এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:৩৬199860
  • মানে এমনিতেও গান শুনি বটে, সিনেমা দেখি বটে, কিন্তু ঠিক খিদের সঙ্গে অ্যালাইন করে দেখিনা :-)
  • রোবু | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:৩৫199859
  • বানতলায় খাবারের দোকান হেব্বি চলবে।
  • san | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:৩৪199858
  • লিখেই মনে পড়ল আমার বাড়ির নিচেই পিজ্জা আর তন্দুরির দুখানি চমৎকার দোকান, সময়ে অসময়ে ফোনে অর্ডারও করি বটে। নাঃ এবার থেকে খিদে খিদে লোভ মনে হলেই গান শুনতে বসতে হবে সত্যি কেকেদির কথামত ! বা সিনেমা !
  • রোবু | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:৩৩199855
  • আহা রে, দিল্লির লোকেরা কী ভালো ভালো গিফট দেয় দিওয়ালির সময়। একটা খোপে কাজু, একটাতে পেস্তা, একটাতে আমন্ড আর আরেকটাতে বড় বড় বাদাম (আমাদের চিনাবাদাম নয়)।
    কী সব ভালো দিন ছিল :-(
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:৩৩199856
  • রোবু, বানতলায় খাবারের দোকান খুল্লে চলবে?
  • aranya | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:৩৩199857
  • এইসব কুঅভ্যাস তাড়ানোর জন্য কেকে-র কাছাকাছি থাকতে পারলে ভাল হত
  • | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:৩২199854
  • রোবু, কোন কোন পিঠের সাথে বাবা এসেছেন? ঃ)
  • aranya | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:৩১199853
  • চানাচুর সহ কাজানোর একটা বদভ্যাস হয়েচে বটে
  • রোবু | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:৩০199852
  • স্যান্দি, বান্তলায় আসবে? ফাস্ট স্লো মিডিয়াম স্পিন, কোনো ফুডের দোকান নেই।
  • | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:২৮199851
  • ইয়ে মানে ছোলা ভাজা দিয়ে বাদাম ভাজা?
  • san | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:২৪199850
  • কেকেদি ঠিকই বলছো, বাড়িতে না রাখা যায়, কিন্তু আপিসে ? আপিসে রেজিস্ট করা কঠিন, এক তলা নামলেই গুচ্ছো খাবারদাবারের দোকান :-( আর মন খারাপ ছাড়াও হল স্ট্রেস। পাঁচখানা প্রজেক্ট আজ একসঙ্গে জমা দিতে হবে আর সে বাবদ ঝগড়া করতে হবে এই ভেবেই তো কমফর্ট ফুডের দিকে হাত চলে যায় !
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:২২199849
  • ভাগকরে খেলেই বেশি খাওয়া হবে না। এইজন্য বল্লুম। খুব্বেশি ডিপ্রেশন হলে অবশ্য ব্ল্যান্কিকে লাগবে
  • সিকি | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:১৯199848
  • কিন্তু আমি এইমাত্র খানিক ছোলাভাজা, খানিক বাদাম্ভাজা, খানিক পেস্তা খেয়ে নিলাম। এদিকে খানিক পরেই ডিনার করতে বসব। আমার ডিপ্রেশন হয়েছে কিনা কী করে বোঝা যাবে?
  • aranya | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:১৬199847
  • মনখারাপ শুনলেই মেঘপিয়ন মনে পরে
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:১৫199846
  • স্যান মনখারাপ হলেই আমায় ফোন করিস।
  • | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:০৭199844
  • কেকে র কথায় আমি আজ থেকে আবার ডায়েটিং শুরু করলুম।

    রাতের মেনু
    ----------------
    দুটি পাঁপড় (সেঁকা)
    একটি অমলেট ( লঙ্কা সমৃদ্ধ)
  • kk | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:০৭199845
  • হ্যাঁ, এইবার স্যানকে লিখি। এই ডিপ্রেশন ওভার ঈটিং এর সমস্যাটা খুব কমন স্যান। প্রচুর লোক এতে ভোগেন। তবে এরও প্রতিকার আছে। সাধারণত এইসব সময়ে চানাচুর, ডালমুট, চিপ্স, কুকি বা আইসক্রীম জাতীয় খাবারের দিকে মানুষ হাত বাড়ায়, আর মাইন্ডলেস ঈটিং হয়ে যায়। বেস্ট হচ্ছে এইসব খাবার বাড়িতে না রাখা।তাহলে ইচ্ছে করলেও খেয়ে ফেলতে পারবেনা। এছাড়াও যখনই মুড অফ হয়ে খেতে ইচ্ছে করবে তখন কোনো ভাবে মনটাকে ডাইভার্ট করতে হয়। সম্ভব হলে তখনই বাইরে এক চক্কর হেঁটে এসো। খোলা হাওয়ায় ঘুরলে স্ট্রেস অনেকটা কমে যায়। বেরোনো সম্ভব না হলে বাড়িতেই কিছু স্ট্রেস রিলিভিং অ্যাক্টিভিটি করতে হবে। অনেকেই বলেন ল্যাভেন্ডার ক্যান্ড্‌ল জ্বালিয়ে কিছুক্ষণ ডীপ ব্রিদিং করলে কাজ হয়। ক্যান্ডল না পেলেও ডীপ ব্রিদিংএ কাজ হবারই কথা। নয়তো অন্য কিছু করো যাতে মনটা খাবার চিন্তা থেকে অন্যদিকে থাকে, পছন্দের মিউজিক শোনো, একটা খাতায় মাইন্ডলেসলি কিছু আবোল তাবোল লিখে যাও, বা ডুডল আঁকো। সম্ভব হলে কোনো প্রিয় বন্ধুর সাথে কথা বলো। কোনো মজার সিনেমা কি ভিডিও দেখো। খাবারের কথা ভেবোইনা। খাবারের চিন্তা মনে এলে এক কাপ ঠান্ডা জল খেয়ে নেবে। তাতেও খাবার ইচ্ছেটা কমে যায়। আমি নিজে এরকম সময়ে একটা জার্নালে লিখি। ঠিক কী কী মনে হচ্ছে সেই সময়, এক্স্যাক্টলী কী ফিলিং হচ্ছে তাই মন খুলে লিখি। লিখতে লিখতে মনখারাপের ইন্টেনসিটিটা কমে আসে। তুমি সেটাও করে দেখতে পারো।
  • aranya | ১৫ জানুয়ারি ২০১৪ ২১:৫৪199843
  • আরে না, মিঞা সাব, খাবার লিস্টি দিতেই পারেন। পৃথিবী-তে যদ্দিন কাবাব আছে, মিষ্টির দুঃখ ভোলার উপায়-ও আছে
  • রোবু | ১৫ জানুয়ারি ২০১৪ ২১:৫৩199842
  • না না, চোখে পড়বে না :-)
  • san | ১৫ জানুয়ারি ২০১৪ ২১:৫০199841
  • রোবু আমাদের সততার প্রতীক ঃ-) পিঠে এসেছে সঙ্গে বাবা, হাহাহাহাহা
  • cm | ১৫ জানুয়ারি ২০১৪ ২১:৪৭199840
  • ঠিক এই কারণে আমি খাওয়ার খবর দিই না।
  • aranya | ১৫ জানুয়ারি ২০১৪ ২১:৪৩199839
  • 'পিঠে এসেছে। সাথে বাবা' - এইটা ভাল হয়েছে, তবে বাবার চোখে না পড়লেই বেটার :-)

    ১৬-টা পিঠে শুনে ডায়াবেটিকের মনে যে কিঞ্চিত দুঃখ হল না, তা বলা যায় না..
  • san | ১৫ জানুয়ারি ২০১৪ ২১:১৪199838
  • তোমার সময়মতো লিখো ধীরেসুস্থে।
  • kk | ১৫ জানুয়ারি ২০১৪ ২১:১১199837
  • হ্যাঁ স্যান। আবার একটা কাজ করে এসে লিখছি ঃ))
  • kk | ১৫ জানুয়ারি ২০১৪ ২১:১০199834
  • ব্ল্যাংক, কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর প্রোটীন আছে এমন খাবার খেতে সেটা অনেকক্ষণ পেটে থাকে, আর এনার্জীও যোগায়। তো সেই রকম খাবারের মধ্যে সবচেয়ে সুবিধাজনক হলো দুধ, বাদামকুচি আর কোনো ফলের টুকরো দিয়ে ওটমীল। নয়তো আটার রুটি, যেকোনো সব্জি আর ডিমসেদ্ধ বা অমলেট। তবুও আমি বলব ট্রেকিং এর মতো কনস্ট্যান্ট পরিশ্রমের কাজ হলে সব সময় সঙ্গে কিছু স্ন্যাক নিয়ে যাওয়া উচিত। পরের খাবার অব্দি অপেক্ষা করা ঠিক নয়। স্ন্যাক হিসেবে গ্র্যানোলা বার (যদি পাওয়া যায়), নয়তো পীনাটবাটার ও জেলি দিয়ে স্যান্ডুইচ, খেজুর জাতীয় ড্রাই ফল আর বাদামের মিক্সচার এইসব নিয়ে যাওয়া দরকার যাতে দু আড়াই ঘন্টা অন্তর খাওয়া যায়।
  • san | ১৫ জানুয়ারি ২০১৪ ২১:১০199835
  • কেকেদি কি করা যায় বলো দেখি, আমি মন ভালো থাকলে হিসেবমত খাওয়াদাওয়া করতে পারি, কিন্তু আপসেট হয়ে গেলে ভীষণ বেশি খেয়ে ফেলি :-( এর কি কোনো প্রতিকার হয় ?
  • bratin | ১৫ জানুয়ারি ২০১৪ ২১:১০199836
  • রোবু ঠিকঠাক লেখো। বাবা এসেছে। সাথে পিঠে
  • সিকি | ১৫ জানুয়ারি ২০১৪ ২০:৫৯199833
  • blank | ১৫ জানুয়ারি ২০১৪ ২০:৫৬199832
  • কোনো তাড়া নেই কেকে দি। দেরি তে লাগবে। মেনলি ট্রেকিঙ্গ এর সময় এই সমস্যা হয়। অতচ নেক্স্ট খাবার পেতে পেতে দুপুর। আবার এনার্জিও লাগে খুব।
  • kk | ১৫ জানুয়ারি ২০১৪ ২০:৪৮199831
  • ব্ল্যাংক, একটা কাজ করে এসে লিখছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত