এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ১৮ জুন ২০১৩ ২১:৩১607175
  • এটা পেলাম

    Tahiti's Starting XI yesterday :
    5 Players from the same family 3
    Unemployed 2 Factory workers
    Goal keeper is a Driver.

    I think we will show massive respect for them that they qualify for Confederation Cup and play with big teams
  • + | ১৯ জুন ২০১৩ ১০:০৪607186
  • মোবা সাপোর্টার বলতেও লজ্জা লাগছে। কালই বলেছিলাম যে ভুলভাল কাজ শুরু করেছে।

    যখন টাকা ছিলো না টুলুঙ্গাকে সাইন করিয়েছিল, এখন টাকা এসে যেতেই হঠাৎ তার সাথে চুক্তি বাতিল করে দিয়েছে, জানিনা এটা করা যায় কিনা। কিন্তু সত্যিই লজ্জা।
  • ঊমেশ | ১৯ জুন ২০১৩ ১১:৪৫607197
  • তাহিতি নিয়ে সবথেকে মজা লাগা কথাটা শুনলাম ম্যাচ চলাকালীন।
    একজন কমেন্ট্রি দিতে দিতে বললো,
    "তাহিতি'র যা জনসংখ্যা, চাইলে এই মাঠে সবাই একসাথে খেলা দেখতে পারবে"

    মাত্র ১ লক্ষের কিছু বেশী।
  • কৃশানু | ১৯ জুন ২০১৩ ১১:৫২607208
  • ! আসা বন্ধ করে দিলেন কেন?
  • ! | ১৯ জুন ২০১৩ ১৪:০১607219
  • বন্ধ করিনি দাদা ... রেগুলেটার-রা বড্ড চাপে রেখেছে ... হাজার গন্ডা ডেটা চাই .. অথচ আপিসের পাব্লিক বলছে যে .. ডেটা নাই, ডেটা নাই। রোজ ফোং-এ গাল শুনছি।

    একটু চাপ কাটুক .. তারপরে আবার..

    অ্যান্ডি ক্যারোল টু ওয়েস্ট হ্যাম .. এই নিয়ে নিউকাসল/ লিভারপুল এর সমর্থক-দের কি মত?
  • ! | ১৯ জুন ২০১৩ ১৪:০৩607241
  • স্পেনের u-21 টিমটাও একঘর কিন্তু।

    শুনছি থিয়াগো আলাকান্ট্রা ম্যান ইউনাইটেডে আসছে .. ঃ-)
  • /^$/d | ১৯ জুন ২০১৩ ১৪:০৩607230
  • নিউক্যাসল সমর্থকদের কাছে জো কিনিয়ার এখন অনেক বড় হেডএক। আর কিছু নিয়ে ভাবি কেমনে? আজ আবার ম্যানেজিং ডিরেক্টর ছিলো যে - ডেরেক ল্যাম্বিয়াস - সে রিজাইন করেছে। ওটা যাওয়াতে কোনো দুঃখ নেই, কিন্তু আশঙ্কা হল আবার কিছু একটা গোলমাল হতে চলেছে।
  • ! | ১৯ জুন ২০১৩ ১৪:০৫607263
  • জো কিনিয়ার কিন্তু দারুণ লোক। হেব্বি মজা হবে ...
  • /^$/d | ১৯ জুন ২০১৩ ১৪:০৫607252
  • তবে স্যাম অ্যালার্ডাইসের গেমপ্ল্যানে ক্যারল পারফেক্ট। এবং যদ্দিন নোলান আছে, তদ্দিন নোলান-ক্যারল জুটি যথেষ্টই কাজের।
  • ! | ১৯ জুন ২০১৩ ১৪:০৯607275
  • হ্যাঁ, জো কোল যদি ফিট থাকে .. আর ওদের নতুন সাইনিং ফুলব্যাক রাট -ও বেশ ভালো ক্রস করে.. ক্যারোল ওর নিউকাসল-এর ফর্ম ফিরে পেতে পারে।
  • /^$/d | ১৯ জুন ২০১৩ ১৪:১৪607286
  • মজা? কে জানে। আগেরবার এনজগবিয়াকে "ইনসমনিয়া" বলেছিলো পাবলিকলি, তাতে এনজগবিয়া খচে গিয়ে চলেই গেলো।

    এবার অলরেডি ইন্টারভিউতে ক্যাবায়েকে কেবাব, বেন আর্ফাকে বেন আফরে, আর লোকজনকে আরো কী কী সব বলেছে। নাগাদ)

    ও নাকি টিম ক্রুলকে এনেছিলো (বাস্তব হল ক্রুলকে এনেছিলো সোনেস, ২০০৬ সালে), ক্যারলকে প্রথম খেলিয়েছিলো (বাস্তবে সেটা গ্লেন রোডার, ওই ২০০৬/০৭, ও নাকি রেগুলার ফার্গির সাথে ফোনে কথা বলে, ওয়েঙ্গারের দরজা ওর জন্যে সবসময় খোলা, তিনবার ম্যানেজার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে...ইত্যাদি। ওর চার ডবল সাইজের ইগো নিয়ে ঘুরে বেড়ায়।
  • + | ১৯ জুন ২০১৩ ১৫:৪৯607297
  • লিভারপুলের কাছে ক্যারোল একটা বড় লস। অজ্জিদ্দা রেগে যাবে, তবুও সুধু হেড দিয়ে আর ২-৩টে বাঁ পায়ে শট মারা প্লেয়ারকে ৩৫মি দেওয়াটাই অদ্ভুত ছিল। ২০মি লস হল আর কি?

    এদিকে ফিক্সচার হয়ে গেল আজ

    http://www.premierleague.com/en-gb/news/news/2013-14/jun/fixture-list-for-2013-2014-season-released.html

    প্রথম সপ্তাহেই অজ্জিদ্দার সামনে ম্যান সিটি। লিভারপুল-স্টোক

    স্পেনের U-21 টিমটা ভালো খেলেছে, স্পেনের টিমের থেকে এদের খেলাটা দেখতে ভালো লাগছে। তিয়াগো-টেলো-মোরাতা-ইস্কো দারুণ। ডিফেন্স কিন্তু অত ভালো লাগেনি। কিন্তু এরা সবাই (ইস্কো বাদে) স্প্যানিশ লীগ ছাড়তে ব্যস্ত।

    তিয়াগো ছাড়বেই (মাঝমঠে বার্সায় চান্স পাচ্ছেনা, ম্যানু বোধহয়), টেলো ও হয়তো ছাড়বে (নেইমার এসে যেতে ফরোয়ার্ডে আগে যাও বা পেত, এখন আর পাবেনা চান্স)। মোরাতা রিয়াল ছাড়বে বলে বলেই রেখেছে। ল্সুয়ারেজের বদলে ৩৫মি এবং মোরাতার দাবী করেছে বলে গুজব। হলে ভালো হয়।
  • /^$/d | ১৯ জুন ২০১৩ ১৫:৫৭607308
  • ৩৫ মিলিয়ন ভুল তো বটেই, আমি রাগবো কেন? নিউক্যাসল তো ড্যাগলিশের বোকামোর বেনিফিশিয়ারি;-)
  • + | ১৯ জুন ২০১৩ ১৬:০০607319
  • না না ক্যারলকে বাজে প্লেয়ার বললাম বলে
  • /^$/d | ১৯ জুন ২০১৩ ১৬:১৫607330
  • বাজে নয়, তবে লিমিটেড - ও একটা স্টাইলে খেলে। ব্রিটিশ টাইপ স্ট্রাইকার ধরলে কিছুটা শিয়ারার মোল্ডে, কিন্তু শিয়ারারের চেয়ে অনেকটাই দূরে। তৈরী করতে পারলে হয়তো হত।
  • কল্লোল | ১৯ জুন ২০১৩ ১৬:৩৩607341
  • এরা কি ইপিএল ছাড়া কিছু দ্যাখে না নাকি?
    কনফেডে ইতালির খেলা দেখলে কেউ?
    অনেকদিন পর পির্লোর খেলা দেখে বড় আনন্দ হলো। গোলটা কি করলো - ওঃ আফরিন। বালের গোলটাও বাঁধানো।
    আজ বোধহয় মেক্সিকো-ব্রাজিল। মেক্সিকো যা খেলছে, তাতে ব্রাজিলের কপালে দুক্ষু নাচছে।
  • + | ১৯ জুন ২০১৩ ১৬:৪০607352
  • কল্লোলদা

    সবই দেখি। কিন্তু ইপিএলটা বেশি ফলো করি। তার প্রচুর কারণ আছে।

    মাঝের দুটো লাইন নিয়ে কোনো প্রশ্নই নেই।

    শেষের লাইনের উত্তর আজ পাবেনঃ)
  • ঊমেশ | ১৯ জুন ২০১৩ ১৬:৪৪607374
  • কে বলে আমরা অন্য কিছু দেখি না।
    লাস্ট পাতাতে আমাদের আলোচনাও আছে।

    ই পি এল ফিক্সার দেখলাম।
    শুরুতে বেশ কিছু বড়ো বড়ো ম্যাচ।
    আমাদের তিন নম্বরে ডার্বি ম্যাচ।

    তবে লাস্টের দিকটা খুব বাজে হয়েছে। সিজনের লাস্ট ৬ ম্যাচ-ডে তে মাত্র দুটো বড়ো ম্যাচ। (লিঃ-চেঃ আর লিঃ-সিটি)
    অবশ্য কাপ-টাপের অন্য ম্যাচের জন্যে কিছু ম্যাচ চেন্জ হতে পারে।
  • কৃশানু | ১৯ জুন ২০১৩ ২২:৪০607386
  • কল্লোলদা - চোখ রাখুন এই টই তে, ফুটবল পাগল আছেন এখানে কিছু :-)
  • ঊমেশ | ২০ জুন ২০১৩ ০০:৩৮607397
  • অন্য টিমের কথা বলতে পারছি না, কিন্তু আমাদের টিমের ফিক্সার অদ্ভুত হয়েছে। বড়ো ম্যাচ গুলো সব পরপর।
    দুটো লেগে-ই পরপর লিভারপুল আর ম্যানু ম্যাচ।
    দু-লেগেই সিটি আর চেলসী ম্যাচ একটার পর একটা। সেকেন্ড লেগে তো স্পার্স, সিটি, চেলসী আর এভার্টন পরপর চারটে ম্যাচ।
  • কৃশানু | ২০ জুন ২০১৩ ০০:৪২607408
  • আবার!!
  • + | ২০ জুন ২০১৩ ১০:৪৮607419
  • নেইমার নেইমার। আগের কদিনের রাগ ভুলিয়ে দিচ্ছে। কি অদ্ভুত খেলল কাল। ২ন্ড গোলের আগের ড্রিবল আর পাশটা?? পুরোনো ব্রাজিল। পাউলিনহো দারুণ খেলছে, এবারের ট্রান্সফারে ওর দিকে হাত পড়বেই।

    খালি ডিফেন্স নিয়ে চাপ রয়েই যাচ্ছে, ডস স্যান্টোস কাল মার্সেলোকে মাটি ধরিয়ে দিয়েছিল পুরো। নেহাৎ ফিনিশ করতে পারেনি।

    কাল ইটালী-জাপান ৪-৩ হয়েছেঃ( ঘুমিয়ে পরে দেখা হল না।
  • কল্লোল | ২০ জুন ২০১৩ ১০:৫৭607430
  • কাল ব্রাজিল-মেক্সিকো দেখলাম।
    ব্রাজিল এই দল নিয়ে ইতালি বা স্পেনের কাছে আটকাবে মনে হয়। ৬ নম্বর মার্সেলোর খেলা বেশ লাগলো। নেইমার ভালো, কিন্তু এ ছেলে রোনান্ডিনিহো নয়। জটলায় আটকে যায়। তবে শেষ গোলটার সময় দুজনের মাঝখান দিয়ে বেরিয়ে যে পাসটা রাখলো, সেটা এক পিস।
    এই টিমে একটা রোনাল্ডিনিহো, একটা রবিনহো চাই যে বলটা হোল্ড করতে পারে, পায়ের জঙ্গল থেকে অনায়সে বেরিয়ে আসতে পারে। তারপর নেইমারকে দেখো, ফাটিয়ে দেবে।
    তবে সব মিলিয়ে ব্রাজিলের এই টিমটার কল্পনা শক্তি কম, একটু নেইমার কেন্দ্রিক।
    দ্বিতীয় হাফে, হঠাৎ ব্রেজিল কেন যে অত রক্ষণাত্মক হয়ে গেলো কে জানে। ৪৫ থেকে ৮০ মিনিট তো একচেটিয়া মেক্সিকো খেলে গেলো। মেক্সিকোর ১০ নম্বরটি ভালো। তাড়াহুড়ো নেই, স্কিল খুব ভালো। কিন্তু ওদের ভালো ফিনিশার নেই।
  • + | ২০ জুন ২০১৩ ১১:১০607441
  • মেক্সিকোর ১০ নম্বরই ডস স্যান্টোস।

    কাল মাঝমাঠে খেলা হয়নি সেভাবে। অস্কার কালকে একদমই ফর্মে ছিলোনা। রোনাল্ডিনহো তো এখন আর সম্ভব নয়, কিন্তু কাকাকে দরকার ছিল, কাল ২ন্ড হাফে যখন অস্কার পারছেনা, একজন এক্সপেরিয়েন্সড প্লেয়ার লাগত। হার্নেনস নেমেও যেটা কিছুই করতে পারেনি।

    তবে গুস্তাভো-পাউলিন্হো যা খেলছে রামিরেজ চান্স পাবে বলে মনে হয়না
  • ঊমেশ | ২০ জুন ২০১৩ ১১:৫৩607452
  • জাপান বিশ্বকাপ-১৪ তে অনেকের মাথা ব্যাথা'র কারণ হতে পারে।
    কাল খেলা দেখিনি, আজ হাইলাইটস দেখে বলছি।
    ইতালী'র থেকে জাপান বেশী ওপেন মিস করেছে।

    কল্লোল'দা মনে হয় আগের ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচ গুলো দেখেনি। দেখলে বুঝতে পারতে, এখন ব্রাজিল অনেক ভালো খেলছে। গত একবছরে ব্রাজিল কে এতো ভালো খেলতে দেখিনি। ব্রাজিল বড়ো টুর্নামেন্ট টিম। ফিফা টুর্নামেন্টে সব সময় হিট।

    আমি আগের দিন একটা পোস্ট করেছিলাম, যেখানে কল্লোল'দার কমেন্ট আশা করেছিলাম।
    গত সপ্তাহে একটা বিবিসি viewer poll এ কোন টিম বেস্ট, এরকম পোলে, ৭০ এর ব্রাজিল ৫৫% পেয়েছে, তুলনায় ২০১০ এর স্পেন ৪৫%।
    এটা কি সম্ভব?
    ২০১০ এর স্পেন মাত্র ১০% কম ৭০ এর ব্রাজিল এর থেকে!!!!!!
    সারা টুর্নামেন্ট এ মাত্র ৮ টা গোল করে কি করে ৭০ এর ব্রাজিলের তুলনায় আসে? ৭০ কেন, ৯৪ এর ব্রাজিল এই স্পেন কে ১০ গোলে হারাবে।
  • + | ২০ জুন ২০১৩ ১১:৫৭607463
  • আমাদের জেনারেশন সেই ব্রাজিলকে বইয়ে আর ভিডিওতে দেখেছি, ফলে আমরা ভোট করব কিকরে?

    তবে ৯৪-২০০২ স্প্যানের ব্রাজিলও কি কম যায়? ২টো বিশ্বকাপ, ১টা রানার্স।
  • কৃশানু | ২০ জুন ২০১৩ ১২:১২607474
  • ৯৪ এর ব্রাজিল অত ভালো টিম ছিল কি? তা হলে অত বল পজেশন নিয়ে ইতালিকে একটা গোলও দিতে পারল না? নেদারল্যান্ড্স এর সাথে ৩-২ ব্রাঙ্কো-র ফ্রিকিকে জিততে হলো? আমার তো ২০০২ এর ব্রাজিল বেশি ভালো মনে হয়েছে।

    আর পুরনো লোকেদের কাছ থেকে জানতে চাই ৮২-র ব্রাজিল নিয়ে। ব্রাজিল এর লোকেরা বলে ঐটা তাদের সেরা টিম, নাকি ৭০ এর থেকেও ভালো, জোগো বোনিটো-র দিক দিয়ে। জিকো সক্রেটিস ফাল্কাও। কাজেই শুনতে চাই। ওই বিশ্বকাপ এর পরেই বোধ হয় ব্রাজিলে একাধিক সুইসাইড হয়েছিল। একটি মেয়ে দেখে ফেরার পথে জাহাজ থেকে ঝাঁপ দেয়। বেশ হাইলাইটেড হয়েছিল সেটা।
  • কৃশানু | ২০ জুন ২০১৩ ১২:১৪607485
  • ৯৪ এর ব্রাজিল এই স্পেনকে দশ গোল দেবে এটা কিছুতেই মানতে পারছি না। খালি ২০১০ নয়, ২০০৮ আর ২০১২ এর ইউরো ও দেখতে হবে।

    কিন্তু এখন সেরা টিম জার্মানি। স্পেন নয়।
  • কৃশানু | ২০ জুন ২০১৩ ১২:১৭607497
  • ও হ্যা, কাল আবার ডেভিড লুইজ ভালো খেলেছে। যা বুঝলাম ও এয়ার এ বেশি ভালো। আমি এখনো মনে করি দান্তে আর রাফায়েল কে বাজিয়ে দেখা উচিত।
    ফ্রেড পোষাচ্ছে না। হাল্ক ও নয়।

    নেইমার দুর্দান্ত। দু পায়ে ভলি আছে। কাল সেকেন্ড গোলের এসিস্ট অসাধারণ। তার আগে হাল্ক এর সাথে একটা ভালো ওয়ান টু ওয়ান থেকে হাল্ক এর নিশ্চিত গোল করা উচিত ছিল।

    অস্কার অনেকদিন বাদে খারাপ খেললো। হয়ত অর একটু রেস্ট দরকার। টাফ ইংলিশ সিজন সেশ করে এসেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন