এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৩199500
  • আমি একবার একদিকে দু'পা রেখে পিলিয়নে বসে দেখতে গেছিলাম। অসম্ভব ডেঞ্জারাস, বাইক চলতে শুরু করামাত্র আমি লাফ দিয়ে নেমে গেছিলাম। কীভাবে যে দেশের অসংখ্য মহিলা ঐভাবে একদিকে পা রেখে পিলিয়নে বসেন, এ আমার কাছে এক রহস্য। যাঁরা শাড়ি পরেন, তাঁদের আর কোনও উপায় থাকে না, কিন্তু সালোয়ার বা জিনস পরা মেয়েরাও অবলীলায় ঐভাবে পিলিয়নে বসে যান।
  • ম্যামি | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:২৭199499
  • আচ্ছা বোধি।

    খবরটা শুনে খারাপ লাগলো সিকি।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:২৬199497
  • টু হুইলারের দুপাশে পা দিয়ে না বসলে অ্যাক্সিডেন্টের চান্স আরো বেশি। আর পিলিয়ন রাইডারের হেলমেট না পরা ক্রাইম।
  • bratin | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:২৬199498
  • এ কী রে ভাই এখনো কিছু লেখেনি। ও শ্রাবনী দি সত্যি সর্ত্যি রেগে গেকে নাকি? ঃ((
  • h | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:২৫199496
  • ম্যামি দি, আমি পড়ি নি এখনো, পড়ে বলবো।
  • ম্যামি | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:২০199495
  • মিঞা সায়েব কেমন আছেন? প্রভাত পট্টনায়কের বক্তব্য ক্যায়সা লাগা? বোধিরই বা কায়সা লাগা প্রভাতের বক্তব্য?
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:১৯199494
  • উত্তর ভারতের এই সব শহরে মেয়েদের হেলমেট অপশনাল। প্রায় কেউই পরেন না। হেলমেট থাকলে অন্তত মাথাটা বাঁচত। ব্রেন রেসপন্ড করছিল না বলে ডাক্তারেরা অপারেশন করতে পারেন নি। ঐভাবেই ফেলে রাখতে হয়েছিল লাইফ সাপোর্টে।
  • ম্যামি | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:১৮199493
  • রন্তিদেব কি বিজেপির লোক? জানি না। জানতে চাই।
  • h | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:০৬199492
  • অক্ষ, মল্লিকা সারাভাই এর সংগে কবে সামনে বসে আলোচনা করলি? আর প্লিজ কনফার্ম কর নির্মলাংশু বাবু মল্লিকা সারাভাই এর সংগে আলোচনা করেছেন কিনা, আর আআপ র এজেন্ডা হাইজ্যাকে মল্লিকা সারাভাই আপাতোতো ব্যর্থ না সফল ?

    ঃ-))))))))))))))
  • cm | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:০৫199491
  • এই দ্বিতীয় কেস টু হুইলার অ্যাক্সিডেন্টের এবং মারা গেছেন মেয়েটি। চালক ছাড়া অন্য আরোহীদের কি রিস্ক বেশি?
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৪ ১৩:০১199490
  • কে আবার কী কইল?
  • রূপঙ্কর সরকার | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:৫৯199489
  • এইহানে বেশি আসি না। একডা কথা কই -
    অরণ্য আর রঞ্জনে কইল সব ল্যাখাই গুরুতে দ্যান। তা টইতে দিলাম। অহন সব ল্যাখা গুরু যৈগ্য কিনা বুঝুম কেমনে?
    ঘাট হইছে, আর দিম না।
  • Lord of the Nazgûl | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:৪৬199488
  • "স্লোগান দিতে গিয়ে আমি বুঝেছি এই সার, সাবাস যদি দিতেই হবে সাবাস দেবো তার, ভাঙছে যারা, ভাঙবে যারা খ্যাপা মোষের ঘাড় ৷"

    গুগুল কাকু বল্লেন -

    I understand this is the slogan of fertilizers, must be the bully will bully her, Personal Care Browse Products, those who break the neck buffalo rails.

    প্রতুল মুখো শুনলে আত্মহত্যা করতে পারেন।
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:৩০199487
  • আমাদের এক সহকর্মী স্কুটারের পেছনে বৌ বাচ্চাকে বসিয়ে নিয়ে যাচ্ছিল, পেছন থেকে টেম্পোর ধাক্কা খেয়ে তার বৌ চলন্ত স্কুটার থেকে পড়ে যায়, পাঁজরের হাড় ভেঙে ফুসফুসে গেঁথে যায় এবং মাথায় গুরুতর চোট লাগে।

    হাসপাতালে সেদিনই জানা যায়, মহিলার ব্রেন আর রেসপন্ড করছে না, কেবল শরীর অল্পস্বল্প রেসপন্ড করছে।

    আজ লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হল। ব্রেন ডেথ। বাচ্চা এবং তার বাবার অল্পস্বল্প চোট ছাড়া আর কিছু হয় নি।
  • ম্যামি | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:২৫199486
  • তাহলে আমাকে আরেক বছর বাঁচতে হবে। সেই চেষ্টাই করা যাক।
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:২৪199485
  • কলকাতা ট্রিপ শ্যাষ। ডিসেম্বর ২৩ - জানুয়ারি ৩।
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:২৩199484
  • আর ঐ যে একজন স্ট্যানফোর্ডের প্রফেসর কোন সাহেবের ইন্টারভিউ নিল না বৈজয়ন্ত, ইতিহাস পড়ানো নিয়ে, ইতিহাসের গুরুত্ব নিয়ে।
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:২২199483
  • কলকাতা ট্রিপের কথা আর কইবেন না। বারো দিন, দু সপ্তাহ-ও না। তার মধ্যে পরিবারে লাগল জ্বরজ্বালা।
  • ম্যামি | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:২১199482
  • বৈজয়ন্ত-র নেওয়া তিনটে ইন্টারভিউ --
    প্রণব
    প্রভাত
    আরেকটা কার?
  • ম্যামি | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:১৪199481
  • হইবো আবার কী? কলকাতা কদিন থাকবে? এই শুনব ফিরে গেছ।
  • রোবু | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:০৮199480
  • "সিনেমা বানাতে গিয়ে গল্পের হুবহু নাবতে হবে এমন কোনো দায় নেই। জাস্ট নেই। শঙ্কর দেখব আশা করে চাঁদের পাহাড় দেখিনি। " - ঠিক। এগুলো নিয়ে কোনো মুশকিলই নেই। জাস্ট, সিনেমাটা খারাপ।
  • একক | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:০৫199478
  • আরেকটা ব্যাপার। সিনেমা বানাতে গিয়ে গল্পের হুবহু নাবতে হবে এমন কোনো দায় নেই। জাস্ট নেই। শঙ্কর দেখব আশা করে চাঁদের পাহাড় দেখিনি। একদম এই যুগের ছেলে এডভেঞ্চার করছে ভেবেই দেখতে গিয়ে মাথা যন্ত্রণা ধরে গ্যাছে। আসলে সবাই সবকিছুর দর্শক নয় আরকি। ছোটবেলাতেও আফ্রিকান সাফারি দেখতে বারবার ভাল্লাগতো। কিংকং গডজিলা একবারের বেশি দেখিনি। ছোটরাও অনেকরকম হয় আরকি। "ছোটরা" বলে স্বয়ং সিদ্ধ সেট নেই কোনো। যাক হাজিবাজি না বকে কাজাই। সব আপিস ছুটি আমাদের কাজ চলছে :/
  • রোবু | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:০৫199479
  • যাক, ফাইনালি এককদার কথা কিছুটা বোঝা গেল।
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:০০199476
  • ইন্টারন্যাশনাল
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:০০199477
  • হ্যাঁ, গুরুদেব-ও। কিন্তু গুরুদেব তো ন্যাশনাল ইভেন্ট।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:৫৯199475
  • কেন? গুরুদেব নিয়ে হয়না? চারুলতা নিয়ে হয়নি?
  • ম্যামি | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:৫৮199472
  • কুমুরে সেম টু ইউ। আর কমপ্লি -- বইমেলার ছবি বহুত মিষ্টি উঠেছে।
  • রোবু | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:৫৮199473
  • ঋত্বিক নিয়েও তো :-)
    এই পাতাতেই তো অক্ষদা জিজ্ঞেস করেছিল, "ঋত্বিক এর রাজনীতিকে কতটা স্যানিটাইজ করেছে?"
  • একক | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:৫৮199474
  • কী চাপ :(
    ধার্মিক বলতে হিন্দু ধার্মিক, মুসলিম ধার্মিক সবাই সেটে আসেন। তার মানে এক সেগমেন্ট নাকী ! বেসিক টেনেট গোলানো কথা যত।
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:৫৭199470
  • একি ম্যামি - ক্যানো কি হইসে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত