এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:৩৪200190
  • সুচিত্রা সেন মারা গেলেন।
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:৩৩200189
  • হুম্ম, কনফার্মড তো?
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:৩২200187
  • শাহীন কোলকাতার মেয়ে? মানে কোলকাতার মেয়ে হিন্দি সিনেমার নায়িকা হয়েছিল, এদিকে আমি জানি না! ঃ(
  • humm | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:৩২200188
  • সুচিত্রা সেন চলে গেলেন।
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:৩১200186
  • শাহিন? ঠিক মনে করতে পারছি না। তাহলে সনম বেওয়াফার নায়িকা কে ছিল? একটু মোটাসোটা। এইটেও বলে দিলে সোসেনকে সেকেন্ড করে দেব। ঝিকি অলটাইম ফার্স্ট। ঝিকিকে কোন বছরের কোন মাসের কত নম্বর বুধবার বলে দিলে, সেই দিন চিত্রহারে কী কী গান দিয়েছিল, ঠিক্ঠাক অর্ডারে বলে দিতে পারে ঝিকি।
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:২৮200185
  • খাওয়ার জিনিস মাথায় গুঁজে নষ্ট করতে আছে?
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:২৭200184
  • নায়িকা ছিল শাহীন। বৌবাজারের রশিদবাবুর স্নেহধন্যা।
    বললে কি হয়, ব্যাংদি কি আর আমায় গুরু মানবে?
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:১৫200183
  • ঝিকি, এদিকে আমি তোমাকে সিন্মার ব্যাপারে গুরু মানি। এই গুচর পাতায় তোমার মতন এত গভীর জ্ঞান আর কারুর নেই। খিল্লি নয়, মাক্কালি।
    আচ্ছা তোমার আয়ি মিলন কি রাত বলে কোনো সিনেমার কথা মনে আছে? অবিনাশ ওয়াধয়ান ছিল। দিনের বেলায় নায়িকাটা মানুষ থাকত আর রাতের বেলায় সাপ হয়ে যেত, আর নায়কটা দিনের বেলায় সাপ আর রাতের বেলায় মানুষ হত। শুধু দিনে দুবার তারা প্রেম করতে পেত। ঊষা কালে আর গোধূলিবেলায়। একবার দুজনেই সাপ হয়ে আর আরেকবার দুজনেই মানুষ হয়ে। আমি সিনেমাটা দেখি নি, কিন্তু বন্ধুদের থেকে গল্প শুনেছিলাম, কিন্তু নায়িকার নাম কিছুতেই মনে করতে পারছি না? তোমার মনে আছে?
  • Atoz | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:১২200182
  • এ বকফুল খাবার জন্য না তো, মাথায় গুঁজবে, নিউ স্টাইল। ঃ-)
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:০৩200180
  • ওফ। এরা কী সিনেমা দেখে রে। ঠিক আমার বৌ র মতো। হয় ডাউনলোড করবে নয় হল এ গিয়ে দেখে আসবে।
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:০৩200181
  • হনু, মশা নাম হওয়া খুবই সম্ভব। আমারই এক বন্ধু ছিল, তার ডাকনাম মশা, ভালো নাম অমিতাভ। আরেক বন্ধু ছিল তার ডাকনাম ছারপোকা। তার কোনো ভালো নাম বেঁচে নেই আর। সে সব সে নিজেই কবে ভুলে টুলে গেছে। তাহলে আমাদেরই বা কীসের দায় তার ভালো নামটা জিইয়ে রাখার! তাই সবাই তাকে গত কুড়ি বছর ধরে শুধু ছারপোকা নামেই চিনেছে আর মনে রেখেছে।
  • jhiki | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:০০200178
  • বাড়ীতেই বা সিনেমা দেখি কই? সাকুল্যে গোটা দশ বারো। সব উইকএন্ডের ডিনারের পর।
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৯:০০200179
  • বকফুল, কেন রে? আর একটায় কী হবে আমার? দিলে তো অন্তত পনেরো-কুড়িটা দেওয়া উচিৎ, তাই না? নয়তো শুধু শুধু বেসন, তেল সবকিছুর অপচয়। কম দিতে হলে নিজেই একটু কষ্ট করে ভেজে তারপরে আমাকে দিও বাপু।
  • Atoz | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:৫৭200177
  • ব্যাংদি, আমার পক্ষ থেকে একটা বকফুল। অনেক প্রীতি ও শুভেচ্ছার সঙ্গে। ঃ-)
  • | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:৫৬200176
  • ভিকিদা ও বোধি দা কে নিয়ে মশকরা করছে। হে ভগবান কী দিনকাল এলো!! ;)
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:৫২200175
  • কল্লোলদা, হ্যাপ্পি বাড্ডে। লুরুর ভাইবোনেরা, কাল কোরামঙ্গলার কোথাও কল্লোলদার জন্মদিনের পার্টি করলে কেমন হয়?
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:৫০200174
  • থ্যাংকু হনু, সাহস দেওয়ার জন্য।

    ঝিকি, আমি আবার বড় হওয়ার পরে মানে সেই ক্লাস ইলেভেন থেকে বড় পর্দা ছাড়া সিন্মা দেখতেই পারি না। বাড়িতে বসে শান্তিতে সিন্মা দেখা যায় না, এতবার নানা কাজে উঠতে হয়।
  • jhiki | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:৪৬200173
  • অল দ্য বেস্ট ব্যাং ঃ)
    ২০১৩ তে হলে গিয়ে মাত্র ১ টা সিনেমা দেখেছি, সবাই আমার মত হলে ইন্ডাস্ট্রি-ই বন্ধ হয়ে যাবে!
  • Atoz | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:৪৪200172
  • এই গুর্চতে অনেককাল আগে একটা লেখা বেরিয়েছিল তাতে ছিল, "লাগর আমার সিন্মাহলে বই দিখাবে কাল/ পাড়ার হলে শরম লাগে এমনি আমার হাল।"
    কারুর মনে আছে লেখাটা? এই এত পাড়ার হলে শুনে মনে পড়ে গেল। ঃ-)
  • h | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:৪৩200170
  • ইনসাইড লিউইন ডেভিস আমার ভালো লেগেছে। টিম্বারলেকের একটা/দুটো গান, বাকি প্রচুর গান আছে। একটু সেন্টিমেন্টাল ছবি, কিন্তু ভালো। আমি নিউ ইয়র্ক শহর সম্পর্কে যেরকম কল্পনা করেছি, নানা গল্প পড়ে প্রায় সেরকম ঃ-)
  • sosen | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:৪৩200171
  • হ্যাপি বাড্ডে কল্লোলদা
  • ব্যাংদি | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:০৮200169
  • এ হপ্তার হোমওয়ার্ক -
    ১। দা লেজেন্ড অফ হারকিউলিস (না গেলে ঘ্যানঘ্যানানির চোটে জীবন অতিষ্ঠ হয়ে যাবে)
    ২। ইনসাইড লিউয়েন ডেভিস (দেখা যাক, কেমন বানিয়েছে। কিন্তু মাগো বলছে নাকি জাস্টিন টিম্বারলেকের মিউজিক!! সহ্যশক্তি বাড়িয়ে দাও ঠাকুর, সহ্যশক্তি বাড়িয়ে দাও।)
    ৩। মিস লাভলি (দেখবই দেখব)
    ৪। পরান্ঠেওয়ালি গলি (দেখেই ফেলি)
    ৫। দেড় ইশকিয়া (মাগো মা, আজ অব্দি দেখা হয়ে উঠল না, কবে যে দেখব!)
    ৬। জাতিস্মর (দেখতে পারব কি? কিন্তু বানেরঘাটা রোডের সিনেপোলিসে বাংলা সিনেমায় লোক না হলে আর বাংলা সিনেমা আনবেই না, সেই মরতে মরতে ধ্যাদ্ধেড়ে ধ্যাদ্ধেড়ে হোয়াইটফিল্ড যেতে হবে বাংলা সিনেমা দেখতে! সিনেপোলিসে নাইট শোয়ে দেখব তাহলে। ঘুমোতে সুবিধে হবে। আবীর আর যিশুকে দেখালে আমাকে ডেকে দিতে বলব। হেমলক সোসাইটি দেখে অব্দি সৃজিতের নাম শুনলেই ভয় হয়। সৃজিতের অজ্জিনাল ছবি দেখার থেকে অনুরাগ বসুর টুকলিও বেটার।)

    কীভাবে যে শেষ করব এক হপ্তায় ছ ছটা সিনেমা, কে জানে!!!
  • aranya | ১৭ জানুয়ারি ২০১৪ ০৭:১০200168
  • সুপ্রভাত হনু। বন্য প্রাণী দর্শন তো অনেকটাই ভাগ্যের ব্যাপার, দাদাদের ৮ জনের গ্রুপেও লেপার্ডগুলো দেখেছে শুধু দুজন, তার মধ্যে আমার ভাইপো একজন, ওর টাইগার-লাক ভাল, কাজিরাঙ্গাতেও বাঘ দেখেছিল
  • h | ১৭ জানুয়ারি ২০১৪ ০৭:০০200167
  • অরণ্যদা, আমরা নেওড়া ভ্যালি পার্কে কোলাখামের দিকে হেঁটেছি, কিন্তু শুধুই পাখি দেখেছি অনেক রকম, তাই একটু হিংসে দিলাম।
  • h | ১৭ জানুয়ারি ২০১৪ ০৬:৫৮200166
  • কি আশ্চর্য্য আমাকে লিখিত ভাবে ভিকি জানিয়েছে, ওর ছেলের নাম, মশা। বিক্রমের ম আর বিদিশার তালব্য শা। মানে আজকাল কোনো ডেটাই রিলায়েবল না।
  • kc | ১৭ জানুয়ারি ২০১৪ ০৬:৫৪200164
  • অক্ষদার দেওয়া লিঙ্কের কিছু ছবি বোধহয় ফেবুতে আফটার বলে যে পেজটা, সেখানেও দেখেছি। অক্ষদা ঐ পেজটা লাইকিয়ে রাখেন। অনেক স্বপ্নমাখা ছবি আসে মাঝেমাঝে।
  • anirban | ১৭ জানুয়ারি ২০১৪ ০৪:৩৫200162
  • ফ্লোরিডা-র শুটিং এর ঘ্টনাটা নিয়ে ভালো আর্টিকেল।
    http://www.theguardian.com/commentisfree/2014/jan/16/movie-theatre-shooting-man-texting-florida

    এইখানে বলছে -
    The National Rifle Association likes to argue that criminals, or people intent on committing a crime, will obtain guns no matter what the law says. Among the 5,417 gun homicides in 2012 that the FBI assigns a circumstance to (3,438 are "unknown circumstances"), a mere 1,324 were committed in conjunction with another felony. Three times that (3,980) were committed by otherwise law-abiding citizens. Of that, over half (1,968) were the result of an argument that escalated fatally out of control.

    To put it another way: otherwise unpremeditated murders, where people kill out of momentary rage, are the single most common type of gun homicide in America. More than gangland killings (822); more than murders committed during robberies (505) and drug deals (311) combined.
  • ঈশান | ১৭ জানুয়ারি ২০১৪ ০৪:২৮200161
  • ভিকিদার ছানা হয়েছে। ছানার নাম নালক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত