এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ১৪ জানুয়ারি ২০১৪ ১৭:৩৫199560
  • ধুর বোরিং লাগছে
    আরেকবার চাঁদের পাহাড় দেখতে যাবো ভাবছি
  • Blank | ১৪ জানুয়ারি ২০১৪ ১৭:৩৪199559
  • আমাদের বাড়ির সামনের জমি ই পার কাটা ২৫ লাখে এ বিক্রি হলো
  • h | ১৪ জানুয়ারি ২০১৪ ১৭:২৭199558
  • শ্রাবণীদি, আমি তোমার কমেন্ট গুলো নোট করেছিলাম। আদৌ পড়েছিলে বলে থ্যাংক্স।
  • শ্রাবণী | ১৪ জানুয়ারি ২০১৪ ১৭:১৮199557
  • কুমুদি, আমি মনে হয় ছটায় বেরোতে পারব, তাহলে করব পিঠে। ওইদিন সেই অনিতাদিকে মেলার পিঠে খেতে দিই নি, ভালো পিঠে বানিয়ে খাওয়াবো বলেছিলাম। আজকে তবে বেশী করব না, সতীশ ফিরলে ভালো করে হবে। আমরা মেদিনীপুরিয়ারা আবার নানা পুরের সেদ্ধ পিঠে গান্ডেপিন্ডে না গিললে পিঠে খাওয়া হল মনে করিনা।:)

    ব্রতীন, না না কেন বলবিনা, করিস আলপটকা মন্তব্য, সেগুলো অন্তত ভেবেচিন্তে করা মন্তব্যের থেকে সহনীয় আর হার্মলেস মনে হয় আজকাল। :)
  • h | ১৪ জানুয়ারি ২০১৪ ১৭:১৫199556
  • আজ inside llewyn davies দেখতে যাব ভাবছি। অসহ্য বাজে মুডে আছি।
  • রোবু | ১৪ জানুয়ারি ২০১৪ ১৭:০১199555
  • আমি কী লাকি!! এগুলোর এস পাশ দিয়েই রোজ আপিস যাই। কিন্তু তার জন্যও কী পয়সা চাইবে? স্কোয়ার ফিট কত মোটামুটি? আর চোখ তুলে তাকালে?
  • kc | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:৫৩199554
  • আর এইটা হল কলকাতার সবথেকে দামী রেসিডেনশিয়াল প্রোজেক্ট। পুরো ভুলভাল গাম্বাট টাইপের দেখতে লেগেছে আমার। কন্সট্রাকশন ফুল স্পীডে চলছে।

    http://www.skyscrapercity.com/showthread.php?t=1373089
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:৪৭199553
  • রোবু,

    ঠিক :)
  • kumu | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:৪০199552
  • শ্রাবণী সকালে শুধু পায়েস করেছি, গুড় চমৎকার।বিকেলে পিঠে করার সময় হবে না বলেই মনে হচ্চে।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:২৫199550
  • উফ। জানি বাবা সেটা। লাইনটাকে একটু ভেঙ্গেচুরে নেওয়া যাবে না?
  • রোবু | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:২৫199551
  • সিকি,
    অনেক উঁচুতে মাচা

    আর

    বড্ড নিচুতে বাঁচা।

    ;-)
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:২৪199549
  • অপ্পন,

    বড্ড উঁচুতে মাচা

    আর

    বড্ড নিচুতে বাঁচা।
  • | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:২৩199548
  • কালকে বেলুড়ে একট ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম ন কাকা র জন্যে। বেশ সস্তা। কাকার সোনারপুরে বাড়ি আছে কিন্তু বয়েসে হয়েচে তাই এদিকে আসতে চায়।আমরা ছাড়া সেজকাকা ও রিষড়ায় থাকে।

    বেলুড় ও ৩০০০-৩৫০০ টাকা/ বর্গ ফুট।
  • | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:১৭199547
  • ঝিকি, কী কী পিঠে হচ্ছে?
  • | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:১৫199546
  • শ্রাবনী দি, থ্যাঙ্কু। আমি ভবিষ্যতে আলপটকা মন্তব্য করবো না। প্রমিস।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:১১199545
  • যারা বিজ্ঞাপন দিয়েছেন তারা এসে গেলেই আপনার উত্তর পাবেন আশা করি। সেটা কবে হবে বলা যাচ্ছে না। অবশ্য পাই যদি তাদের ধরে বেঁধে এখানে নিয়ে আসে তালে অন্য কথা।
  • kc | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:১০199544
  • প্রশ্নটা আবার করুন। দেখি চেষ্টা করে।
  • cm | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:০৮199543
  • বাঃ এবার আমার আসল প্রশ্নের উত্তর কি বাছাই হবে?
  • kc | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:০৫199542
  • আশ্চর্য্য প্রদীপ সিনেমাটার শুটিং তো হাইল্যান্ড পার্কে হয়েছিল।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:০২199541
  • সুমনের গান মনে পড়ে গেল।

    বড্ড উঁচুতে বাঁচা।
  • h | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:০১199540
  • এই বাড়ির ছবিটা এগ্জ্যাক্টলি আলাদিনের আশ্চর্য্য প্রদীপ সিনেমাটার মত দেখতে মাইরি।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:০০199539
  • আপনি এখন কি খাচ্ছেন? - হ্যাঁ

    আপনি এখন কী খাচ্ছেন? - ভাত, ডাল আর বড়াভাজা।
  • kc | ১৪ জানুয়ারি ২০১৪ ১৫:৫৭199538
  • তবে কলকাতার বেস্ট প্রোজেক্ট এখন এইটা। ব্যাপক বানাচ্ছে।

    http://www.skyscrapercity.com/showthread.php?t=1551313
  • cm | ১৪ জানুয়ারি ২০১৪ ১৫:৫৫199537
  • উদাহরণ পেলে সুবিধে হত। আর লটারির মাধ্যমে কি বাছাই হবে?
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১৫:৪৭199536
  • ভুল। প্রশ্নের উত্তর বিশেষ্য হলে কী হয়। হ্যাঁ/না হলে কি।
  • cm | ১৪ জানুয়ারি ২০১৪ ১৫:৪৪199535
  • দুর প্রথমেই ঠিক লিখেছিলুম। কী হলে কোন মানেই হয়না ওটাতো বিশেষণ।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১৫:৪০199534
  • আহা, ওসব যারা জানে না তারা জলধরবাউ। তারা কেন টিউবলাইট হতে যাবে? ঃ)
  • cm | ১৪ জানুয়ারি ২০১৪ ১৫:৩২199533
  • ওসব হ্যান ত্যান এখন বেচার সময় সবাই বলে, দেয় কজনে?
  • jhiki | ১৪ জানুয়ারি ২০১৪ ১৫:২৮199532
  • যাঃ বাবা সবই কি হ্যানত্যান সুবিধাওয়ালা কমিউনিটি নাকি?
  • kc | ১৪ জানুয়ারি ২০১৪ ১৫:২৭199531
  • যাচ্চলে, গেটেড কমুনিটিতে অ্যামেনেটিজ এর ডিটেল যারা জানেনা তাদেরকে টিউবলাইট নাবলে আমাকেই টিউবলাইট বলে দিলা? ধম্মে সইবেনা। এই বলে দিলুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত