এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৭711229
  • স্ট্রংলি কন্ডেমেবল।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৪০711230
  • একদম। কোনো কিন্তু পরন্তু নেই।
  • একক | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫৫711231
  • আয়ের উত্সো সামনে আসুক, কীভাবে দিল্লি তে থাকা রাজ্নৈতিক নেতারা পাওঅর ব্রোকারি করেন, মানুষ জানুক।
  • রোবু | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১২:২৭711232
  • আয়ের উতস তো বটেই, কিন্তু সেটা এই মুহূর্তে গৌণ।
    কিন্তু সেই নিয়ে প্রশ্ন করলে কীভাবে এমপ্লয়ারকে মেল করে? এ ফ্রিডম অব স্পীচ নিয়ে কথা বলবে? এ মমতা, মোদীকে গাল দেবে? এই বলবে "সকলের জন্য চাই শিক্ষা, শিক্ষান্তে কাজের সুযোগ"!
  • একক | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৩৩711233
  • ওগুলো ক্ষমতার ওসুখ। এমপ্লোয়ার এর সঙ্গে পোরিচিতির সুবাদে লোকে সোশাল মিডিআ তে চমক দিচ্চে, সে ওভিগ্যতা তো তোমার হোয়েচে ঃ) আর এ তো রিতো, দিল্লিতে থাকা পার্টি মেম্বার, সর্বভারতিও পোস্ট এর সুবাদে ক্ষমতা।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৩৫711234
  • মনোনীত জনপ্রতিনিধি। মন্ত্রী হলে কী করবে?
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৪২711235
  • পুরন্দরের পোস্টটা রইল।

    'রাজ্যসভার এমপি এবং এসএফআই-এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক ঋতব্রত ব্যানার্জি নিয়ে সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে যা নিয়ে পোস্ট দিতে বাধ্য হচ্ছি। ইতিমধ্যে ঘটনাটি মিডিয়াতে চলে এসেছে এবং এর ফলে সিপিএম-এর ভাবমূর্তির বেশ ভালো রকম ক্ষতি হতে চলেছে।

    প্রথমেই বলে দি বিষয়টা কি যাতে যাঁরা এখনও জানেন না তাঁরা বুঝতে পারেন। কয়েকদিন আগে ঋতব্রতকে নিয়ে একটা পোস্ট দেখা যায় সিপিএম-এর কিছু কমিউনিটিতে যেখানে ঋতব্রতর দামি পেন, ফোন, ঘড়ি ইত্যাদি ব্যবহার করা নিয়ে কটাক্ষ করেন পার্টির সমর্থক বলে পরিচিত একজন। পোস্টটিতে আরও অনেকেই কমেন্ট করে যে ঋতব্রতর জীবন যাপন পার্টির হোলটাইমার সুলভ নয়। ঋতব্রত সেই সমালোচনায় ক্ষুব্দ হয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় হুমকি দেয় যে যাঁরা এসব চর্চা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ও। যাঁরা ঋতব্রতর সমালোচনা করছিলো তাদের মধ্যে একজন পার্টি সদস্যের অফিসে এইচআরের কাছে চিঠি যায় ঋতব্রত ব্যানার্জির ইমেল আইডি থেকে। সেই মেলে বলা হয় যে "আমি একজন রাজ্য সভার এমপি, আপনাদের একজন কর্মী আমাকে নিয়ে কুৎসা করছে ফেসবুকে (hate speech) এবং আমি ঠিক করেছি যে আইনি ব্যবস্থা নেবো।" ওই পার্টি কর্মীর চাকরি চলে যেতে বসেছে, ছোট কোম্পানি তাই অফিস থেকে কোনো ঝামেলায় জড়াতে চাইছে না, সেই যুবককে রেসিগ্নেশন দিতে বলা হয়েছে। (ঋতব্রতর বিরুদ্ধে পোস্টের স্ক্রিনশট এবং ঋতব্রতর করা ইমেলের স্ক্রিনশট পোস্টের কমেন্টে দিলাম।)

    গোটা বিষয়ের দুটো দিক আছে। এক হলো ঋতব্রতর বিরুদ্ধে যে প্রথম অভিযোগ যে সে বিলাসবহুল জীবনযাপন করে যা বাম আদর্শের সাথে মেলে না। ঋতব্রতর বিরুদ্ধে এই অভিযোগ প্রথম নয়। অনেকদিন ধরেই কানে নানান কথা আসছিলো যেমন তাঁর বিলাসবহুল রেস্তোরাঁ বা হোটেলে খাওয়ার অভ্যাস (অনেক ক্ষেত্রেই অন্যের ঘাড় ভেঙে), ছাত্র ফেডারেশনের রাজ্য কনফারেন্সে গিয়ে গাড়ির ব্যবস্থা না থাকায় ফিরে চলে আসার হুমকি দেওয়া, দামি ব্র্যান্ড ছাড়া জামাকাপড় না পরা, দামি ফোন (একটা ব্ল্যাকবেরি অন্যটা আইফোন), আইপ্যাড, আইওয়াচ ব্যবহার করা, ইত্যাদি। একবার দুবার এই নিয়ে আমিও পার্টির কর্মীদের বলেছি "ঋতব্রতকে দেখলাম একটা প্রত্যন্ত গ্রামে মিটিং করবার ছবি দিয়েছে যেখানে আইপ্যাড নিয়ে কিছু কেরামতি দেখাচ্ছে, এতে সাধারণ মানুষের সাথে দূরত্ব তৈরী হবে না?" অনেক পার্টি কর্মী এতে একমতও হয়েছেন, তাঁদেরও এসব মনে হয়েছে। হরেকৃষ্ণ কোঙার, প্রমোদ দাসগুপ্ত, বিনয় চৌধুরী, নৃপেন চক্রবর্তী, এমন কি হালফিলের বিমান বসু বা মানিক সরকার যেরকম জীবনযাপন করেন তার থেকে এর ফারাকটা সকলের কাছেই স্পষ্ট। বছর খানেক আগে এবি বর্ধন মারা গেলে দেখা যায় ওনার সারা জীবনের সঞ্চয় একটা স্যুটকেস ভর্তি জামাকাপড়, একটা আলমারি ভর্তি বই, আর একটা ছাতা, ব্যাস। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার পর খদ্দরের ধুতি পাঞ্জাবি ছেড়ে সিল্কের ধুতি পাঞ্জাবি পরেছিলেন বলেও শোনা যায় যে পার্টিতে গুঞ্জন উঠেছিল এবং তিনি সেটা আন্দাজ করে নিজে পার্টির অন্যদেরকে ডেকে বলেন যে "বোন পাঁচটা সেট বানিয়ে দিয়েছে তাই পরেছি, খুব চোখে লাগলে বলুন আর পরবো না।" বলছি না যে পার্টির নেতা মানেই কৃচ্ছসাধন করতে হবে কিন্তু যেখানে একটা সাধারণ স্মার্টফোনে কাজ হয় সেখানে আইফোনের কি খুব প্রয়োজন? মিটিংয়ের মধ্যে আইপ্যাড বের করে গরিব মানুষজনকে তাক লাগিয়ে দেওয়ার কি খুব দরকার? একজন পার্টির সর্বক্ষণের কর্মীর এতো টাকা আসেই বা কোথা থেকে? হয়তো উপহার, কিন্তু উপহারের পেছনেও তো কারণ থাকে। এরপর বিএমডাব্লিউ গাড়ি করে ঘুরলেও তো কিছু বলার থাকবে না।

    এইবার আসা যাক দ্বিতীয় দিকটায়, এটা অনেক বেশি গুরুতর। ফেসবুকে সমালোচনা করার জন্যে নিজের এমপি পদ ব্যবহার করে যদি একজনের চাকরি ক্ষেত্রে সমস্যা তৈরী করা হয়, যদি তাকে উকিলের ভয় দেখানো হয় তাহলে ঋতব্রতর তো অম্বিকেশ মহাপাত্র বা কানহাইয়া কুমারকে নিয়ে মুখ খোলারই কোনো জায়গা থাকে না! ফ্রিডম অফ স্পিচ নিয়ে উনি এতো বড় বড় কথা বলেছিলেন জেএনইউ বিতর্কের সময় পার্লামেন্টে, সেসবে তো তিনি নিজেই বিশ্বাস করেন না তার মানে! একজন রাজ্য সভার এমপি হয়েই তিনি রাষ্ট্রশক্তির আস্ফোলন দেখাচ্ছেন, তিনি যদি ভবিষ্যতে এই রাজ্যে মন্ত্রী হন তাহলে একজন সাধারণ মানুষ হিসেবেই তো ভয় পাওয়ার কারণ থাকছে! ঋতব্রত বলেছেন যে তার নামে "hate speech" দেওয়া হয়েছে। "hate speech" কিন্তু অপরাধ, আইনের চোখে। কারুর জামাকাপড়ের অথবা আসবাবের বাহুল্য নিয়ে বলা যদি "hate speech" হয় তাহলে নরেন্দ্র মোদির দশ লাখি স্যুট নিয়ে বলাও তো "hate speech"! অর্থাৎ সেই অপরাধে সিপিএমের সাধারণ সম্পাদক ইয়েচুরিও দোষী! এই ফেসবুকে বহু বিজেপি ও তৃণমূলের নেতাদের বাপ্ ঠাকুরদা উদ্ধার করেছি, তথাগত রায়ের মতো নেতার ওয়ালে গিয়ে যাচ্ছেতাই হ্যারাস করেছি, মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে খিল্লি করে আনন্দবাজারে লিখেছি এই নাম থেকেই। কই একবারের জন্যও তো এনারা কেউ চাকরি খাওয়ার কথা বলেনি? কেউ কর্মক্ষেত্রে চিঠি দেয়নি, কেউ পুলিশ বা আইনজীবীর কাছে যায়নি। অথচ যাঁরা গণতন্ত্র নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার, তাদের নেতার সমালোচনা করলে কেরিয়ার খোয়াতে হচ্ছে? সিপিএমের কত বড় ভাবমূর্তির ক্ষতি হলো এতে?

    আসলে নিজেদের দলের মধ্যে গণতন্ত্রকে টুঁটি টিপে মেরে, নেতাদের তেল মেরে যারা নেতা হয়েছে তাঁরা সেই অভ্যাসটা পার্টির বাইরেও চালাচ্ছে। এইরকম এলিমেন্টদের যদি তাড়াতে না পারে দল তাহলে এই দলের কোনো আশাই নেই মানুষের বিশ্বাস ফিরে পাওয়ার।'
  • dc | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২৭711236
  • এই ভয়ে আমি ফেসবুকে যাইনা। হঠাত হাত ফস্কে কি লিখে ফেলব, তারপর কেউ কেস খাইয়ে দেবে। তার চেয়ে অনেক ভালো চুপচাপ ঘরের কোনে বসে ছোলাভাজা খাওয়া!
  • amit | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০৯711238
  • "আসলে নিজেদের দলের মধ্যে গণতন্ত্রকে টুঁটি টিপে মেরে, নেতাদের তেল মেরে যারা নেতা হয়েছে তাঁরা সেই অভ্যাসটা পার্টির বাইরেও চালাচ্ছে। এইরকম এলিমেন্টদের যদি তাড়াতে না পারে দল তাহলে এই দলের কোনো আশাই নেই মানুষের বিশ্বাস ফিরে পাওয়ার।'

    বড়ো করে ক দিয়ে গেলাম। বড়ো নির্মম সত্যি কথা। বিচিত্র নয় সিপিএম আরো বেশি করে ডুবে যাচ্ছে, যত দিন যাচ্ছে।
  • de | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৩৭711239
  • ঋতব্রত কে বড়ো করে ছিঃ!

    এই নাকি কম্যুনিস্ট! এ বলবে ফ্রীডম অব স্পীচ নিয়ে! সমালোচনা নিতে না পারলে, ঘরে থাকুন, নেতা হবার সখ কেন?
  • MR | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২০711240
  • পড়াশোনা করে যে গাড়ী চাপা পড়ে সে - তাই প্রোমোটার রা ইশ্কুল ভেঙ্গে দিল।
    আহা কি আনন্দ আকাশে - বাতাসে।
  • cm | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৪711241
  • "Social Media একটা Free Media, আধুনিক যুগে আলোচনা-সমালোচনার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। সেখানে করা কোনো মন্তব্যের ভিত্তিতে কারো চাকরির যোগান ছিনিয়ে নেওয়া, বিশেষ করে এই বাজারে যেখানে কর্মসংস্থান মারাত্মক ভাবে অপর্যাপ্ত, কোনো বামপন্থী মানসিকতার পরিচয় নয়।

    রাজ্য কমিটি এই বিষয়টা খতিয়ে দেখছে। একজন ঈ() সাংসদের কাছ থেকে এটা প্রত্যাশিত নয়।"

    -- ঋতব্রত প্রসঙ্গে মহম্মদ সেলিম
  • cm | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৭711242
  • I() nay CPIM
  • আজিজুলদা | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:০৯711243
  • অনেক কষ্টে একটা বৌ জোটালাম/
    ছেলে হলো/
    মা বলল 'তোর ছেলে নারাণের মত র‍্যা!/
    আমি কিন্তু তার মধ্যে দেখতে পেলাম খ্রশ্চেভের মুখ!
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৭711244
  • পর্বত কি মূষিক প্রসব করল নাকি বাঙালীর সেই অতি প্রিয় PNPC "নেতার স্কচ সেবন"-এর কোন আধুনিক ভার্সান খোঁজার আপ্রাণ চেষ্টা চলছে?

    "আলিমুদ্দিন সূত্রের খবর, ঋতব্রতর যে ঘড়ি ও পেন নিয়ে সমালোচনা করা হয়েছে সেই ঘড়ি ও পেন আদৌ তত দামী নয় ৷ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা আইফোন ও আইপ্যাড সহ কম্পিউটার -বৈদ্যুতিন সামগ্রী কেনার জন্য ৩ লক্ষ টাকা পান ৷ সেই টাকায় সীতারাম ইয়েচুরি থেকে ঋতব্রত, সকলেই অ্যাপলের সামগ্রী ক্রয় করেছেন ৷"
    (আজকের এই সময়)
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১৫711245
  • এই সময়ের মত মূল ইস্যুটা আপনিও সম্ভবত বোঝেননি।
  • একক | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১৭711246
  • এক্জ্যাক্টলি সো ঃ)
  • sm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২০711249
  • কবে আর মূল ইস্যু টা বুঝেছেন? বরাবরের মতো এবার ও অন্য দিকে দৃষ্টি ঘুরিয়ে দেবার চেষ্টা। একজন অভিযোগ করেছেন-দামি পেন ও আই প্যাড ব্যবহার এর বিপক্ষে, তা পরিষ্কার বলে দিলেই হয় সংসদ হিসাবে প্রাপ্য টাকায় কিনেছে-এই যে তার রশিদ। তা না করে চাকরি নিয়ে চিঠি কি ভালো দেখায়?
    বাংলার মেরুদন্ড কি বলেছে,সেটা দেখে নিলেও পারেন।
    আর একটা কথা, বুদ্ধবাবু কি এবারেও ভুল স্বীকার করেছেন?
    শুনলাম তিনি নাকি যার পর নাই ক্ষুব্ধ!
    আর জ্যোতি বাবুর সিল্কের লুঙ্গি,স্কচ,বিদেশ ভ্রমণ কোনোটাই কি হোলটাইমার এর সঙ্গে খাপ খায়? যতই বন্ধু স্পনসর করেছে,উপহার পেয়েছি, গুজব বলে উড়িয়ে দেবার প্রচেষ্টা চলুক।সিউডো কম্যুনিস্ট দেড় ওপর জনগণের ক্ষুব্ধ হবার এটা বড় কারণ কিন্তু। পাউডার মেখে কি ব্রণের ক্ষত চাপা যায়?
  • d | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪০711250
  • আরও একজন মূল ইস্যুটা বোঝেন নাই।

    যাগ্গে একবার ঝুড়ি কোদাল নিয়ে বুঝিয়ে দিয়ে যাই। দামী জিনিষ ব্যবহারের অভিযোগ সহ্য করতে না পেরে ঋতব্রত অভিযোগকারীর চাকরী খেতে চেয়ে তার এমপ্লয়ারের কাছে চিঠি লিখেছেন নিজের এম পি পদের ওয়্ট থ্রো করে - এইটাই মূল ইস্যু। যিনি বাক স্বাধীনতার পক্ষে বড় বড় বতেল্লা মর্তেন তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে অভিযোগকারীর চাকরী খেতে চাইলে মোদীর নাম লেখা দশলাখি স্যুট নিয়ে কথা বলার অধিকার তাঁর থাকে না।
    আর চাকরি খেতে চাওয়াটা সাংসদ অর নো সাংসদ অনেক বড় ইস্যু।
  • sm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৯711251
  • কিস্যু বোঝানোর দরকার নেই। কোদাল দিয়ে মাটি কোঁপানোর দরকার ও নেই। পলিটিশিয়ান দের দ্বিচারিতা কোনো নতুন ব্যাপার নয়। কেউ নিজেকে কম্যুনিস্ট বলে মন্দিরে পুজো দেয়, কেউ গরিবের মোশি হা বলে কেজি কেজি সোনা জমিয়ে রাখে,হোটেল, ভিলার মালিক হয়।
    মূল ইস্যু বুঝতে গেলে কিছু অন্তত উপলব্ধি বা সেন্স চাই।
    এনিওয়ে।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫১711252
  • কোন হোটেলের কথা হচ্ছে? সোনার তরী?
    :-)
  • gopal | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২২711254
  • Name: sm

    IP Address : 57.15.1.43 (*) Date:20 Feb 2017 -- 10:49 AM

    কিস্যু বোঝানোর দরকার নেই। কোদাল দিয়ে মাটি কোঁপানোর দরকার ও নেই। পলিটিশিয়ান দের দ্বিচারিতা কোনো নতুন ব্যাপার নয়।
    --------------------------------------

    কেউ কেউ সততার হাওয়াই চটি পায়ে দিয়ে সারদার টাকা খায়। কৃষক দরদী সেজে ভাঙরের আন্দোলনকারীদের গুলি করে মারে।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০৭711255
  • একমাত্র গুরুর কয়েকজন ছাড়া জগতের কেউ যে কিছু বোঝেনা সে তো জানাই ছিল। আর চেরি পিকিং-এর কিছুই নাই-কেননা এই সময়ের ফ্রন্ট পেজের খবর ওটা।

    সরকারের পদাধিকারী নয় কিন্তু চাকরী খেয়ে নিতে পারে শুধু পদাধিকার বলে, সিপিএম এখনো এত ক্ষমতাশালী জেনে পুলকিত হলাম।

    তবে যিনি সমালোচনা করেছেন সেই "সুমিত আদতে কলকাতার ৯৫ নম্বর ওয়ার্ডের টালিগঞ্জ জোনাল কমিটির পার্টি সদস্য৷ বেঙ্গালুরুতে একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করছেন তিনি ৷ কলকাতা সিপিএম সূত্রের খবর, দলের সদস্য হলেও গত দুই বছর রাজ্যে সিপিএমের কোনও কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি সুমিতকে ৷"

    সিপিএমের এই হিতাকাঙ্ক্ষী পার্টি সদস্য তো দেখছি কোন একটি (ব্যক্তিপুঁজির?) তথ্যপ্রযুক্তি সংস্থায় নিযুক্ত হয়ে পশ্চিমা পুঁজির বিকাশের জন্যেই কাজ করছেন! তাঁর পকেটে কি মোবাইল ইত্যাদি থাকে বা তাঁর জীবন যাপনের খরচ-খরচা কি তিনি জনতার দরবারে পেশ করবেন?

    আমি সুমিত বা ঋতব্রত কাওকেই চিনিনা আর তারা পকেটে কি নিয়ে ঘুরে বেড়ায় তাতেও আমার উৎসাহ নেই-যতক্ষণ না সেটা চুরির মাল বলে প্রমাণিত হচ্ছে। আজকের বাজারে কারো চাকরী চলে যাওয়াটাও অত্যন্ত খারাপ ব্যাপার।

    তবে বাক স্বাধীনতার আড়ালে বসে অন্যের সম্পর্কে কেউ কি যা খুশী তাই লিখতে পারে? সুমিত কি "making personal use of the Internet at workplaces"?

    তাই "এই সময়" পত্রিকার নির্বোধ সম্পাদকের মত আমার-ও প্রশ্ন যে সিপিএমের এমন হিতাকাঙ্ক্ষী "সুমিত নিজে সিপিএম সদস্য হওয়া সত্ত্বেও ঋতব্রতর বিরুদ্ধে দলের অন্দরে অভিযোগ না তুলে সোশ্যাল সাইটে কেন অভিযোগ তুলেছিলেন?"

    আর যদি সুমিতের কাজের জায়গাটি ব্যক্তিপুঁজির সংস্থা হয় তাহলে এই সময়ের খবরের প্রথম লাইনটা একটু বদলে এই ভাবেও লেখা যায়ঃ
    **"মার্কিন পুঁজিবাদের বিরোধিতা করে গলার শির ফোলানো বামপন্থী" দলের সদস্যই কিনা পুঁজিবাদি সংস্থার বিকাশ সাধনের জন্যে কাজ করে যাচ্ছেন !**
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১২711256
  • ইয়েচুরির রেসপন্সটা জানলে কি আপনি বেফালতু বকা বন্ধ করবেন?
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩২711257
  • ইয়েচুরির সব কথাই মানেন তো? নাকি এইটি শুধু মনে ধরেছে?
    আর তাছাড়া ইয়েচুরির ভোটের দরকার আছে-আমার নেই।
  • d | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩৯711261
  • বাঃ বাঃ চাকরি খাওয়ারও কত্ত জাস্টিফিকেশান

    তালিয়াঁ হে চন্ডালগণ জোরোসে তালিয়া বাজাও সবে। বেশ মনে পড়ে গেল আশির দশকের সেইসব দোর্দন্ডপ্রতাপ মাস্টারমশাইদ্সের ডায়াসে দাঁড়িয়ে হুমকী দেওয়া "দেখি তুই/তোরা কী করে ফার্স্ট ক্লাস পাস"

    হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩৯711258
  • বেশ। লেগে থাকুনঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন