এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মৌ | ২৭ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৪580359
  • S দা/দি, বাঘাযতীন এলাকা, দুঃখিত, নির্দিষ্ট পাড়ার নাম বলতে পারবো না।
    sch যা বললেন, ধর্ষণ একটি ওয়েপন- তার সাথে সম্পূর্ণ সহমত। কেউ কাউকে খুন করে দেবে, এটা বললে যতটা না ভয় দেওয়া হয়, তার থেকে বোধহয় বেশী ভয় পাই যদি 'ধর্ষণ' শব্দটা থ্রেটের ভিতরে আসে।
  • sch | ২৭ ডিসেম্বর ২০১৩ ১০:৪৭580360
  • মৌ ওয়েপনের মোকাবিলা ওয়েপন দিয়ে করতে হয় -- ডায়ালগ দিয়ে না।
  • ranjan roy | ২৭ ডিসেম্বর ২০১৩ ১১:৫৫580362
  • sch,
    অবশ্যই ওয়েপনের মোকাবিলা ওয়েপনের মাধ্যমেই করতে হয়। কিন্তু 'ওয়েপন'এর ধারণা যে ব্যাপক। অবস্থাবিশেষে ডায়লাগবাজিও ওয়েপন হয়ে উঠতে পারে।
    যেমন ১৮ ডিসেম্বর দিল্লির বসন্তকুঞ্জের এনজিওর অধিকর্তার ক্ষেত্রে হয়েছিল। ওঁর পক্ষ না শুনে ওঁর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল (ডায়লগবাজি!) এমন পাওয়ারফুল ওয়েপন হয়ে উঠলো যে উনি সোজা চারতলার থেকে ঝাঁপিয়ে পড়ে প্রাণ দিলেন।
    আর ওয়েপনের বিরুদ্ধে ওয়েপন কি 'দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ ' নয়? গান্ধীজির অস্ত্রের বিরুদ্ধে সত্যাগ্রহ কি কোন ওয়েপন নয়?
    জেসিকা লাল হত্যার বিরুদ্ধে সরব জনমত মোমবাতি মার্চ কি শক্তিশালী 'ওয়েপন' হয়ে ওঠে নি?
  • sch | ২৭ ডিসেম্বর ২০১৩ ১২:১৯580363
  • রঞ্জন দা আমি কি কোথাও মিডীয়া ট্রায়ালের কথা বললাম? কি জানি - খুজে পেলাম না তো।

    একজন মানুষ ফুটপাতে শুয়ে আছে - তাকে এসে গাড়ী চাপা দিল - সে মরার আগে দেখিয়ে গেল কোন গাড়ীটা চাপা দিয়েছে - পাব্লিক গাড়ী শুদ্ধু ড্রাইভারকে পুড়িয়ে দিল। এবার তা না করে আত্ম পক্ষ সমর্থনের সুযোগ দেওয়া যায় - কোর্টে ড্রাইভার প্রমাণ করে দিল সে গাড়ী চালাচ্ছিল না - অন্য কেউ চালাচ্ছিল, গাড়ীর যান্ত্রিক ত্রুটি ছিল ... ঠিকই আছে

    এভাবেই তো চলছে লাস্ট ষাট বচ্ছর - চলুক। ওই যারা মধ্যমগ্রামের মেয়েটিকে দু'বার রেপ করেছিল তারাও এই আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে বেলে খালাস পেয়ে তাণ্ডব চালিয়েছে - ঠিকই তো - ওদেরকে প্রমাণ করতে দেওয়া উচিত যে মেয়েটি আসলে বেশ্যাবৃত্তির সাথে যুক্ত ছিল তাই তাকে ওরা রেপ করে তার চরিত্র ঠিক করতে চেয়েছিল

    এবার বুঝে গেছি -- সমস্যা নেই

    গান্ধিজীকে আমি গান্ডুজি বলে উল্লেখ করে থাকি রঞ্জনদা (না গডসের প্রতি কোন সমর্থন নেই, RSS এর প্রতিও না) -- ওনার উদাহরণ না দিলে বুঝতে সুবিধা হবে
  • ranjan roy | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৩:১৩580364
  • সরি, sch,
    আমি আমার বক্তব্য কিছুই বোঝাতে পারিনি, সেটা আমারই অক্ষমতা।
    কি সোজা দুনিয়াটা! আমরা কত সহজে বুঝে যাই কে দোষী কে নয়!
    আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেই সে 'সবসময়' দিন কে রাত প্রমাণ করে ছাড়বে? এত ভয় কিসের? অভিযুক্ত কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া মানে অবিচার? জেসিকা লাল কেসে দোষীকে লিঞ্চ করে নয়, তার আত্মপক্ষ সমর্থনের অধিকার কেড়ে নয়--- স্বাভাবিক বিচার করেই খুনি প্রমাণ করা গেছে। রাম জেঠমালানির মত উকিল ও বিকাশ যাদবকে বাঁচাতে পারেন নি।

    গতকাল আবাপ তেই একটি খবর বেরিয়েছিল---বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা প্রাপ্ত রাজমিস্ত্রি বাবাকে বাচ্চা মেয়েটা তেরো বছর ধরে টিউশন পড়িয়ে পয়সা জমিয়ে হাইকোর্টে কেস করে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনল।
    অথচ, পুলিশ নিম্ন আদালতে বলল-- অভিযুক্ত নিজেই স্বীকার করেছে যে সেই বন্ধুকে মেরেছে, লাশ কোথায় এবং হাতিয়ার কোথায় সেই দেখিয়ে দিয়েছে। আপাততঃ টাইট কেস। কিন্তু আসলে সাজানো মিথ্যা কেস। লোকটিকে ফাঁসি দিলে ব্যাপারটা ওখানেই শেষ হয়ে যেত।
    না, মিডিয়া ট্রায়ালের কথা আপনি বলেন নি, আমি বলেছি--এটা দেখাতে যে শুধু কথা বা ডায়ালগও বিশেষ পরিস্থিতিতে কি মারাত্মক ""ওয়েপন" হয়ে উঠতে পারে--সেটা দেখাতে।
    আপাততঃ এটাই বলি যে আজকের আবাপ তে সম্পাদকীয় পাতায় মামুর যে লেখাটি বেরিয়েছে (ঋদ্ধির কোট) সেটাই আমারও বক্তব্য।

    গান্ধীজিকে আপনি কি বলবেন সে তো আপনার চয়েস, যেমন আমি কাউকে কাউকে "ভন্ড" বলি।ঃ))))
    প্রশ্ন হল যে এতে গান্ধীজির দেখানো বিকল্প পথ কি ভারত ও আন্তর্জাতিক ক্ষেত্রে একেবারেই বাতিল হয়ে গেছে? এ বিষয়ে দ্বিমত থাকতে পারে।
  • sch | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৩:৩৫580365
  • ranjan দা দিল্লীতে অভিযুক্ত যে মানুষটি আত্মহত্যা করেছেন - তিনি কি নিরপরাধ প্রমাণ হয়ে গেছে? খুঁজে পেলাম না। তিনি যদি সত্যি অভিযুক্ত হয়ে থাকেন এবং তারপর সামাজিক লজ্জার দায়ে আত্মহননের পথ বেছে নেন - তাহলে? তরুণ তেজপাল আজ গলায় দড়ি দিলে আপনি কি তাতে দুঃখিত হবেন ??

    আপনি আমার এক্সাম্পলটা বুঝতে পারেন নি মনে হয়। আসলে আমি সেভাবে বোঝাতেও চাই নি হয়তো। আরেকটু সহজ জিনিস বলি?
    দিল্লী নির্ভয়া কাণ্ডে "নাবালক" অপরাধীটিকে (প্রমাণিত অপরাধী) আপনাদের প্রদর্শিত পথে কাউন্সেলিং করেও কিচ্ছু লাভ হচ্ছে না বলে খবরে প্রকাশ - আমি একজন ট্যাক্সপেয়ার হিসেবে চাই না আমার পয়সা ওর পেছনে খরচ হোক। ওকে অল্প পোড়ালে ক্ষতি কি?

    আর হ্যাঁ জেসিকা লাল কেসে মনু শর্মা ক'দিন আগে প্যারোলে ছাড়া পেয়েছেন পরীক্ষা দেওয়ার জন্যে ...

    জগৎবাবুর কেসটা এখানে আনলাম না - আমি শুধু রেপ নিয়ে শাস্তির বিষয় বলছি - এবং বলছি যেখানে ভিক্টিম ( মানে মেডিক্যালি প্রুভড ভিক্টিম) যদি অপরাধীকে শনাক্ত করে তাহলে গণ ক্যাল বা তন্দুরী করলে কিছু ক্ষতি আছে?
  • ranjan roy | ২৭ ডিসেম্বর ২০১৩ ২২:৫৩580366
  • sch,
    লেট আস এগ্রি টু ডিসএগ্রি।
    সত্যি সত্যিই আপনাকে আমার বক্তব্য বোঝাতে পারিনি।
    এক,
    আমার প্রদর্শিত পথে নির্ভয়ার নাবালক খুনিকে 'আমার প্রদর্শিত পথে কাউন্সেলিং?
    আমি ওই ছেলেটি বা কোন খুনিকে 'কাউন্সেলিং ' করার কথা কোথায় বলেছি? কোন অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের অধিকারের সপক্ষে বলেছি। এর মানে তাকে কাউন্সেলিং করা? নাঃ, আপনি আমার বক্তব্য কিছুই বোঝ্নে নি। কোর্টে ওই 'নাবালক'টিকে আত্মপক্ষ সমর্থনের অধিকার দেওয়া হয়েছে। সে ও তার অভিযোগ নিজেকে নির্দোষ বলেছে। সেটা তার আইনি অধিকার। কিন্তু আত্মপক্ষের সমর্থনে কেউ কিছু বললেই কোর্ট তা মেনে নেবে এমন ধরে নিলেন কি করে? প্রমাণ ওর বিরুদ্ধে। কোর্ট ওকে দোষী ঠাউরেছে।
    দুই, মনু শর্মা যাবজ্জীবন কারাবাসের সাজা পেয়েছে। সেই সময়ে পরীক্ষা দেবার জন্যে প্যারোলে ছাড়া পেয়েছে। পরীক্ষা হলেই জেলে ঢুকবে। মুক্তি পায়নি। এটুকু তার আইনসিদ্ধ অধিকার, ঠিক যেমন আমাদের ট্যাক্স পেয়ারের পয়সায় ওকে আজীবন জেলের ভিতর দুবেলা খেতে পাওয়া ওর আইনি অধিকার। না কি ওকে না খেতে দিয়ে মেরে ফেলাই উচিৎ?
    পার্ক স্ট্রিটের নাইজেল ওকারা (খুন সহ অনেক অপরাধের মামলায় অভিযুক্ত) আজ অপরাধের পথ থেকে সরে এসে জেলে জেলে নাচের ওয়ার্কশপ করে অপরাধীদের পথ বদলাতে বলছে। আপনার মতে নিশ্চয় ওকে ফালতু আস্কারা দেওয়া হচ্ছে!
    তিন, আনোয়ার দোষী কি নির্দোষ জানি না। আমার বক্তব্য ওঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মিডিয়া ট্রায়াল করল আর উনি আত্মহত্যা করলেন। অর্থাৎ শুধু কথা বা ডায়লগ ও ভয়ংকর প্রাণঘাতক 'ওয়েপন' হতে পারে -- এটাই বারবার বলছি।
    আর এই অ্যাটিচুড ভয়ংকর, এটাও বলছি।
    চার, কাউকে গণক্যাল, তন্দুরি বা অল্প পোড়ানোর আমি বিরুদ্ধে।
    পাঁচ,
    হ্যাঁ, তরুণ তেজপাল যদি আত্মহত্যা করেন-- আমি খুব দুঃখিত হব। উনি যে অপরাধ করেছেন তার জন্যে আইনে নির্ধারিত শাস্তির বেশি আমি চাইব না। ওঁর অপরাধের জন্যে ওঁর প্রাণ নেয়া হোক-- এমন তো কদাপি নয়।
    ছয়, আশা করি আমার বক্তব্য আপনি বুঝতে পেরেছেন। আর না হলে বলব ঋদ্ধির দেওয়া লিংক থেকে আবাপ তে মামুর লেখা পড়ে নিতে। ওটাই আমারও বক্তব্য।
  • Shibir | ২৮ ডিসেম্বর ২০১৩ ০৩:১৬580367
  • ranjan roy এর সাথে সম্পূর্ণ একমত। অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের অধিকার সবসময় দেওয়া উচিত। আবাপর লেখাটার সাথেও একমত।

    কিন্তু তবু কিছু প্রশ্ন থেকে যায়। "কোনো অপরাধের জন্যই মৃত্যুদন্ড দেওয়া উচিত নয়। " এই স্টেটমেন্ট ta যদি ঠিক হয় তবে কাদের মোল্লার মত ভয়ানক অপরাধে দোষী যারা, যাদের বয়েস ৬৫/৭০ উপর এবং শারীরিক ভাবে খুব অসুস্থ, আজ আছে কাল নেই, তাদের অপরাধের উপযুক্ত শাস্তি কি হতে পারে ? এদের জন্য যাবজীবন জেল মনে হয়না খুব একটা কঠোর শাস্তি হবে।

    ও আরেকটা প্রশ্ন। মানুষ হয়ে জন্মালেই কি মানবাধিকার থাকে? মানে এমন কোনো মনুষ্যতের কাজ কি আছে যার জন্য কেউ তার মানবাধিকার হারাতে পারে ?
  • কল্লোল | ২৮ ডিসেম্বর ২০১৩ ০৬:৩১580369
  • মানুষ পাল্টয়। খারাপ থেকে ভালো - ভালো থেকে খারাপ হয়। দরকার ঠিক্ঠাক কথা বলার/চিকিৎসার।
    মুজিব গণক্ষমা করে ভুল করেছিলেন। তার মূল্যও চুকিয়েছেন। তখন এই সব কাদের মোল্লাদের চিকিৎসার দরকার ছিলো।

    স্চ। শুধু ধর্ষণ কেন? যারা খাবারে ভেজাল দেয়, যারা জনবহুল রাস্তায়/স্টেশনে বোম ফাটায়, যারা গরীব মানুষদের থেকে তাদেব্র খাবার পয়সাটাও ছিনিয়ে নেয়, শিশুদের বিকলাঙ্গ করে ভিক্ষা করায় - তাদের অপরাধ কি একটু কম কম লাগে? তাদের বেলায় কি নিদান?
  • cm | ২৮ ডিসেম্বর ২০১৩ ০৭:২৫580370
  • আর সব হায়ার কাস্টের জনতা যারা হাজার বছর ধরে ফুর্তি লুটছে তাদের কি নিদান? স্চ কি ভাবছেন তারা সব দারুণ চোখা ছেলে? এত খানি বয়স হল আশেপাশে তত সিডিউলড কাস্টের লোকই দেখলামনা !
    আমি সুনিশ্চিত মেট্রো সিটিতে ওদের শতকরা অনুপাত দেশের তুলনায় কম, অর্থাৎ আমরা ওদের হাওয়া করে দিয়েছি এর কি শাস্তি হবে শুনি?
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৩ ০৭:৪৬580371
  • মধ্যমগ্রামের মেয়েটি কি মারা গেছে না চিকিৎসায় রেসপন্ড করছে ?
    আবাপ-য় দুদিন খবর বেরিয়েছিল, তারপর আর দেখি না
  • sch | ২৮ ডিসেম্বর ২০১৩ ০৮:৫১580372
  • cm কাস্ট কোত্থেকে এলো বুঝলাম না। কাস্ট নিয়ে আমি কি বললাম
  • cm | ২৮ ডিসেম্বর ২০১৩ ০৯:১০580373
  • সব কটা অন্যায় কে এক সাথে অ্যাড্রেস না করলে চলবে কেন? আমাদের সুবিধেমত কিছু অন্যায়ে শাস্তি চাইলে হবে? আমরা ওদের যুগযুগ ধরে দগ্ধে মেরেছি। সব মজা আমাদের কব্জায়।
  • | ২৮ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৪580374
  • আপনারা যুগ যুগ ধরে সিডিউলড কাস্টদের দগ্ধে মেরেছেন, সব মজা (অর্থাৎ ধর্ষণরূপ মজাটিও) আপনাদের কবজায়, তাই এখন সিডিউলড কাস্টরা সেই মজাটিও নিচ্ছে!!!!!
    আহা কি সুন্দর সহানুভুতির মোড়কে ঢাকা হেটস্পীচ
  • cm | ২৮ ডিসেম্বর ২০১৩ ১০:১৩580375
  • তা বলা হচ্ছেনা খালি বলা হচ্ছে যে সুবিধে মত শাস্তি চাইব আর নিজের বিচার করবনা এ এক চূড়ান্ত সুবিধেবাদী অবস্থান। সব মজা মানে দিবা রাত্র পোলাও কালিয়া।
  • cm | ২৮ ডিসেম্বর ২০১৩ ১০:১৭580377
  • ওদের লেখাপড়া শেখাবার, সুস্থ জীবন দেবার কথা কেউ বলেনা খালি পুড়িয়ে মারো। আমরা সব সাধুপুরুষের দল।
  • sch | ২৮ ডিসেম্বর ২০১৩ ১০:১৭580376
  • আপনারা সব এত্ত জ্ঞানী মানুষ ইস্যু কনফুজ করেন কেন জানি না। এই মুহুর্তে ভারতবর্ষে রেপ একটা বিশাল সমস্যা। সেটা উত্ত্রোত্তর বাড়ছে। কেন বাড়ছে রেপ? হঠাৎ করে কি লোকে ভায়াগ্রা খেয়ে চাঙ্গা হয়ে গেছে? না -- মনে হয় লোকে (পড়ুন পুরুষেরা) এটাকে একটা ওয়েপন হিসেবে ব্যবহার করছেন।
    সংবিধানে ফাঁসির প্রভিসন আছে। কিন্তু ফাঁসি দিতে দিতে যুগ ঘুরে যায়, তদ্দিনে আরো রেপ হ্য় - তাই এমন কিছু দরকার যাতে পোটেনসিয়াল রেপিস্টরা চমকে যায়। একটা হতে পারে কঠোর তাৎক্ষণিক শাস্তি - যাতে মেসেজ পৌঁছয় রেপিস্তদের কাছে। সেই শাস্তি হিসেবে আমার মনেহয় কোনো রেপ ভিক্টিম (যে মেদিক্যালি টেস্টেড হয়েছে) যদি কাউকে শনাক্ত করে এবং পুলিশ যদি তাকে না ধরে বাইরে রাখে তাহলে পাবলিকের দায়িত্ব আইন হাতে নেওয়া। গণ ক্যাল বা তন্দুর দুটোই চলতে পারে। যাতে কোনো রেপিস্ট পরে না বলতে পারে দেখ করলাম্ পুলিশ কি করে দেখি।
    আর যদি জেলে থাকে অপরাধ প্রমাণিত হওয়ার পর ফাঁসিটা ঝটপট চাই।

    এবার চোরাকারবারী, ঘুষখোর, পলিটীশিয়ান এদের নিয়ে কি করবেন আপনারা ভাবুন -
  • sch | ২৮ ডিসেম্বর ২০১৩ ১০:৪৪580378
  • ইসে আমরা তো রেপ করি নি -- করলে আর এই ক্লেমটা করব না

    যারা নাইজেল আকারার উদাহরণ টানেন কথায় কথায় তাদের বলি ওই সংশোধনবাদীদের ঐ সবেধন নীলমণি টি কিন্তু রেপিস্ট ছিলেন না। খুন মানুষ অনেক পরিস্থিতিতে করতে পারে - ইঙ্কলুডিং সেলফ দিফেন্স। কাজেই খুনের আসামী আমার কাছে গণ ধর্ষণকারীর থেকে অনেক কম হার্ম্ফুল।

    আবার পড়ুন কি বলেছি রেপিস্টদের সম্বন্ধে "কোনো রেপ ভিক্টিম (যে মেদিক্যালি টেস্টেড হয়েছে) যদি কাউকে শনাক্ত করে এবং পুলিশ যদি তাকে না ধরে বাইরে রাখে" --- খুনের ক্ষেত্রে কি মৃত ব্যক্তি সাক্ষ্য দিয়ে যান? কাজেই তার অপরাধ প্রুভড হওয়ার জন্যে অনেক সেকেন্ডারি তথ্যের ওপর নির্ভর করতে হয়।

    আর যারা ডায়ালগবাজীর ওপর আশাবাদী তাদের জন্যেই তো বললাম - নির্ভয়ার নাবালক ধর্ষকটি কোনো দুঃখ বোধ দেখাচ্ছেন না অনেক কাউন্সেলিং সত্তেও।
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৩ ১১:০২580380
  • স্চ-র সাথে এই পয়েন্ট-টায় একমত - 'খুন মানুষ অনেক পরিস্থিতিতে করতে পারে'। কোন কোন সিচুয়শনে খুনের স্বপক্ষেও হয়ত যুক্তি দেওয়া যায় - যেমন সেল্ফ ডিফেন্স, বিদেশী শাসকদের দেশছাড়া করা (অগ্নিযুগের বিপ্লবীরা - স্বাধীনতার লড়াই ইঃ)। কিন্তু রেপের বা রেপিস্টের পক্ষে কোন যুক্তি দাঁড়ায় না
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৩ ১১:২৯580381
  • আজকালে পড়লাম, মেয়েটি এখনও বেঁচে, হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, সরকার চিকিৎসার কোন দায়িত্ব নিচ্ছে না। এটা যে কি করে হয়, ঠিকমত ট্রিটমেন্টের ব্যবস্থা করা তো সরকারের মিনিমাম রেসপন্সিবিলিটি হওয়া উচিত..

    http://www.aajkaal.net/report.php?hidd_report_id=212123&show=22121239
  • মৌ | ২৮ ডিসেম্বর ২০১৩ ১১:৫০580382
  • sch দা/দি'র সাথে সহমত।
  • ঈশান | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৩৯580383
  • শ্চ নতুন কিছু দাওয়াই দিচ্ছেন না।

    ছোটো করে বলি। ধর্ষণ চিরকালই যৌনতার চেয়ে আক্রমনের অস্ত্র হিসেবেই ব্যবহৃত হয়েছে। যেকোনো যুদ্ধের অবিচ্ছেদ্য অংশ হল খুন আর ধর্ষণ। খুন হল জনগোষ্ঠীর শরীরের উপর আঘাত, শারীরিক ধ্বংসসাধন। আর ধর্ষণ হল সম্মানহানি। নৈতিকতার উপর আঘাত। পরিবার-পরিজন-পড়শীদের চোখের সামনে ধর্ষণ করাটা যুদ্ধের খুব কমন প্র্যাকটিস। খুব সোজা বাংলায় বললে, মেসেজটা এরকমঃ "দেখ তোদের চোখের সামনে তোদের মেয়েদের ইজ্জত লুটে নিলাম, তোরা নুলোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি"।

    এই "সম্মান" লুটে নেবার অভিঘাতে অনেক সময় জনগোষ্ঠী নৈতিক ভাবে ছিন্নভিন্ন হয়ে যায়। অনেক সময় আবার হিতে বিপরীত হয়। এই "অপমান"এর জবাব দেবার জন্য জনগোষ্ঠীর বাকি পুরুষরা রুখে দাঁড়িয়েছেন। সেই জবাব দুইরকম হয়। এক, হল ধর্ষণকারী জনগোষ্ঠীর পুরুষদের শারীরিক ধ্বংসসাধন। লিঙ্গচ্ছেদন, খুন। দুই। তাদের মেয়েদের উপর প্রভুত্ব বিস্তার করা। অর্থাৎ ধর্ষণের জবাবে ধর্ষণ।

    এই দুই নম্বরটা কেন? কারণ, "মেরে ফেললে তো মরেই গেল, এমন শাস্তি দিতে হবে, যাতে ১) একদম ঠিকঠাক জবাব হয়, ২)ওই পুরুষরা আর ধর্ষণ করার সাহস না পায়"।

    এই সম্মানরক্ষা, সম্মানহানি আর শাস্তির প্রকরণ লিখিত ইতিহাসের শুরু থেকে চলছে। "সম্মানহানি" আর "সম্মানরক্ষা"র পুরুশ্সতান্ত্রিক বৃত্তান্ত রিপিট করা ছাড়া শ্চ আর নতুন কী বলনেন?
  • ঈশান | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৪৫580384
  • আর ভারতে বাকি সবকিছুর সঙ্গে সম্পর্কহীনভাবে ধর্ষণ বেড়ে চলছে কিনা, এটা নিশ্চিত করে বলা যায়না।
    ১। ধর্ষণ বাড়ছে, না তার অভিঘাত বাড়ছে (অর্থাৎ যেকোনো ফর্মে রিপোর্টিং বাড়ছে), এটা বলা মুশকিল।
    ২। বাকি অপরাধের সঙ্গে সমানুপাতিক ভাবে ধর্ষণের রিপোর্টিং বাড়ছে, এটাও হতে পারে।

    আমি যেটা দেখি, এক একটা সময়ে এক একটা অপরাধ নিয়ে হৈচৈ বাড়ে। কখনও গণপিটুনি, কখনও শিক্ষকদের প্রহার, কখনও ধর্ষণ। এখন ধর্ষণ ঋতু চলছে। কিন্তু ও দিয়ে কী বাড়ল কী কমল সে বোঝা ভারি মুশকিল।
  • মৌ | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:০৪580385
  • পন্ডিচেরীতে খ্রিষ্টমাস'এর রাতে একটি ২১ বছরের মেয়েকে দুটি আলাদা গাং দুবার গণধর্ষণ করে। দুজনকে (অভিযুক্ত) ধরা হয়ছে। তাদের ভিতর একজন ১৯৯৪ সালে একটি গণধর্ষণের মামলায়ে অভিযুক্ত, ১৯৯৯ সালে তার তিন বছরের সাজা হয়, তবে ১৮ মাস পরেই তাকে ছেড়ে দেওয়া হয়ছিল।
  • ranjan roy | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:১৩580386
  • কথাটা তাই। হটাৎ করে পুরুষদের মধ্যে ধর্ষকাম বেড়ে গেছে -- চারদিকে এত হৈচৈ সত্ত্বেও বা তার ফলে বেশি বেড়েছে এমন মনে করার কোন কারণ নেই। আসলে এখন সমানে ধর্ষিতা ও তার পরিবারের লোকজন, গ্রাম বা পাড়ার লোকজন সামনে এসে রিপোর্ট করছেন।
    আগে ধামাচাপা দেওয়া হত, মেয়েকে অন্য শহরে রাতারাতি পাঠিয়ে দেওয়া হত।
    এখন আস্তে আস্তে এটাকে পরিবারের লজ্জার কারণ বলে ধামা চাপা না দিয়ে ধর্ষক চোখের সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে সেটা কম হওয়া শুরু হয়েছে। ধর্ষকই পালিয়ে বেড়াচ্ছে।
  • ঈশান | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:১৬580387
  • হ্যাঁ, পন্ডিচেরিটা পড়লাম। এইজন্যই আইনটা বদলের প্রয়োজন ছিল। ২০১৩ সালে আর এটা হবেনা। মানে পুলিশ যদি ঠিকঠাক কাজ করে। গণধর্ষণ এখন অনেক সিরিয়াস ক্রাইম। দশ বছর থেকে যাবজ্জীবন তার শাস্তি।
  • ranjan roy | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৬580388
  • আইনের ফাঁক-ফোঁকর দিয়ে অনেক খুনি, নৃশংস খুনি, গণহত্যাকারীও বেঁচে যায় বা বিচারপ্রক্রিয়ায় অনেক সময় লাগে। তাহলে কি করা? ওখানেও কিছু লোক কনভিন্স্ড হলে কথিত অপরাধীকে পেটানো, মেরে ফেলা বা তন্দুর করা?
    যিনি বলছেন যে আইনেই ফাঁসির বিধান আছে তিনি কি খেয়াল করেছেন যে
    এক, আইনে ধর্ষণের জন্যে ফাঁসির বিধান নেই, খুনের জন্যে আছে।
    দুই, আইনে কথিত অপরাধীদের আইনি প্রথায় শাস্তি না দিয়ে কেউ বা কোন গোষ্ঠী যদি নিজেরা পেটায় বা মেরে ফেলে বা তন্দুর করে সেটাও আইনে শাস্তিযোগ্য অপরাধ?
    তিন, সেই কেসগুলোর কি হবে যেখানে সত্যি সত্যি মেডিক্যাল সাক্ষ্যে বলপূর্বক পেনিট্রেশনের প্রমাণ আছে কিন্তু মেয়েটি ভয়ে, কোন প্রেশারে বা অন্য কোন মোটিভে আসল দোষীকে আড়াল করে এক নির্দোষ ব্যক্তিকে ফাঁসিয়ে দিচ্ছে?
    চার, সেই কেস গুলোর কি হবে যেখানে অ্যাডাল্টরি হয়েছে, কিন্তু স্বামী হাতে নাতে ধরে ফেলায় মহিলা প্রেমিককে ধর্ষক সাজিয়ে দিয়েছে?

    তাহলে আসুন, আইন-আদালত তুলে দিই; খামোকা ট্যাক্স পেয়ারের পয়সা বরবাদ! কিছু লোক মনে করলেই হল যে অকাট্য প্রমাণ পাওয়া গেছে অমুক ওই জঘন্য অপরাধে দোষী। ব্যস্‌, দেরি না করে পরপারে পাঠিয়ে দাও। খপেরা এই মানসিকতাতেই শাস্তি দেয়। ওরা যেটাকে অপরাধ ভাবে(যেমন অন্য জাতে বিয়ে), সেটাকে আমরা অপরাধ ভাবি না। আবার ওরা যেটাকে "উচিৎ" ভাবে ( শিক্ষা দিতে রেপ)-- সেটাকে আমরা অপরাধ ভাবি। তফাৎ এইটুকুই।
    জয় হোক এনকাউন্টারের! জয় হোক মব লিঞ্চিংয়ের!
  • কল্লোল | ২৯ ডিসেম্বর ২০১৩ ০৭:৪২580389
  • ঈশানের Date:28 Dec 2013 -- 10:39 PM পোস্ট পড়ে ক্যামং দিব্যজ্ঞান লাভ হলো।
    ধর্ষণ ক বদলা খুন বা না হয়ে, ধর্ষণ কা বদলা ধর্ষকের মা-বোনকে ধর্ষণ ব গণধর্ষণ - এটা বেশ জোরদার।
    কোন মন্তব্য স্চ?
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৩ ০৯:৫০580391
  • নিজ হাতে আইন তুলে নেওয়া অতি মন্দ কাজ জানি, স্চ যখন তেমন ইচ্ছা প্রকাশ করেছে, তাকে ন্যাচারালি বিবিধ প্রশ্নের সম্মুখীন হতে হবে, হচ্ছেও।
    তবে এটাও মাথায় রাখলে ভাল হয় - পুলিশ এফ আইআর নেয় না, ক্রিমিনাল-দের গ্রেপ্তার করে না, গুন্ডারা সমানে হুমকি দিয়ে যায়, ভিক্টিম আর সহ্য করতে না পেরে গায়ে আগুন দিতে বাধ্য হয় - এসবের কিন্তু কোন প্রতিবিধান নেই, গুরুতে উদ্বেগ প্রকাশ আর বইমেলায় চটি বের করা ছাড়া, বা মিছিলে হাঁটা - যাতে কারও কোন বাল ছেঁড়া যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী বোধহয় ধর্ষিতাদেরই ক্রিমিনাল মনে করেন, তার ভাবমূর্তির গায়ে কাদার ছিটে, তিনি এবং তার সরকার আগুনে পোড়া মেয়েটার চিকিৎসার ভারটুকুও নিতে চান না।
    কোন অপরাধের প্রতিকার নেই, পুলিশ নড়ে বসে না - রঙ দেখে, গুন্ডা-লুম্পেন রাজ চলে - সর্বাত্মক ভাবে দেয়ালে পিঠ ঠেকে গেলেই মানুষ নিজের হাতে আইন তুলে নেওয়ার কথা ভাবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন