এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২০৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৩৬555255
  • টোলগে তূণ হয়েই থাকবে? তীরে কি মরচে পড়িয়াছে? ঃ)
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৪০555257
  • সরি, ৩৩ পয়েন্ট।
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৪০555256
  • টোলগে তীর নয়, তুণ, অনেক তীর আছে ওর মধ্যে সেগুলো ইউজ হবে।

    পয়েন্ট প্রসঙ্গে, খালি ইবের পয়েন্ট ৩৩ হবে, ৩৪ কোন দুঃক্ষে হবে, সিপিয়েম বলে নাকি!! বাকি কোনো দলের পয়েন্ট চেঞ্জ হবেনা
  • ঊমেশ | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৪৩555259
  • কেন পুনে যে মোবা দের সাথে ড্র করেছিল, সেটা কি হবে?
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৪৩555258
  • যাঃ সালা। পুনের তো ১৪ ম্যাচ হবার কথা, ২৯ পয়েন্ট।

    আগের ডিসিশনের পরে তো মোবার দশ রান্ট অব্দি সব ম্যাচ নাল অ্যান্ড ভয়েড হয়ে গিয়েছিল, টেবিলও সেইভাবে অপডেট হয়েছিল। সেইটা আনডু হবে না?
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৫০555261
  • পুনে ১ পাবে, মোবা ০

    কালকের প্রেস রিলিজে সেরকমই লেখা।

    ওহ, মাঝে টবিল পাল্টে গেছিল? ১মাস আই লীগ দেখিনি তো?? খবর পাইনি।

    আমি কি ভুল করছি? মনে হয়নাঃ)
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৫০555260
  • ওএনজিসি আর কোন ক্লাবকেও নাকি সাংগঠনিক খুঁটিনাটির জন্য বার করে দেবে বলেছে ?
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৫৪555263
  • হ্যাঁ, টেবল তো পাল্টে গেসল। কালকে নতুন করে আপডেট হয়নি।
  • ঊমেশ | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:৪৩555265
  • টেবিল টা এখন এমন হবে। গোলটা নিয়ে কি হবে সেটা ঘেটে আছি বলে দিতে পারলাম না।

    match Pt
    CHURCHILL BR.1434
    EAST BENGAL1633
    DEMPO 1530
    PUNE FC 1429
    PRAYAG UNITED1626
    MUMBAI FC1521
    ONGC 1620
    PAILAN ARROWS1515
    SHILLONG LAJ1615
    AIR INDIA1414
    SP CLUB DE GOA1513
    UNITED SIKKIM FC1513
    SALGOACAR1511
    MOHAN BAGAN100
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৭:৪০555266
  • মনে হয় ঠিকই আছে
  • ঊমেশ | ১৬ জানুয়ারি ২০১৩ ১৮:৫৮555267
  • উয়েফা'র ২০১২ টিম অফ দ্য ইয়ার। এতেও কোনো প্রিমিয়ার লিগের প্লেয়ার নেই।

    Team of the year: Iker Casillas (Real Madrid), Sergio Ramos (Real Madrid), Gerard Pique (Barcelona), Thiago Silva (AC Milan/Paris Saint-Germain), Philipp Lahm (Bayern Munich), Andres Iniesta (Barcelona), Xavi Hernández (Barcelona), Andrea Pirlo (Juventus), Mesut Özil (Real Madrid), Lionel Messi (Barcelona), Cristiano Ronaldo (Real Madrid).

    এটা গান্ধী'র সাথে একটু মেলে।
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৯:০৯555268
  • বেটার

    ফিফার থেকে

    খালি ওজিল কেন? আগের বছর ওজিলের পারফর্মেন্স ভালো নয়, সেই কারণেই মড্রিচকে সাইন করালো। এখন প্রায়ই ওজিলের জায়গায় কাকা খেলছে, তাও মানা যায়, র‌্যামোস রাইট ব্যাক ঠিক আছে

    পিকে মানা যায়না
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৯:১০555269
  • ইউরোপের ২ন্ড বেস্ট প্লেয়ার ফিফার বর্ষসেরাঃ)
  • aranya | ১৬ জানুয়ারি ২০১৩ ২১:৩৮555270
  • ইবে বা মোবার মেম্বার হওয়ার পদ্ধতিটা কি?
    ধরুন, কোন মোবা ফ্যান ক্লাবে ৫০০০ সদস্য আছে আর তারা সবাই মোবা ক্লাবের মেম্বার হতে চায় যাতে পরবর্তী নির্বাচনে ভোট দিতে পারে। এটা কি সম্ভব ? নাকি, গ্যাং অফ ফোর এমন কিছু চাল চেলে রেখেছে যে প্রায় অসম্ভব?
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ২২:০৮555271
  • মেম্বার হওয়া সম্ভব নয়

    কেন সেটা পরে লিখছি এখন একটু চাপে
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ২২:৩৪555272
  • খেলা জমে গেছে। গুয়ার্দিওলা বায়ার্নে যাচ্ছে।
  • গান্ধী | ১৭ জানুয়ারি ২০১৩ ১১:১৫555273
  • অরণ্যদা

    স্যরি, কাল লিখতে পারিনি

    মোবা এবং ইবের নিয়ম একই।

    ৮০০০জন মেম্বার। এর সংখ্যা ফিক্সড। এবার কোনো মেম্বার মারা গেলে বা মেম্বারশিপ ছেড়ে দিলে তার জায়্গায় নতুন মেম্বার নেওয়া হবে। তার জন্য বিশাল কিউ আছে। কিন্তু যে কর্তাদের কাছের লোক হবে, তারাই মেম্বার হতে পারবে (মানে চেক করা হবে আপনি সত্যিই মোবার সমর্থক কিনা )
  • cb | ১৭ জানুয়ারি ২০১৩ ১৩:৫০555274
  • পয়সা আর ক্ষমতার কাছে সবই তুশ্চু :)

    এতদিন মিঁউ মিঁউ করার পর বাবুদের আওয়াজ খুলেছে আবার।

    দলের খেলা দেখা ছেড়ে দিয়েছি, এখন হারলেই খুশি হই। তবে লক্ষ লক্ষ সমর্থকদের দিকে তাকালেই এই অপদার্থ হারামজাদাদের ওপর মটকা গরম হয়ে যায়
  • aranya | ১৭ জানুয়ারি ২০১৩ ২২:৫৪555276
  • গান্ধী, বুঝলাম, বিতিকিচ্ছিরি ব্যাপার।
  • গান্ধী | ১৮ জানুয়ারি ২০১৩ ০৮:৪৪555277
  • বেয়ার্নে বাওয়াল আসন্ন। রবেন-রিবেরীকে যদি পাশ-পাশ খেলা শেখাতে চায় তো গেলঃ)
  • সৈকত রায় মহাশয় | ১৮ জানুয়ারি ২০১৩ ১৯:৫৬555278
  • থিও ওয়ালকট নতুন কন্ট্র্যাক্ট সই করেছে।আরো সাড়ে তিন বছর থাকবে। এতে খুশী হতে হচ্ছে ভেবে দুঃখ পাচ্ছি।

    http://www.bbc.co.uk/sport/0/football/21078962
  • গান্ধী | ২১ জানুয়ারি ২০১৩ ০৮:৪৬555279
  • একি !!! এই টই খালি কেনঃ) মোবা-ইবে-আর্সেনাল হারল, অথচ কোনো আপডেট নেই??
  • #PardewOut | ২১ জানুয়ারি ২০১৩ ০৯:৪২555280
  • #PardewOut

    শালা বালের ট্যাকটিক্স। শোলা উইং-এ। এক গোলের লীড ডিফেন্ড করার (অপ)চেষ্টা। মাভরু-কে তুলে নিয়ে পার্চকে নামানো। ধুর। এবার নেমে যাবে, সিওর।
  • গান্ধী | ২১ জানুয়ারি ২০১৩ ১০:০৫555281
  • পার্ডু আউট!!
  • গান্ধী | ২১ জানুয়ারি ২০১৩ ১০:০৭555282
  • ভারতের মহিলা ফুটবল দল ডাচ দলকে হারিয়েছে। কোনো পেপারে কোনো নিউজ নেই। এরা করবে ফুটবলের উন্নতি!!!
  • Tim | ২১ জানুয়ারি ২০১৩ ১১:৪৭555283
  • এই উইকেন্ডই কি বাংলার দলগুলোর সবথেকে খারাপ পারফরম্যান্স? প্রয়াগও তো হেরেছে।

    কাল সারাক্ষণ টিভিতে লাইভ ফুটবল, এতগুলো খেলা একদিনে (ও রাতে) যে কিরম ধাঁধার মত লাগছিলো। ওদিকে অস্ট্রেলিয়ান ওপেনেও একটা মেগাম্যাচ হলো।

    কাল ম্যানিউ শেষ মুহূর্তে গোল খাওয়ায় খুব খুশি হলাম। ২-১ এ হারা উচিত ছিলো। গোলকিপারটার জন্য বেঁচে গেল।
    আর্সেনাল কি এখন থেকে সব ম্যাচই হারবে? খেলা শুরুর আগে থেকেই প্রায় গোল খেতে শুরু করছে।
  • গান্ধী | ২১ জানুয়ারি ২০১৩ ১২:৩৩555284
  • ম্যানিউ কিন্তু হাত দিয়ে কাল ভালই ফুটবল খেলছিল। নরউইচকে দেখলেই লিভারপুল কি করে ৪-৫ গোল করে দিয়ে চলেছে, তাই নিয়ে গবেষণা হওয়া উচিত। স্টারিজ ৩-এ ৩

    একটা কোলকাতার টিম জিতেছে (যদি তাকে কোলকাতা বলা যায়) পৈলান অ্যারোজ। শিলং-এর সাথে। খেলা দেখছিলাম। ছেলেগুলো বেশ খেললো। উঁচু বল না খেলে পাস করে খেলার চেষ্টা করল, যুবভারতীর মাথ বলে খেললও ভালো। টিমে অনেকগুলো বাঙালী ছেলে দেখে ভালো লাগল
  • গান্ধী | ২১ জানুয়ারি ২০১৩ ২২:১৪555285
  • ওডাফা ৩ম্যাচ সাসপেন্ড + দেড় লাখ জরিমানা। AIFF ভগবান কি রুলে এটা করল কে জানে? (মোবাকে যে রুলে বাঁচালো সেই রুলে বোধহয়)
  • aranya | ২১ জানুয়ারি ২০১৩ ২২:৩৩555287
  • আবার সেই গোয়ায় আই লীগ :-(((। ইবে, মোবার বাস্তুঘুঘু কর্মকর্তাগুলোকে যদি হটানো যেত ..

    ভৌমিকের স্ট্র্যাটেজির বেশ প্রশংসা দেখলাম, আবাপ আর এইসময়ে। সুব্রত-ও এবার গোয়ায় কোচিং করলেই পারে, গোয়া ইজ হ্যাপেনিং। শিল্প ইঃ-র মত বাংলার ফুটবলটাও গেছে।

    এদিকে ডাচ মেয়েদের ফুটবল টিমকে হারানোর খবর-টা অন লাইন আবাপ-র খেলায় পাতায় 'টুকরো খবরে' বহু ভাগ্যে দু লাইন জায়গা পেয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন