এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৫২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ১৩:০৪616076
  • ব্যাস, ডিঃপাঃ থিওরি চলে এসেছে। তাইলে আমারও কিছু লিখতে হয়। ঃ-)

    এই যে বিমল গুরুং এর এত বাড় বাড়ন্ত - কার আমলে শুরু হল? সিপিএম আমলেই তো? কেন শুরু হল? সিপিএম সুবাস ঘিসিং দের অবাধে জোচ্চুরি করার সুযোগ দিয়েছে বলেই না? সেই সিপিএমকে সেসময় কে সাপোর্ট করেছিলেন? আমাদের পিটিদাই তো? নাকি? তাহলে আসলে এসব কিছুর মূলে কার কালো হাত আমরা দেখতে পাচ্ছি? অঞ্জন দত্ত যদি অপরাধী হল পিটিদা নন কেন? ;-)
  • b | ০৬ আগস্ট ২০১৩ ১৩:১৩616077
  • পিটি, সমস্যা আজকের নয়। ষাটের দশক থেকে চলে আসছে।
  • b | ০৬ আগস্ট ২০১৩ ১৩:১৪616078
  • ইয়ে, কামতাপুর নিয়ে শুরু হয়ে গেছে। আসামে। আসামের ৬ টি ও পশ্চিমবংগের তিনটি জেলা নিয়ে।
  • Avada Kedavra | ০৬ আগস্ট ২০১৩ ১৩:২৩616079
  • জাতিসত্ত্বা/আত্মনিয়ন্ত্রন ইঃ-র প্রয়োজনীয়তা মেনে নিলেও কিছু কিন্তু কাটে না। এই ভাগ করতে করতে শেষ কোথায় হবে? এই নিয়ে কেউ সিরিয়াস দু পয়সা দিন না।
  • Avada Kedavra | ০৬ আগস্ট ২০১৩ ১৩:২৬616080
  • কিন্তুটা উইদিন কোটেশন মার্ক হবে।
  • PT | ০৬ আগস্ট ২০১৩ ১৩:৩০616081
  • মাওবাদীদের সঙ্গে দোস্তির লাইন ধরে, মমতা বিমল গুরুঙ্গদের সঙ্গে বেশ কিছু মিটিং করেছেন ২০০৭/২০০৮এ। এবং অনেকের বক্তব্য থেকেই এটা এখন বোঝা যাচ্ছে (যদি শোনার ইচ্ছে থাকে) যে সেই সময়ে GJM-কে ভোটে সমর্থনের বিনিময়ে এমন কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল যার বহিঃপ্রকাশ হয়েছে ত্রিপাক্ষিক চুক্তিতে গোর্খাল্যান্ডকে মান্যতা দেওয়ার মাধ্যমে।

    সিপিএমের আমলে ঘিসিং যতই "জোচ্চুরি" করে থাকুক না কেন, ১৯৮৮-র ত্রিপাক্ষিক চুক্তিতে ঘিসিংকে দিয়ে "গোর্খাল্যান্ডের দাবী পরিত্যাগ করলাম" লিখিয়ে নেওয়া গিয়েছিল। গুরুঙ্গ এমন কিছু মহৎ উদ্দেশ্য নিয়ে ঘিসিং-এর সঙ্গত্যাগ করেছিলেন এমন ভাবার কোন কারণ নেই - লাভের গুড়ের ভাগ নিয়ে গোলমাল হয়ে থাকতে পারে। তবে গুরুঙ্গদের উস্কানি না দিয়ে মমতা সেই আগের চুক্তিকে এগিয়ে নিয়ে গেলে আজ তাঁর সমস্যা তুলনামূলকভাবে কম হত।

    আর কোন তক্কে অংশগ্রহণ করতে গেলে একটু রেলেভেন্ট পড়াশুনো করে নেওয়া ভাল। নইলে তক্কটা ডিম্পাঁউরুটির পর্যায়েও থাকেনা-সেরেফ আমড়াগাছিতে পরিণত হয়।
  • h | ০৬ আগস্ট ২০১৩ ১৩:৩৬616082
  • এই নিয়ে অন্তত তিন কোটি লোক তিনশো বার করে সিরিয়াস দুশো পয়সা দিয়েছে। আর লাভ কি আলোচনা করে। যে যা মনে করে, করে।
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ১৪:১৯616083
  • উরিস্লা, ডিঃপাঃ তেও পড়াশুনো!! টিঁকতে দেবেন না মাইরি! ঃ-)

    তা ঘিসিং এর জোচ্চুরির প্রতি চোখ বুঁজে থাকার দায়িত্ব সিপিএম এবং ডিঃপাঃ থিওরি মেনে সাপোর্টার হিসেবে আপনিও নিচ্ছেন তো? অঞ্জন দত্তর জন্য তো নরকে সীট বুক করেই রাখা আছে। আমার কনসার্ন আপনাকে নিয়ে। প্রিসাইজলি বলতে গেলে আপনার কড়াইএ টেম্পারেচার কত থাকবে সেই নিয়ে। আপনার যেমন বুজী ধ্যান বুজী জ্ঞান, আমার তেমন আপনি।

    এবার বলুন। ঃ-)
  • de | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৪৮616084
  • পিটি জ্ঞান, পিটি ধ্যান, পিটি চিন্তামণি
    পিটি ছাড়া পিনাকী য্যান মণিহারা ফণী --

    বাকী এত্তোগুলো সিপিয়েম যেনো বানের জলে ভেসে এইচে! ঃ)
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ১৫:২১616086
  • বাকিরা ডিঃপাঃ থিওরি কতটুকু বুয়েচে সন্দেহ আছে। ;-)
  • dd | ০৬ আগস্ট ২০১৩ ১৫:৫৮616087
  • ওমা। শোনো কথা।

    এ যেনো সেই পুরুরাজের মতোন কথা"আমি ডিম পাঁউরুটির সাথে ডিম পাঁউরুটির মতম ব্যাভার করবো।"

    মিত্তিরদার কি আক্কেল।
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ১৭:২১616088
  • এতদিন তো ডিম্পাউরুটির সাথে বিরিয়ানির মত ব্যাভারই করতাম ডিডিদা। কিন্তু তাতে তো ডিম্পাউরুটিতে বিরিয়ানির গন্ধটুকুও এল না। ঃ-(

    তবে আপনার কথা যাকে বলে ইসে বেদবাক্য। এই আবার বিরিয়ানি মোডে ফেরৎ গেলাম। ঃ-)
  • j | ০৬ আগস্ট ২০১৩ ১৭:২৫616090
  • নকুরা আবার বিরিয়ানি হল কবে ?

    আনি টা বাদ দিয়েই তো জানতাম
  • siki | ০৬ আগস্ট ২০১৩ ১৭:২৫616089
  • :)
  • lcm | ০৬ আগস্ট ২০১৩ ২০:২৬616091
  • পিটি একটু অঞ্জন দত্ত-কে দোষারোপ করেছেন। তাতে কী হয়েছে! এর আগেও অপর্না সেন, শাঁওলি মিত্র ইত্যাদিদের সমালোচনা করেছেন, মাঝেমধ্যে করে থাকেন। তাতেই বা কি হয়েছে। অনেকেই তো সমালোচনা করছে, আবার অনেকে বাহবা দিচ্ছেন। এই ডিফারেন্স, এই কন্ট্র্যাস্ট - এসব ছাড়া লাইফ পানসে... অবশ্য, এই হিসেবে পিনাকি-ও সমালোচনার সমালোচনা করেছে...
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ২১:১২616092
  • গোর্খাল্যান্ডের দাবী না করে বিমল গুরুং এর কোনো উপায় নেই। ঘিসিং গোর্খাল্যান্ড দাবীর পিছনে ছুরি মেরেছেন -- এই বলেই গুরুং এর বাড়বৃদ্ধি। ঘিসিং এর রাস্তায় হাঁটা তাই অসম্ভব না হলেও কঠিন।

    আর বিমল গুরুং এর চেয়েও রোশন গিরি এখানে গুরুত্বপূর্ণ। কেউ এই ফেজে ওনার সঙ্গে কথা বলেছে? উনি মতাদর্শগত নেতা। ঘিসিং এর কোনো মতাদর্শগত ব্যাকবোন ছিলনা। গুরুং এর আছে, এবং তাঁরাই আন্দোলনের মতাদর্শগত কাঠামোটা তৈরি করছেন। অতএব আন্দোলনের গতিপ্রকৃতি বুঝতে গেলে এই মতাদর্শটা বোঝা জরুরি। রোশন গিরির সঙ্গে কেউ কি কথা বলেছে? ইন্টারভিউ টিউ?
  • cm | ০৬ আগস্ট ২০১৩ ২১:২২616093
  • এই বক্তব্যের ভিত্তি কি? আমার অবশ্য সমতলের বাসিন্দা হিসেবে ধারণা হয়েছিল ওরা দুটৈ ধান্ধাবাজ।
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ২১:৩৩616094
  • রোশন গিরির তিন চারটে বেশ লম্বা ইন্টারভিউ দেখেছি টিভিতে। খুবই সুসংহত বক্তব্য, রাখেন। সাংবাদিকদের একদম ঘোল খাইয়ে ছেড়ে দ্যান। এরকম ইন্টার্ভিউ দিতে কপিল সিব্বল আর অরুন জেটলিকে ছাড়া আর কাউকে দেখিনি। গুরুং এর কথাবার্তা ভাল লাগেনা।
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ২১:৩৯616095
  • ধান্দাবাজ কেন হবে? আমি যদ্দুর জানি, ব্যক্তি হিসেবে দুজনেই বেশ সৎ। এবার রাজনৈতিক ধান্দা থাকতেই পারে, কিন্তু তাকে কি আর ধান্দাবাজি বলা যায়?

    এর আগেরবার পাহাড়ে বেশ কিছু বন্ধুবান্ধব গিয়েছিলেন। সিপিএম জমানায়। আলাদা করে ওদের লিডারশিপের সঙ্গে কথা বলেছিলেন।সাধারণ মানুষের সঙ্গেও। একটা ছোটো ডকুও মনে হয় বানানো হয়েছিল। সেটা অবশ্য আমি দেখিনি। সেইসব ইনফর্মাল ইন্টার‌্যাকশনের ভিত্তিতেই আমার ধারণা তৈরি হয়েছে।
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ২১:৪২616097
  • ওঃ কেসির ল্যাখাটা দেখিনি। আমিও তাইই শুনেছি। রোশন গিরি খুব ভালো বক্তব্য রাখেন। আইডিওলজিকাল ফ্রেমওয়ার্কটা ওঁরাই ডিটারমিন করেন। ওদিকে গুরুং মাঠের লোক। এবং পপুলার মুখ।
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ২১:৪৪616098
  • এইটা একটা ডকু। আগেও মনে হয় দেওয়া আছে।

  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ২১:৪৬616099
  • গুরুং অতকিছু সৎ টৎ বলে শুনি নি। মাফিয়া টাইপ। রোশন গিরি ঠিক সেরকম নয় বলে শুনেছি।
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ২১:৫০616100
  • মাফিয়া টাফিয়া কিছু না। মাঠের লোক হলে যেরকম উদ্ধত লাগে সেরকম আর কি। কথাবার্তার ছিড়িছাঁদ নেই।
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ২১:৫৩616101
  • আর আলাদা রাজ্য চাইলে দিয়েই দেওয়া ভালো। বৃহত্তর গোর্খাল্যান্ড চাইলে ঝামেলা। আরও অনেক জাতিসত্ত্বার গপ্পো আছে। কিন্তু শুধু দার্জিলিং? হোক না আলাদা রাজ্য। ক্ষতিটা কি?

    তবে শুধু রাজ্য পাইলেই তো হলনা। ফেদারাল স্ট্রাকচার চাই। ট্যাক্সোর অংশ চাই। অধিক ক্ষমতা চাই। "রাজভাষা" নামক ঢপটির অবলুপ্তি চাই। এগুলো যেন হাওয়ায় ভেসে না যায়।

    আর আর আর, পঃব ও বাংলাদেশের সংযুক্তি চাই। যে কোনো ফর্মে। ইউরোপিয়ান ইউনিয়নের ফর্মে হলেও হবে।

    ব্যস। উইশ লিস্ট দিয়ে দিয়েছি, এবার খালি সান্তাক্লজের অপেক্ষা। আর মোটে চারমাস বাকি।
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ২২:৩৮616102
  • পঃব ও বাংলাদেশের সংযুক্তির দাবিটাও ইতিমধ্যে উঠতে শুরু হয়ে গেছে দেখছি ঃ)
  • T | ০৬ আগস্ট ২০১৩ ২২:৪২616103
  • বিমল গুরুং এন্ড কোং আলাদা দেশের দাবী তুলছেন না কেন?
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ২২:৫২616104
  • পুরানো একটা লেখা থেকে রোশন গিরি আর বিমল গুরুং এর সাক্ষাৎকারের অংশটুকু রইলো ঃ

    ' ...মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও প্রায় একই ধরণের বক্তব্য আমাদের জানান। সঙ্গে আরও কয়েকটি নতুন কথাও বলেন। আপনাদের আন্দোলনের পরিণতিতে জাতিদাঙ্গা হতে পারে কি? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, যে, পাহাড়ে অনেক ধরণের লোক আছেন। বাঙালি থেকে মারোয়াড়ি পর্যন্ত। তাঁরা কখনই মনে করেন না, যে, পাহাড়ে শুধু গোর্খারা থাকবে। এই বাঙালি/মারোয়াড়িরা পাহাড়ের অংশ। খুব এক আধটি ঘটনা ছাড়া এঁদের উপর একটিও হামলা হয়নি। বরং সমতলেই পাহাড়ের মানুষের উপর আক্রমণ হয়েছে। প্রশান্ত তামাং এর ঘটনা দিয়ে যা শুরু। এবং সেই ঘটনায় পাহাড়ে মানুষ কখনই আক্রমণকারী ছিলেন না। অর্থনীতি, বা প্রস্তাবিত রাজ্যের সামগ্রিক নীতিসমূহ কি হবে, এ নিয়ে তিনিও বিশেষকিছু আলোকপাত করতে পারেন নি। আমাদের এই যাত্রার একদম শুরুতে অভিজিত মজুমদার যে কথাগুলি বলেছিলেন, যে, নতুন রাজ্যের অ্যাজেন্ডা ছাড়া সুনির্দিষ্ট কোনো অর্থনীতিবিষয়ক ধ্যানধারণা মোর্চার নেই, সেই একই কথা রোশন গিরি এবং আনমোল প্রসাদের সঙ্গে আলোচনা থেকেও বেরিয়ে আসে। তাঁরা নির্দিষ্ট কোনো অর্থনৈতিক নীতি নিয়ে কোনো কথা বলেননি। ভাবনার ধরণটা অনেকটা এরকম, যে, আগে রাজ্য পাওয়া গেলে, বাকি সমস্যাগুলি নিয়ে তার পরে ভাবা যাবে।

    যাইহোক, এরপর আমরা মোর্চার প্রতিষ্ঠাতা-নেতা বিমল গুরুং এর সঙ্গেও দেখা করি। দীর্ঘক্ষণ অনেকগুলি বিষয়ে কথাবার্তা হয়। তার সবটা এখানে লেখা সম্ভব নয়। ছোটো আকারে তাঁর বক্তব্যটি এখানে রাখা হচ্ছে। বিভিন্ন ইস্যুতে। (বাক্যগুলি তাঁর নিজস্ব নয়। পুরোটা রেকর্ডও করা নেই। ছোটো করে শুধু সারসংক্ষেপটুকু তুলে ধরা হচ্ছে। প্রশ্নোত্তরের আকারে। স্মৃতি থেকে।)

    প্রশ্নঃ জিএনএলএফ থেকে বেরিয়ে এলেন কেন?

    -- আমি ৮৬ সালের আন্দোলনে অংশীদার ছিলাম। ঘিসিং এর সঙ্গেই ছিলাম। ঘিসিং যখন পার্বত্য পরিষদে রাজি হয়ে যান তখন থেকেই আস্তে আস্তে আমি নিজেকে সরিয়ে নিতে থাকি। নিজের মতো করে কাজকর্ম করছিলাম। নির্দল হিসাবেই দার্জিলিং থেকে কাউন্সিলার নির্বাচিত হই। কিন্তু ঘিসিং এর উপরে আস্থা নষ্ট হয়ে যায়। ঘিসিং ঠিকেদার নির্ভর, আমলাতান্ত্রিক। তাঁর আমলে প্রাপ্তি বলতে শুধু ঠিকেদার রাজ।

    ষষ্ঠ তফশীলের ব্যাপারেও ঘিসিং আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। ঘিসিং এর সঙ্গে পাহাড়ের প্রতিনিধি হয়ে আমরা কজন এ ব্যাপারে কথা বলতে কলকাতা গিয়েছিলেম। আমাদের আলাদা জায়গায় বসিয়ে বুদ্ধবাবু ও ঘিসিং আলাদা ঘরে বসে আলোচনা করেন। আমাদের ছাড়াই আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয়ে যায়। তখন সেই সিদ্ধান্তের কথা আমরা জানতে পারিনি। ফেরার পথে বাগডোগরা পৌঁছে ঘিসিং বলেন পাহাড়ে বাজি টাজি ফাটাও। আমরা ষষ্ঠ তফশীল পেয়ে গেছি। আমরা অবাক হয়ে যাই। এবং এটা মেনে নিতে পারিনি। কয়েকদিন পরে আমি ব্যক্তিগতভাবে ঘিসিং এর সঙ্গে দেখা করি। বলি, আপনি যেটা করলেল আমি সেটা মেনে নিতে পারছিনা। আমি আর আপনার সঙ্গে নেই। ঘিসিং আমাকে বলেন তোমার অস্তিত্ব কিন্তু এতে বিপন্ন হয়ে যাবে। আমি জবাবে বলি, মানুষ আমার সঙ্গে থাকলে অস্তিত্ব বিপন্ন হবেনা। না থাকলে হবে। এর পরেই অন্যান্যদের সঙ্গে নিয়ে মোর্চা বানাই।

    প্রশ্নঃ আপনি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে এক মাসের মধ্যেই আপনাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে বসেছেন। এক মাসের মধ্যেই। নতুন রাজ্য কবের মধ্যে আদায় করতে পারবেন? এরকম কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে?

    -- এখন আমাদের দাবীর যে ভিত্তি তার স্বপক্ষে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একটি টিম তৈরি হচ্ছে। আন্দোলন সঠিকভাবে চালাতে পারলে ২০১০ এর মধ্যেই নতুন রাজ্য আদায় করতে পারব।

    প্রশ্নঃ আন্দোলনের পন্থা কি হবে?

    -- অহিংস আন্দোলন। আমরা নিজেদের গান্ধীবাদী বলে মনে করি।

    প্রশ্নঃ সমস্ত গণতান্ত্রিক আন্দোলনই একসময় সশস্ত্র হয়। এটাকে এড়াবেন কিকরে?

    -- সারা পৃথিবীতে যে গোর্খারা ছড়িয়ে আছেন, তাদের সবার কাছে আমরা সাহায্যের আবেদন রাখছি। সারা পৃথিবীতে আবেদন জানাচ্ছি। গোর্খা বুদ্ধিজীবীরা আমাদের সঙ্গে আছেন। সরকার যদি আমাদের উপর দমন নামিয়ে আনে, সশস্ত্র আন্দোলনে যেতে বাধ্য করে, তাহলে অনেক কিছুই ঘটতে পারে। আমরা সশস্ত্র পন্থায় যথেষ্ট পারদর্শী। ধরুন, ভারতীয় সেনাবাহিনীতে আমাদের নিজেদের গোর্খা রেজিমেন্ট আছে। (কথার কথা), তেমন প্রয়োজনে, তারাও তো বেরিয়ে আসতে পারে।

    প্রশ্নঃ প্রশান্ত তামাং নিয়ে যেভাবে দাঙ্গা হয়েছে, সেটা তো আরও বাড়বে।

    -- রাজ্যের দাবীটা শুধু গোর্খাদের দাবী নয়। সার্বিক ভাবে যারা পাহাড়ের সঙ্গে জড়িয়ে গেছেন সবাই গোর্খালি। বাঙালি, গির্খালি, মারোয়াড়ি; তাদেরকেও সংগঠিত করার চেষ্টা করছি। তাদের নিয়েও সমাবেশ হচ্ছে।

    প্রশ্নঃ নেপালে সদ্য যে আন্দোলন হয়ে গেল, পাহাড়ের আন্দোলনের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে? সরাসরি না থাকলেও, অন্ততঃ এই আন্দোলন আপনাদের উৎসাহ জুগিয়েছে কি?

    -- কোনো সম্পর্কই নেই।

    প্রশ্নঃ ঘিসিং এর বিরুদ্ধে আপনাদের অনেক অভিযোগ। কিন্তু আপনারাও আরেকটি ঘিসিং হয়ে উঠবেন না তার গ্যারান্টি কোথায়?

    -- আমরা নিচুতলার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। মানুষের মতামত নিয়েই চলেছি। ঘিসিং এর মতো জনবিচ্ছিন্ন হয়ে প্রাসাদে বাস করছিনা। এইটাই গ্যারান্টি।। ।।।। '

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=9&pid=content/bulbulbhaja/1217132502365.htm#.UgEtwJJvOLE
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ২৩:১৫616105
  • হতে পারে ভারত রাষ্ট্রের উপর লোকের আস্থা আছে। তাই নতুন রাজ্যের দাবী।
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ২৩:১৬616106
  • দাবি টাতো ভারতীয় হিসেবে পরিচিত হবারই। Date:06 Aug 2013 -- 10:49 AM এ একটা পোস্ট ছিল এই নিয়ে।
  • cm | ০৬ আগস্ট ২০১৩ ২৩:২৬616108
  • আমি ভুল হলেই খুশি হব তবে আমার ধারণা বিমল গুরুং মুখ্যমন্ত্রী হবেন আর রোশন গিরি তার পরেরটা অর্থাৎ অর্থমন্ত্রী। সেটাই ধান্ধা এবাদে নতুন রাজ্য করে ওনারা কি অ্যাচিভ করবেন সেবিষয়ে কিছু বলছেন কি? আমি তো আমাদের দিদির সাথে মিল দেখছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন