এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • !! | ১৬ জানুয়ারি ২০১৪ ১১:১৬199980
  • অরিজিতের কাছে অনুরোধ রইলো সময় পেলে আর ইচ্ছে হলে, অমৃতা ইউনির গপ্প শোনাবার। আধ্যাত্মিকতাকে ফাউন্ডেশন স্টোন হিসেবে রেখে কাজকম্ম কেমন হয় তার একটা ছবি পাবার জন্যই এই আব্দার।
  • π | ১৬ জানুয়ারি ২০১৪ ১০:৪৮199979
  • আজকে অবশেষে ঐন্দ্রিলাকে নিয়ে আবার খবর বেরোলো।
  • ন্যাড়া | ১৬ জানুয়ারি ২০১৪ ১০:৪৬199978
  • গ্র্যাড স্কুলে খান দুয়েক মিষ্টিমতন টার্কিশ বান্ধবী ছিল। তাদের একজন নেমন্তন্ন করে টার্কিশ পিলাফ খাইয়েছিল। দুঃখের কথা কীরকম লেগেছিল সম্পূর্ণ ভুলে গেছি।
  • Lord of the Nazgûl | ১৬ জানুয়ারি ২০১৪ ১০:৩৯199977
  • ওই আজেরবাইজানের পিলাফটা খাওয়ালে আমিও। তাশখন্ডেরটা খাওয়ালে ৫০%।
  • bratin | ১৬ জানুয়ারি ২০১৪ ১০:৩৭199976
  • ঠিক ঠিক। এই আন্দোলবে আমি ও আছি।
  • ন্যাড়া | ১৬ জানুয়ারি ২০১৪ ১০:৩২199975
  • এ বাবা, আমার বইটা এবারও বেরোল না। গুরুচন্ডালীর সম্পদকমন্ডলীর বিরুদ্ধে ভুখ হর্তাল করব, দিকে দিকে সংগ্রামের ডাক দেব, ব্যারিকেড গড়ে তুলব।
  • jhiki | ১৬ জানুয়ারি ২০১৪ ১০:২০199974
  • তাসখন্দের প্লভ খেতে হবে, দেখেই খিদে পেয়ে গেল!!
  • সিকি | ১৬ জানুয়ারি ২০১৪ ১০:০৯199973
  • পুন্নিমার চাঁদের মত দেখাচ্ছে সূর্যটাকে। চারধার বেশ সাদা, যদিও ভিজিবিলিটির তেমন সমস্যা নেই, কেবল একটু ভিজে-বিলিটির সমস্যা আছে। সবকিছুই কেমন ভিজে ভিজে লাগছে, আকাশে ভর্তি বোধ হয় মেঘ।

    মেয়ের ইশকুল আবার দুদিনের জন্য ছুটি হয়ে গেছে, ডিএমের নির্দেশ মেনে। সোংবার বোধ হয় খুলবে।
  • Lord of the Nazgûl | ১৬ জানুয়ারি ২০১৪ ১০:০৩199972
  • মোচ্ছবে সাজতে হবে কেন? ক্যালকাটা কেলাবের মত ড্রেস কোড আছে?
  • ঈশান | ১৬ জানুয়ারি ২০১৪ ১০:০০199970
  • বাইশে বইমেলা কোথায়? ও তো সামনের বুধবার। মোচ্ছব। :-)
  • Lord of the Nazgûl | ১৬ জানুয়ারি ২০১৪ ০৯:৫০199969
  • আজেরবাইজানের পিলাফটা বেশ পছন্দ হল। কেউ খাওয়াবে?

    আজ অবিশ্যি ক্যালকাটা ক্লাবে জম্পেশ ডিনার। IEEE-র এজিএম আছে। হুল্লাট খাওয়ায় ক্যালকাটা ক্লাবে।
  • Lord of the Nazgûl | ১৬ জানুয়ারি ২০১৪ ০৯:৪৩199968
  • বহুদিন পর সোয়েটার পরেছি। কাল আমার এক কোলীগ (সে আজকাল আমার সঙ্গে গাড়িতে যায়-আসে - কারপুলিং করছি) আমাকে জ্যাকেট দিচ্ছিলো পরার জন্যে। তার ওপর বউয়ের আপিসের লোকজন বউকে গিয়ে কমপ্লেন করেছে যে আমাকে রাস্তায় দেখেছে সোয়েটার না পরে ঘুরছি। তাই নেহাতই লজ্জা পেয়ে বাধ্য হয়ে একটা হাতকাটা চেনটানা পাতলা সোয়েটার বের করেছি যেটাকে গায়ে চাপিয়ে আপিস এলুম।
  • lcm | ১৬ জানুয়ারি ২০১৪ ০৯:৪১199967
  • পোলাও খাওয়াবে?
  • Lord of the Nazgûl | ১৬ জানুয়ারি ২০১৪ ০৯:৩৮199966
  • মামু বইমেলায় র‌্যাম্পে হাঁটাবে নাকি সবাইকে?

    ;-)
  • lcm | ১৬ জানুয়ারি ২০১৪ ০৯:৩১199965
  • আজেরবাইজানের পিলাফ -
  • lcm | ১৬ জানুয়ারি ২০১৪ ০৯:২৭199963
  • তাসখন্দের প্লভ (পোলাও) -
  • cm | ১৬ জানুয়ারি ২০১৪ ০৯:২৬199962
  • অপাগলরা সেয়ানা বলতে যা বোঝায় তেমন পাগল হয়না। তবে পাগল বলে ওদের এজেন্ডা নেই ভাববেননা।
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০৯:২১199961
  • প্রকৃত পাগল নাকি সেয়ানা পাগল? ঃ)
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০৯:১৬199960
  • ফটো উঠবে নাকি ? তাহলে ভালো পারফিউম মেখে আসবো।ঃ)
  • kc | ১৬ জানুয়ারি ২০১৪ ০৯:১৩199959
  • পাগলও আর দেখা যায়না বিশেষ। এখানেও পরিবত্তন হয়েছে।
  • ঈশান | ১৬ জানুয়ারি ২০১৪ ০৯:১২199958
  • এখানেও লিখে দিই। বাইশ তারিখ কলকাতায় যে যে বডি ফেলতে পারবেন একটু ফেলে দেবেন প্লিজ। যাত আগে থেকে পারবেন। ওইদিন একটু লোকজন দরকার। আর সেজেগুজে আসতে ভুলবেন না। :)
  • cm | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:৫৯199957
  • রাস্তাঘাটে যেসব পাগল দেখি তাদের চিন্তাভাবনার স্পেক্ট্রাম মনে হয় অপাগলদের চেয়ে বেশি। আর পাগল হয়ে যাওয়ার অনুভূতি মনে যেন এক মুক্তির আনন্দ আনে।
  • jhiki | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:৫১199956
  • নেতাই আজ মুকুট হারালো!!
    সত্যান্বেষীর রিভিউ-এর জন্য সেরা সমালোচকের মুকুট এতোজ কে দিলাম ঃ))
    সিনেমাটা দেখার শোক ভুলিয়ে দিল ঃ))
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:৪১199955
  • /সিওর
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:৩৯199954
  • পশ্চিমবঙ্গ গ্রন্হমেলা? না তবে ২০০০ র আগেই বন্ধ হয়ে ছিয়েছিল মনে হচ্ছে। নট সিউর।
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:৩৭199953
  • প্রথম বই মেলা মনে হয় ১৯৮২ না ৮৩ তে। বাবার সাথে গিয়েছিলাম। বাবা "নন্টে ফন্টে নানান কীর্তি" র প্রথম এবং দ্বিতীয় পর্ব কিনে দিয়েছিল। তখন ২ টাকা করে দাম ছিল। "ঝাউবাংলো রহস্য", "ছোটদের ক্রাফট" আরো কী কী সব বই কিনে দিয়েছিল। ও হ্যাঁ রাশিয়া র বই এর দোকান থেকে একটা দাবার বই ও।ঃ))
  • cm | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:৩৫199952
  • গ্রন্থমেলা কতসাল অব্দি চলেছিল খেয়াল আছে?
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:৩২199951
  • এদিকে নামাজ আমার হইলো না আদায়।
    কয়েকটা হপ্তার জন্য কলকাতা বইমেলা মিস হয়ে গেল, আর কোনোদিন ও মেলা দেখা হবে কিনা খোদায় মালুম। তবে কিনা সেই নাইন্টি নাইনে খুবই দেখে নিয়েছি, সেই বছর প্রত্যেকদিন মেলায় যেতাম, তখন মেলা হতো ময়দানে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত