এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৯486295
  • S

    যদি আম্রিকান বাজেট পলিসি নিয়ে আলোচনা করতে হয় তো সেটা অন্য টইতে হোক। সেটা ইটসেলফ খুব বড় টপিক।

    ক্রুগম্যানের মতবাদের পেছনে যদি ইয়ে থাকে তো ক্যাটো ইনস্টিটিউটের হোয়াইট পেপার ইত্যাদিতে আরো বড় ইয়ে থাকে নয় কি? এখন অবধি ক্রুগম্যানকে ডাটা ম্যানিপুলেট করতে দেখেছি বলে মনে পড়ছে না কিন্তু।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০২:১৬486296
  • শিবু বাবু, আমি রমনির ট্যাক্স পলিসির পিছনের অ্যাকাডেমিক রিজনটা দিচ্ছিলাম। ফিসকাল পলিসির প্রসঙ্গে। এবং এটা খুবএকটা খারাপ রিজনিঙ্গ বলে মনে হয়নি।

    হ্যাঁ ওয়াশিঙ্গটনের দিকে গাদা গুচ্ছের রিসার্চ অর্গ রয়েছে যারা দুপক্ষের হয়েই পাবলিশ করে। আলটিমেটলি সবই তো ওপিনিয়ন। ডেটা বা ওপিনিয়ন ম্যানিপুলেট সকল পক্ষই করছে। আপনি আমার থেকে এবারে অনেক বেশি জানবেন।
  • Sibu | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৪486298
  • রমনির ট্যাক্স পলিসির পেছনে অ্যাকাডেমিক রিজনটা আমরা সবাই জানি। প্রশ্ন হল এফিসিয়েন্সির। অর্থাৎ ট্যাক্স কাট কোন ব্র্যাকেটে কত, এক্সপেন্ডিচার ইনক্রিজ কোথায় কত? মিলিয়ন ডলার রেঞ্জে ট্যাক্স কাট রিয়েল ইকনমিতে কতটা ঢুকবে আর কতটা ফিনান্সিয়াল স্পেকুলেশনে চলে যাবে সে নিয়ে সন্দেহ তো থাকেই। রমনি সম্বন্ধে আমি খুবই সন্দেহ পোষণ করি কেন না নিজের বাজেট প্রোপোজাল খুব ডিটেলে উনি কোথাও দেন নি (বা সেভাবে পাবলিসাইজ করেন নি, আমার চোখ এড়িয়ে গেছে)। তাপ্পর ধরেন ইকনমি স্টিমুলেট করার আরো এফিসিয়েন্ট উপায় থাকতে বড়লোকের ট্যাক্সই কেন কাটতে হবে? এ কি আড়াল আবডাল দিয়ে সেই 'স্টার্ভ দি বিস্ট' বা 'ড্রাউন দি গভর্ণমেন্ট ইন দি বাথটাব' স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার প্রথম ধাপ?

    ওপিনিয়ন ম্যানিপুলেট করা আর ডাটা ম্যানিপুলেট করা এক ব্যাপার নয়। ক্রুগম্যান ডাটা ম্যানিপুলেট করেছেন এটা আমার নজরে আসে নি। আপনি দেখাতে পারলে নতুন ইনফো জানব, এবং খুশি হব।
  • Sibu | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৫486299
  • আলটিমেটলি সবই ওপিনিয়ন - একেবারেই একমত হলাম না।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৩৩486300
  • আপনি যেটা বলছেন সেটা হোলো ইন্টেনশনের কথা। সে বিষয়ে একমত। কিন্তু ট্যাক্স বাড়ালে ইকনমির ভালো হবে বলে কি মনে হয়েছিলো। তবুও তো ডেমোক্রাটদের একাংশ বলছিলো বাড়াতে। যতদুর মনে পরে ওয়ারেন বাফেও বলেছিলেন।

    অবশ্যই ডেটা আর ওপিনিয়ন ম্যানিপুলেট করা এক ব্যাপার নয়। ডেটা ম্যানিপুলেট করা মানে ডাহা মিথ্যে কথা বলা। ধরা পরে যাবে। ওপিনিয়নের ক্ষেত্রে সেই ভয় নেই, তাই আরো ডেন্জারাস। ক্রুগম্যান করেন নি। অন্যরা করেন। যেমন কয়েকদিন আগে মিনিমাম ওয়েজ বাড়ানোর পক্ষে ওয়াশিঙ্গটন পোস্টে একটা লেখা পড়লাম যে আমেরিকার মিনিমাম ওয়েজ অস্ট্রেলিয়ার থেকে কম। সেই লেখাটাকে এমন ভাবে সাজানো যে অ্যাকচুয়াল ইন্ফোগুলো অ্যাভয়েড করা হয়েছে। যেমন ইয়ঙ্গ অস্ট্রেলিয়নরা অনেক কম ওয়েজ পান, কস্ট অব লিভিঙ্গ ইত্যাদি। আর এই দেখুন এলিজাবেথ ওয়ারেনের একটা পোস্টার। উনার অনেক বক্তব্যই ইন্টারেস্টিঙ্গ। কিন্তু এইটা।



    না সব ওপিনিয়ন নয়, বাকিটা ইন্টারপ্রিটেশন। আল্টিমেটলি ইকমিক্স ইজ অ সোশাল সায়েন্স। এইটা তো মানবেন।
  • Sibu | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ০২:০৯486301
  • S একটা কথা। আমি মাঝে মাঝেই একটু বিজি হয়ে পড়ি। তার মানে এই নয় যে আমি আপনাকে ইগনোর করছি। যাস্ট উত্তর দিতে দেরী হচ্ছে, এই।

    আপনি যে ট্যাক্স বাড়ানোর কথা বলছেন সেটা কি ওবামার ২৫০কে+ রেঞ্জে ট্যাক্সো বাড়ানোর কথা বলছেন? আমার ওপিনিয়ন ঐ রেঞ্জে মডারেট ট্যাক্স বাড়ালে ইকনমির ভালই হত। ওবামা যেটা বলেছিল সেটা হল ক্লিন্টন পিরিয়ডে ঐ রেঞ্জে যে ট্যাক্স রেট ছিল ঐ রেঞ্জে সেটা রেস্টোর করা হোক। সেটা একেবারেই মডারেট। এখানে যারা ঐ রেঞ্জে রোজগার করি তারা ২৫০+ রেঞ্জের টাকাটা কি খরচা করি? না কোন ভাবে ফাইনান্সিয়াল মার্কেটে ফেলে দেই?

    ঐ রেঞ্জে খুব সাবস্ট্যানশিয়াল ট্যাক্স ইনক্রিজ হলে (ধরুন ৬০% + মার্জিনাল রেট) ওয়েলথ এফেক্টের জন্য আপার মিডল ক্লাসের স্পেন্ডিং (সুতরাং করেসপন্ডিং এগ্রিগেট ডিম্যান্ড) ডিপ্রেসড হতে পারত। কিন্তু ওবামার প্রোপোজাল সে দিকে খুবই মডারেট ছিল।

    ওয়ারেনের পোস্টারটাকে আপনি ম্যানিপুলেটিভ বলছেন কেন? পোস্টারটার বক্তব্য তো খুব পরিষ্কার। ব্যাঙ্কেরা ফেডের ডিসকাউন্ট উইন্ডো থেকে 0.75% রেটে ধার পেলে, ছাত্ররা স্টুডেন্ট লোনের ওপর এত বেশী সুদ দেবে কেন? আর ডিসকাউন্ট রেট না বাড়লেও স্টুডেন্ট লোন রেট বাড়ল কেন? রিস্ক প্রোফাইলে কোন চেঞ্জ হয় নি তো!! পপুলিস্ট, ইয়েস। কিন্তু ম্যানিপুলেটিভ তো না।

    মিনিমাম ওয়েজের ডিসকাশন অল্প জায়গায় হবে না। তবে আপনার সাথে একটা ব্যাপারে একমত, ঐ আলোচনা আরো ডিটেলে হওয়া উচিত। যদিও ডিটেল আলোচনা হলে আমার ধারনা ইউএস ইউল লুক রিকেলি আগলি!! বাট ইয়েস, উই শুড স্ট্রাইভ ফর ট্রুথ।
  • S | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৫৪486303
  • /মুছে
  • S | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৫৪486302
  • যাহ সব মিছে গেলো। আবার লিখতে হবে।
  • Sibu | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৭486305
  • টেনেসির ভক্সওয়াগেন কারখানায় লেবারেরা ইউনিয়ন চাইনা বলে ভোট দিয়েছে। ভক্সওয়াগেন কিন্তু ইউনিয়ন চেয়েছিল। কেননা ভক্সওয়াগেনের জার্মান ওয়ার্কারেরা বলেছে তারা নন-ইউনিয়ন ইউ-এস প্ল্যান্ট তৈরী ব্লক করবে। তবু রিপাবলিকানদের মিথ্যে প্রচারে টেনেসির ওয়ার্কারেরা ইউনিয়নের বিরুদ্ধে ভোট দিয়েছে।

    এনিওয়ে, কুডোস টু জার্মান ওয়ার্কারস। যতই ছোট হোক, একটা ভাল খবর।

    http://www.theguardian.com/commentisfree/2014/feb/19/vw-uaw-tennessee-auto-workers-stupid-or-coerced

    http://mobile.reuters.com/article/idUSBREA1I0S820140219?feedType=RSS&irpc=932
  • S | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৯486307
  • শিবু বাবু, সময় পাচ্ছিনা। কিন্তু লিখবো। একটু সময় করে নি।
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩২486308
  • সিওর, সিওর। আমরা একটু দেরী করে লিখলে কিছু আর দুনিয়ার কোর্স বদলে যায় না। ঃ-)
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৫৩486309
  • রবার্ট রাইশ (ক্লিন্টনের লেবার সেক্রেটারী) ফেসবুকে এই স্ট্যাটাস আপডেটটা দিয়েছে। কনটেকস্টের জন্য আমার 20 Feb 2014 -- 09:17 AM পোস্টটা দেখুন।

    Whoever imagined that German workers would turn out to be the champions of American unions? Yesterday Volkswagen's top labor representative threatened to block further investments by the German carmaker in the southern United States if its workers there are not unionized. German workers have considerable influence over company decisions through what’s called “co-determination,” which requires a union. "If co-determination isn't guaranteed in the first place, we as workers will hardly be able to vote in favor" of potentially building another plant in the U.S. south, said Bernd Osterloh, head of VW's works council. The 20-member panel - evenly split between labor and management - has to approve any decision on closing plants or building new ones. Undeterred by last Friday's vote at VW’s plant in Chattanooga, VW's works council says it will press on with efforts to set up labor representation there.
  • ম্যামি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:১২486311
  • আজ যা ব্রেকিং নিউজ, কাল তা ইতিহাস। আজকের খবর আর কিছুই নয়, মস্ত ইতিহাসের ঢেউয়ের লিডিং এজ।
  • দ্রি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৬486312
  • ম্যামিদিদি, সবই তো বুঝলাম। কিন্তু তাই বলে মিখাইল সাকাসভিলির স্মরণাপন্ন হতে হল?
  • দ্রি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৮486313
  • যারা যারা মনে করেন ইউক্রেনের বিপ্লব হল একটি স্বতঃস্ফুর্ত আবেগের বিস্ফোরন, তারা কিছু কিছু ক্রুশিয়াল ফ্যাক্ট মিস করে যাচ্ছেন।

    যবে থেকে ইয়ানুকোভিচ ইউরোপিয়ান ইউনিয়ান অ্যাসোশিয়েশান এগ্রিমেন্ট থেকে ইউক্রেনকে উইথড্র করে নিলেন (নভেম্বর ২১, ২০১৩), তার পর থেকে রেজিম চেঞ্জের বিপ্লব চাগাড় দিয়ে উঠল। স্বতঃস্ফুর্ত আবেগে এইরকম কোরিলেশানের প্রব্যাবিলিটি কত?
  • দ্রি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৫৩486314
  • এবং এ পর্য্যন্ত যে পরিমাণ খুনোখুনি হয়েছে সেটা (ঐ দু বছরের মিলিটারী ট্রেনিংপ্রাপ্ত) বিক্ষুব্ধ বুদ্ধিজীবিদের কম্মো নয়। তার জন্য প্রোফেশানাল কিলার লাগে। এবং যার অ্যাম্পল সাপ্লাই রয়েছে চেচনিয়ায়, সিরিয়ায়, যেগুলো বেশী দূরে নয়।
  • cm | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৭486316
  • "যারা যারা মনে করেন ইউক্রেনের বিপ্লব হল একটি স্বতঃস্ফুর্ত আবেগের বিস্ফোরন" এমতি সরলমতি আছে এ ধরায়!
  • দ্রি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৮486317
  • ইউক্রেন রাশিয়ার কলোনী ছিল। ইউক্রেন এমন একটা জায়গা যেটা রাশিয়ার কলোনী না হলে ওয়েস্টের কলোনী হবে। সেই চেষ্টাই ওয়েস্ট করছে। রাশিয়া লোন না দিলে আই এম এফ দেবে। এবং আই এম এফ লোন দিলে ইউক্রেন ওয়েস্টের কলোনী হবে।

    সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউক্রেনের স্তেপান বান্দেরা ইউক্রেনকে রাশিয়ার ইনফ্লুয়েন্স মুক্ত করতে হিটলারের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন। প্রচুর রাশিয়ান, পোল এবং ইহুদী মেরেছিলেন। পরে আবার নাৎসীদের বিট্রে করে ইউক্রেনকে স্বাধীন ঘোষনা করেছিলেন। কিন্তু দ্যাট ডিডন্ট ওয়ার্ক। জার্মানরা ওকে বন্দী করে নিয়ে গিয়েছিল। এবং সেটাই হল কথা। ইউক্রেনের যা জিওপোলিটিকাল অবস্থান, হত সেটা রাশিয়ার কলোনী হবে, নয় জার্মানীর (এখনকার পরিস্থিতিতে ই ইউর)।

    এখন এই ইউক্রেনের গোলমালে যেই গ্রুপটা শাইন করেছে, সেটা হল স্ভোবোদা পার্টি, যারা এই ফ্যাসিস্ট বান্দেরার অনুগামী। এদেরকেই পেছন থেকে পুশ করেছে ই ইউ।
  • ম্যামি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩০486318
  • না, স্বতঃস্ফুর্ত আবেগ নয় বটে।
  • দ্রি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৭486319
  • ওয়েস্ট এখন রাশিয়াকে এনসার্কল করার নীতি নিয়েছে। অলরেডি তারা টার্কিতে প্যাট্রিয়ট মিসাইল বসিয়েছে। পোল্যান্ডে বসানোর কথা বলছে। এখন তাদের সিরিয়া চাই, ইউক্রেন চাই, ইরান চাই।

    রাশিয়া তো কচি খুকি নয়। এই মুভগুলো অর্থ তারা বোঝে। ইউক্রেনকে ই ইউর মধ্যে ইনক্লুড করে কিছু মিসাইল বসালে সেটা তাদের পক্ষে খুব একটা কম্ফটেব্‌ল কিছু হবে না। এবং সেটা ঠেকাতে তাদের ক্যাপাসিটিতে যা আছে তারা করবে।

    ওয়েস্টের অনেক পয়সা। তাই সাবভার্ট করার স্লো গেম তারা খেলতে পারে। বিভিন্ন এন জি ও স্পনসর্ড ডেমোক্রেসি মুভমেন্টের ভেক ধরে কিছু ক্যু (যেগুলো মিডিয়ার প্রপাগ্যান্ডায় অলমোস্ট অ্যাকসেপ্টেব্‌ল হয়ে যায়)। রাশিয়ার মত কম বাজেটে যারা কলোনাইজ করার কথা ভাবে, তারা মিলিটারী ট্যাঙ্ক ঢুকিয়ে দেয়। সেটা একটু দৃষ্টিকটু। কিন্তু সেম থিং।
  • ম্যামি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫০486320
  • আই এম এফ লোন নিতে হলে শর্ত হবে ডোমেস্টিক রিফর্ম। লোন শোধ করার জন্যে প্রয়োজনীয়। রাশিয়ার শর্ত কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য নিয়েই।
  • ম্যামি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৩486321
  • ইউক্রেনের কোনটায় লাভ?
  • দ্রি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৯486322
  • ২০০৪ এর ভোটে যখন খুব ক্লোজ ইলেকশান হয়েছিল, তখন এইসব এন জি ও রাই হৈচৈ বাধিয়ে (অরেঞ্জ রিভলিউশান) রিইলেকশান করিয়েছিল। কিন্তু ওয়েস্টার্ন স্টুজ ইউশ্চেঙ্কো পরের টার্মে রিইলেক্টেড হতে পারেন নি। পরিস্কার হেরে গিয়েছিলেন, এতটাই মার্জিনে যে আরেকটি কালার রিভলিউশান বাধানোর মুখ ছিল না এন জি ও দের। একজন ইলেক্টেড প্রেসিডেন্টকে টার্ম কমপ্লিট করতে না দিয়ে গায়ের জোরে ক্যু করে ঠিক কিরকম ডেমোক্রেটিক প্রিসিডেন্স তৈরী করা হল সেটা আমার কাছে ক্লিয়ার নয়। বরং রিসোর্স এবং টেরিটরির লড়াইটা অপেক্ষাকৃত বেশী ক্লিয়ার।

    দেশের ১% লোক রাস্তায় নেমে গোলাগুলি ছুঁড়লেই, দেশের মেজরিটি সরকারের বিরোধী হয়ে যায় না। ইট মাইট জাস্ট মীন যে যারা সরকারকে সাপোর্ট করে তারা যথেষ্ট সঙ্ঘবদ্ধ নয়। ক্রিমিয়ায় প্রায় ৩০০০ মানুষ প্রো-রাশিয়া ডেমনস্ট্রেশান করেছেন। এখনও অনেক লোকেই চায় রাশিয়ার সাথে কোলাবরেশান, ইনস্টেড অফ ই ইউ। মেজরিটি, অ্যাকর্ডিং টু লাস্ট ইলেকশান। এখন হয়ত সেই প্রোপোর্শানে কিছু চেঞ্জ হয়েছে। সেটা পরের ইলেকশানে বোঝা যেত। কিন্তু তার জন্য তো জর্জ সোরোস এট আল, স্পনসর্ড এইসব এন জি ওদের আর একটু ওয়েট করতে হত। নেক্সট ইলেকশান অব্দি।
  • দ্রি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৬486323
  • কার বেশী লাভ সেটা কি আমরা অঙ্ক কষে বার করার চেষ্টা করব? নাকি দেখব, ইতিহাসে এই ধরণের সিচুয়েশানে কি হয়েছে?

    হাঙ্গেরীর কি লাভ হয়েছে আই এম এফের লোন নিয়ে? লাটভিয়ার? আর্জেন্টিনার?
  • ম্যামি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৩486324
  • পার ক্যাপিটা ইনকাম ২০০৯ -১৩

    লাটভিয়া 21,905
    হাংগেরি 21,959
    চেকোস্লোভাকিয়া 26,698
    রাশিয়া 23,501
  • ম্যামি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৭486325
  • ইউ এস ডলারে মাপা হয়েছে।

    ইউক্রেন 7,298
    জর্জিয়া 5,806
  • 4z | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১০486327
  • দ্রিকে ক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন