এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৭৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৩711396
  • http://ganashakti.com/bengali/news_details.php?newsid=93154

    ১) “ইয়েচুরি বলেন, পার্টি সদস্যরা পার্টিতে রয়েছেন যে কেউ, সাধারণ সম্পাদক পর্যন্ত যে কোনও ব্যক্তির বিরুদ্ধে, তাঁর অভিযোগ পার্টিতে নির্দিষ্ট জায়গায় জানাতে পারেন। তাঁর এই অধিকার পার্টি গঠনতন্ত্রে সুনিশ্চিত করা আছে। তাঁর সেই অভিযোগ বিবেচনা করার পর নির্ধারিত সময়ের মধ্যেই তিনি জবাব পাবেন। পার্টি কাঠামোর মধ্যেই এবিষয়টি সীমাবদ্ধ রাখতে হবে। বাইরে এনিয়ে আলোচনা পার্টির পদ্ধতির মধ্যে পড়ে না। ”

    ২) “অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাংসদরা ল্যাপটপ, মোবাইল ফোনসহ ইত্যাদি সামগ্রী কেনার জন্য বিশেষ ভাতা সংসদ থেকে পান। লোকসভা ও রাজ্যসভার ৮০০জন সাংসদই এটা পান, মূলত কাগজপত্রের বোঝা কমানোর জন্য এটা দেওয়া হয়। জীবনধারা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমরেড পি সুন্দরাইয়া, কমরেড ই এম এস নাম্বুদিরিপাদের মতো কমিউনিস্ট নেতাদের উদাহরণ আমাদের পার্টিতে আছে। তাঁরা বিরাট ধনী পরিবার থেকে পার্টিতে এসেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন, পার্টিকে সমস্ত সম্পত্তি দান করে দিয়েছেন। আমাদের পার্টির সমস্ত কমরেডকেই কমিউনিস্টসুলভ এই জীবনধারা আয়ত্ত ও অনুসরণ করতে হবে। আমার বিশ্বাস আছে, সকলেই এই পথে চলবেন। ”

    যেটা বুঝছিনা সেটা হল কমরেড বলতে কি পার্টি সদস্য নাকি সমর্থক বোঝানো হচ্ছে। নাকি এমন কেউ যিনি নিজেকে দলের অংশ ভাবেন। সেক্ষেত্রে বোধহয় অস্টারিটির ব্যাপারটাও নগন্য নয়। সেদিনের আলোচনায় এনিয়ে সংশয় দেখা গিয়েছিল।
  • robu | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৪711397
  • সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্ককে কেন্দ্র করে পার্টির রাজ্য কমিটির সদস্য ও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আচরণকে সমালোচনা করে তাঁকে প্রকাশ্যে সতর্ক করেছে সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। বৃহস্পতিবার রাজ্য কমিটির দুদিনের বৈঠকশেষে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
  • PT | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪৭711398
  • আমার খবরের সূত্র বেজায় নির্ভরযোগ্যঃ
    Name: PT; Date:28 Jan 2017 -- 12:13 PM
    "কালকে আমার কাজের দিদি খপর দিল যে তাদের যে নতুন রেশন কার্ড দেওয়া হয়েছে তা দিয়ে তারা ২ টাকার চাল পাবেনা-তাদের ১৩ টাকা কিলোর চাল কিনতে হবে।"
    -----------------------------------------------

    "যে সমস্ত পরিবার তুলনামূলক গরিব, তাঁদের জন্য আরকেএসওয়াই (১) ৷ আর যাঁরা ততটা গরিব নন, তাঁদের জন্য আরকেএসওয়াই (২) ৷ আরকেএসওয়াই -১-র আওতাভুক্তরা জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার মতোই চাল এবং গম মিলিয়ে ২ টাকা কেজি দরে মাসে ৫ কেজি খাদ্যশস্য পাচ্ছেন ৷ আর, আরকেএসওয়াই -২-র আওতায় মাসে মাথা পিছু ১ কেজি চাল এবং ১ কেজি করে গম মিলবে যথাক্রমে ১৩ টাকা এবং ৯ টাকা কেজি দরে ৷"
    অর্থাৎ কিনা যে মানুষটা লোকের বাড়িতে কাজ করে দিনাতিপাত করছে সে কম গরীব হওয়ায় ২-এর বদলে ১৩-টাকা কিলোর চাল কিনবে!!!!!

    আর কে কত ভরতুকি (ও তৎসহ ঢপ) দিচ্ছে সেটাও জানা থাক!!
    "জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় ৩ টাকা কেজি দরে চাল এবং ২ টাকা কেজি দরে গম দেয় কেন্দ্র ৷ রাজ্য সরকার চালের ক্ষেত্রে আরও ১ টাকা ভর্তুকি দিয়ে ২ টাকা কেজি দরে চাল দিচ্ছে কেন্দ্রের যোজনার আওতায় আসা পরিবারগুলিকে ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=29911&boxid=1562571
  • sm | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১০711399
  • আপনি বলুন জাতীয় খাদ্য সুরক্ষা বা অন্তদয়য় যোজনা কবে চালু হয়েছে?বাম আমলে কজন ২ টাকা কিলো চাল পেতো?
    আর ১৩ টাকা কিলো চাল ও আজকের দিনে সহজ লভ্য নয়।
    খোলা বাজারে যেখানে প্রায় ৪০ টাকা কেজি।
    পব র এই স্কীমে শুনছি কয়েক কোটি লোক অন্তর্ভুক্ত হয়েছে।
    ফর্ম ফিলাপ এর জন্য রেশন অফিসে অফিসে বিরাট লাইন পড়ছে প্রতিদিন। লিশ্চয় কারণ আছে।
  • PM | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৮711400
  • চিত্তরন্জন দাশের বিশাল রোজগার ছিলো ওকালতিতে। জামা কাপড় শুনেছি প্যারিস থেকে লন্ড্রি হতো। নিজের রোজগারের পয়্সা বিলাসিতা করেছেন, দেশসেবাও করেছেন। তাতে তো মহান দেশনেতা হতে আটকায় নি !!!

    ঋতব্রত বিদেশী সিগারেট খায় কিনা, সেটা আমার কাছে পাতে দেবার মতো খবর-ই নয়, যদি না যে টাকাটা খরচ করা হচ্চে সেটা বেআইনী/ঘুষের টাকা না হয়।

    কেউ যদি মনে করে লোকের উপকার করবো, আর তার জন্য একটা রাজনৈতিক দলে যোগ দেয় লক্ষ্য/আদর্শ মেলে বলে, তার জন্য তাকে হববিস্যি খেয়ে থাকতে হবে কেনো ? দেশের আইন ভাওলেট হচ্ছে কিনা/দুর্নীতি হচ্ছে কিনা কোনোভাবে সেটাই নেসেসারি আর সাফিসিয়েন্ট কনডিসন হওয়া উচিত। তারপর দেখা উচিত সে পার্টির লক্ষ্য অর্জনে কন্ট্রিবিউট করছে কিনা প্রত্যাশা মত, না করলে বার করে দাও। কিন্তু কি সিগারেট খাচ্ছে, কি ঘড়ি পড়ছে ( নিজের/ বৌয়ের/বাবার পয়্সায় ঃ) ) তা নিয়ে পাবলিকের এমন কি পার্টির এতো মাথাবেথা হবে কেনো? গান্ধী টুপি আর খদ্দর পড়ে চুরি করার থেকে মালবরো ফুকে, রোলেক্স পড়ে (সৎপথে) ১০০ টা লোকের উপোকার করতে পারা ঢের ভালো।

    মিশনেও বিদেশী সিগরেট খাওয়া, জিপসি চড়া মহারাজ দেখেছি খুব কাছ থেকে, কিন্তু তার ডেডিকেসনের বিন্দু মাত্র খামতি দেখি নি কখনো

    ঋতব্রত বেআইনী কাজ করলে, দুর্নিতি করলে বা পার্টি বিরোধী কাজ করলে শাস্তি দেওয়া হোক, কিন্তু শুধু ব্যক্তিগত লাইফস্টাইল এক্ষেত্রে বিচর্য্য না হওয়াই উচিত বলে বলে হয়

    ( ঋতব্রত কে আমি সি আর দশের সাথে তুলনা করছি না বা সিপিয়েম কে মিশনের সাথে তুলনা করছি না মোটেই। ঐ লাইনে খেলবেন না প্লিজ, ঃ) আমার বক্তব্য আমাদের ফোকাস টা খুব ই নরবরে হয়ে যাচ্ছে বন্কুদেব আর মদনদেবের রাজ্যে )
  • অ্যাক্রোম্যান টুলা | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৭711401
  • আরেকবার বলি?

    "It was not about austerity. It was about freedom of speech. And misuse of power."
  • PM | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১২711402
  • এটা নিয়ে সমস্যা নেই-- কিন্তু এটা আপনার বক্তব্য। এখানে অনেকেই ব্যক্তিগত জীবনযাপনের সাথে বিষয়টাকে গুলিয়ে ফেলছেন--- খবরের কাগজেও বারবার এই কথাটাই (বিলাসবহুল জীবনযাপন) আসছে। সেই জন্য ই পোস্টটা করা
  • অ্যাক্রোম্যান টুলা | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৭711403
  • না, এটা আমার বক্তব্য নয়। এটা পার্টির বক্তব্য - রেফ গণশক্তি। এর বাইরে কোন মিডিয়াতে কী লিখছে (বা কেউ লেখাচ্ছে) সেটা সিপিয়েমের বক্তব্য বলে তো সিপিএম বলেনি। পার্টির বক্তব্য কী সেটা একেবারে গণশক্তির স্টেটমেন্ট রোবু ওপরে লিখে দিয়েছে।
  • PT | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫৩711405
  • বামেদের নিয়ে এই ন্যাকাপনাটায় ভিক্টোরিয়ান মূল্যবোধ আর বাঙালী দ্বিচারিতার একটা চমৎকার মিশেল আছে। তার সঙ্গে কাঁকড়াপনা ইত্যাদিও জড়িত। যে কারণে বামেদের কাছে সদাই পেটে আমাশা, বুকে যক্ষা, ঠোঁটে বিড়ি এবং মুড়ি-পেঁয়াজের প্রাতঃরাশ প্রত্যাশিত। অবিশ্যি এই ন্যাকাপনা আর দ্বিচারিতা বামেদের "হিতাকাঙ্খী" দের মধ্যেই সব চাইতে বেশী।

    কোন মহিলা কর্মি ব্লাউজের হাতায় সুতোর কাজ করা ব্লাউজ পরিধান করার কারণে তিরস্কৃত হয়েছেন এমন ঘটনা শুনেছি। আমাকে ইংরিজি পড়াতেন যিনি তিনি নাকি বিলেত-ফেরত এক অখ্যাত জ্যোতি বসুর হিন্দি ও বাংলায় সহায়তা করতেন কাঁচড়াপাড়ায়। সেই ভদ্রলোক সদাই নিষ্কলঙ্ক ধুতি-পাঞ্জাবি ও ঝকঝকে জুতো শোভিত থাকার কারণে তিরস্কৃত হয়েছিলেন। অথচ তিনি নিজের হাতে কাচা থেকে শুরু করে ইস্ত্রি করার কাজটি করতেন। পরে বিরক্ত হয়ে বাম দলের সংস্রব ত্যাগ করেন। সারাজীবন কাটিয়েছেন অ্যাস্বেসটসের ছাউনি দেওয়া ঘরে।

    খোঁজ নিলেই দেখা যাবে যে বিদেশী পেন ও ঘড়ি শোভিত ঋতব্রতই পার্লামেন্টে বোধহয় সর্বাধিক আলোচনায় অংশ নিয়েছেন। হিতাজ্কাঙ্খীদের এবং সুমিতের মত পার্টির সদস্যদের কাছে অবিশ্যি সেটা বিশেষ জরুরী বিষয় নয়।
  • PM | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০০711406
  • ২৪/২৫ এর গনশক্তি তে খুজে পেলাম না। রোবু যা লিখলেন "সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্ককে কেন্দ্র করে পার্টির রাজ্য কমিটির সদস্য ও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আচরণকে সমালোচনা করে তাঁকে প্রকাশ্যে সতর্ক করেছে সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। বৃহস্পতিবার রাজ্য কমিটির দুদিনের বৈঠকশেষে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।" --- আশা করবো এই স্টেটমেন্টের "আচরণ" লাইফস্টাইল কে রেফার করছে না, misuse of power কেই করছে
  • cm | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০৮711407
  • আমার কাছে একটা ইমেল এসেছে, তবে জিমেল থেকে এসেছে বলে আর লেখক ক্ষমতার ব্যবহার করবেন না বলে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ায় ওনার মেরুদন্ডের খোঁজ পাচ্ছিনা তাই ইমেলটাও ইচ্ছে থাকা সত্ত্বেও পাত্তা দিতে পারছিনা। আইডেন্টিটি এস্টাবলিশড না হওয়ায় এই বিপত্তি। অপিশিয়াল আইডি থেকে ইমেল করুন বা মেরুদন্ডের খোঁজ দিন।

    অস্টারিটি প্রসঙ্গে ইয়েচুরিও ব্রাত্য হলেন, হে গোবিন্দ!
  • অ্যাক্রোম্যান টুলা | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১০711408


  • এটা যথেষ্ট পরিষ্কার। লাইফস্টাইল এক্ষেত্রে ইস্যু নয় সেটাও।
  • cm | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১২711409
  • টেট নিয়ে এর একদশমাংশ কথা দেখলেও ভালো লাগত।
  • অ্যাক্রোম্যান টুলা | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৯711410
  • টেট নিয়ে ধ্বনি তুলুন না, প্রতিধ্বনি উঠবেই।
  • রোবু | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৫০711411
  • পিটিবাবু সিএমবাবুরা যে বামেদের সমালোচনা করবেন জানাই ছিল, এ আর নতুন কথা কী!
    ঋতব্রত-র শাস্তি হওয়ার পরেও (৩ নম্বর ধারায়, গঠনতন্ত্র অনুযায়ী ৬ টি শাস্তির মধ্যে) লোকজন তার সাপোর্টে ক্রমশঃ ইস্যু গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে আর ভিক্টিম ব্লেমিং করে যাবে, এইসব দেখে আশ্চর্য হওয়ার কথা ছিল, তবে প্রোট্যাগনিস্টদের যেহেতু চিনি, তাই আর আশ্চর্য হই না।
  • PM | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩১711412
  • মাইরি বলছি রোবু, আমি ঋতব্রতকে চিনি না--- ঠিক কি করেছে তও জেনেছি এখান থেকেই... হুমকি, চিঠি, ক্ষমতার অপব্যবহার ইত্যদি সমর্থন করার প্রশ্নই নেই।

    ইন্ফ্যাক্ট আমার বক্তব্য ঋতব্রত নিয়েও ছিলো না। "কমিউনিস্ট সুলভ জীবনযাত্রা" নিয়ে লোকজনের অযৌক্তিক দাবী দাওয়া নিয়ে।

    ধরুন আপনি পার্টি মেম্বার, আবার আইটি প্রফেসনাল ও। এবার আপনার শখ ছবি তোলার। নিজের রোজগার থেকে দামী লেন্স, দামী ক্যামেরা কিনেছেন একাধীক। আপনি দলে উচুতে উঠলেন অনেক, জনপ্রিয় জনপ্রতিনিধি হলেন। এবার আমি আপনার ঐ ছবি তোলার শখ নিয়ে হেব্বি গালি দিলাম, অকমিউনিশ্ট সুলভ বলে।

    সেক্ষেত্রে ধরে নিতে হয় আপনার মতো আইটি প্রফেসনলের কম্যুইনিস্ট পার্টিতে কোনো জায়গা নেই-- রাজনীতি করতে গেলে হয় কংগ্রেস/বিজেপি/তিনো করতে হবে আপনাকে । কালাহান্ডি নিয়ে আন্দোলন করতে গেলে, রাজনৈতিক বক্তব্য রাখতে হলে না খেয়েই করতে হবে !!

    আপনি বা অ্যাক্রোম্যান কেউ এরকম দাবী করেননি, পার্টিও হয়তো বলে নি--- কিন্তু বহু মানুষই এরকম দাবী দাওয়াই করে থাকে--খবরের কাগজগুলো ও এতে ধুনো দেয়। এদের বেশীরভাগ ই আবার নিজেরা ব্র্যন্ডেড ছাড়া পরে না ঃ(
  • PT | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪৮711413
  • কমরেড, কাউকে কাঠি করার আগে প্রস্তুত হয়ে রাস্তায় নামুন।
    কাউকে আগে চড় মেরে, পরে ঘুষি খেয়ে নাক ফাটিয়ে রক্তারক্তি হলে মায়ের আঁচল ধরে "ক্ষমতার অপপ্রয়োগ" ইত্যাদি আমড়াগাছী করে কান্নাকাটি করবেন না।
    ম্যাঙ্গো পাবলিক যাখুশী বলে পার পেয়ে যেতে পারে। কিন্তু একজন পার্টি সদস্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই নোংরামি করবে কেন?
  • অ্যাক্রোম্যান টুলা | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১৭711414
  • যাক, রোহিতের মা নিশ্চিন্ত হবেন পিটিবাবুর কথা শুনে। স্মৃতিম্যাম আরোই খুশি হবেন।
  • PT | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:১২711416
  • এই হচ্ছে ডিমনাইজেশনের সঠিক পদ্ধতিঃ
    পিটির বক্তব্যের কদর্য ও বিকৃত ব্যাখ্যা করে "স্মৃতিম্যামের" বক্তব্যের বা রাজনৈতিক অবস্থানের সঙ্গে সমতুল্য করে দেখানো।

    পার্টির "হিতাকাঙ্খীরা" সম্ভব্তঃ একই পদ্ধতিতে ঋতব্রতর "বিলাসবহুল জীবনযাপন" নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা গপ্প ফাঁদে। কাজেই কারা কাকে এবং কেন সমর্থন করে যাচ্ছে সেটা এবারে পরিষ্কার।
  • অ্যাক্রোম্যান টুলা | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৩711417
  • এহেন উল্লেখে আমরা সম্মানিত।
  • রোবু | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৮711418
  • দু:খ একটাই। এই সরল গোলগাল ব্যাখ্যা পার্টি বুঝল না। শাস্তি হয়ে গ্যালো :-(
  • cm | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৯711419
  • এই ঋতব্রত যে কেন দলে চিঠি না দিয়ে আপিসে চিঠি দিতে গেল, দু পয়সার গপ্পে দুটাকার সিনেমা! এবার সবাই ক্ষান্ত দিন।
  • অ্যাক্রোম্যান টুলা | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৪711420
  • যাক, এইটুকু বুঝতে পারলেই যথেষ্ট।
  • cm | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৫711421
  • সেটা বুঝবনা কেন, কিন্তু ঋতব্রতর বক্তব্যগুলোতো কাউকে বলতে হবে।

    এদিকে বেচারামবাবু কি ইতিহাস বইএ স্থান পেলেন?
  • জয় বলেছেন | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০৫711422
  • PT | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:২৯711423
  • ঢপ, অন্তহীন!!

    সোমবার সেই আরাবুলের হাত ধরেই ভাঙড়ে ঘুরলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের উদ্যানপালন মন্ত্রী রেজ্জাক মোল্লা। যা দেখে প্রশাসনের কর্তারা তো বটেই, তৃণমূলের নেতারাও হতবাক!
    http://www.anandabazar.com/state/arabul-islam-and-abdur-razzak-molla-shares-same-stage-in-bhangor-1.571426#
  • pi | ০১ মার্চ ২০১৭ ০৬:৩৩711424
  • এটা কাল আছে শুনলাম।

    'বাকস্বাধীনতার পক্ষে, গুরমেহার কৌর ও সংঘ পরিবার যাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তাদের সকলের পাশে দাঁড়াতে, দলমত নির্বিশেষে, আগামী বৃহস্পতিবার (২ তারিখ), সন্ধ্যে ৬।৩০ টায় যাদবপুর ৮-বি বাস স্ট্যান্ডে আসুন। বাকিদেরকেও বলুন।

    #IamGurmehar'
  • সিকি | ০১ মার্চ ২০১৭ ০৭:১৫711425
  • লোকের কত্তো সময়!

    রোবু আর আক্রমণকে বললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন