এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:৩২199440
  • রোবু | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:৩১199438
  • সে তো ইতিহাস বই কোন ক্লাসের জন্য, আর কত পাতা, তার ওপর।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:৩১199439
  • আর সময়টাকে তো বুঝতে হবে। সে চারণকবি মুকুন্দদাসের গান নিয়েও তো এককালে বাঙালি বেশ পুলকিত হয়েছি।

    আর সুমন নিয়ে আমাদের যত আদেখলেপনা থাক না কেন, আমাদের প্রজন্মের সাথেই হয়ত সেশ। এখনকার ছেলেপুলে রুউপম ছেড়ে সুমন শুনবে (যদুপুর আর প্রেসির কিছু হাতেগোনা পাব্লিক ছাড়া - এলিটিস্টি মন্তব্য হল হয়ত, কিন্তু কী করা যাবে আর ;-))?
  • ন্যাড়া | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:২৯199437
  • একশোটা ভাল গান লিখে গানের ইতিহাসে দু-চার পাতা বরাদ্দ করা যয়। কিন্তু একটা সেকশন দাবী করাটা ঠিক হচ্ছে কিনা ভেবে দেখা দরকার।
  • Lord of the Nazgûl | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:২৭199436
  • ল্যাদোষদা - এটা শুধু কোডিং ইস্যু না অন্য মতলব আছে সেটা অতটা সিওর হয়ে বলা কঠিন। এখানে পুলিশের যা অবস্থা তাতে মন্দটাই আগে মাথায় আসে। অম্বিকেশ, শিলাদিত্য, মাতঙ্গিনীর মেয়েগুলো - কত আর নাম নেবো...

    ইদানিং ইউবিকুইটাস মনিটরিং-এর একটা স্কীমও চালু হবো হবো করছে। টিঙ্কু আচার্য্য বলে একজন বেশ নামীদামী লোক আছে সেক্টর ফাইভে - শ দুয়েক আম্রিকান পেটেন্ট - ভিডিও সার্ভেইল্যান্সের ওপর। তার সাথে কপু-র চুক্তি হয়েছে বলে খবর। এর কতটা ল এনফোর্সমেন্টের জন্যে আর কতটা বিগ ব্রাদার হওয়ার তাগিদে সেটা কে বলবে?
  • রোবু | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:২৬199434
  • "আমাকে সবচে আশ্চর্য্য করেছে যে দর্শক মে ঢা তা নিয়ে উদ্বাহু ছিল সে চাঁ পা দেখে খেপলো ক্যানো ?" - এখানে পরিচালক এলো কোথা দিয়ে?!! শুধু তো দর্শক!
  • | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:২৬199435
  • আহা দেখব না কেন? সৃজিত মুখার্জী অর্কুটে একটা সুমন কম্যুনিটি চালাত, বাপরে কি দাপ-অ-ট। দেখে দেখে বোর হয়ে আনজয়েন করে ফেলেছিলাম।
  • একক | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:২২199431
  • রোবু
    এই তর্ক টা "চয়েস " নিয়ে আদৌ নয়। অনেকে বিশাল চিন্তিত যে লোক মে ঢা তা বানান তিনি চাঁ পা বানান কীকরে। এখানে অবজেক্টিভ এপ্রোচ নিয়ে কথা হচ্ছে। দর্শকের চয়েস নয়। দর্শকের যা খুশি ভালো বা খারাপ লাগতে পারে। পথের পাঁচালি ভালো লাগে কিন্তু আগন্তুক জঘন্য এরকম তো হতেই পারে। মাঝখানে পরিচালকের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুললে সেখানে আর দর্শকের ভালো / খারাপের যুক্তি খাটেনা। দুটো আলদা জায়গা।
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:২২199432
  • আমারও তাই মনে হয়। ডেভেলপমেন্টটা কপি-পেস্ট বেসড হয়েছে। ক-ট্রা-পুর এতে কোনও হাত আছে বলে মনে হয় না।
  • রোবু | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:২২199433
  • তবে, আপনারা সুমনের ভক্তকুল দেখেননি :-)
    গুচ-র ফেবু পেজে আমিই খিস্তি খেয়ে যাই, জীবনে হারমোনিয়াম ধরতে না শিখে সুমনের কোনো একটা গান বাজে লেগেছে বলাতে :-)
  • | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:২১199430
  • পোয়েনজিতের আবার কাঁধ কোথায়? ঘাড়ের ভেতরে মাথাটা সেঁটে বসানো তো
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:২০199429
  • কেনো নয়। পোসেনজিত আর সুমন - কিভাবে হারকিউলিসের মতন একার কাঁধে...
  • | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৯199427
  • সঞ্জয় মুখোর ভক্তকূল।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৯199428
  • কার ভক্তকুল (কূল না, কুল)? সঞ্জয়, না সুমন?
  • রোবু | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৮199424
  • আমিও একশই বলব। কিন্তু আমার মতে, তা তো অনেক!!
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৮199425
  • ধুস, বাজি রেখে বলতে পারো ট্রাফিক পুলিশ সেটা জানে না, ওদের আইটি-ও জানে না, যাকে প্রোগ্রাম করতে দিয়েছিল সেও জানে না।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৮199426
  • সেশে পোসেনজিতের সাথে সুমন? এমন দিনও দেখতে হল। ঃ(
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৭199423
  • কনট্যাক্ট লিস্ট নিয়ে পুলিশের মাথাব্যথা থাকতেই পারে, আমি দেব কি দেব না, সে পরের কথা, কিন্তু প্রথম কথা হচ্ছে, ট্রাফিক পুলিশ আমার কনট্যাক্ট লিস্ট নিয়ে কী করবে?
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৬199420
  • একশো একটু বেশী হল না!
  • | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৬199421
  • ও ভাল কথা আবাপ'র ব্লগে দেখলাম সেই সঞ্জয় মুখো সুমনকে নিয়ে লিখেছেন। লেখাটা বিশেষ জুতের হয় নি। এদিকে এখানে বইটই নিয়ে কমেন্ট করেন সেই শঙ্খ ঐ লেখাকে বাজে বলতেই ভক্তকূল রে রে করে ঝাঁপিয়ে পড়েছে। :-)
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৬199422
  • সুমন ভালো এবং হাইপ্‌ড। তবে সুমনের থেকে আমি সুমনের ফ্যানেদের বেশী হাইপ্‌ড হতে দেখেছি। সাংঘাতিক সেন্সিটিভ।
  • ন্যাড়া | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৫199419
  • সিরিয়াসলি, ভেবে দেখলে সুমনের মেরেকেটে একশোটা ভাল গান আছে। প্রথম পাঁচ ছ'টা অ্যালবামে গোটা পঞ্চাশেক। তার বাইরে ধরে নিলাম হয়তো আরও গোটা পঞ্চাশেক। অতুলপ্রসাদেরও ওরকম হবে, যদিও অতুলপ্রসাদের মোট গান ২৩১।
  • রোবু | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৩199416
  • সে তো জানিই :-)
    বার্সেলোনা আর রিয়েলের ঝামেলার অনেকটা কারণই তো স্প্যানিশ গৃহযুদ্ধে কাতালানদের সাথে ফ্রাঙ্কোর ঝামেলা। আমি ভাবছিলাম তুমি বার্নাবিউতে কোনো খেলার কথা বলছ :-)
    আসলে তুমি ক্লিপটা দেখনি তো। ক্লিপটা কিছু সুন্দর স্পোর্টিং মোমেন্টস নিয়ে। কন্ট্রোভারসি নিয়ে নয়।
  • π | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৩199417
  • কুমার বিশ্বাস বেশ গড়বড়ে লোক।
  • ন্যাড়া | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১৩199418
  • আমার পরের বইতে ঐ নিয়ে লিখেছি। অর্পণকে।
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১২199414
  • পোসেনজিতের সুপারস্টার হবার আগের কয়েক বছরের বাংলা সিনেমার দশার মতন
  • ন্যাড়া | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১২199415
  • তবে এসব নিয়ে ঘোড়াড্ডিম করবে। এত ইনকম্পিটেন্ট ল এনফোর্সমেন্ট ফোর্স আর কোন দেশে আছে কিনা সন্দেহ। এরা সব তথ্য জোগাড় করে সেটা সিডিতে লিখে আরকাইভ করে করবে। কোনদিন খুলেও দেখবে না। দরকারে খুঁজেও পাওয়া যাবে না। হিউম্যান ইনটেলিজেন্সের বাইরে আর কিছুতে এদের ইনকম্পিটেন্স মর্মস্পর্শী।
  • | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১১199413
  • জিমেল, ইয়াহু আমি ট্যাব এ করে রেখেছি। কিন্তু ফোনে নিজের কোং আর ক্লায়েন এই দুটো অ্যাকাউন্ট সেট করা আছে।
    ট্র্যাফিক আপডেট দেয় এমন আর দু একটা অ্যাপ খুঁজে দেখবে নাকি?
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১০199411
  • ন্যাড়াদা, সুমনের আবির্ভাবের আগের দশ পনেরো বছরের বাংলা গানের দশা নিয়ে দু-চারকথা হবে নাকি?
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:১০199412
  • ধরো-তক্তা-মারো-পেড়েক ডেভলপমেন্ট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত