এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:১৯555488
  • সৈকত সাহারায়্টা ভুলে গেছিলাম, স্যরি। ইবে তো তৃতীয় দলের প্লেয়ার ছেড়েছে।

    আমি বলেছিলাম, সাদার্ন ম্যাচ কম্পেয়ার করা যায়, কারণ দুদলই একই টিমের বিরুদ্ধে খেলেছে, এরিয়ান্স করা যায়না।
  • গান্ধী | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:২২555489
  • ওয়েঙ্গার গেল এবার।

    হোম ম্যচে ৩ গোল?? একটা শোধ, তাও যে কর্নার কেন হল সেটা বুঝতে বুঝতেই বেয়ার্ন গোল খেয়ে গেল।
  • aranya | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৪৩555490
  • ইবে সমর্থক হলেও আমি এখনও মর্গ্যান-কে রঘুর থেকে বেটার কোচ বলতে পারছি না। এরিয়ানের প্রথম দলের সাত জন নেই, বিশেষতঃ কোন বিদেশী নেই।
  • গান্ধী | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৩১555491
  • র‌্যাংক ভালো করার জন্য অন্যান্য দেশের ফেডারেশন চেষ্টা করে। আজকে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলীর একটা ডেট আছে। তাতে থাইল্যান্ড কি একটা দেশের সাথে খেলছে faroe island। গুগল করে দেশটা খুঁজে পেলাম। তার র‌্যাংক ১৫৯। অন্তত এইসব ম্যাচ তো খেলতে পারে। আমরা কবে এসব করব?

    যাই হোক। কালকের আশা পুর্ণ হয়েছে, আজ বার্সা হারুক, গালাতেসারে জিতুক
  • umesh | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৪555492
  • গান্ধী-ভাই, ঘুঁটে পোড়ে গোবর হাঁসে হচ্ছে না।

    কাল কিন্তু আমাদের সময় আসবে। (লিভারপুল ২ গোলে পিছিয়ে)
  • গান্ধী | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৪555493
  • আরে বাবা, আমার লিভারপুল ছাড়া বেয়ার্ণ-মাদ্রিদকে ভালো লাগে, সেই কারণে। কেউ কাউকে সাপোর্ট তো করতেই পারে। ইপিএলে যেমন লিভারপুলের পর কাউকে ভালো লাগলে সে আর্সেনাল। সিম্পলঃ)
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৩555494
  • আজকে আমি মিলানের সাপোটার। হেরে যাবে মনে হয়, তবুও। গান্ধির মত আমারো মাদ্রিদ, বেয়ার্ন ভাল্লাগে।
  • কৃশানু | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৩555495
  • ইউরোপে
    ১) আর্সেনাল
    ২) বার্সেলোনা
    ৩) বেয়ার্ন
    ৪) আয়াক্স
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৮555496
  • কিশানুর রেফ ফেটিশ আছে। পোর্তোকেও রাখতে পারতিস।
  • গান্ধী | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:২৩555498
  • শোচনীয় অবস্থা বার্সার। ৭০% বল পজেশন নিয়ে গোলে ২টো শট। মেসি গোটা ম্যাচে একটাও ড্রিবল করতে পারলনা, আর একটা যা ফ্রিকিক মারল র‌্যামোসও লজ্জা পাবে। টিমের এত দুরবস্থা যে সুলে মুন্তারীও গোল দিয়ে গেল। আর মিলানের নতুন টিম বেশ লাগল।

    অ্যাওয়েতে ০-২ এ হার। ন্যু ক্যাম্পে মিলান একটা গোল পুরে দিলেই বার্সা ছবি
  • প্পন | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৩৭555499
  • এই ডামাডোলে উইলশেরের জন্য বার্সা হাত বাড়াতে পারে।

    লিভারপুলের মত দশা হতে চলেছে আমাদের। ঃ(
  • গান্ধী | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৩555500
  • উইলশেয়র কদিন আগেই নতুন সাইন করল না !!

    লিভারপুল দশা বলতে কি শুধু প্রিমিয়ার লীগের জন্য বলা হচ্ছে? চ্যাম্পিয়ন্স লীগ খেলা ছাড়া আর্সেনাল কোথায় এগিয়ে ?? লিভারপুল তাও এফএ কাপ, কার্লিং কাপ জেতে
  • প্পন | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২১555501
  • মেনলি তাই। চ্যাঃ লিঃ তে খেলতে না পারলে ভালো প্লেয়ারেরা কেউ থাকে না। একই জিনিস বছরের পর বছর ট্রফি না জিতলেও হয়।

    গত বছরের লিগ কাপ বাদ দিলে লিভারপুলও তো এফ এ কাপ জিতেছে সেই ২০০৬ সালে। ওই এক যুগ আগেই হল।
  • গান্ধী | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৫555502
  • http://www.anandabazar.com/21khela9.html

    "আর্সেন ওয়েঙ্গারের বিপর্যয়ের ঘড়া পূর্ণ হওয়ার দিকে আরও খানিকটা এগোল। এগিয়ে দিল বায়ার্ন মিউনিখ। গত রাতে আর্সেনালকে তাদেরই ঘরের মাঠ অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ৩-১ গোলে চুরমার করে। "

    এরা যে কেন খেলার খবর লেখে !!
  • গান্ধী | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪০555503
  • Next year's I-League will be of 16 teams and winner will play in cash rich AFC Champions League...
    Yesss!!!Its AFC Champions League...Now cash-flow and big sponsorship deals should happen for Indian clubs...
    Well done AIFF
    Hail to you!!!

    এরকম একটা পোস্ট ফেবুতে ঘুরছে
  • গান্ধী | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫২555505
  • হুম্ম, কাল ফাইনাল ডিশিসন হয়েছে তা'লে

    মানেটা ঘুরে-ফিরে মোবা যাতে থেকে যায়, আর নতুন যে দুটো কর্পোরেট টিম আসবে, তাদের নাকি ২ বছর রেলিগেশন নেই। আই লীগটাও এবার তুলে দিতে পারে
  • গান্ধী | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৫555507
  • মোরিনহো নো ডাউট হেব্বি ভালো হবে, কিন্তু যে কারণে আর্সেনালকে ভালো লাগত, সেটা থাকবে?

    বরং রিয়াল ওয়েঙ্গারকে পেলে অনেক বেশি ভালো হবে রিয়ালের জন্য।
  • ঊমেশ | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০১555509
  • করিম, মোবা প্লেয়ার আর মোবা কর্তাদের আই-লিগ অবনমন নিয়ে এতো নিশ্চিত ভাবটা আগে থেকেই বুঝিয়ে দিয়েছে যে লিগে মোবাদের অবস্থান যায় থাক মোবারা আই-লিগে থাকছেই।

    আমার মনে হয় না ওয়েঙ্গার সাহেব এর বিদায় এর সময় এসেছে। এখনো সাপোর্টাররা ওয়েঙ্গার সাহেবের পেছনে আছে। মুল দাবী হলো ম্যানেজার কে একটা বড়ো-সড়ো ব্যাংক ব্যালেন্স দেওয়া হোক কিছু ভালো প্লেয়ার কেনার জন্যে।

    তবে প্লেয়ার কেনা নিয়ে ওয়েঙ্গারের কিছু গাটাঁমি আছে।
    একটা সময় বেন ফস্টার, জুলিয়াস সিজার বেশ কম দামে পাওয়া যাচ্ছিল, কিন্তু সেজনি কে ধরে বসে আছে। সেজনি ভালো গোলকিপার, কিন্তু মাঝে মাঝে বেশ ভুল-ভাল গোল খায়। মনে হয় একটু অভিজ্ঞতা দরকার। সেই সময়্টা একটা ভালো গোলকিপার আনা দরকার, কিন্তু গাটাঁমি।
    ডেভিড শিম্যান যাবার পর থেকে আমরা গোলকিপার নিয়ে ভুগছি।
  • কৃশানু | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৩555510
  • মরিনহো আসার পর আর্সেনাল? আমি দুবার ভাবব। তারপর যদি চেলসি-র মত করে একবার চ্যালি জিতে নেই, তারপর আর ভাববই না।

    উমেশ-দার মুখে ফুল চন্দন পড়ুক। আর কি খায়, মানে ভদকা না হুইস্কি, তাতো জানি না।
  • ঊমেশ | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৬555511
  • হুইস্কি হলেই হবে।
  • গান্ধী | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৪২555512
  • পুরো ম্যাচে একটা মিস কিক, ক্যারাগারের। ২০ মিনিটে গোল খেয়েও ৩টে শোধ।

    জেনিথ অ্যাওয়ে গোলে জিতে গেল। বেঞ্চটা ঠিকঠাক হলে খেলা যায়। ডিফেন্সে স্কার্টেলের চোট বলে খেলাতে হচ্ছে ক্যারাগারকে। স্টারিজ-কৌটিনহো পারবেনা খেলতে। এরকম ম্যাচেও টিমে একটা মাত্র স্ট্রাইকার।

    চেলসী শেষ মিনিটে গোল দিয়ে উঠে গেল

    অজ্জিদদা অল দ্য বেস্ট, পরের রাউন্ডের জন্য
  • Shola the Great | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩১555513
  • ভাইটাল হোম ম্যাচে প্রথমে গোল খেয়ে গেলে মুশকিল।

    পরের রাউন্ড ৭ই মার্চ, তদ্দিনে বেন আর্ফা ফিরে আসবে - তাইলেই এই টীমটা অন্য চেহারা নেবে। একদিনে সিসোকো দ্য ট্যাঙ্ক, অন্যদিকে বেন আর্ফার ম্যাজিক, মাঝে ক্যাবায়ের মাপা খেলা। উরিন্না...
  • গান্ধী | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৯555514
  • ঐ গোল খাওয়াটাই তো টার্নিং পয়েন্ট। গোটা ম্যাচে নাহলে জেনিথ কিছুই করতে পারেনি। ক্যারাগার যে কি করে মিসকিক করল ওটা। সুয়ারেজের ফ্রিকিকের ২ন্ড গোলটা সবাই একবার দেখে নেবেন। গোল খেলেও শেষ মিনিট অব্দি আশা ছিল যে উঠে যাবই।

    তবে বেঞ্চের জোর লাগে। কোনো চেঞ্জ ছিলোনা কালকে
  • গান্ধী | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৯555515


  • গোলটা রইল
  • ঊমেশ | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫০555516
  • কাল সুয়ারেজ এর সাথে স্ট্যারিজ কে কেন খেলালো না?

    সেকেন্ড-হাফ বেশ ভালো খ্লেলো। কিন্তু গোল করাটাই হলো না।
    প্রত্যেক মুহুর্তে মনে হচ্ছিল গোল হবে আর লিভারপুল এগোবে।
  • Shola the Great | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৩555517
  • স্টারিজ cup tied
  • গান্ধী | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৬555518
  • স্টারিজ-কৌটিন্হো দুজনেরই সেম কেস। গোটা ম্যাচই ভালো খেলল। কিন্তু গোল আর হলনা। হোম ম্যাচে ১গোল খেয়ে গেলে ৪গোল দেওয়া খুবই চাপ। তবে বহু বছর বাদে লিভারপুলকে ভালো লাগছে। এ বছর তো টিম তৈরী করতেই গেল। পরের বছর ভালো রেজাল্ট হবেই।
  • গান্ধী | ২২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৮555520
  • কাল স্কোয়াডে একটা মাত্র স্ট্রাইকার ছিল। ওদিকে বোরিনি সোয়ান্সি ম্যাচে কাঁধের হাড় সরিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন