এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৩ জানুয়ারি ২০১৪ ১৮:২১199260
  • আমি অ্যাকোয়াস্কেপ বানাবো। ঠিক করে ফেলেচি। এক দু উইকের মধ্যেই শুরু করে ফেলবো।
  • Blank | ১৩ জানুয়ারি ২০১৪ ১৮:২০199259
  • এনার লেখা পত্তর তো কবিদের মতন নয় - বেশ ভালো লেখা।
  • | ১৩ জানুয়ারি ২০১৪ ১৮:১৬199258
  • হুঁ মৃতদেহেরও যেটুকু সেলেবিলিটি আছে সেটুকুও নিংড়ে নিতে হবে না!!
  • Lord of the Nazgûl | ১৩ জানুয়ারি ২০১৪ ১৮:১৩199257
  • না, তোলেনি। বড় হেডলাইন থেকে সরিয়ে দিয়েছে শুধু।
  • Lord of the Nazgûl | ১৩ জানুয়ারি ২০১৪ ১৮:১১199256
  • ২৪ ঘন্টা থেকে অসুস্থতার খবর তুলে নিয়েছে, আনন্দে এখনো আছে। কাল ফের আরেকটা নাটক হবে - তিনদিন ধরে ওখেনে বসে আছে তো।
  • | ১৩ জানুয়ারি ২০১৪ ১৮:০৩199255
  • আচ্ছা সুচিত্রা সেন কি মারা গেছে শেষ পর্যন্ত? ফেবুতে লোকজন শোক জানাচ্ছে দেখলাম।
  • b | ১৩ জানুয়ারি ২০১৪ ১৭:৪৮199254
  • ব্ল্যাংকের জন্যেঃ

    গোকুলকে সবাই জানে, চিনে রাখলো ডি আই বি-র লোক
    স্টেটসম্যান পড়ার ফাঁকে আড়চোখে,
    অন্ধকার ঘন হবার আগেই গোকুলের মা
    বলেছিলো, আর নয়, এবারে ফিরে যা
    ফেরার আগেই খাকিরঙের বিদ্যুৎ দরজায়,
    রিভলভার গর্জে ওঠে, গর্জায় গোকুল
    রাষ্ট্রীয় ডালকুত্তা ঝুঁকে পড়ে ছিঁড়ে নিলো এক খাবলা চুল
    রাতকানা মায়ের চোখে কুরুক্ষেত্রে বেল্টের পিতল, বুট
    জলস্রোতে নামে অন্ধকার।

    শবচক্র মহাবেলা প্রশস্ত প্রাঙ্গণ
    পাথরে পাথরে গর্জে কলোনীর সুভদ্রার শোক

    অধ্যাপক বলেছিলোঃ দ্যাটস র-ঙ, আইন কেন তুলে নেবে হাতে?
    মাস্টারের কাশি ওঠেঃ কোথায় বিপ্লব? শুধু মরে গেলো অসংখ্য হাভাতে!
    উকিল সতর্ক হয়ঃ বিস্কুট নিইনি, শুধু চায়ের দামটা রেখো লিখে,
    চটকলের ছকুমিঞাঃ এবারে প্যাঁদাবো শালা হারামী ওসি-কে।

    উনুন জ্বলেনি আর, বেড়ার ধারেই সেই ডানপিটের তেজি রক্তধারা

    গোধূলিগগনে মেঘে ঢেকেছিলো তারা'

    (গান্ধীনগরে এক রাত্রি)
  • Blank | ১৩ জানুয়ারি ২০১৪ ১৭:৪৪199253
  • পিরানহা তো পোষাই যায়। কোনো খাটুনি নেই। কিন্তু দেখতে বাজে।
    ছানা গন্ডার হেব্বি দেখতে হয়। পেলেই পুষি।
  • | ১৩ জানুয়ারি ২০১৪ ১৭:৪০199252
  • কিমবা ধর এট্টা কচি দেখে দাঁতালো গন্ডার
  • | ১৩ জানুয়ারি ২০১৪ ১৭:৩৯199251
  • ব্ব্ল্যাংকি তুই বরম এট্টা পিরানহা মাছ পুষতে পারিস।
  • Blank | ১৩ জানুয়ারি ২০১৪ ১৭:৩৫199250
  • এটা যার লেখা তিনি ই কি মারা গেলেন? লেখাটা ব্যপক তো। আমি যদিও কবিতাকানা।
  • Blank | ১৩ জানুয়ারি ২০১৪ ১৭:৩৪199249
  • কাল কোলকাতা পেট ফেয়ার গেছিলাম। দারুন মেরিন অ্যাকোয়ারিয়াম এসেছে।
    একটা গিরগিটি ও দারুন ছিল
  • b | ১৩ জানুয়ারি ২০১৪ ১৭:৩৩199248
  • 'কি হবে আর পাতা উল্টে শঙ্খ ঘোষ আর হার্ট ক্রেনের?
    ভারতবর্ষ রেসের মাঠ মুৎসুদ্দী বেনের
    খবর হতে পারিনি তাই,
    অভিমানে আঙুল ফোলাই
    এখন শুধু গদ্য পড়ি
    ফ্রন্টিয়ারে,
    সমর সেনের।'
  • Ekak | ১৩ জানুয়ারি ২০১৪ ১৭:৩১199247
  • এই সিকি হেব্বি সরল মানুষ। বাসুকে বোঝাচ্ছে ছবির মানে কী সুন্দরী কে বোঝাচ্ছে ভগবান কেন নয় :) :)

    ওহে, মার্কেটিং এর সার হচ্ছে "যুবতিমেয়ের কল, মাগুর মাছের ঝোল, বোল হরি বোল !" যেভাবে হোক হরিনাম করাও। দিয়ে চুপটি করে মজা নাও :)
  • bratin | ১৩ জানুয়ারি ২০১৪ ১৭:২৮199246
  • সে কী ? আচ্ছা কলাবো।
  • b | ১৩ জানুয়ারি ২০১৪ ১৭:২৪199245
  • মণিভুষণ মারা গেলেন। এই মাত্র খবর পেলাম।
  • siki | ১৩ জানুয়ারি ২০১৪ ১৭:১৩199244
  • না না। ট্যাগাও।

    আরে, ছবিটা আমি নিজের মোবাইলে ডাউনলোড করে সেখান থেকে নিজের অ্যালবামে অ্যাড করলাম। কী করে যে সেটা তাঁর ছবি হিসেবে এখনও দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না। ঘরে ফিরে ওগুলো ডিলিট মেরে ফ্রেশ ছবি নামিয়ে আবার আপলোড করব।
  • শ্রাবণী | ১৩ জানুয়ারি ২০১৪ ১৬:৩২199243
  • শমীক, শেয়ার করে দিয়েছি!
  • Du | ১৩ জানুয়ারি ২০১৪ ১৬:২৫199242
  • আমার ধারনা প্রচুর ভুলভাল টাইপের লোক মোদীকে ভোট দিয়ে দেবে স্রেফ মোদী জিতবে এইরকম প্রচার শুনে। হায় রে বৃহত্তম গনতন্ত্র।
  • শ্রাবণী | ১৩ জানুয়ারি ২০১৪ ১৬:২৩199241
  • সিকি বাবা, তুমি আমারে কঁহা কঁহা ট্যাগাও হে? তোমার কী প্রাণের ভয় নাই, মানে আমার প্রাণের?

    আর অন্বিকার ছবিতে ওর বাপেরে ট্যাগাব ভাবছি, ছবিটা খুব ভালো এসেছে! দুনিয়ার লোকে এসে লাইক করে যাবে, তোমার অসুবিধে নেই তো?
  • h | ১৩ জানুয়ারি ২০১৪ ১৬:১৫199240
  • মুক্ত, কিন্তু শরীর বাজে। অসহ্য কাশি। সিগারেট তো বটেই হুইস্কিও ও খাচ্ছি না। শুধু রাম। অনেক দিন অভ্যেশ নেই, মনটা তাই খারাপ। তুই জদি লান্চে মাটন বিরিয়ানি গোশ্ত চাপ খাওয়াশ, কোনো মতে উৎসাহিত বোধ করতে পারি। সন্ধের পরে আর খাচ্চি না কিছু, রাতে কাশির চোটে বাজে অবস্তা।

    একজন ডাক্তারের কাছে গেসলাম, সে প্রথমে ওজোন দেখালো, তার পরে কিছু বলার আগে বল্লো, কুড়ি কেজি কমিয়ে আসুন এবং আর কিছু বল্লো না, অন্য দিকে তাকিয়ে রইলো। আমি মিনিট দশেক একা বকে গেলাম তার পরে বেরিয়ে গেলাম।
  • ম্যামি | ১৩ জানুয়ারি ২০১৪ ১৬:০৮199239
  • মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়। বাংলাই ভালোবাসতাম, অথচ জীবন কাটলো ইংরাজি বই পড়ে।
  • ম্যামি | ১৩ জানুয়ারি ২০১৪ ১৬:০৫199238
  • rsusmita4

    @জিমেল.com
  • | ১৩ জানুয়ারি ২০১৪ ১৫:৫১199237
  • চিলেকোঠা আর খোয়াবনামা এই দুটোই আছে ম্যামি। আইডি দেন পাঠায়ে দেব।
  • bratin | ১৩ জানুয়ারি ২০১৪ ১৫:৫০199236
  • বোধি দা তুমি কি এখ্স্ন চাপ যুক্ত না চাপমুক্ত!
  • h | ১৩ জানুয়ারি ২০১৪ ১৫:৪৭199235
  • চাড্ডিরা কি থিওরেটিকালি সেক্স কাল্ট কে মানে না?
  • নেতাই | ১৩ জানুয়ারি ২০১৪ ১৫:৪১199233
  • জানিনা
  • ম্যামি | ১৩ জানুয়ারি ২০১৪ ১৫:৪১199234
  • ওহো নেই।
  • ম্যামি | ১৩ জানুয়ারি ২০১৪ ১৫:৩৮199232
  • চিলেকোঠার সেপাই থাকলে আমিও পড়ি। ও দমু।
  • h | ১৩ জানুয়ারি ২০১৪ ১৫:৩৪199231
  • উফ্ফ বাবা, সত্যি। জানি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত