এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩১555454
  • স্পিডে ড্রিবলিং

  • ঊমেশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৩555455
  • শুনেছি জর্জ বেস্ট কে শেষ করে দিলো, ওর অতিরিক্ত মেয়ে-বাজী আর মদ।
    যেমনটা হয়েছিল আমাদের সময়ের আর এক ভালো প্লেয়ারেরঃ পল গ্যাসকোয়েন। (ওতো ভালো না হলেও বেশ ভালো ছিল)
  • aranya | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৬555457
  • আহা, জর্জ বেস্ট, দ্য প্রিন্স। থ্যাংকস প্পন। ক্লিপ-টা দেখলাম। এবার ঘুমোতে যাই। এই ফুটবল খেলাটার সৌন্দর্যের কাছে আর কোন খেলা লাগে না।
  • ঊমেশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৬555456
  • আর কৃশানু'র দুর্বলতা হলো, বড্ডো ভিতু আর ঠুনকো প্লেয়ার।

    যদি একটু ডাকাবুকো চেহারা হতো আর সুদীপ, সুব্রত (বাবলু) দের মতো সাহস থাকতো, তাহলে ভারতের সর্বকালের সেরাদের একজন হতো।
  • aranya | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪০555458
  • উমেশের পোস্ট দেখে মনে পড়ল, গ্যাসকোয়েন-কে নিয়ে একটা খারাপ খবর দেখলাম যেন কদিন আগে, কিছু একটা অসুখে ভুগছে, আমেরিকায় চিকিৎসা করাচ্ছে, টাকা নেই এনাফ - এইসব।
  • গান্ধী | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩২555460
  • হা হা হা
  • গান্ধী | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩০555461
  • কাকার সাথে মোরিনহোর কি ঝামেলা জানিনা, যে কটা ম্যাচে নামে ব্যাপক খেলে, তবু চ্যাম্পিয়নস লীগে নামায়না। ওজিলের অফফর্ম, মড্রিচে একেবারেই মানাতে পারছেনা, তবু কাকাকে নামাবেনা। কাল নেমেছে, ব্যাপক খেলেছে। ওল্ড ট্র্যাফোর্ডে জিততে হলে কাকাকে চাই মাঝমাঠে।
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৮555465
  • কালকে অনেকদিন পর কাকাকে খেলতে দেখলাম। ভালোই খেললো। অবশ্য বয়স হয়েছে বেশ।
  • গান্ধী | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৪555466
  • ৪৫মিনিটের জন্য এখনো সেরা। ওজিল-মড্রিচের অফফর্মের সময় কাকাকে ব্যবহার করাটাই ভালো। ২০০৯এর চোটটাই শেষ করে দিল।

    বেন্জিমার ভালো ম্যাচ প্রচুর। হিগুইয়াইনের থেকে আমি অন্তত বেন্জিমাকে প্রেফার করি। হিগুয়াইন ছোটো টিমের সাথে গুচ্ছ গোল দেয়, কিন্তু টাফ অপোনেন্ট পেলেই শেষ। বেন্জিমা অনেক ভালো, এখন ক'দিন গোল পাচ্ছেনা বলে

    মোয়েস আর্সেনালে এলে ফার্গির পর ম্যানুতে কে ?
  • কৃশানু | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৬555467
  • ওয়েঙ্গার-কেই চাই। যে ভাবে ইস্ট বেঙ্গল বা ভারতকে সাপোর্ট করি, এটা তো আর সেই রকম না। ওয়েঙ্গার চলে গেলে আর্সেনাল যদি তাদের স্টাইল অব ফুটবল থেকে সরে যায়, তাহলে আর্সেনাল কেও আর সাপোর্ট করব না।
  • ঊমেশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৭555468
  • কেন হোসে মোরিনহো কিছু দিন আগে বলেছে তো, ফার্গি-দাদু ৯০ বছর বয়স পর্যন্ত ম্যানু কে ম্যানেজারি করবে, তাই আমার কেন এখনকার কারো চান্স নেয় ম্যানু'র ম্যানেজার হবার।
  • গান্ধী | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৪555469
  • কিন্তু মনে হয় ২-১ বছরের মধ্যে দাদু ছেড়ে দেবে।

    খেলা ভালোবাসা সব ঠিক আছে। কিন্তু টানা এতগুলো বছর!! শুধু চ্যাম্পিয়ন্স লীগ খেলা ছাড়া কোনো আউটপুট আছে??
  • গান্ধী | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫২555470
  • সবাই খেলা দেখা ছেড়ে দিচ্ছে মনে হয়ঃ(

    আম্মো বহুদিন মোবার খেলা দেখছিনা। যদিও ৫ গোল দিচ্ছে সাদার্নকে (কারা যেন ৪ গোল দিয়ে লাফাচ্ছিল)

    আজ ভালো খেলা হবে আশা করি। মিলান জিতুক,
  • প্পন | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৬555471
  • ওয়েঙ্গার যত তাড়াতাড়ি যায় ততই ভালো। এরপরে তো ক্লাবটা চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারবে না। সেই অসম্মান থেকে ক্লাব ও নিজেকে রেহাই দিলেই মঙ্গল।
  • ঊমেশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫১555472
  • অবশেষে মর্গ্যানের হাতে রঘু-ডাকাত বধ হলো।
    ৬৩ মিনিটে ৫-১ এ এগিয়ে
  • গান্ধী | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৫555473
  • হুম্ম, ঢাল-তলোয়ার বিহীন রঘুডাকাত।

    সীজনের শেষে বিদেশীরা নেই (পয়সা দিতে পারেনি বলে)। প্রথম দলের ৫জন সন্তোষ ট্রফিতে। তারপর ২বছর পর রঘু ডাকাত বধঃ)

    ইবে একমাত্র সুপার নাইনের টিম যারা একটা প্লেয়ারও বাংলা দলের জন্য ছড়েনি
  • ইউলশ্যা মকারভাও | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১১555474
  • নাঃ, নিউক্যাসলকে সাপোট করি নিউক্যাসলের জন্যে, সে ম্যাঞ্জার যেই হোগ্গে আর নিউক্যাসল যেমনই খেলুগ্গে। এইটা রক্তে ঢুকে গেছে। ভালো খেললে অবশ্যই রক্ত বেশি গরম হয়।
  • ঊমেশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২২555476
  • সে যায় হোক। রধু-ডাকাত কে বেশ বড়ো-সড়ো করে বধ করা দরকার ছিল। এই মনোবল আই-লিগে কাজ দেবে।

    আমি ইবে'র মতো আর্সেনাল এর সাথে জুড়ে গেছি, এখন হারুক-জিতুক, ম্যানেজার বদল হোক, ক্লাবের সাথেই থাকবো।

    আজ বেশ বড়ো ম্যাচ, এখন থেকেই চাপে আছি।
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৩555477
  • বায়ার্ন এখন কেমন খেলছে উমেশদা? আর্সেনাল আগের ম্যাচটা ভালো খেলছিলো। আজ বিস্তর কাজ আছে, রাত জেগে কাজ সেরে এন্থু থাকলে খেলা দেখবো।
  • গান্ধী | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৬555478
  • এই এরিয়ানসকে হারিয়ে মনোবলের দরকার??? ইবের মনোবল এখন মোবাঃ) আমরাই পারি ইবেকে আই লীগ জেতাতেঃ) দুবার চার্চিল বধ করে

    ওহঃ মিলান কাল, আজ বেয়ার্ন জিতুক।
  • sg | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪০555481
  • পোড়া পোড়া গন্ধ আসছে। সাদার্নকে ৫ গোল দিয়ে কে যেন খোচা মারছিল ঃ) ৭ গোলটা ব্ড্ড ব্যথা দিয়েছে মনে হয়, তাই প্রাণপনে খুত বের করার চেষ্টা ঃ)
  • ঊমেশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪০555480
  • বেয়ার্ন এখন দারুন ফর্মে। বুন্ডেশলিগা তে ১৫ পয়েন্ট এ এগিয়ে করছে ২ নম্বর থেকে।

    কয়েকদিন আগে শালকে কে ৪ গোলে হারিয়েছে
  • গান্ধী | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৪555482
  • খুঁত কোথায় ধরলাম?? রঘু-ডাকাত বধ শুনে কমেন্ট করলাম তো?

    কোলকাতা লীগ যেভাবে চলছে তাতে ফেয়ার খেলা কি হচ্ছে? সাদার্ন ম্যাচ পর-পর দুটো টিম খেলেছে, তাই কমপেয়ার করা যায়
  • sg | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:০৬555483
  • ইবে বেশ গোল-টোল দিচ্ছে, ফলে ফেয়ার খেলা হচ্ছে না সে তো বলাই বাহুল্য ঃ) একটু অবাকই হচ্ছি শেষ কদিনে কারো কট্টর ইবে বন্ধু বা কোনো খবরের কাগজ ইবের ফেবারে দেওয়া সন্দেহজনক পেনাল্টি বা সন্দেহজনক গোলের খবর দিচ্ছে না দেখে !
  • গান্ধী | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১২555484
  • কোলকাতা লীগে একটুকুও ইন্টারেস্ট নেই। ফেয়ার খেলা যে কোলকাতা লীগে হচ্ছেনা সেটা সবাই বোঝে। ইবে-মোবা-প্রয়াগের সুবিধামত খেলা হচ্ছে। ইবে বাংলা টিমে প্লেয়ার ছাড়েনি, অন্য ক্লাবেরা ছেড়েছে, তাই নিয়ে কোনো মন্তব্য আছে? এই এরিয়ান্সের ৪-৫টা প্রথম দলের প্লেয়ার বাংলা দলে, বছরের শেষে লীগের ম্যাচ, বিদেশীদের রাখতে পারছেনা ছোট দলগুলো, এগুলো কি ফেয়ার গেম?

    ইবে পেনাল্টী পেল কিনা যায়-আসেনা, অর্ধেক দলের রঘুকে হারিয়ে এত্ত আনন্দ যে কি বলবঃ)
  • sg | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২৩555485
  • সন্তোষ ট্রফিতে ইবে থেকে আছে সৈকত সাহারায় আর মোবা থেকে আছে সৌরভ চক্কোত্তি, অর্জুন চাটুজ্যে আর দীপেন্দু। তাহলে ইবে খেলোয়াড় ছাড়েনি কথাটা ভুল। এটাও দেখার বিষয় যে মোবা যাদের ছেড়েছে তারা মোবায় প্রথম দলে আসে না। মন্তব্য নিষ্প্রয়োজন। আর কলকাতা লিগে চিরকালই বড় দলগুলো সুবিধা পেয়েছে। হঠাত এটা নিয়ে হৈ চৈ করতে থাকলে ঐ পোড়া পোড়া গন্ধই লাগে ঃ)
  • প্পন | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১৩555487
  • দুবার চার্চিল বধ! দুবার ড্র রাখলেই আমাদের কাম সারে।

    আর্সেনাল রক্তে ঢুকে গেছে। এদ্দিনেও যখন যায়নি আর যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন