এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ২৮ মে ২০১৫ ১৭:৪১679688
  • সিকি, ডিসি
    তোমরা গোল করো না তো।
    অভিজিৎ দাভোলকার এর মতো রক্তবীজ দের মরাই উচিত।
    কেন যে দভোলকার মালটা একটু অ্যান্টি-ইসলাম কথা বলে গেলেন না?
    তাহলে এই মালটাকে গুছিয়ে খিস্তি গিয়ে আত্মরতি সুখ নিতাম।
    এ যে কি সুখ, তোমরা কোনো দিন যদি জানতে, তাহলে ...................
  • dc | ২৮ মে ২০১৫ ১৭:৪৬679689
  • 0 আর শাক্য কি একই ব্যক্তি নাকি 0 শাক্যকে ট্রোল করছেন?

    যেকোন ফেনোমেননের রুট কজ অ্যানালিসিস আর তাকে ঘিরে আত্মানুসন্ধান তো অবশ্যই দরকার। কিন্তু সেই অ্যানালিসিসটা ঠিকঠাক হতে হবে তো! ভারতে হিন্দু মৌলবাদ আর অন্য বেশ কিছু দেশে ইসলামিক মৌলবাদ অবশ্যই বড়ো বিপদ আর হিন্দু বা ইসলামিক মৌলবাদের বিরুদ্ধতা অবশ্যই করতে হবে। কিন্তু যারা বিরোধিতা করছেন তাদের ঘাড়েই মৌলবাদের দায় চাপিয়ে দিলে অ্যানালিসিসটা এগোয়না। আর মৌলবাদের বিরোধিতা মানে এই না যে বিরোধীরা ঢাল তরোয়াল নিয়ে ধর্মবিশাসীদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছেন, বরং তার উল্টোটাই। বিরোধিরা শুধুই যুক্তির সাহায্যে জনচেতনা বাড়ানোর জন্য লেখালিখি করছেন বা জনমত গড়ে তোলার চেষ্টা করছেন। এই চেষ্টার জন্যও যদি এদেরই ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়, তাহলে এরকম ভুলভাল অ্যানালিসিস করে লাভটা কি? মুক্তমানাদের কাজের মধ্যে খামতি আছে মানে কি সেই মুক্তমনাদের ধরে ধরে খুন করতে হবে? আর মুক্তমনাদের কাজে খামতি আছে বলে মৌলবাদের বাড়বাড়ন্ত মানে? এখানে নির্বাচিত সরকারের কোন দায় নেই নাকি? নাকি মুক্তমনা মানে যে ইচ্ছে এসে তাকে আত্রমন করে যাবে?

    "সাম্প্রদায়িক মৌলবাদ রিলেটেড হেট্‌ক্রাইমগুলোর পেছনের রুট্‌ কজেস্‌, পার্পিট্রেটরদের মাইন্ড্‌সেট্‌ বোঝার চেষ্টা, কম্যুনিকেট করার উপায় বের করা, সেগুলোকে প্রশমিত করার জন্যে সঠিক প্রিএম্প্‌টিভ্‌/প্রিভেন্টিভ্‌ মেজার্‌স্‌ - এগুলো নিয়ে কোনো সম্প্রদায়ের ভেতরের এবং বাইরের ফ্রিথিংকার/এথিস্টদের নিশ্চ'ই একটা দায় থাকে।"

    এতোসব কথা তখনই বলা যেতে পারে যখন দুপক্ষের মত বিনিময়ের অকটা সামান্যতম মাধ্যম থাকে। যখন মুক্তমনাদের স্রেফ মুক্তমনা হওয়ার কারনেই ঘোষনা করে করে খুন করা হচ্ছে আর সরকার যখন হাত গুটিয়ে বসে আছে তখন এতোসব থিওরির বিশ্বাসযোগ্যতা নিয়েও কথা ওঠে। বিশেষ করে মুক্তমনাদের খুন হওয়ার দায় যখন সেই মুক্তমনাদেরই ওপর চাপানো হচ্ছে, আর সেটা লেজিটিমাইজ করার জন্য নিও-এথেইস্ট আর হোয়াইট সুপ্রিমেসি টাইপের কিছু কিওয়ার্ড গুঁজে দেওয়া হচ্ছে।
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৭:৫১679690
  • বটেই তো, বটেই তো। আগেই হাইপোথিসিস "ধরে নেওয়া" হচ্ছে ফ্রিথিংকার/এথিস্টদের "দায় থাকে", আগেই "ধরে নেওয়া" হচ্ছে মুক্তমনা/নিরীশ্বরবাদীদের কাজের উদ্দেশ্য পৃথিবী থেকে মৌলবাদ নির্মূল করা, এবং "ধরে নেওয়া" হচ্ছে তাদের কাজের পদ্ধতির খামতির জন্যই মৌলবাদের বাড়বাড়ন্ত হচ্ছে, অন্য কুনও রিজন নেই, আগেই "ধরে নেওয়া" হচ্ছে মুক্তমনারা "কোনো ধর্মকে টার্গেট করে তার বিরুদ্ধে প্রচার" করে, অতএব অঙ্ক মেলাবার জন্য তার সঙ্গে "সহমত না হওয়া"টাই তো ডিসকোর্সের মূল প্রতিপাদ্য।

    অনেক কিছুই তো "ধরে নিয়ে" তাত্ত্বিক তর্ক চলছে, সমস্ত হাইপোথিসিসেই দেখা যাচ্ছে সন্দেহের কাঁটাগুলো অটোমেটিকালি নিরীশ্বরবাদী, নাস্তিক এবং মুক্তমনাদের দিকেই ঘুরে যাচ্ছে নিজে নিজেই, কিংবা তত্ত্বের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

    চলুক চলুক। আমরা, এক্ষণ আর অনুষ্টুপ আর অ্যালান গল আর বসুধা ডালমিয়া না পড়া পাতি পাবলিকরা এই অমৃতজ্ঞানবাণী পড়ি আর বসে বসে ঋদ্ধ হই, মাঝে বিজ্ঞাপনবিরতিতে টিভি খুলে দেখে আসব আর কোন নাস্তিক বা নিরীহ মানুষ চাপাতির আদর খেয়ে বেহেস্তে গেল।

    বেড়ে হচ্ছে আলোচনা। চলুক, সঙ্গে আছি।
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৭:৫২679691
  • এই জন্যেই দু পাতা আগে লিখেছিলাম - "ঘেন্না করে"। আবারও বলছি, ঘেন্না করে এই সব অমৃতযুক্তির জালকে।
  • ঊমেশ | ২৮ মে ২০১৫ ১৮:০৮679692
  • হিটলারের দুর্ভাগ্য, যে পশ্চিমী সামাজ্যবাদ দের সাথে সাথে কিছু কমিউনিস্ট কে মেরে ফেলেছিলেন।
    যদি কমিউ দের না মারতেন, আজ এনার ছবি এই সব স্বঘোষিত আঁতেল বাঙালী দের ঘরে ঘরে ধুপ ধুনো সহ পুজো হতো।
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৮:১২679693
  • এনারা আয়না দেখেন না, দেখলে বুঝতে পারতেন, অন্যদের ইসলামোফোবিয়া নিয়ে এনারা এত বেশি চিন্তিত, নিজেদের নাস্তিকফোবিয়া নিয়ে এনারা কোনওদিন মাথা ঘামান নি। ভয়েসপিরিতির বড় মধুর আঠা।
  • kholamon | ২৮ মে ২০১৫ ১৮:১৫679694
  • ধুস ধর্মের সমালোচকের নাস্তিক হলেই বা সমস্যাটা কোথায় ? নন ইসলামিক দুনিয়ায় তো এত চাপাতির দরকার পরে না ? চাপাতি কে অজুহাত দিয়ে জাস্টিফাই করার দরকার কি ? মৌলবাদী তো সব ধর্মেই আছে তাদের তান্ডব ও আছে কিন্তু তারা আইসিস তালিবান লেভেলে এখনো পৌছতে পারেনি ! আর কে যেন বলল রাম না মানলে হিন্দু হওয়া যায় না - ধুস, এ বাংলায় শাক্ত রা কালী কালী করেছে বৈষ্ণব দের কেষ্ট মানে নি এন্ড ভাইসি ভার্সা, তাতে তাদের তো হিন্দু হওয়া আটকায় নি। বহু নিরীশ্বরবাদী নিজেদের হিন্দু বলে পরিচয় দেয়। সব কিছু যেমন আরএসেস এনালাইসিস অনুযায়ী ম্যাপ করলে চাপ আছে তেমন সব কিছু বামপন্থী এনালাইসিস অনুযায়ী ম্যাপ করতে গেলে ও চাপ। মুক্তমনা হব কিন্তু a-b-c-d সাবস্ক্রাইব করে বলেই কোনো থিওরির দাস হব কেন ?
  • dc | ২৮ মে ২০১৫ ১৮:৫২679695
  • এই টইতেই রামমোহনের উল্লেখ আছে। ভাবছি রামমোহন আর বিদ্যসাগররা আজকের দিনে জন্মালে কি হতো।একদল এদের নিও-কন আর নিও-এথেইস্ট ট্যাগ লাগিয়ে সতীদাহের সব দায় এদের ঘাড়েই চাপিয়ে দিত, আর থিওরি আনতো যে সতীদাহের বিরুদ্ধে প্রোটেস্ট করে এনারা আসলে হোআইট সুপ্রিমেসিস্টদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন। আরেক দল হিন্দু সমাজের, সনাতনী ঐতিহ্যের ক্ষতি হয়ে গেল বলে চেঁচাতে শুরু করতো। আর আরেক দল অতো ঝামেলিতে না গিয়ে টুক করে চাপাতির কোপ বসিয়ে দিত, বা চারটে করে গুলি (দাভোলকারের মতো)।
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ১৮:৫৬679696
  • নাহ, আমার অত খারাপ সময় আসেনি যে অন্য প্রোফাইল দিয়ে নিজেকে সাপোর্ট করাতে হবে। ডিসি-র ইনুএন্ডোটুকু ভাল লাগল না
  • 0 | ২৮ মে ২০১৫ ১৮:৫৯679698
  • dc প্রশ্ন রেখেছেন, "এখানে নির্বাচিত সরকারের কোন দায় নেই নাকি?" পরে লিখেছেন, "সরকার যখন হাত গুটিয়ে বসে আছে"। মানে, সরকার জনসমর্থনের জন্যে দায় এড়িয়ে যায়। তাহলে মৌলবাদ প্রশমিত করার দায়ভাগ কাদের? মানবমনের প্রায় উন্নততম পর্যায়ে যারা রয়েছে সেই মুক্তমনারা বহুযুগ ধ'রে স্বতঃপ্রণোদিত হয়ে এই দায়ভাগ নিয়ে এসেছে। সেই উদ্দেশ্যেই আত্মবলিদান - দাভোলকর-ওয়াশিকুর-অভিজিৎ। তাদের হত্যা স্বভাবতঃই মানুষের দুঃখ/রাগ/ঘৃণা জাগিয়ে তোলে। কোনো যুক্তিতেই এই হত্যাকে বৈধতা দেওয়া যায়না।
    অন্যদিকে তাঁদের পদ্ধতির বিশ্লেষণ করা, রুট্‌ কজেস্‌গুলো এলিমিনেট্‌ করার বেটার মেথডের খোঁজ জারি রাখাও তো জরুরী।
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ১৯:০৬679699
  • আপনারা সব কিছুর এত সিমপ্লিফিকেশন করেন কেন? মৌলবাদী মানেই খারাপ এবং মুক্তমনা মানেই ভাল, এই গোল গোল অ্যাসাম্পশনের বাইরেও তো অন্য বক্তব্য থাকতে পারে ! রিচার্ড ডকিন্স-ও নিজেকে মুক্তমনা বলে পরিচয় দেন এবং ওনার লেখাগুলো পড়লে আপনার যদি ইস্লামোফোবিক বলে না মনে হয় তো সেটা দুর্ভাগ্যজনক। দেখুন পলিটিকাল ইসলামকে কাউন্টার করতে চান তো করুন, কিন্তু মনে রাখবেন তাকে কাউন্টার করতে গেলে মুক্ত দুনিয়ার পুঁজীবাদের ভাষ্যে বা মার্ক্সবাদের ভাষ্যে পারবেন না। তাকে তার নিজের লজিকাল প্যারাডাইম দিয়েই কাউন্টার করতে হবে। কতটুকু জানেন আপনারা (আমি ইনক্লুডেড) পলিটিকাল ইসলাম নিয়ে? কোন বাস্তবতা থেকে ব্রিইটেন আমেরিকার ছেলেমেয়েরা দলে দলে আইইসিসে নাম লেখাতে যায় বা আল কায়েদার মানব-বোমা হয়ে ফেটে পড়ে সেটার কতটা জানেন? ফর দ্যাট ম্যাটার, আল-কায়েদা সম্বন্ধেই বা আমরা কতটুকু চিনি? এদের চিনতে গেলে বা বুঝতে গেলে নিজের প্যারাডাইমের যুক্তিগুলো থেকে বেরিয়ে আসুন। এদের মতন করে ভাবার চেষ্টা করুন। ইফ ইউ ওয়ান্ট টু কমব্যাট দ্য ডেভিল, দেন থিংক লাইক হিম
  • dc | ২৮ মে ২০১৫ ১৯:০৯679700
  • শাক্য আপনি যেটা অনুমান করছেন আসলে আমি তার ঠিক উল্টোটা বোঝাতে চেয়েছি। খেয়াল করে দেখুন আমি প্রশ্ন করেছি 0 আপনাকে ট্রোল করছে কিনা, উল্টোটা না।
  • ঊমেশ | ২৮ মে ২০১৫ ১৯:১১679701
  • ডিসি'র 6.52pm পোস্টটাকে হাত্তালি
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ১৯:১৬679702
  • ফর এক্সাম্পল, আইসিসকে সবচেয়ে সাকসেওফুলি কমব্যাট করেছে কুর্দিশ কমি গেরিলারা। পুঁজীবাদ কিন্তু পারেনি। কেন বলুন তো? পিকেকে (মানে কুর্দিশ কমি পার্টি) ওই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওরা জানে আইসিস কি ও কেন। ওদের-ই তো হয়ত পাশের বাড়ির ছেলে আইসসে যোগ দিয়েছে। ফলে ওদের রিয়ালিটি আর আইসিসের রিয়ালিটি আলাদা কিছু না। ওদের পক্ষে তাই বোঝা এবং রেসিস্ট করা সহজ। আমাদের পক্ষে না, কারণ আমরা আইসিসকে চিনি-ই না। যতটুকু চিনি পশ্চিমী মিডিয়ার ভাষ্য দিয়ে চিনি। ইন জেনারাল পলিটিকাল ইসলাম সম্বন্ধেই এই কথা খাটে। ওয়েস্টার্ন সিভিলাইজেশন আমাদের দেখার যে চোখটুকু দিয়েছে তা খারাপ নয়, সেটাও অনেক, কিন্তু অসম্পুর্ণ। তা দিয়ে অনেক বাস্তবতাই বোঝা যায় না। আইসিস আল কায়দা খাপ পঞ্চায়েত কিছুকেই না। তাই জাজমেন্টাল হবার আগে দুবার ভাবা ভাল
  • dc | ২৮ মে ২০১৫ ১৯:২৩679703
  • "মৌলবাদী মানেই খারাপ এবং মুক্তমনা মানেই ভাল"

    এটা আবার কে কখন বল্লো? শাক্য যদি আমাকে মিন করে থাকেন তো আমি অন্তত একবারও এরকম বলিনি। পৃথিবীতে সাদা-কালো কোন কিছু হয়না বলেই মনে করি। বা "পলিটিকাল ইসলাম" বা "পলিটিকাল হিন্দুইজম" মানেই স্রেফ খারাপ বা স্রেফ ভালো এসব আমি কস্মিনকালেও মনে করিনা। সব কিছুই ভালোয় মন্দয় মিশিয়ে হয়। আমি কোন কিছু নিয়ে অক ফোঁটাও জাজমেন্টাল হইনা। এই টইতে প্রথম পোস্টটা পড়লে কিন্তু মনে হয় আপনিই কিছু ব্যাপারে জাজমেন্টাল হয়ে পড়ছেন ঃ-)
  • 0 | ২৮ মে ২০১৫ ১৯:২৮679704
  • এ টইতে প্রথম পোস্টেই লিখেছিলাম - "কাউন্টার আর্গুমেন্ট্‌ ছেড়ে পার্সোনাল অ্যাটাক কেন?"
    যাক্‌, কিছু বলার নেই।
  • কল্লোল | ২৮ মে ২০১৫ ১৯:৪৯679705
  • অন্য অনেক চিন্তার মতো ইসলাম একটা রাজনৈতিক আদর্শ। রাজনৈতিক আদর্শের টানে (আমাদের পববাসীদের দেখা) নামী কলেজের মেধাবী ছাত্ররা তাদের উজ্জ্বল ভবিষ্যত হেলায় ছেড়ে বোম-পাইপগান-খুন করা-খুন হাওয়া-দীর্ঘ সময় জেল এসবই জেনে মেনে ওসব পথ বেছে নিয়েছে। সেরকম আজ যখন পশ্চিমী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের মতো করে (তাদের মতো করে - এই বাক্যাংশটাতে নজরটান) আঘাত হানার মতো কোন কিছু নেই, তখন প্রচুর মানুষ যারা আপাতভাবে প্রাচুর্যের মধ্যে থাকে তারা আইসিসে যাবে এতে আশ্চর্যের কিছু নেই। আমরা ফ্লাওয়ার চিল্ড্রেন মুভমেন্টও দেখেছি।
    আমার মনে হতে পারে তারা ভুল করছে। কিন্তু সেটা তো নেহাৎ আমার মনে হওয়া। আমি মনে করতেই পারি পশ্চিমী সাম্রাজ্যবাদকে ঠেকাতে গেলে পুঁজিবিরোধী-বাজার বিরোধী চিন্তার বিস্তার ঘটাতে হবে। আবারও সেটা আমার মনে হওয়া।
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ২৮ মে ২০১৫ ১৯:৫১679706
  • শাক্যবাবু,
    ইসলামোফোবিয়া বলতে আপনি কী বোঝেন? ইসলাম সম্পর্কে আপনার জ্ঞানগম্যি কতদূর যে এমন একটা বিষয় নিয়ে আপনি এভাবে মতামত দিতে পারেন? পুরনো আমলে 'অধিকারীভেদ' বলে একটা কথা ছিল না?
    আপনি ইসলামী শাস্ত্র কোথায় পড়েছেন? তার্‌বিয়াহ এবং দিরাসাহ্‌ - এই দুইয়ের মধ্যে প্রভেদ কি আপনার কাছে স্পষ্ট?
    শাক্যবাবু, মজহবের নামে মানুষের পিশাচ হয়ে ওঠা দেখেছেন? নিজের জীবনে, পরিবারে তার আঁচ নিয়েছেন কখনও?
    এ-পাড়ায় ঘোরাফেরা বেশ কয়েক মাস হয়ে গেল, এর মধ্যে আপনি-ই মন্তব্য প্রকাশে বাধ্য করলেন। প্রথম লেখাতেই বেয়াদবির ছোঁয়াচ থাকায় আন্তরিক দুঃখিত।
    -তাহ্‌মিনা। ঢাকা, বাংলাদেশ।
  • ঊমেশ | ২৮ মে ২০১৫ ২০:০১679707
  • তাহমিনা, দিলেন তো একটা পার্সোনাল অ্যাটাক করে। বার বা মানা করা হচ্ছে। (কিন্তু দাভালকার কে গুছিয়ে খিস্তি দিতাম তা ধরলে হবে না)

    আপনি কলকাতা'র আঁতেল দের চেনেন না, তাই এমন প্রশ্ন করার সাহস পেলেন।
    এরা দুনিয়া'র সব জানেন।
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ২৮ মে ২০১৫ ২০:১৮679709
  • উমেশ,

    আমার আম্মিজানেরা চার বোন। ১৯৭১-এ তাঁদের মধ্যে তিনজন খুন হয়ে যান, আলবদর কসাইদের হাতে। না, আমার আম্মিজানের পরিবার 'মার্কিন দালাল' বা 'ভারতের কুকুর' কোনও 'কাফের' ছিল না। পাবনার প্রখ্যাত ইসলামী পণ্ডিত বংশ বলেই তাঁরা বিখ্যাত ছিলেন।

    আল্লাহ্‌তা'লার কাছে দোয়া করি, আপনাদের কারোর এমন অভিজ্ঞতা না হয়। তবে ভাইসাব, যতদিন না ধর্মান্ধতার এমন চেহারাটা দেখতে পাচ্ছেন, ততদিন এটুকু 'পার্সোনাল অ্যাটাক' করার হক তো কেড়ে নিতে পারবেন না।

    -তাহ্‌মিনা। ঢাকা, বাংলাদেশ।
  • 0 | ২৮ মে ২০১৫ ২০:২০679710
  • মেথডের ইন্ট্রোস্পেকশনের বা অ্যানালিসিসের কোনো স্কোপ্‌ আছে কি না, সেটা দেখার চেষ্টা মানেই হলো হেট্‌ক্রাইম্‌কে লেজিটিমাইজ্‌ করা :-))
  • sswarnendu | ২৮ মে ২০১৫ ২০:২৮679711
  • কয়েকটা পোম পোক কিওয়ার্ড গুঁজে দিয়ে ভাট বকে গেলেই সেটা মেথডের ইন্ট্রোস্পেকশনের বা অ্যানালিসিসের কোনো স্কোপ্‌ আছে কি না, সেটা দেখার চেষ্টা করা :-))
  • সিকি | ২৮ মে ২০১৫ ২০:৪৭679712
  • হুঁ, এখানে এসে পার্সোনাল অ্যাটাকেরও নতুন ডেফিনিশন শিখছি।
  • dc | ২৮ মে ২০১৫ ২০:৫০679713
  • 0, আবার বলি মেথডের ইন্ট্রোস্পেকশন অত্যন্ত জরুরি। সৈয়দার পোস্ট দেখুন, কি ভয়াবহ অভিজ্ঞতা। আমাদের দেশেও গ্রাহাম স্টেন বা দাভোলকারের পরিবারের কি অবস্থা হতে পারে একটু অনুমান করা যায়। কিন্তু ইন্ট্রোস্পেকশন বা অ্যানালিসিস যাই বলুন, সেটা সঠিক না হলে তার কোন দাম থাকেনা।

    "নাস্তিকতার এই নয়া আন্দোলন আসলে ইস্লামোফোবিয়া এবং নিও-কনদের হোয়াইট সুপ্রিমেসির আরেকটা মুখ হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে।" - এই বাক্যটা পড়ে কি আপনার মনে হচ্ছেনা যে এটা হেট ক্রাইমকে লেজিটিমাইজ করার একটা চেষ্টা? নাকি এটা স্রেফ মেথডের ইন্ট্রোস্পেকশন বা অ্যানালিসিস?
  • 0 | ২৮ মে ২০১৫ ২০:৫৫679714
  • কন্‌টেন্ট্‌ ছেড়ে ইন্‌টেন্টের পেছনে পড়লে আর ডিবেটের স্কোপ্‌ থাকেনা :-))

    এই বইটার কথা কি অলরেডি বলা হয়েছে?
    "Secularism Confronts Islam" :- Olivier Roy। কলম্বিয়া ইউনি প্রেসের। রেফ্‌ লিং :- http://cup.columbia.edu/book/secularism-confronts-islam/9780231141024
  • 0 | ২৮ মে ২০১৫ ২০:৫৯679715
  • dc এখানে কেউ ব্লগারদের খুনকে বৈধতা দিয়েছে, এটা ভাবতে পারিনা।
  • সিকি | ২৮ মে ২০১৫ ২১:১০679716
  • "এখানে" মানে কী, এই টইতে?

    "তাই অভিজিতেরা যেমন বাইরে থেকে দেখে এই আদারের সেভিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, তেমনই তথাকথিত যুক্তির অগম্য হিসেবের বশবর্তী হয়ে এই আদার অভিজিত বা ওয়াশিকুরের গলায় চাপাতি চালাবে। ফারাবীকে সত্যি-ই আমরা চিনি না, কিন্তু এই না চেনার দায় পুরোটাই আমাদের, এই নিও-কন-এথিস্ট-লিবারালদের ধ্বজাধারীদের।"

    এই টইয়ের প্রথম পোস্টের শেষ লাইন। আমি আমার মোটা মাথায় এটাকে এক প্রকারের বৈধতা হিসেবেই মনে করি।

    ঘেন্নার পরিমাণ বেড়ে যাচ্ছে। সরি, এই টইতে এটাই আমার শেষ পোস্ট। খামোকা নিজেকে অসুস্থ করে কী লাভ।
  • ধুর | ২৮ মে ২০১৫ ২১:১৪679717
  • এই যারা ইসলাম্ফবিক / মুক্তমনা / নাস্তিক ব্লগার যারা নাকি প্রকারান্তরে পশ্চিমী সাম্রাজ্যবাদের হাত শক্ত করছেন, এবং সাম্রাজ্যবাদ বিরোধী চাপাতির ঘা খাচ্ছেন তাদের সম্বন্ধে ছাগু সম্প্রদায় ( মতান্তরে বিপ্লবী ) রাও প্রায় একই রকম বলে ় যে এই নাস্তিকতা নাকি সুইডেন জার্মানি ইত্যাদি উন্নত দেশে নাগরিকত্ব পাবার জন্য ় ফর্মা টা একটু আলাদা, কনটেন্ট মোটামুটি একই ় আর সত্যি এই পোড়া পৃথিবী তে মানবতা বিরোধী হতে পারেন, কিন্তু ইসলামফবিক হলেই খিস্তি প্রাপ্য ় নাগাল্যান্ড ভারতের নাগালের বাইরে গেলেই হয়ত এই মানসিকতা পরিবর্তন হতে পারে ় কে জানে, সব ঘেঁটে ঘাগু হয়ে যাচ্ছে এই যুক্তি জালে ়
  • ধুর | ২৮ মে ২০১৫ ২১:৫০679718
  • শেষ পর্যন্ত যা উগরোনোর ছিল - শাক্যর এই সুতো টা প্রতিবেশী দেশে যুদ্ধাপরাধী দের বিচার চাওয়ার লড়াই টাকে একটা বড় থাপ্পর মারলো ়
  • 0 | ২৮ মে ২০১৫ ২১:৫১679720
  • ক্রাইমগুলোকে আটকানোর রাস্তার খোঁজেই ক্রিমিনালদের ফান্ডামেন্টালিস্ট্‌ মাইন্ড্‌সেট্‌কে বেশী ক'রে চেনার দরকার। তার সোর্স্‌কে, কজেস্‌কে চেনা/বোঝা দরকার। সেই জন্যেই মেথডের ইন্ট্রোস্পেকশন জরুরী। এটাই টপিক মনে হয়েছে।
    এর মধ্যে কোনোভাবে ক্রাইম্‌গুলোকে লেজিটিমাইজ্‌ করার ইচ্ছে আছে, এটা ভাবার কারণ ওগুলো দেখে হওয়া স্বাভাবিক রাগ,ঘৃণা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন