এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪০711362
  • পাবলিক ফিগার হব, সোশ্যাল মিডিয়ায় জনসংযোগ করবো, টিভি চ্যানেলে রোহিত ভেমুলাকে নিয়ে বড় স্টেটমেন্ট দেবো - অথচ আমার দিকে আঙুল তুললে আমি চাকরি খাবো... - কী করা উচিত ছিলো সেটা বলে দিতে হবে?

    রোহিতের নামটা ইচ্ছে করেই বল্লাম, ক্যাটেগরিক্যাল মিল রয়েছে।
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪০711361
  • cm আমাকে জিগ্যেস করলেন? আমার মনে হয় ঋতব্রতর যা করনীয় ছিল ঠিক সেটাই উনি করেছেন। উনি একজন রাজ্যসভার এমপি, তার কোন ওয়েট নেই নাকি? উনি মঁ ব্লাঁ পেন নিয়ে আর আইপ্যাড নিয়ে ঘোরেন বেশ করেন, ওটা ওনার অধিকারের মধ্যে পড়ে। কে না কে ফেবুতে এসব নিয়ে লিখেছে, উনিও তাকে কড়কে দিয়েছেন। একদম ঠিক কাজ করেছেন।
  • cm | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৬711363
  • পার্টির স্টেটমেন্ট আমার যথেষ্ট মনে হয়নি কি করে বোঝা গেল? হয়ত ভুল বুঝেছেন, ওটা আমার কাছে যথেষ্ট ওর চেয়ে বেশি কিছু প্রত্যাশা আমার নেই।তবে এদিক ওদিক (অর্থাৎ নানাবিধ সোশালমিডিয়া) অনেকেই বলছে ওতে কি হল। ২২-২৩ আলোচনার কথাও তো পড়লাম।
  • cm | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫২711364
  • dc বাবুর জন্য, “ After the post went viral,” https://www.wionews.com/south-asia/rajya-sabha-cpim-mp-writes-to-company-hr-to-take-action-against-person-questioning-his-lifestyle-12505 এটা বোধ হয় ঠিক কে না কে লিখেছে নয়। গুজব অতিমাত্রায় ছড়ালে তা ট্রমাটিক হতে পারে। অবশ্য আমি যেহেতু ব্যক্তি ঋতব্রতকে পছন্দ করিনা তাই ওকে নিয়ে চিন্তিত নাই হতে পারি।
  • gopal | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৭711365
  • ঋতব্রতর উচিত ছিল হয় ইগনোর করা, অথবা একেবারে ডেডপ্যান মুখ করে ঐ এমপিদের জন্য তিন লক্ষ টাকার কথাটা বলা।

    এদের যত দেখছি সিপিএমের ওপর বিতৃষ্ণা বাড়ছে। দিন দিন পার্টি সাইজে কমছে, আর এই সব কর্মীরা (!) ফ্যাকশন বানিয়ে একে ওকে নিশ্চিন্তে কাঠি করেই যাচ্ছে। সিটিং এমপির বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশন করার আগে মিনিমাল হোম ওয়ার্কটাও করে না। আর এমপিও তেমনি। সেই ২৩৫ বনাম ৩৫ এর ঘি শুঁকছে।

    নজরুল মনে এল

    মৃত্যু যখন ঘনায় এদের কসায়ের কল্যানে
    তখনো ইহারা উঁচায়ে লাঙুল এ উহারে গালি হানে।
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৯711366
  • ফ্যাকশন কথা গুলো গুল্প। বাজারি প্রচারে বিভ্রান্ত হবেন না গোপাল বাবু।
    আর ছেলেটি কোনো অ্যালিগেশন নেই নি। এটাও বাজে প্রচার। অন্য কিছু লোক এনেছিল, যারা সম্ভবত: পার্টির লোকই নয়।
  • gopal | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩২711367
  • ফ্যাকশনও গুল্প, অ্যালিগেশনও গুল্প। শুধু এমপি কমরেড কথাবার্তা নেই, লাফ দিয়ে গিয়ে এক বাইস্ট্যান্ডারকে কামড়ে দিলেন (মানে তার মালিককে চিঠি লিখলেন), এইটুকু সত্যি।

    বাংলার কপালে বিজেপি নাচছে। এই সিপিএম পার্টিটাকে নিয়ে সময় নষ্ট করার কোন মানেই হয় না।
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৮711368
  • এইটে বলার জন্য এতো ভনিতা করার কি ছিল? :-)
  • s | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫৭711369
  • ইয়ে মানে আমার একটা বেসিক পোশ্নো আছে।
    ঋতব্রত যে চিঠিটা লিখেছে সেটা কি ডাকে পাঠিয়েছিলো না কি মেল করেছিলো? ডাকে পাঠালে, এবং সেটা সঠিক ঠিকানায় গেলে, ও আবার কোম্পানির মেল আইডি চাইছে কেন? আর মেল করলে তো মেল আইডি পেয়েই গেছে, আবার চাইছে কেন?
    এটাতেই একটু কন্ফুশন।
  • Arpan | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০২711372
  • "I will sent" নিয়েও কনফিউশন ছিল। মনে হচ্ছে ইটা টাইপো।
  • Arpan | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০৫711373
  • যেহেতু টাইপো হবার সম্ভাবনা বেশি (হাতে লিখলে এই লেভেলের ভুল হয় না) তাই মনে হয় এইটা মেল করা।

    (এলিমেন্টারি)
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০৮711374
  • যে স্ক্রীণশট নিয়ে এত হইচই তাতেই তো দেখা গেছে - জিমেল, ফোন থেকে এটসেট্রা
  • সিকি | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৩711375
  • জিমেল থেকে মেল পাঠিয়েছে। পাবলিক ডোমেন থেকে যে মেলাইডি পেয়েছে সেখানে মেল করে লিখেছে সঠিক মেলাইডি জানানো হোক। এ তো হামেশাই হয়।
  • s | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৬711376
  • তাহলে আর কোম্পানির মেল আইডি চাইছে কেন?
    দাবীটা কি?
  • Arpan | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:২৬711377
  • ভেরিফাই করতে। কোন আইডিতে এস্কালেট করলে রেস্পন্স পাওয়া যাবে।
  • de | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:০০711378
  • সাধারণ মানুষের টলারেন্স আর জননেতার টলারেন্সে তফাত থাকবে এটা মিনিমাম এক্সপেক্টেশন - সেটা ঋতব্রত দেখাননি।
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ২১:০৬711379
  • Date:21 Feb 2017 -- 08:49 AM
    - "I believe you people will also look into the matter.
    ......
    এখানে চাকরি খাওয়ার রেকমেন্ডেশন ঠিক কোথায় আছে?"

    'আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে,
    কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, ‘আচ্ছা, সে দেখা যাবে।'
    -এখানে উচ্ছেদের রেকমেন্ডেশন কোথায়? নেইতো?
  • cm | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২৭711380
  • ধুর মশাই, সিপিএমকে রাজা বললে পাগলেও হাসবে। যার যা বক্তব্যে বোঝা হয়ে গেছে আর কচলাতে হবেনা।
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৪০711383
  • আহা বক্তব্য বোঝা গেলেই কি আর কচলানো আটকায়।

    আর তা ছাড়া আপনি সহজে কিছু বোঝেননা, একটু বেগ হয়। তাই বুঝিয়ে বলতে হয়,না কচলে উপায় কি।
    সিপিএম কে রাজা বলিনি। বলেছি, সরাসরি না বলেও হুমকি দেওয়া যায়। তা সেট বোঝাতে গিয়ে একটু উদাহরনের আশ্রয় নিতে গেছিলাম। বিফলে গেল, আমার বোঝানোর দোষ। না বুঝলে বলবেন, আরেকটু কচলাবো না হয়।
  • cb | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৪০711381
  • রিতু আবার জননেতা কবে হল?

    "জননেতা" কি চট করে হওয়া যায় নাকি রে বাবা। পোঁববাউই হতে পারলেন না - অ্যাস পার এক মহামহিম :)
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৪১711384
  • সিপিএম তো ঘটনা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, সাপোর্ট তো করেনি। সিপিএম নিজেকে রাজা ভাবেও না (থ্যাংকফুলি)।
    তাই মাননীয় এমপি সাহেব মেলে সিপিএম এর কথা লেখেননি তো, উনি ওনার এমপি পদের রক্তচক্ষু দেখিয়েছেন।
  • cm | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১৩711385
  • সে অবশ্য কাশলেও হুমকি দেওয়া যায়। সেই জন্য কাশা ব্যান করা হল কেমন। নিন বসে বসে প্রাণে যত চায় কচলান।
  • ক্ষবাহুত | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৩711386
  • ক্ষঃ ক্ষঃ
  • sm | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৪৪711387
  • সব্বাই বুঝেছে ছড়ানো হয়েছে।সিপিএম বুঝেছে, বিজেপি বুঝেছে,তৃণমূল বুঝেছে।ইয়েচুরি বুঝেছে,সূর্য্য বুঝেছে। ঋতব্রত ও বুঝেছে। বোঝেনি খালি পিটি আর সি এম।
    এই নিন পোস্টার বয়ের দ্বিতীয় চিঠি।
    http://ebela.in/state/ritobrata-banerjee-sends-his-second-letter-1.567647?ref=nw-stry-state
  • PT | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৩১711388
  • "দলের এক রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বলেন, ‘‘বিলাসিতা কমাতে ওকে পরামর্শ দেওয়া হয়েছিল। "
    কেউ কি এই বিলাসিতার ডিটেল জানেন? তার মানে গ্যাজেটের বাইরেও আরো কিছু? নাকি এটা নতুন করে হাওয়ায় ভাসানো কোন খবর?
    তবে খবর যদি সত্যি হয়, তো সিপিএমের ন্যাকা ন্যাকা নেতারা এতদিন ঋতব্রতর বিলাসিতার কিচ্ছুটি জানত না? আর যদি জানাই ছিল তো ঋতব্রত ছাড়া আর কাউকে তারা রাজ্যসভায় পাঠাতে পারেনি?
    সিপিএম ঋতব্রতর বিলাসিতা বুঝতে এত সময় নিয়ে থাকলে আলিমুদ্দিনে তালা লাগিয়ে সবকটা মহাপ্রস্থানে যাক।
  • cb | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:০৫711389
  • "তবে খবর যদি সত্যি হয়, তো সিপিএমের ন্যাকা ন্যাকা নেতারা এতদিন ঋতব্রতর বিলাসিতার কিচ্ছুটি জানত না? আর যদি জানাই ছিল তো ঋতব্রত ছাড়া আর কাউকে তারা রাজ্যসভায় পাঠাতে পারেনি?
    সিপিএম ঋতব্রতর বিলাসিতা বুঝতে এত সময় নিয়ে থাকলে আলিমুদ্দিনে তালা লাগিয়ে সবকটা মহাপ্রস্থানে যাক।"

    এটার সাথে ডিসএগ্রী করার যায়্গা নেই। রিতুর ব্যাপারে কথা কিন্তু আগেই উঠেছে। ভোটের সময়ে আমি এক পার্টিকর্মীর মুখে শুনেছিলাম যে উনি নাকি ক্যান ছাড়া কোল্ড ড্রিংক খান না। শুনে অবাক হইনি কিছুটা তার কারণ আছে।

    ২০১০ সাল নাগাদ আমি রিচি রোডের একটি ক্যাফে কফিডে তে হাত ধরতে যেতাম - মেনলি শনিবার। রিতু বাবুকে প্রায়দিনই দেখেছি একজনের সাথে। সিসিডি তে তো মানুষ যেতেই পারে একটু নির্জনতার জন্য - এটার সাথে সর্বহারা পার্টি ইত্যাদি নিয়ে আমার কোন ব্যাগেজ নেই। আমি আশ্চর্য হয়ে গেছিলাম বিদেশি ব্র্যান্ডের লম্বা সিগারেট দেখে - ভদ্রলোক ঘন্টায় ৫ - ৬ টা সিগারেট খেতেন। একদিন একটা প্যাকেট শেষ করে আর একটা প্যাকেট বার করলেন পান্জাবীর পকেট থেকে। আমার স্পষ্ট মনে আছে আমি বান্ধবীকে (বর্তমানে বেটার হাফ) বলেছিলাম, দ্যাখ, এ তো এসএফাইয়ের জি এস, পার্টির হোল টাইমার, এই প্যাকেটের পর প্যাকেট দামী সিগারেটের উৎস কি? এবং রীতিমত নেশা। এগুলো মেনটেন করতেও তো কিছু একটা লাগে। তবে মনে পড়ে গেল, বাবার এক বিসিএস বন্ধু গত ২৫ বছর একটাও সিগারেট কেনেননি এবং ক্লাসিক সিগারেট চেন স্মোকিঙ্গ করে গেছেন :)

    এখন বেসিকালি - অন্য ছাত্রনেতারা রিতুর চেয়ে ১০ গুণ বিলাসিতা করে (তবে তাদের রাজ্যসভায় বক্তিমে দিতে বললে কি হবে তা জানিনা)। পার্টিটা সিপিয়েম বলে এক্সপেক্টেশন অন্য হবেই - তাই এই নিয়ে এখন দেখে/ব্যবস্থা নিয়ে আর কি করা যাবে? আপনি যদি ভাল কথা বলতে পারে বলে রাজ্যসভায় পাঠিয়ে থাকেন - স্টিক টু হিম। এখন সেই স্ট্রেংথ ও নেই সুতরাং প্রস কন্স মিলিয়ে লেট হিম কন্টিনিউ

    ওনার ই মেল নিয়ে কিছু বললাম না কারণ ঐ বাবা**মি নিয়ে কিছু বলারই নেই - সবাই জানেন
  • cb | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:১২711390
  • অন্য ছাত্রনেতা বলতে আবার নুন্কুদেবের কথা মনে পড়ে গেল :) নারদ, নারদ
  • PT | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩২711394
  • যারা শিক্ষা বোঝেনা তারা চিকিৎসা বুঝবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন