এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০৯ জানুয়ারি ২০১৪ ১৫:১২198600
  • আমি না খেয়ে কোনও খাবারের নিন্দে করি না। :-/
  • jhiki | ০৯ জানুয়ারি ২০১৪ ১৪:৫৪198599
  • উত্তরের পায়েস বা ক্ষীর কখনও খাইনি, মানে কেউ খাওয়ায়নি। আর আমি আত্মহত্যা প্রবণ নইঃ)
  • siki | ০৯ জানুয়ারি ২০১৪ ১৪:৫১198598
  • দক্ষিণী উত্তরী সবরকম পায়সমেই আমিও ওয়াক, তবে বাঙালি পায়েস, চিনি আর গুড়, দুটোই আমি দায়িত্ব সহকারে খেয়ে থাকি।
  • jhiki | ০৯ জানুয়ারি ২০১৪ ১৪:৩৮198597
  • আমার ছেলে ভারতীয় কারি দেখলেই 'হট লাভা' বলে পালায়।
    তবে আমাকে এই বলে আশ্বস্ত করেছে যে বড় হলে আমাদের সাথে বসে ওয়াইন/বীয়ারও খাবে আর হট লাভা কারিও খাবে!
  • jhiki | ০৯ জানুয়ারি ২০১৪ ১৪:৩৫198596
  • চিনির পায়েসে আমিও ওয়াক, আর দক্ষিণী পায়সম এ ডাবল ওয়াক ঃ))
  • sosen | ০৯ জানুয়ারি ২০১৪ ১৪:২৭198595
  • আমি সবরকম বাদাম খেতে ভালোবাসি-চিনেবাদাম থেকে শুরু করে
  • siki | ০৯ জানুয়ারি ২০১৪ ১৪:১৯198594
  • আমার মেয়ে কাজু দেখলেই নাক সিঁটকোয়, আমি রাজমা দেখলে যেমন করি। এমনকি পায়েস দেখলেও ওয়াক তোলে। মেয়ের এ রকমের মতিবুদ্ধিতে আমি খুব খুশি।
  • Blank | ০৯ জানুয়ারি ২০১৪ ১৪:১৮198593
  • কাজু কে রোস্ট করলে বার্বিকিউ সস ই মাখানো হোক।
  • jhiki | ০৯ জানুয়ারি ২০১৪ ১৪:১৫198592
  • কাঁচা সব বাদাম অখাদ্য, যে কোন ফর্মে কাঠবাদামও।
    তবে হানি রোস্টেড কাজু পেলে ....

    ডিঃ গুরুর কাজু কাঁচাই থাক, তাকে রোস্ট করে মধু মাখিয়ে খাওয়ার কথা বলছিনা ঃ)
  • Azog | ০৯ জানুয়ারি ২০১৪ ১৪:১১198591
  • না দিয়ে এক মুঠোর বেশি খেলে পেট খারাপ হয়।
  • siki | ০৯ জানুয়ারি ২০১৪ ১৪:০৯198590
  • আর পোচোন্ডো অ্যাডিক্টিভ। কাজুবাদামও তাই। একটা খেলেই পরেরটা খেতে ইচ্ছে করে, তাই নিজে নিজে কাজুবাদামের কৌটোর দিকে হাত বাড়াই না।
  • siki | ০৯ জানুয়ারি ২০১৪ ১৪:০৬198589
  • একমুঠোর বেশি খেলে কী হয়?

    আমি একবারই এক কৌটো আমন্ড খেয়ে ফেলেছিলাম, মাত্র চারটে বাকি থাকা অবস্থায় সিকিনী আমার হাত থেকে কৌটো ছিনিয়ে নেয়, কী সব যেন ভয় দেখিয়ে।
  • sosen | ০৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫৮198588
  • ভাগ করে ক্যানো খাবো! একখানি করে খোসা ছাড়িয়ে খাচ্ছি, কিন্তু খেলেই আবার একটা খেতে ইচ্ছে করছে :(
  • Azog | ০৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫৪198586
  • ভাগ করে খেলে আনলিমিটেড, অন্যথা এক মুঠোর বেশি নয়।
  • sosen | ০৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫০198585
  • আমার পেস্তা খাওয়ার নেশা হয়েছে। এটা ভালো, না খারাপ? দিনে কতটা খাওয়া যেতে পারে?
  • রোবু | ০৯ জানুয়ারি ২০১৪ ১৩:২২198583
  • এরকম করলে পুলিশ ধরবে। সুপ্রিম কোর্ট বকবে।
  • h | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:৫৬198582
  • ন্যাড়া এই জন্যেই এনগেজ করিনি, যে তুমি আমাতে আগ্রহী না বিষয়ে সেটা পরিষ্কার এখনো হয় নি ঃ-))
  • jhiki | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:৫৪198581
  • মিডিয়ার এতে বিশেষ লাভ নেই, তাদের বেচার জন্য অনেক মশলা এখন বাজারে আছে। লাভ মুলায়ম অ্যান্ড কোং এর, লোকসভা ভোটে যত সীট তত লাভ।
  • রোবু | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:৪২198580
  • দেদিকে ক দিলাম। কেউ ভোটের হিসেব করে, কেউ টাকার। আর ওয়ানআপম্যানশিপ চালিয়ে যায়।
  • de | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:৪১198579
  • ঘরে ফেরানো মানে কি আর হাতে ধরে ফেরাতে বলছি? - স্থানীয় জনমত কে প্রভাবিত করার কাজে লাগতেই পারতো মিডিয়া - সেটা কি করেছে? সবই বাজার! ঘরে ফেরা দূর্গতদের চেয়ে ক্যাম্পে থাকা দূর্গতরা বেশী জরুরী -- খবর করার জন্য!
  • Azog | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:৩৫198578
  • /var/log-এ কোথায় দেখে প্রিন্টারের জন্যে? cups ফোল্ডারে পুরনো জিনিস সব। ওই মেসেজ দিয়ে সার্চ করলে তিনটে কোশ্চেন পাওয়া যাচ্ছে, একই লোকের - উত্তর নেইঃ-(
  • ন্যাড়া | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:২৯198577
  • এট একদম সিলেবাসের বাইরে। /var/log কিছু বলছে না? বা stack overflow?
  • Azog | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:২৮198576
  • ক্যাননের এই প্রিন্টারে চারখান পিপিডি আছে - PS, PCL, PXL, UFR II, চারটেই ব্যাভার করে দেখেছি - প্রথম তিনটেতে প্রিন্ট সাবমিট হয়ে কমপ্লিট হয়ে যায়, কিন্তু প্রিন্ট বেরোয় না, প্রিন্টারে শুধু এরর দেখিয়ে বসে থাকে। আর UFR II করলে ওই মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, আর ওই উদ্ভুটে মেসেজটা দেয়।
  • বহা | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:২৬198574
  • মিডিয়া হাউস এবার লোকজনকে ঘরেও ফেরাবে? খাইসে!
  • Azog | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:২৬198575
  • এদ্দিন তো দিব্যি হত, এইচপি-র প্রিন্টার ছিলো। নতুন বিল্ডিং-এ একখান নতুন ক্যাননের প্রিন্টার+স্ক্যানার+কপিয়ার লাগিয়েছে, যেটাতে সিকিওর প্রিন্ট হয় (উইন্ডোজ থেকে) - মানে প্রিন্ট ফায়ার করার সময় পিন দিতে হয়, প্রিন্টারের সামনে গিয়ে সেই পিন দিলে তবে অ্যাকচুয়াল প্রিন্টিং হয়।

    নর্মালি যেমন সাম্বা দিয়ে প্রিন্টার কানেক্ট করে করতাম, তেমন করতে গেলে ব্যাপারটা ইনকন্সিস্টেন্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে প্রিন্ট হয়, মাঝে মাঝে হয় না। প্রিন্টার স্টেটাসে উদ্ভুটে একটা মেসেজ দেয়ঃ "idle - src = bidiCommon.c, line = 1085, err = 0¥nDEBUG: Copying page 2..."
  • ন্যাড়া | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:২৫198573
  • এ বাবা, এত বই-টই পড়ে, জ্ঞান সঞ্চয় শেষে হনু ওয়াকওভার দিল। ও তো স্বপনকুমার আর নারায়ন সান্যাল পড়ে আমিও দিতে পারি।
  • ন্যাড়া | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:২৩198572
  • করে ফেল। তবে ভুলে গেছি কী কী পরিশ্রম করতে হয়েছিল।
  • Azog | ০৯ জানুয়ারি ২০১৪ ১২:২২198571
  • ন্যাড়াদা - উবুন্টু থেকে নেটওয়ার্ক প্রিন্টার অ্যাকসেস নিয়ে একটা কোশ্চেন করবো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত