এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৬711295
  • বাল বলব।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৯711296
  • এই হচ্ছে আসলি বাক স্বাধীনতা!
    তাহলে শুধু ঋতব্রতই নয়, যেটুকু ক্ষমতা আছে সেটার (অপ)প্রয়োগ করতে অনেকেই উন্মুখ হয়ে থাকে!!!!
  • sm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪১711297
  • একটা কথা তো বুঝতে পারছি না। একজন সোশ্যাল মিডিয়ায় কারোর নাম কিছু রটালো।
    এখন যার নামে রটনা করা হয়েছে- তার দুটো অপশন থাকে।
    এক,উত্তর না দিয়ে ইগনোর করা-
    দুই,রটনা কারীর এগেনস্টে মামলা করা। তা না করে নিজের প্রভাব খাটিয়ে কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা একেবারে অনুচিত কাজ।
    এটাতে আপনার কি আপত্তি, সেটাই তো বুঝছি না।
    ক্রমাগত ও কেন পার্টির অন্দরে বললো না, কেন সোশ্যাল মিডিয়ায় লিখলো,অবপ কেন ছাঁটাই করছে, ট্রাম্প কেন ভিসা দিচ্ছে না এমনি কথা বার্তার কোনো মানে হয় ?
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪৮711298
  • পিটিদা কী সব উল্টোপাল্টা বলছেন? আপনাকে কালকে প্রশ্নের উত্তর দেব বললাম তো। ক্ষমতা টমতা এসব কি?
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৪৫711299
  • কি লিখেছেন ৮।২৬-এ?
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৬711300
  • কি?
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১৩711301
  • এ হে হে রোবু নিজের লেখা নিজে পড়তে চাইছেন না নাকি?
  • cm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২১711302
  • ঋতব্রতর বিরুদ্ধে মামলা হচ্ছেনা কেন? অম্বিকেশবাবুর গল্পটাও যেহেতু একই সাথে উচ্চারিত হচ্ছে তাই ঝালিয়ে নেওয়া ভাল সেক্ষেত্রে কি হয়েছিল। আমার যদ্দুর মনে পড়ে রাজ্যসরকারের ৫০০০০ জরিমানা হয় এবং সেটা দেওয়া নিয়ে টালবাহানা হচ্ছিল। এখন সিপিএমের সাংসদ বলে ছেড়ে দেওয়া ঠিক নয় শেষ দেখে নেওয়া উচিত।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৬711303
  • সিএম বাবুর জানা উচিত, বিরোধী দলের কাউকে হুমকিটি দেওয়া হয়নি বলে মামলাটা এখনো হয়নি। যিনি শোভনবাবুর পোস্ট শেয়ার করেছেন, তার একথা জানা উচিত ছিল, ছেলেটি প্রবল ব্যক্তিগত ক্ষতির মুখে দাঁড়িয়েও মিডিয়াকে কিছু জানায়নি, পার্টিকে জানিয়েছিল, যথাযথ উপায়ে।
    কমরেডের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার আগে একথা সে ভেবেছে।
    প্রবল্পরাক্রমশালী পিটি বাবু একটি ক আর ব এর ভুল নিজগুণে শুধরে নিতে পারলেন না, এদিকে এই সময়ের রিপোর্ট থেকে ছেলেটির ব্যন্ডউইডথ ও তার ব্যবহৃত মুঠোফোনের হদিশ বুঝে গেলেন! আশ্চর্য লাগে মাইরি!
    আর সিএম এর আগের একটা প্রশ্নে বুদ্ধবাবুর লেখা আর আমার লেখার মধ্যে পার্থক্য করতে পারার অপারগতায় যারপরনাই অবাক হলাম।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০২711305
  • ক-এর শুঁড় ছেঁটে ফেললে বিপদ হয়-লিখে তক্ক করার এই এক বিপদ। আর কি-বোর্ডে B আর K বেশ খানিকটা দূরে। তবে বুঝলেন যখন তখন আমার পরাক্রম কমিয়ে 08:39 PM-এর বাক্যগুলি ফিরিয়ে নিলাম।
    কালকে আমার মিথ্যাচারের তালিকার অপেক্ষায় থাকলাম।

    "এদিকে এই সময়ের রিপোর্ট থেকে ছেলেটির ব্যন্ডউইডথ ও তার ব্যবহৃত মুঠোফোনের হদিশ বুঝে গেলেন!"
    বুঝিনি, জানতে চেয়েছি শুধু। আপনি আচরি ধর্ম.........ইত্যাদি। অনেককেই অতীতে গ্লেনফিস বা অন্যান্য মূল্যবান ও সুস্বাদু সুরা পান করতে করতে "নেতার স্কচাসক্ততা" নিয়ে আলোচনা করতে শুনেছি। তাই এক্ষেত্রেও ব্যাপরটা পোষ্কার হওয়া দরকার।
    তবে "বাকস্বাধীনতার" ঘোমটার আড়ালে থেকে একজন সাংসদের পেন ও ঘড়ি দেখিয়ে দাগিয়ে দেওয়াকে আমার অত্যন্ত নিম্নরুচির ও কদর্য লেগেছে।

    ঋতব্রতর বেলাগাম জীবন যাপনের সত্যি খবর পেলে নিন্দা করতে দ্বিধা করব না।
  • rabaahuta | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১০711306
  • কি সাংঘাতিক কেলো। পার্টির হোলটাইমারের সমালোচনা করতে গেলে তার মত জীবনযাত্রা আপন করে নিয়ে তারপর করতে হবে। হোলটাইমারের থেকে বেশী টাকা রোজগার করে সমালোচনা করা যাবে না, আপনি আচরি ধর্ম। তাই তো, প্রধানমন্ত্রী না হয়ে দশলাখি স্যুটের সমালোচনা কি ধারা ব্যবহার?

    যদিও নিন্দেটা ছিল সাংসদপনা দেখিয়ে এইচারকে চিঠি লেখা নিয়ে। যাগ্গে।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১১711307
  • আপনি কি শুধু নিজেই লেখেন, না অন্যদের লেখা পড়েন? শুধু মিথ্যেবাদী নয়, আপনি গোঁয়ারও।
    জীবনযাপন নয়, প্রশ্ন উঠছে ক্ষমতার অপব্যবহার নিয়েও। ওই আপনি আচরি ধর্মই আর কি। কিন্তু আপনার এই টপিকটাকে জীবনযাপনে নিয়ে আসতে পারলে আপাতত: কিছু তর্কের সুবিধে হয় (হয় কি?)।
    পার্টির ব্যক্তিপুঁজির কোম্পানিতে কাজ না করা নিয়ে কোনো নির্দেশিকা আছে? আমার জানা নেই। এমনকি পার্টি এইসব কোম্পানিতে কাজ করা লোকেদের থেকেও লেভি নেয়, খোঁজ নিয়ে দেখুন। ও, আপনার তো ভোটের দায় নেই, পার্টি টিকল কি উঠল কিছু আসে যায় না।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১৬711308
  • আর মিথ্যাচার? এই সময়ের অত বড় খবর থেকে ওইটুকু কোট করে মূষিকপ্রসব বলা দিয়ে মিথ্যাচারের শুরু।
    যাই হোক, সিএমবাবুর মতই আশা রাখি ঋতব্রত মানহানির মামলা করবেন।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২১711309
  • "পার্টির ব্যক্তিপুঁজির কোম্পানিতে কাজ না করা নিয়ে কোনো নির্দেশিকা আছে? "
    পার্টি নির্দেশ দিয়েছে কি যে ঐসব কিসব পেন/ঘড়ি ইত্যাদি ব্যবহার করা যাবে না? এই সময়ের খবর থেকে তো জানলাম যে সিপিএমের অনেক নেতারই ঐজাতীয় জিনিস আছে। আরো জানলাম যে সাংসদদের সরকারি ভাবে তিন লাখ টাকা দেওয়া হয় ঐসব কেনার জন্যে। এসব সত্যি না হলে রাখ ঢাখ না রেখেই বলছি যে ঋতব্রতর বিরুদ্ধে অবিলম্বে হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার কারণে তদন্ত শুরু হোক। এত বাক্যব্যয় না করে সেটার দাবী তো অনায়াসেই জানানো যায়।

    তবে আলোচনাটা সব ভ্ন্ডামি ও ব্যক্তি আক্রমণ বাদ দিয়ে চলুক।
  • sm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২২711311
  • আপনি জ্যোতি বাবুর লঙ্কা-পড়া ডালের গপ্পো কেন সোশ্যাল মিডিয়ায় ছড়ালেন বলতে পারেন? লোকে স্কচের কথা আর বিদেশ ভ্রমণের কথা বললেই দোষ?কোনটা সত্যি কোনটা মিথ্যে নাকি দুটোই সত্যি অথবা মিথ্যে?
    ছেলেটি ঠিক কি অপরাধ করেছে বলতে পারেন?
    আপনার কাছে কেন নিন্ম রুচি লাগছে?
    অতীতে দিকপাল নেতারা মিডিয়ার সামনে কেন চোরেদের মন্ত্রী সভা বা ঠিকাদার দের সরকার বলতে গেছিলেন কেন?
    পার্টির অন্দরে বলেন নি কেন? মনে প্রশ্ন জাগে না ?
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২২711310
  • "সরকারের পদাধিকারী নয় কিন্তু চাকরী খেয়ে নিতে পারে শুধু পদাধিকার বলে, সিপিএম এখনো এত ক্ষমতাশালী জেনে পুলকিত হলাম। " - খেতে পারা নয়, খেতে চাওয়াটাকে প্রশ্ন করা হয়েছে। মিথ্যাচার ২।
    হ্যাঁ, এটা অবশ্য আপনি ভুল করেও করতে পারেন, মানে না বুঝে। সেক্ষেত্রে আমি সর্বসমক্ষে ক্ষমা চেয়ে নেব। আপনি একবার বলে দিন যে আপনি এত বোকা যে আপনি বুঝতে পারেননি। বোকা লিখতে লজ্জা হলে নাইভ লিখলেও চলবে।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২৫711312
  • কেন? ব্যক্তি আক্রমণ বাদ কেন? আপনি ছেলেটির সম্বন্ধে যে ব্যক্তি আক্রমণ করলেন?
    "পার্টি নির্দেশ দিয়েছে কি যে ঐসব কিসব পেন/ঘড়ি ইত্যাদি ব্যবহার করা যাবে না?" - না দেয়নি। ওগুলি নিয়ে কেউ প্রশ্ন করলে তার কোম্পানীকে ইমেল করতে হবে এরকম নির্দেশিকা দেখান।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৩১711313
  • রোবু
    যাক রাত পোয়ানোর আগেই আমার মিথ্যাচারের তালিকা পাওয়া গেল। তাহলে এত উত্তেজিত না হয়ে আর কয়েকদিন অপেক্ষা করুন। এখানে অনেকেই হঠাৎ ইয়েচুরিকে ভাল বাসতে শুরু করেছেন। ইয়েচুরি লিচ্চয় ঋতব্রতর ইয়ে (এই অর্থে) চুরির মামলা নিয়ে সিদ্ধান্ত নেবেন।

    sm
    লংকা-পোড়া আর স্কচ দুটৈ সত্যি। তবে যারা শুধু স্কচ নিয়ে গপ্প ছ্ড়াত তারা হয় ঐ ডালের গপ্প জানত না আর না হলে ইচ্ছাকৃত ভাবে শুধু স্কচের গপ্প ছ্ড়াত। এই দেখুন আমি লেখার আগে তো আপনি শুধু স্কচের গপ্পই জানতেন তাই না?

    "`অতীতে দিকপাল নেতারা মিডিয়ার সামনে কেন চোরেদের মন্ত্রী সভা বা ঠিকাদার দের সরকার বলতে গেছিলেন কেন?"
    অত্যন্ত বোকামো করেছিলেন। তখনই পার্টি পরিত্যাগ করা উচিৎ ছিল তাঁদের।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৩৪711314
  • ওটা ইয়েচুরির নয়, পার্টির স্টেটমেন্ট। আপনি পার্টিকে ভালোবাসেন না, সে সবাই জানে।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৩৬711316
  • "আপনি ছেলেটির সম্বন্ধে যে ব্যক্তি আক্রমণ করলেন?"
    কোনটা? জানতে চেয়েছি যে তিনি কোন ধরণের গ্যাজেট ব্যবহার করেন ও কি ধরণের জীবন যাপন করেন। জানতে চেয়েছি-কোন সিদ্ধান্ত নিইনি। কাজেই আক্রমণের কোন সম্ভাবনাই তৈরি হয়নি।
    কিন্তু ঋতব্রতর বিরুদ্ধে মামলা হচ্ছেনা কেন?
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৪১711317
  • নাঃ উত্তেজনার বশে খবরটাই ঠিক করে পড়ছে না কেউঃ
    "সাংসদের এই আচরণ যে দল কোনও ভাবেই অনুমোদন করছে না, তা জানিয়ে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ঋতব্রতর এই আচরণ দলের নীতি ও অবস্থানের পরিপন্থী৷ কেউ কোনও অন্যায় করে থাকলে তা সংশোধন করা হবে৷ দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্য পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি৷ ’ঋতব্রতর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা তা আলিমুদ্দিন স্ট্রিটের কোর্টে ঠেলে দিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক৷ ঋতব্রত যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য, তাই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা তা রাজ্য কমিটি ঠিক করবে বলে জানিয়েছেন ইয়েচুরি৷ "
    এর মানে এই দাঁড়ায় যে ইয়েচুরি কিছু বলেননি!!!!!!
    আচ্ছা ভাইসকল ঘুমুতে যাই। কাল সকাল সকাল বেরোতে হবে।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৪৫711318
  • এটা পার্টির বক্তব্য। আপনার ঘুমোতে যাওয়াই ভাল।
    মামলা কেন হচ্ছে না, গোঁয়ার্তুমি না করে পোস্ট পড়লেই জানতে পারবেন।
    ছেলেটির জীবন-যাপনকে এখানে নিয়ে আসা, টপিক করার চেষ্টা হল ভিক্টিম ব্লেমিং। "ও কেন ছোট স্কার্ট পড়ে অন্ধকার জায়গা দিয়ে হাঁটছিল?"
  • sm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫৪711319
  • জ্যোতি বসু লঙ্কা পড়া দল ও রুটি খেত কিনা তাতে আমার কুনো ইন্টারেস্ট নেই।দেশের নব্বই ভাগ লোক ভালো করে খেতে পায়না। ঠিক যেমন জয় লোলিতা ও শশীকলা বিশাল কৃচ্ছ সাধন ও দারিদ্রের মধ্যে কাটিয়েছে কিনা- সেটা নোট রেলিভ্যান্ট।
    বরঞ্চ মুখ্য মন্ত্রী হবার পর জয়ললিতা ও সখি শশী কলার বিলিয়ন রুপিজ এর সম্পত্তি কিভাবে হলো সেটা জানতে আগ্রহী।
    জ্যোতি বসুর মতন আদ্যোপান্ত কম্যুনিস্ট নেতার ও জীবনের দ্বিতীয় দিকটার দিকেই জানতে চাই। লঙ্কা পড়া ও দলের গপ্পোটা পানসে লাগে।
    আর হুইসেল ব্লোয়ার হলে মুশকিল সবাই জানে। ঠিক কি কারণে বুদ্ধ বাবু টিঁকে গেলেন আর সোমনাথ বাবু স্পিকার থাকতে পারলেন না বা বিনয় বাবু কে অবসর নিতে হলো; সেগুলো জানতেও ইচ্ছে করে।
    আপনি লিখতে থাকুন; সঙ্গে আছি।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫৮711321
  • দীপক ঘোষ এর ব্যাপারেও জানতে ইচ্ছে করে।
  • sm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫৮711320
  • #ডাল
    #নট
  • rabaahuta | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫৯711322
  • 'জানতে চেয়েছি যে তিনি কোন ধরণের গ্যাজেট ব্যবহার করেন ও কি ধরণের জীবন যাপন করেন।' এইটা পড়ে ভাবছিলাম কেন, এই কৌতুহলের কারন কি। তারপর মনে হলো এরকম তো হয়েই থাকে। সমালোচনার সারবত্তা না খুঁজে সমালোচক সম্পর্কে প্রশ্ন ভাসিয়ে দেওয়া, অভিযোগকারীর সম্পর্কে কেচ্ছা উড়িয়ে দেওয়া- সব্বাই করে। নতুন আর কি।
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০৭711323
  • 'ইয়েচুরি লিচ্চয় ঋতব্রতর ইয়ে (এই অর্থে) চুরির মামলা নিয়ে সিদ্ধান্ত নেবেন।' - বারবার ডিভাইস ব্যবহার যুক্তিযুক্ত বা আইনী কিনা সেই জায়গায় চলে যাচ্ছে কথা, যেন এইচারকে চিঠি লেখার প্রসঙ্গটা গৌণ হয়ে যায়। এখন মামলাটা যে চুরির নয়, ক্ষমতার অপব্যবহারের সেটা না বোঝার কারন, কে জানে আছে নিশ্চয়।
  • sm | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২০711324
  • তাহলে তো আর গোলপোস্ট সরানো যাবেক নাই।
    এখন আসবে মামলা করছে না কেন
    , পার্টি স্টেপ নিচ্ছে না কেন -এই সব হাবি জাবি।
    একবার তো অবপ কেন কর্মী ছাঁটাই করছে সেটাও চলে এসে ছিল।
  • PT | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩১711325
  • ১) "এরই পাল্টা হিসেবে ঋতব্রত বেঙ্গালুরুর একটি সংস্থাকে চিঠি দিয়ে জানতে চান, তাদের সার্ভার ব্যবহার করে এমন ‘কুৎসা’ করা হচ্ছে কি না। "
    (আমি গতকাল লিখেছিলামঃ সুমিত কি "making personal use of the Internet at workplaces"?)

    ২) "`চাপের মুখে ঋতব্রত শেষ পর্যন্ত ওই চিঠি প্রত্যাহার করতে বাধ্য হন।"
    (এই খবর কেউ জানেনা এ পর্যন্ত। কেউ জানা বা জানানোর চেষ্টাও করেনি)

    ৩) "দলেরই অনেকে প্রশ্ন তুলছেন, এক জন কমিউনিস্ট সাংসদ কেন এমন চিঠি লিখে কারও চাকরি বিপন্ন করবেন"
    (সুমিতের চাকরী আছে এখনো না তিনি বরখাস্ত হয়েছেন?)

    অর্থাৎ কিনা নন্দীগ্রাম বা ভাঙ্গর যাই ঘটুক না কেন শিক্ষিত-নাশিক্ষিত যাই হই না কেন বাঙালী এখনো গুজবেই আছে। দলটির নাম সিপিএম হলে গুজব আরো স্বাদিষ্ট করেই পরিবেশন করা হয়!!

    যদি কেউ চেরি-পিকিং-এর কথা ভাবেন তাই গোটা গাছটির সন্ধান দিলামঃ
    http://www.anandabazar.com/state/one-part-of-cpim-is-angry-over-ritabrata-banerjee-s-apple-watch-incident-1.567804#
  • cm | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪৯711327
  • এই সেই চিঠি,
    This is Ritabrata Banerjee, Member of the upper House of Indian Parliament.

    One of your employees is constantly making hate speeches against me and maligning me in social media.

    I am going to lodge a formal complaint with Delhi Police and also take legal steps.

    Can you pls forward me the mail Id of your company.

    I will sent a letter about the matter to you in my letterhead.

    I believe you people will also look into the matter.

    With regards,

    (সূত্র সেই ফেসবুক, যার বিশ্বাসযোগ্যতা একজনের কাছে একএকরকম। কদিন আগেই উদয়ন দাসের কীর্তিকলাপের কাহিনি আমরা শুনলাম।)

    এখানে চাকরি খাওয়ার রেকমেন্ডেশন ঠিক কোথায় আছে? (আমি এখন পর্য্যন্ত কারু কোন কাজ সমর্থন করিনি)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন