এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ২০ অক্টোবর ২০১৩ ১৮:৪৯174900
  • কা বা তত্ত্ব অনুযায়ী কি মেয়ে মানেই সুন্দরী নয়?
    কিন্তু হেঃ ইঃ আবার কি বস্তু?
  • | ২০ অক্টোবর ২০১৩ ১৮:৩৫174899
  • চাঁদু বাবু আমি ম্যাচ টা দেখছিলাম। গড়াপেটা নয় বলেই মনে হয়। মাথামোটা ইশেন শর্মা এর আগেও দায়িত্ব নিয়ে বেশ কিছু ম্যাচে একা ভারতবর্ষ কে হারিয়েছে। কালকেও ও ই ওভারে মাল টাকে যত কেলাচ্ছে তত জোরে বল করছে আর ব্যাটসম্যান মনের সুখে কেলাচ্ছে। আর ও ই স্পিডের বোলিং এ আবার বুদ্ধি করে শর্ট অফ লেন্থ ( অনেক শর্ট) বল করছিল গাধা টা। স্লোয়ার বলে এক ধরবের বল আছে সেই টা কবে যে বুঝবে।ঃ((
  • kumu | ২০ অক্টোবর ২০১৩ ১৮:২৮174898
  • হায়, যারা সুন্দরী নয় তদের কী গতি ?
  • Arpan | ২০ অক্টোবর ২০১৩ ১৮:২৩174897
  • আহা, সুন্দরীদের অত দোষ ধরতে নাই। কবি কয়ে গেছেন। ঃ-)
  • kd | ২০ অক্টোবর ২০১৩ ১৬:৩৪174896
  • এইতো চাই! ওয়েন ভিক্তরিনোর গ্র্যান্ড স্ল্যাম - আমরা ওয়ার্ল্ড সিরিজে! ওয়াও! ওয়াও! ওয়াও!
  • kabya | ২০ অক্টোবর ২০১৩ ১৬:২৮174895
  • কাল কে গরুডা মল এ মিশর রহস্য দেখতে গিয়ে বেশ এক খানা মজার কান্ড ঘটলো। যথারীতি আমার বর এ তারাহুড়ো র তারনায় প্রায় ১ ঘন্টা আগে আমরা মল এ গিয়ে হাজির। নিচে দিব্যি বসে আছি অমনি একটি মেয়ে এসে বলে তারা নতুন platinum এর গয়্না লন্চ করেছে যদি গিয়ে একবার দেখি। আমার পতি দেব তো তার ট্যাব এই মত্ত, তার ওপর গহনার লোভ। গেলাম দেখতে, কে আর জানতো তার পর এ আছে বাঁশ।
    দেখা হয়ে গেলো আর দাম শুনে প্রায় পড়ে যেতে যেতে সামলে নিলাম। হঠাত এক সুন্দরী হাত এ মাইক নিয়ে এসে বলে কেমন লাগলো? বল্লাম ভালো, বলে কিনবে? আমি বল্লাম ভেবে দেখি। তার পর বলে কিনা ছোট্টো একটা কুইজ খেলবো। আমি প্রমাদ গুনে বল্লাম না মানে যাই আর কি, তা সে তো ছাড়ান পেলাম না। কিন্তু এর পড়েই আসল মজা।

    প্রথম প্রশ্ন, "which metal is platinum?"
    বেশ উত্তর দিলাম "platinum metal"
    বুঝলুম ভুল উত্তর। আবার সেই এক প্রশ্ন।
    আবার আমার এক ই উত্তর সাথে একটু বোঝাবার চেস্টা যে platinum itself is a metal।
    তার পর প্রশ্ন "ok I am giving you a clue :a) silver b) gold."
    বোঝো ঠেলা। বোল্লাম জে আরে বাবা ওটার কালার silver ওটা silver metal নয়।
    কিন্তু কাকে বলছি। ততক্ষণে পরবর্তী প্রশ্ন is platinum is the rarest material on the earth? ততক্ষনে আমি তো বুঝে গেছি এ কার পালায় পড়েছি। তাই সাথে সাথে হ্যা হ্যা বলে দিয়েছি। বলে কি করে জানলে, আমার ভালোমানুষ্হের মত উত্তর তুমি বল্লে যে। তাতে সেই সুন্দরী বলে জে platinum is only metal in the earth with no impurity and without any othermetal mixed in this। ব্যাস আমি নমো নমো করে পালিয়ে এসে বাচলাম আর আমার বর টি বসে বসে দন্ত বিকাশিত করে গেলো।
  • শ্রী সদা | ২০ অক্টোবর ২০১৩ ১৪:৫৮174894
  • ঘাপলা আছেই, এ আমার দৃঢ় বিশ্বাস। ভদ্রলোকের খেলা আর নেই, টিভি সিরিয়াল টাইপ আমোদগেঁড়ে বিনোদনে পরিণত হয়েছে অনেকদিন আগেই। বিনোদনের খোরাক যোগানোর জন্যে এসব একটু আধটু ঘাপলা করতেই হয়।
  • potke | ২০ অক্টোবর ২০১৩ ১৪:৪৫174893
  • ফ্লোটার হেঃ ইঃ কি নিমু কন দেহি
  • potke | ২০ অক্টোবর ২০১৩ ১৪:৪৪174892
  • হইলেও হইতে পারে।।।
  • cm | ২০ অক্টোবর ২০১৩ ১৪:৩২174891
  • শচীনবাবুর অবসরগ্রহণের খবরে আহ্লাদিত হইয়া বহুকাল পরে ক্রিকেটের বিষয়ে কৌতুহল অনুভব করিতেছি। গতকাল ১৮ বলে ৪৪ রান প্রয়োজন এমতাবস্থায় খেলিতে নামিয়া জনৈক বোলার ৬টি বলে ৩০ রান দিয়াছেন। আমার সন্দেহপিশাচ মন বলিতেছে ইহা পূর্বনির্ধারিত। আপনাদের কি মত?
  • rana alam | ২০ অক্টোবর ২০১৩ ১১:২০174890
  • গুরুচন্ডালীতে আমার যে নিজের পাতা আছে,সেখানে কদিন ধরে লেখা পোস্ট করার কোনো অপশন পাচ্ছিনা।কি হয়েছে তা কেউ বলতে পারেন কি?
  • | ২০ অক্টোবর ২০১৩ ১০:১৮174889
  • যাদের রঃবঃ'র কাদম্বরী দেবীর স্যুইসাইড নোট অখাদ্য লেগেছে, তারা মল্লিকা সেনগুপ্ত'র কবির বৌঠান একটু নেড়েচেড়ে দেখ। আমার ভালই লাগল, মানে দারুণ? একেবারে হামলে পড়ে পড়ার মত না হলেও খারাপও নয়। সবচেয়ে ভাল যেটা বেশ খেটেখুটে লেখা।
  • ঈশান | ২০ অক্টোবর ২০১৩ ০৯:৫৪174888
  • সেই জার্মানির ডকুটা চালিয়েছিলাম আজ। তার নাম হল "ডু কমিউনিস্টস হ্যাভ বেটার সেক্স?" সে ছবিতে নুডিটির ছড়াছড়ি বলে টিভিতে না চালিয়ে কম্পুতে চালিয়েছি। কানে হেডফোন গুঁজে। খানিক বাদে টিনটিনবাবু এসে হাজির। আমাকে কম্পুর সামনে হেডফোন গুঁজতে দেখলেই তিনি আসেন, কী মহৎ জিনিস মিস হয়ে যাচ্ছে ভেবে। কম্পুর স্ক্রিনের দিতে তাকিয়ে বললেন, -- কী দেখছ বাবান?

    আমি তৎক্ষণাৎ ডকু পজ করে বললাম, এটা, বড়োদের। তোমার দেখার নয়।

    টিনটিন গম্ভীর ভাবে বলল, হ্যাঁ টাইটলটা দেখেই বুঝতে পেরেছি। তারপর কম্পু ছেড়ে টিভির দিকে চলে গেল। প্রকৃত সারসের মতো।
  • cm | ২০ অক্টোবর ২০১৩ ০৮:৩৮174887
  • না।
  • | ২০ অক্টোবর ২০১৩ ০৬:৪৮174886
  • কেউ আছে নাকি?
  • ?? | ২০ অক্টোবর ২০১৩ ০২:১৮174884
  • এইটে কি হেট স্পীচ? অক্ষদা কি বলেন? নাকি এটাও কারো গান যে ডিসওন করেনি এখনো, অর্থাৎ স্বার্থপর ব্যক্তিচেতনার প্রতি কবির শ্লেষ?
  • Bhagidaar | ২০ অক্টোবর ২০১৩ ০২:১৮174885
  • পারছি বুইতে :P
  • অর্ক | ২০ অক্টোবর ২০১৩ ০১:৫৯174883
  • নিজের আশেপাশের সকল প্রতিদ্বন্দ্বীকে ধ্বংস
    করে দাও নির্মমভাবে; কারও জন্য
    রেখো না দূর্বল আবেগ। মনে রেখো, তোমার জন্য
    কেউ নেই—সুযোগ পেলেই
    তারা তোমাকে নিশ্চিহ্ন
    করতে দ্বিধা করবে না।
  • π | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:১৬174882
  • পেয়েছি। গুজব। নারায়ণ মুখার্জি নামে কোন লেখকের মৃত্যুর খবর থেকে এটা ছড়িয়েছে।
  • π | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:১২174881
  • সেদিন ঐ জার্মানীর ডকুটাতে দেখছিলাম, ইস্ট জার্মানীতে কী প্রচুর পরিমাণে সেক্স এডুকেশন চালু ছিল। ৫০-৬০ এর দশক থেকেই। পর্নোগ্রাফির বইপত্তর ব্যানড ছিল, কিন্তু সেক্স ম্যানুয়ালের ভালো প্রচলন ছিল।
  • | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:১১174880
  • ভাগীদার বাবু, স্টার আনন্দ র স্কোল করে যাওয়া নিউজে এই মাত্র দেখলুম " লরি থেকে তরল পিচ পরে বিপত্তি"। অতএব বুইতে পারছেন? ঃ)
  • a x | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:০৯174879
  • গুড নিউজ ডিডি।
  • Bhagidaar | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:০৭174878
  • নারায়ন দেবনাথ মারা যাবার খবর কি আর ব্রেকিং নিউজ করে বার বার বলবে?
  • | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:০৬174877
  • স্টার আনন্দে কিছু ক্ষন দেখলাম। সেরকম কিছু দেখাচ্ছে না বস।
  • π | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:০৪174875
  • মনে হয় গুজবই।
  • | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:০১174874
  • ওহ আবার ফেস বুক দেখে। আমাকে চৈতালী দি বললো ও টা গুজব।

    দাঁড়াও খবরের চ্যানেল দেখছি।
  • π | ১৯ অক্টোবর ২০১৩ ২২:৫৯174873
  • কিন্তু নারায়ণ দেবনাথের খবরটা সত্যি কী ? আমি ফেবুকে দেখলাম। কোলকাতার কেউ কনফার্ম করুক।
  • | ১৯ অক্টোবর ২০১৩ ২২:৪৭174871
  • ছোট বেলায় শুকতারা এলেই সবার আগে কাড়াকাড়ি করে হাঁদা ভোঁদা বা বাঁটুল।

    "নন্টে ফন্টের নানান কীর্তি' আর "হাঁদা ভোঁদার কান্ডকারখানা" কত বার কিনেছি। এবং বিভিন্ন লোকে দায়িত্ব নিয়ে ঝেঁপে দিয়েচে ঃ((
  • dd | ১৯ অক্টোবর ২০১৩ ২২:৪৭174872
  • @অক্ষ, আমার মাইয়া পুরো সুস্থ। আর চিকিচ্ছের কিছু নেই। কয়েছে বছর দেড়েক পরে আবারেকবার আল্ট্রা সোনোগ্রাফী টেস্ট করে নিতে। এ ছাড়া আর কিছু নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত