এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৭ জানুয়ারি ২০১৪ ১১:৫৫200250
  • আমার সবচে পছন্দের ঘুম ঘুম চাঁদ।
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ১১:৪৯200249
  • খিচুড়ি টাইপ কিছু দেওয়া হয়। চাল ডাল সস্তা দামের, কিন্তু পেট ভরে। গ্রামের দিকে মিড ডে মিলের জন্যই অনেক বাচ্চা স্কুলে আসে।
  • potke | ১৭ জানুয়ারি ২০১৪ ১১:৪৭200248
  • এসিমের কোল চ্যাপ্টার শুরু করো না, আমি যোগাযোগ করিয়ে দিতে পারি। তুমিও হয়ত চেনো ওনাকে
  • Jan | ১৭ জানুয়ারি ২০১৪ ১১:৩৮200247
  • মিড ডে মিল নিয়ে ধারনা ছিল মোটামুটি পুস্টিকর খাবার দেওয়া হয়। কাল জান লাম ৩ টাকা ৫১ পয়্সা বরাদ্দ এক জনের। এতে কি হয়।
  • Lord of the Nazgûl | ১৭ জানুয়ারি ২০১৪ ১১:৩০200246
  • কিছুদিন ধরেই ভাবছি আই ট্রিপল ই ছেড়ে দেবো, কারণ ব্যাটারা ডিজিট্যাল লাইব্রেরির মেম্বরশিপটা দেয় না, ওটা আলাদা পয়সা দিতে হয়। এসিএম দিব্যি ডিএল দেয়, একই খরচে। আমাদের ওটাতেই লাভ। কিন্তু এসিএমের কলকাতায় কোনো চ্যাপ্টার নেই, ইভেন্ট কিছু হয় না - এইসব ভেবে থেকে গেছি। এবার সত্যিই ছেড়ে দেবো। বা বেসিক মেম্বারশিপ রাখলেও এজিএমে আর যাবো না।
  • Lord of the Nazgûl | ১৭ জানুয়ারি ২০১৪ ১১:১৫200245
  • টিমের পোস্টটা দেখলাম।

    ৪৩-এর দুর্ভিক্ষের কথাটা হয়তো একটু কঠিন হয়ে গেছে, কিন্তু কাল ওই "ডেলিগেট"-দের দেখে দুর্ভিক্ষপীড়িত ছাড়া আর কিছু মনে হয়নি। এদের অনেককেই আমি চিনি, আজ অবধি কোনো IEEE ইভেন্টে এদের দেখিনা, অথচ এজিএমের দিন এরা এসে হাজির হয় শুধু ক্যালকাটা ক্লাবে ডিনারের জন্যে। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করে খাবার নেওয়া - অ্যাজ ইফ অনেকদিন খেতে পায়নি। কাল এমনও দেখেছি - ডেজার্ট টেবিলে বড় বড় রসগোল্লা ছিলো - প্লেট শেষ বলে লোকে দাঁড়িয়ে রয়েছে, একজন সো কলড প্রফেশনাল আর অপেক্ষা করতে না পরে ঠেলেঠুলে ঢুকে হাত দিয়েই রসগোল্লা তুলে চারদিকে রস ছড়িয়ে রসগোল্লাটা মুখে পুরে মুখ মুছতে মুছতে চলে গেলেন।
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১১:০৩200244
  • ঐ ইন্দ্রাণীর মতনই প্রথম কদম ফুল পড়তে গিয়ে হয়েছিল। বাপরে সে বই পড়ে আর শেষই করতে পারি না! উফ! এরপরে আমি আর অচিন্ত্য সেগু'র কোনও বইই পড়ার চেষ্টা করি নি।
  • Bhagidaar | ১৭ জানুয়ারি ২০১৪ ১১:০২200243
  • আমি স্বপ্নে তোমায় দেখেছি বিপাশার গান।
  • ব্যাং | ১৭ জানুয়ারি ২০১৪ ১১:০০200242
  • অগ্নিপরীক্ষার কে তুমি আমারে ডাক, গানে মোর কোন ইন্দ্রধনু দুটো ই সন্ধ্যা
  • Bhagidaar | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫৯200240
  • শাপমোচন। আরেকটা সিনেমা যেটা গানের জন্য দেখেছিলাম।
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫৯200241
  • সন্ধ্যা মুখোপাধ্যায় তখন পর পর গেয়ে গেছেন সুচিত্রার লিপে।

    আমার দিদি কোনওদিন সন্ধ্যার গলা পছন্দ করত না। বলত, কেমন যেন শেয়াল ডাকছে মনে হয়।
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫৭200238
  • এ শুধু গানের দিন।
    গানে মোর কোন ইন্দ্রধনু।

    পথে হল দেরী।
  • ব্যাং | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫৭200239
  • আমার আবার ইন্দ্রাণীটা এখনকার সিনেমার তুলনায় বেজায় আধুনিক লেগেছিল।
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫৬200237
  • ইন্দ্রাণী। সিনেমা হিসেবে বেশ খাজা, কিন্তু কী সব একেকটা গান। সূর্য ডোবার পালা, নীড় ছোট ক্ষতি নেই, আর তার সঙ্গে মহম্মদ রফির গলায় একটা হিন্দি গান।

    আরেকটা বোধ হয় গান ছিল এই সিনেমায়, ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ, পাথর ভাঙ, হেমন্তর গলায়। এই সিনেমাতেই কি?
  • Lord of the Nazgûl | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫৫200235
  • "সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা? একি, এ তো গানের বই। তুমি? গান?"
    "কেন, তুমি গাইতে পারো, আমি পারি না? গানের আছেটা কী? সা রে গা মা পা ধা নি সা"
    "এ তো সারেগামা"
    "এইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে নিলে গান হয়। গা মা পা ধা নি পা গা মা গা, গা মা পা মা, গা মা গা রে সা"
    "এই তুমি গান জানো?"
    "সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো..."

    এইটা সম্ভবত ইন্দ্রাণী।
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫৫200236
  • এদিকে আমার প্রোফাইল অনুযায়ী এখন তো আমার ইন্ডিভিজুয়াল জব, কোনও টিম নেই। একলা বসি। আমাকে জায়গা দেওয়া হয়েছে অ্যাডমিন টিমের পাশে। অ্যাডমিন মানে যারা এই বিল্ডিংয়ের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকম্মো করে আর কি, ইলেকট্রিসিটির বিল জমা দেওয়া, ক্যান্টিনের ভেন্ডর সিলেকশন করা, প্যান্ট্রি বয় নিযুক্ত করা, সিকিওরিটি এজেন্সি পরিচালনা করা, ক্লিনার ড্রাইভার বাসের রুট সমস্ত কিছু দেখভাল করা ইত্যাদি। ফলে গ্রুপ ডি স্টাফেদের কাছে এই অ্যাডমিনরা প্রায় ভগবান।

    ভগবানেরা তার হাল্কা ফায়দা ওঠায়। এখানে অ্যাডমিনের লোক এক ওড়িয়া ভদ্রলোক, প্যান্ট্রিকে ডেকে রোজ খুব দামী ক্রকারিতে চা আনিয়ে খায়। মানে অ্যাডমিনের সবাইই এটা করে। এখন তাদের পাহে বসায় চক্ষুলজ্জায় আমাকেও সেই চা-চক্রে ইনক্লুড করেছে। দিনে এত চা খাবার অভ্যেস আমার ছিল না। এখন সকাল থেকেই দু কাপ হয়ে গেল। পরের বারে না করতে হবে।

    রীতিমত দামী ক্রকারি, ক্লায়েন্ট ভিজিটে যে সব জিনিস ইউজ করা হয় আর কি। হেব্বি কেতা মেরে ডেস্কে পৌঁছে দিয়ে যাঅচ্ছে, খানিক বাদে আবার খালি কাপপ্লেট তুলে নিয়ে যাচ্ছে। অস্বস্তি হচ্ছে প্রচণ্ড, কিন্তু আমার সীট বদলাতে গেলেও এই অ্যাডমিনদেরই বলতে হবে।
  • ব্যাং | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫৪200234
  • "সূর্য্য ডোবার পালা" তো ইন্দ্রাণী
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫৩200232
  • সূর্য্য ডোবার পালা - ইন্দ্রাণীর গান।

    এই ইন্দ্রাণী সিনেমাটা দেখে মনে হয়েছিল কেমন জানি, ঠিক সুবিধের নয়। তারপর অচিন্ত্যকুমার সেনগুপ্তের ইন্দ্রাণী উপ ন্যাসটা পড়লাম এবং বুঝলাম যে নাঃ সিনেমটা নেহাতই ভাল। উপন্যাসটা ........ বাবাগো!!
  • ব্যাং | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫৩200233
  • শান্তির পথ বুঝি বা ফুরোলো মোর
  • Du | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫১200231
  • সূর্য্য ডোবার পালা ?
  • Du | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৫০200230
  • মনে পড়ছে 'নীড় ছোট' দৃশ্যের বা 'শ্রীচৈতন্যের' অসামান্য সুন্দর চোখদুটো
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৪৯200229
  • বিপাশার গানটা কিছুতেই মনে পড়ছে না। কেউ মনে করাও না প্লীজ।
  • ন্যাড়া | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৪৭200228
  • চাওয়া-পাওয়াতে পরপর দুটো গান ছিল। সুচিত্রার ঠোঁটে "খেলা নয়" আর উত্তমের "যদি ভাব এ তো খেলা নয়"। নচিকেতা ঘোষের অসামান্য কাজ।
  • Lord of the Nazgûl | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৪০200226
  • সেটাই তো। অথচ "এই পথ যদি না শেষ হয়" বা "সূর্য ডোবার পালা" - এই গুলোই শুধু শুনিয়ে গেলো।
  • ব্যাং | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৪০200227
  • হ্যাঁ দু, কমললতার সেই ও মন কখন শুরু, কখন যে শেষ!! অবিশ্যি ডুয়েট।
  • শ্রাবণী | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৩৯200225
  • তুমি যে আমার টা তো সুচিত্রার লিপেই।
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৩৮200224
  • * 'এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়'
  • ব্যাং | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৩৭200222
  • হসপিটালে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, তার হিন্দিটায় রহে না রহে হাম
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৩৭200223
  • সুচিত্রা সেনের লিপে
    হসপিট%আল - 'এই সুন্দর স্ব্র্ণালি সন্ধ্যায়' (কি বাজে লাগে গানটা)
    হারানো সুর - 'তুমি যে আমার ওগো ...'

    ইন ফ্যাক্ট গীতা দত্ত বাংলা গান ধর অধিকাংশই সুচিত্রার লিপে।
    বিপাশার গানগুলো মনে পড়ছে না।

    তারপর সদানন্দের মেলা, অন্নপূর্ণার মন্দির ওগুলোতেও ছিল তো।
  • Du | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৩৫200220
  • শ্রীকান্ত সিরিজ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত