এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৩ ০০:২৫174090
  • স্কুল হলে দেয়াল পত্রিকা। বা কাগুজে পত্রিকা। বা নবীনবরণ উৎসব, কুইজ ইঃ।
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৩ ০০:২৪174089
  • পরের দিকে মেয়েরাও এই গণ বিজ্ঞান সংসদে যোগ দিয়েছিল। ইন ফ্যাক্ট সেই সময়ে এটা বেশ একটা ইন থিং হয়ে দাঁড়িয়েছিল। ওঁরা বলতেন নাচগান জলসা পুজোর পাশাপাশি "সমান্তরাল সংস্কৃতি।"
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৩ ০০:২৩174088
  • আমাদের ব্লকে তো করত। নাটক। লাইব্রেরির কাজকম্মো। সেই সূত্রে কিছু খুচরো প্রেম।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০০:২২174086
  • একথা বলতে মনে পড়লো, খুব বেশি নাটকও কি ছেলে মেয়েরা একসাথে করত বা করে ? কিশোর কিশোরীদের কথা বলছি।
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৩ ০০:২২174087
  • আরে ধরে নাও ন্যান্সি ফ্রাইডেও হয় ওই সানি বা কাঁবা কোন একটার জন্যই পড়তে পারতে।

    খামোখা ওই বয়সে পাতি ইরোটিকা ছেড়ে নারীবাদী লিটারেচারই বা পড়তে যাব কেন?
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৩ ০০:২১174085
  • আরে গণবিজ্ঞান সংসদের ছেলেরা তো আমাদের ইস্কুলে এসে পুজোর সময় প্রদর্শনী করে গেল সেবার। কুসংস্কার দূরীকরণ অভিযান। আগুন খাওয়া, ছুরি দিয়ে চালের কৌটো তোলা, জন্ডিসের মালা---এইসব নানা অলৌকিক কান্ড যে আসলে লৌকিক, সেসব বোঝানোর জন্য। তখন পাড়ার ছেলেদের এই গণ বিজ্ঞান একটা বিরাট সা নি হয়েছিল।
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১৯174084
  • ক্কী আশ্চর্য খামোখা ন্যান্সি ফ্রাইডে পড়ব কেন? নারীবাদী লিটারেচর হলে একখান কথা ছিল। পাতি ইরোটিকা পড়তে যাব কেন? :)

    অবশ্য ফিফটি শেডস পড়েছি। সে অনেকটা ক্রিকেট দেখার মতো, পিয়ার প্রেশার। :)
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১৮174083
  • ক্লাব কালচরটাই তো কম বয়সী মেয়েদের মধ্যে সেভাবে নেই। বয়স হয়ে অবশ্য অনেক মহিলা ক্লাব তৈরি হয়।
    পাড়ায় পাড়ায় ছেলে মেয়ে একসাথে ক্লাব, আড্ডা, পুজো, অন্যান্য অ্যাক্টিভিটি ... এগুলো হলে ভালো হত।
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১৭174082
  • মেয়েরা অনেক কিছু করত। ইন ফ্যাক্ট বিজ্ঞান করত অল্পস্বল্প। এছাড়া নৃত্যনাট্য, পাড়ার নাটকে অভিনয়। কিন্তু ম্যারাপ বাঁধা, ডেকরেটরের সঙ্গে যোগাযোগ, মাইক ভাড়া, কদাচ না। ওসব ঠিক নারীসুলভ নয়।
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১৬174081
  • ঈশান ন্যান্সি ফ্রাইডেও পড়ে নাই?
  • pn | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১৪174078
  • আমি পুরো তুর্কী হারেম প্রথম পড়ি এক বইমেলার স্টলে দুপুর থেকে বিকেল পর্যন্ত, এক সিটিংএ। সেকালে স্টলমালিক লোকজন কতো লিবেরাল ছিল।
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১৪174079
  • গণবিজ্ঞান সংসদ বাদ গেছে। আরো কিছু কিছু জিস বাদ গেছে। কুসংস্কার দূরীকরণ অভিযান আর সাক্ষরতা অভিযান ও করতো ছেলেরা, মানে রক্তদান শিবির পুজোর চাঁদা এইসবের সঙ্গে।
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১৪174080
  • ঠিক আছে, এখন আমি আল বেরুনিতে আছি। কদিন বাদে আরব্য রজনী এমনিই হয়তো পড়তে হত। পড়ে নেব।
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১৩174076
  • তাহলে কি ন্যান্সি ফ্রাইডেও পড়তে হবে?
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১৩174077
  • রিচার্ড বার্টনেরটাও পড়তে পার। নেটে পাওয়া যায়।
  • pn | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১২174074
  • হ্যাঁ হ্যাঁ পড়তেই হবে। তুর্কী হারেমের বন্দিনী ও যেমন পড়তেই হবে, নইলে আপনি কিছু একটা মিস করছেন - অমন কেস।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১২174075
  • pn কি পানুনাথের শর্ট ফর্ম ?
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০০:১১174073
  • আমারও মৌসুমীই মনে পড়েছিল। "হারেমের বন্দিনী রাজকন্যা" ইত্যাদি। :)

    কিন্তু না, ওই আরব্য রজনীটা চোখে দেখলেও পড়িনি। পড়তে বলছ?
  • pn | ১৭ অক্টোবর ২০১৩ ০০:০৯174072
  • ঈশান আসল আরব্য রজনী পড়েনি। মৌসুমী থেকে বেরোনো একদা অখন্ড, বর্তমানে ৪ খন্ডে সচিত্র আরব্য রজনী, একমাত্র মূলানুগত বাংলা অনুবাদ - এই মালটা কি ঈশান পড়েছে? প্রথম খন্ডটা পিব্যান্ডস রিলিজ করেছিল।
  • pn | ১৭ অক্টোবর ২০১৩ ০০:০৬174071
  • পানু দেখা বিড়ি সিগ্রেট মাল খাওয়া - যা যা সাধারণভাবে বখা/বাজে জনতার স্বভাব বলে পরিচিত সেগুলো করা প্রথমদিকে কোথাও একটা রিফিউজাল থেকে আসে। মানে এটা করলে লোকে আমায় বাজে বলবে, এখান থেকে বলে বলুক নিকুচি করেছে, বা, বেশ করব, বাজেই হব এইরকম। "লোকে বাজে বলবে"টা আমার নিজের তখন পর্যন্ত বাজে/বখা সম্পর্কে ধারণা দিয়েও রিপ্লেস করা যায়। কখনো একটা সাহসের জায়গা পাওয়ার পর এক্সপেরিমেন্ট করার মতো, যে এই তো বন্ধুবান্ধবের মাঝে মাল খাবো, কিছু বেচাল হলে ওরা সামলে নেবে, ইত্যাদি। শুধু এই থিওরি তে মাস্টারবেশনকে আনতে পারি নি। মানে লোকে এই রিফিউজালের জায়গা থেকে মাস্টারবেট করে না। অ্যাকচুয়ালি যারা পানু দেখে পড়ে, খিস্তি দেয় ও বাংলা পানুর টার্মিনলজিতে অভ্যস্ত সেই মেয়েরা সকলেই মাস্টারবেট করে। অথচ এর বাইরের যে মেয়েরা, তাদেরও অনেকেই মাস্টারবেট করে।ওদিকে যারা মাস্টারবেট করেনা, তারা কিন্তু নিখাদ ভালো মেয়ে, এই সেটের বাইরেই। এইখানে কাঁবা আর সানির একটা গোলমাল হয়ে যাচ্ছে আমার থিওরিতে। এইটে একটু রিদ্ধির সাথে কথা বলে ক্লিয়ার করে নিতে হবে।
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০০:০৫174070
  • আরব্য রজনী আমার জঘন্য লাগে। :)

    তবে পানুর ব্যাপারে জানিনা, কিন্তু খিস্তির ব্যাপারে বঙ্গীয় মধ্যবিত্ত সমাজে পুং-নারীর বেড়ে ওঠার প্রক্রিয়া একদমই আলাদা। ছেলেরা খিস্তি না দিলে বা মাঠে গিয়ে ক্রিকেট না পেটালে প্রবল প্যাঁক খাবে। আর মেয়েরা খারাপ কথা শুনিনা-বলিনা-বুঝিনা মোডে না গেলে পাপী বা ছেলেদের মতো বা নষ্ট বলে জাতিচ্যুত হবে। তারপর ছেলেরা খেলার মাঠ থেকে চায়ের দোকান বা ক্লাবে দাপাবে, মেয়েরা ঘরে বসে পড়াশুনো আর পরচর্চা শিখবে। অতঃপর ছেলেরা কাজকর্ম করবে, কেউ কেউ তার বাইরেও পাড়ার জলসা, পুজোর চাঁদা, পাড়ার রক্তদান শিবির, নিদের পক্ষে চায়ের দোকানে ঠেক, এইসব করবে, রাজ্য উদ্ধার করে সময়ে অসময়ে বাড়ি ফিরবে। মেয়েরাও চাকরি বাকরি করবে, কিন্তু ক্লাব, চায়ের দোকান, এসব সামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবে। রাত আটটায় বাড়ি ফিরবে। ইত্যাদি।

    এটা একটা প্যাটার্ন। পিয়ার প্রেশার সহ। কোনোটাই ঠিক "স্বাধীন সিদ্ধান্ত" নয়। ওদিকে মধ্যবিত্ততার বাইরে এগুলো তেমন নাই। লিবারালরাও মেয়ে হলে দিব্যি খিস্তিখাস্তা করেন, নিচের তলার মহিলারাও করেন, কোথাওই কানে লাগেনা।
  • ঈশান | ১৬ অক্টোবর ২০১৩ ২৩:৫৪174069
  • আম্মো আম্মো। কুমুদিকে শুভ জন্মদিন। আর পেলেকার লুঙ্গির আরও এক কপি। :)
  • Arpan | ১৬ অক্টোবর ২০১৩ ২৩:৫০174068
  • এদিকে ওরিয়েন্টাল পানু বলতে মামুর কামসূত্রই মনে পড়ল? কামসূত্র তো সেক্স ম্যানুয়াল গোছের, আরব্য রজনীতে ওয়াইল্ড ফ্যান্টাসির উপাদান বেশি।
  • pn | ১৬ অক্টোবর ২০১৩ ২৩:৪৮174067
  • তারো কত আগে রবীন্দ্রনাথ পানু লিখছে বলে লোকে খচে গেল। নরেন দত্ত ঐ পানুবাজ পরিবারের সাথে মিশতে নিবেদিতাকে মানা করলেন। এ তো জানাই। তবে নিবেদিতার ফ্রি উইল ছিল, তিনি মিশলেন।
  • Arpan | ১৬ অক্টোবর ২০১৩ ২৩:৪৭174066
  • না না, এখনো ইন্ডিয়াতে বারোটা বাজেনি।
  • aka | ১৬ অক্টোবর ২০১৩ ২৩:৪৬174065
  • টু আর্লি ফর দা নেক্সট ওয়ান। ঃ)
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ২৩:৩৯174064
  • কুমুদিকে হ্যাপি বাড্ডে। একটু দেরি হয়ে গেল, এই এখন দেখলাম।
  • Arpan | ১৬ অক্টোবর ২০১৩ ২৩:২৬174063
  • কুমুদিকে জন্মদিনের উইশ করতে ভুলে গেছি।

    কুমুদি, অনেক ভালো থেকো, একটা বড় চিতল মাছের পেটি আর একবাটি পায়েস তোমার জন্য রইল।
  • pn | ১৬ অক্টোবর ২০১৩ ২৩:২১174062
  • ভাগী সবে ঘুম থেকে উঠেছে।
  • aranya | ১৬ অক্টোবর ২০১৩ ২৩:১৭174061
  • সামারি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত