এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৩৫200221
  • ইন্দ্রাণীর ঝনক ঝনক কনক কাঁকন বাজে। নীড় ছোটটা নাহয় ডুয়েট।
    পথে হল দেরির নাহয় রহিতে
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৩৩200219
  • হারানো সুর, সপ্তপদী। সত্যিই এখনও খারাপ লাগে না।
  • Lord of the Nazgûl | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৩০200217
  • রেডিও মির্চিতে খবরটা বলে গান শোনাচ্ছিলো। অদ্ভুতভাবে, প্রতিটা গানই উত্তমকুমারের লিপে। কেন, সুচিত্রার লিপে গান পেলো না? "এই পথ যদি না শেষ হয়"-তে "তুমি বলো" ছাড়া আর কী আছে?
  • humm | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:৩০200218
  • আমার মানে হচ্ছে ওনার ইচ্ছা কে সন্মান দিতে অনার পার্থিব শরীর পাবলিকের শ্রধ্ধা প্রদর্শনের জানি নন্দনে রাখা হবেনা। বা চ্যানেল গুলোতে দেখানো ও হবেনা
  • Anamitra Roy | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২৮200215
  • তাহলে এটা বরং আপাতত সুচিত্রা সেন কেই উত্সর্গ করে দেওয়া যাক। মানে আজ সকালের জন্যে। অন্তত যিনি চলে গেছেন তাঁর মাধ্যমে যাঁরা কাজ করছেন তাঁদের খবর কিছুটা ছড়িয়ে যাবে।
  • শ্রাবণী | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২৮200216
  • চেষ্টা করে একটাও উত্তম সুচিত্রার সিনেমার নাম মনে করতে পারলাম না যা ভালো লাগে! কিন্তু সুচিত্রা সেন কে দেখতে দারুন লাগত।
    আমার যেসব পুরনো বাংলা ফিল্ম ভালো লাগে তার একটাতেও এর দুজন নেই!
  • Lord of the Nazgûl | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২৬200214
  • টিমির অজ্জিনাল কমেন্ট উড়ে গেছে, যেটাতে লিখেছিলো ও গুচ্তে কাল কিছু একটা পোস্ট করেছিলো সেইটা।

    চাঁপা টা খুঁজে পেয়েছি, ঠিক - ভুল টই দেখছিলুম।
  • ব্যাং | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২৫200211
  • সরি, এইটে -
    So she did not let the 'brut' media 'tuch' her till the end.
  • Lord of the Nazgûl | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২৫200212
  • হল না। "ও আমাকে টাছ্‌ করবে না"
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২৫200213
  • উফ! অজ্জিত পোচন্ড বুড়ো হয়ে গেছে। ন্যাড়াদার ব্লগে অজ্জিতের কমেন্টরা দিব্বি আছে, ফেবুতেও অজ্জিতের ছবির নীচে টিমির কমেন্ট দিব্বি আছে।
    চম্মা কি উল্টো করে পরেছ?
  • ব্যাং | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২৪200210
  • এইটে আমার এক পুরোনো বন্ধুর ফেবু আপডেট -
    o she did not let the 'brut' media 'tuch' her till the end.
  • a x | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২৩200208
  • সুচিত্রা সেন বললেই আমার খালি "ও যেন আমাকে টাছ্‌ না করে" মনে পড়ে যায়।
  • π | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২৩200209
  • শুনবো। ওর স্বপ্ন রংএর মেয়েটা পুরো লুপে শুনে গেছি।
  • a x | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২২200207
  • ভুল টই দেখছ অরিজিৎ। অন্যটা দেখ।
  • Lord of the Nazgûl | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২১200206
  • ছোটবেলায় ভালোই লাগতো, কিন্তু এই বছর তিনেক আগে সপ্তপদী দেখতে গিয়ে চোখ ঘুরিয়ে "কাম অন ক্লেটন" - উরি বাবা রে।

    কিন্তু এখন "তিনি" যে একটা কান্ড করবেন...সেইটা ভাবলেই...
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:২০200205
  • ঐ ভোটার আইডির সময়ে বেশ মোটাসোটা থপথপেমত লেগেছিল। আর এখন তো নাকি আশি কেজির ওপরে ওজন।

    কিন্তু 'বডি'র জন্য বুভুক্ষু হয়ে থাকা মহিলা নিশ্চয় এতক্ষণে পৌঁছে গেছে। গান স্যালুট টাইপের ঢক্কানিনাদ কি সুচিত্রা সত্যিই চেয়ে গেছেন?!
  • Anamitra Roy | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:১৯200204
  • বলতে ভুলে গেছিলাম, আজ রূপসী বাংলায় দেবদীপ এর একটা অনুষ্ঠান ছিল। ছিল বলতে সকাল ৮ টার টা তো হয়ে গেল। দুপুর ১২ টা, সন্ধে ৬ টা এবং রাত ১১ টায় পুনঃ সম্প্রচার রয়েছে। দেবদীপ মানে গতবার বইমেলায় আমাদের যে মোহাক চুলওয়ালা বন্ধু টি গুরুর ষ্টল এ এসে গান শুনিয়েছিল।
  • Lord of the Nazgûl | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:১৬200203
  • ইকি, মামুর সার্ভার রোলব্যাক করে নাকি? চাঁপা-র টই থেকে কমেন্টগুলো গেলো কই?
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:১৫200202
  • আমাদের ছোটবেলায় তো তিনি ছিলেনই টিভির পর্দায়, এমনকি হলএ গিয়েও দেখেছি উত্তম-সুচিত্রার সিনেমা।

    আর ছিলেন ছড়ায়।

    প্লেন প্লেন প্লেন
    পাইলট প্লেন
    প্লেন থেকে নেমে এল
    সুচিত্রা সেন।

    ম্যানারিজমের জন্যই অনেকে তাঁকে দীর্ঘদিন অপছন্দ করে এসেছে, আমার আবার ঐ ম্যানারিজমের জন্যই সুচিত্রা সেনকে চিরদিন ভালো লাগত। আঁধি নামক হিন্দি সিনেমাটি বাদ দিলে।
  • Lord of the Nazgûl | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:১৪200201
  • টিম বাৎসায়নকে কোথায় দেখলে? আমি তো রোজই দেখি, আমার প্রোজেক্টেঃ-)

    বাই দ্য ওয়ে - ফেবু তে তোমার পোস্টটা উড়ে গেলো কেং কোয়ে যেন। কাল গুরু-তে কোথায় লিখেছ?
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:১০200200
  • সুচিত্রা সেনকে একজন জনসমক্ষে আনতে পেরেছিলেন। তাঁর নাম টি এন শেষন।

    তখন প্রথম সচিত্র ভোটার আইকার্ড প্রজেক্ট শুরু হয়েছে। পাড়ায় পাড়ায় ক্যাম্প লাগছে আর সবাই লাইন দিয়ে সেইখানে ছবি তোলাচ্ছে। বোধ হয় দুহাজার একের ঘটনা। তখন তিনি এসেছিলেন। আনন্দবাজারে ছবি বেরিয়েছিল। চুল বেশির ভাগই পাকা, কিন্তু একই রকমের গ্রেসফুল লাগছিল।
  • a x | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:০৭200199
  • গ্রেটা গার্বো দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন বোধহয়।
  • Tim | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:০৪200198
  • এই প্রথম (আদি জনকে ধরলে দ্বিতীয়) দেখলাম একজনের নাম বাৎসায়ন।
  • শ্রাবণী | ১৭ জানুয়ারি ২০১৪ ১০:০২200197
  • সুচিত্রা সেনের সিনেমার থেকেও আমার ওনার এই নিজেকে গুটিয়ে নেওয়া, এরকম ভাবে নেম ফেম সবকিছু থেকে, আড়ালে চলে গিয়ে নিজের জীবনকে পুরোপুরি শুধু নিজের মত করে নিজের শর্তে বাঁচা ব্যাপারটা দারুন অন্যরকম লাগত !
    ওনার পাড়ায় আমার এক বন্ধুর বাড়ি ছিল, ওদের বাড়ি গেলেই মনে হত যদি কোনোভাবে দেখা যায়।
    সেসময় কত লেখা, কত গুজব ওনাকে নিয়ে, কিন্তু তাও কোনোদিন উনি সামনে আসেননি। একবার শুধু মনে হয় রামকৃষ্ণ মিশনের কে মারা যেতে শ্মশানে দুরে দুই মহিলার ছবি কাগজে পরদিন এসেছিল, বড় করে ঘোমটা, বিশাল সানগ্লাসে মুখ ঢাকা প্রায়, একজন নাকি সুচিত্রা সেন ছিলেন!
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:৪৯200196
  • সায়েন্টিস্ট রা ছোট বেলায় স্কুল/কলেজ কেটে সিনেমা দেখতো বুঝি? ঃ)
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:৪৪200195
  • গত। সকাল আটটা পঁচিশ। একটা যুগ শেষ
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:৪৩200194
  • মাতৃদেবীকে খবরটা দিয়ে দিয়েছি। তিনি একা একা বিবেকানন্দ রক দেখতে বেরোচ্ছিলেন, সেই সময়ে আমি এই খবরটা দিয়ে বল্লুম, তুমি এখন কোথায়, রাস্তায় নাকি ঘরে? কারণ আজ থেকে চৌত্রিশ বছর আগে আরেকজন চলে গেছিলেন, তখন এই মহিলা মানিকতলা ট্রামলাইনের উপর স্ট্যাচুর মতন দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করেছিলেন, আমি হাঁ করে সেই দৃশ্য দেখতে দেখতে অর্পিতার বাবার হাত ধরে ইস্কুল চলে গেলাম। যাই হোক, মা এখন বেজায় বিচলিত হয়ে কন্যাকুমারীর হোটেলের ঘরে বাংলা খবরের চ্যানেল আসে কিনা সেই খোঁজ করতে গেছেন। বিবেকানন্দবাবু গোল খেয়ে গেলেন সুচিত্রাদেবীর কাছে।
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:৩৮200193
  • সোসেন তুই ব্যাটা নিঘ্ঘাত গুগল করে বলছিস! যদিও তোর জন্য রূপোর সিংহাসনটাই রেখেছি। আর আমার জন্য পেতলের।
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:৩৬200192
  • মা তো একা একা কেরালা বেড়াতে গেছে, ফোন করে খবরটা দিয়ে দিই তাহলে।
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:৩৫200191
  • সনম বেওয়াফার নায়িকা চাঁদনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত