সুচিত্রার সিনেমাগুলোও তো শুধু সিনেমা নয়। ওর মধ্যে কত শনিবারের বিকেল আছে, কেরোসিনের স্টোভে চা হওয়ার গন্ধ আছে। শুধু উত্তম-সুচিত্রা দিয়ে ওর বিচার করলে চলবে কেন! একটা সিনেমা ছিল - 'একটি রাত'। সেখানে সুচিত্রা সেনের কুকুরের নাম ঝুনুসোনা। সেই ঝুনুসোনাকে হোটেলের মালিক তুলসী চক্রবর্তীর নজর থেকে আড়াল করা, জীবেন বোসের মোটর সাইকেলের পেছনে কোট পরা মলিনা দেবী - এই সবকিছু নিয়েই তো তৈরী এক একটা সন্ধ্যা। আলাদা করে সব কিছুতেই কত খুঁত। অথচ সব মিলিয়ে এমন একটা এফেক্ট.... শুধুই কি নষ্টলজিক!!
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৩১200292
  • উনি নিজেকে নায়িকা তারকাই দেখতে চেয়েছিলেন মানুষের মনে ঐভাবেই বেঁচে থাকতে চেয়েছিলেন। আমিও প্রায় সব সিনেমাই দেখেছি, কিন্তু সে অভিনয়ের জন্য মোটেই নয়। অভিনয় বড্ড একঘেয়ে,। যে কোনো রকম উত্তেজনাতেই পাগলের অভিব্যক্তি। সপ্তপদীর 'এই পথ যদি না' র কিছু কিছু জায়গায় হুবহু দীপ জ্বেলে যাই-এর শেষের দিকের অভিব্যক্তি।
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:৩১200293
  • উনি নিজেকে নায়িকা তারকাই দেখতে চেয়েছিলেন মানুষের মনে ঐভাবেই বেঁচে থাকতে চেয়েছিলেন। আমিও প্রায় সব সিনেমাই দেখেছি, কিন্তু সে অভিনয়ের জন্য মোটেই নয়। অভিনয় বড্ড একঘেয়ে,। যে কোনো রকম উত্তেজনাতেই পাগলের অভিব্যক্তি। সপ্তপদীর 'এই পথ যদি না' র কিছু কিছু জায়গায় হুবহু দীপ জ্বেলে যাই-এর শেষের দিকের অভিব্যক্তি।
  • Kaju | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:২৭200290
  • সোসেন্দি সুচিত্রা-র দু একটা ছাড়া সব সিনেমা দেখেছ? বা-আ-বা ! আদ্দেক তো প্রিন্ট নষ্ট হয়ে গেছে শুনেছি, টিভিতে সারা জম্মে তো গোটা লিস্টের ১০-১৫টা ছাড়া দিতেই দেখলাম না !
  • শ্রাবণী | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:১১200289
  • আঁধিতে ওনার হিন্দি বোলি এত কানে লাগে, কিন্তু মনে হয় সঞ্জীবকুমার খুব ভালো জুড়ি হত সুচিত্রার সঙ্গে, কম বয়সে অবশ্যই, ভাষার সমস্যা না থাকলে, বেশ টক্করের।
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:০৯200287
  • আমি সিনেমার লিষ্টগুলো দেখছিলাম। দু একটা ছাড়া সব দেখেছি।
    দু:খের সঙ্গে ভাবি, আদৌ ভালো অভিনেত্রী ছিলেন কিনা নিজেকে তার পরীক্ষা দিতেই দিলেন না মহিলা।
    উত্তমের মনে রাখব এমন সিনেমা কত---সব সাবিত্রী, সুপ্রিয়া, এমংকি সুমিত্রা মুখার্জির সাথে; এদিকে এনার মনে রাখব এমন সিনেমা কষ্ট করে মনে করি, :-(
  • h | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:০৯200288
  • মা আজ সান গ্লাস নাও পড়তে পারে ;-)
  • jhiki | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:০২200286
  • এই সব সিনেমার একটাও দেখিনি বা দেখে উঠতে পারি নি। সপ্তপদী আর হারানো সুর অবশ্য পুরোটা দেখেছিলাম।
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:০১200284
  • 'সুচিত্রা সেন' নামক ঝলমলে তারার শেষ আলোটুকুও শুষে নিতে হবে না? যে যতটুকু পারবে ব্যবহার করার চেষ্টা করেই যাবে।
  • h | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:০১200285
  • কিন্তু আমার একটাও উত্তম-সুচিত্রা মনে নেই। দৃশ্য ছাড়া, কোন টা কোন সিনেমার জানি না। আমার মা আজ প্রচন্ড সেন্টিমেন্টাল হয়ে যাবে, মা সুচিত্রা সেন এর মত সান গ্লাস পড়তো ছোটোবেলায় ইয়ার্কি না ঃ-)
  • রোবু | ১৭ জানুয়ারি ২০১৪ ১৫:০০200283
  • কুমুদি, নাই লাগতে পারে। অনুবর্তন এমন কিছু মহান উপন্যাস নয় তো।
    আমার ভালো লাগার স্পেশ্যাল কারণ আছে। আমার যখন চাঁদের পাহাড় পড়ার কথা, তখন অনুবর্তন পড়েছিলাম, ক্লাস থ্রিতে। বলা যায়, আমার পড়া প্রথম বড়দের উপন্যাস, তার আগে সুকুমার রায়, সত্যজিত রায়, মায় রবীন্দ্রনাথ বিভূতিভূষণ এর ও কিশোর সাহিত্য পড়তাম, মানে বাড়ি থেকে যেগুলো বেছে দিত, আর আনন্দমেলা পড়তাম, টেনিদা, ঘনাদা - এই সব।
    এই অবস্থায় অনুবর্তন পড়ে আমার মানসিক অবস্থা কী হয়েছিল কল্পনাই করা যায়!! এই বইয়ের জায়গাটা আমার কাছে স্পেশাল।
  • Kaju | ১৭ জানুয়ারি ২০১৪ ১৪:৫৯200282
  • ও পনেরো বছর নয় গুরু, বারো বচ্ছর।

    ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার সেই বারোটা বচ্ছর, যেগুলো জেলের অন্ধকারে পচেগলে নষ্ট হয়ে গেছে।
    পুনর্বিচার, বারো বচ্ছর পরে পুনর্বিচার? একি আদালত না নাট্যশালা?
  • Kaju | ১৭ জানুয়ারি ২০১৪ ১৪:৫৮200281
  • সিকিস্যারের কি অ্যালজাইমার ধরল? সবার উপরে। কৃষ্ণনগর।
    ডিডি বাংলায় দিয়ে দিয়ে পচিয়ে দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত