এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ০৪ মে ২০১২ ১৭:০৯1681
  • দু দি, ইহা শুধু ই কবির কল্পনা ....
  • Du | ০৪ মে ২০১২ ১৭:০৭1679
  • আরে আমি আজকে এক সাপের গল্প শুনলাম। সোনারপুরের সাপ। ঘিয়ে রঙ, মাথা আর লেজ ছোট, কান্ডটা মোটা। সে নাকিঘরে ঢুকে পাখির বাসা খেয়ে গিয়ে আবার বিকেলে এসে জানালা দিয়ে উঁকি মারে, আবার তাড়া খেলে পালিয়ে অন্য দিক দিয়ে ঘুরে আসে। আবার চমকেও ওঠে। এ কি সত্যি? এরকম ইন্টার‌্যাআক্টিভ সাপ হয়?
  • কিকি | ০৪ মে ২০১২ ১৬:৫৯1678
  • এটা কি বলা হলো ক্ষেউ বাংলায় লিখে রাখবেন প্লিজ। আমি পরবর্তি ব্রেকে এসে পড়ে যাবো।
  • অপু | ০৪ মে ২০১২ ১৬:৫৮1677
  • সরল গোলগাল টা কার বিশেষন ছেলে টার না তার পায়ের? ঃ-)
  • উদয়ন ঘোষচৌধুরি | ০৪ মে ২০১২ ১৬:৫৬1674
  • এসো হে বৈশাখ

    একটা সময় ছিল, এইইই কিছুদিন আগেও, আমরা রঁবিন্দোশোঙ্গিত শুনতে চাইতুম না। ‘আমি তো ডেলি শুনতুম’ জাতীয় ঢপ মারবেন না। খালি ‘কি গাব আর কি শোনাব’ প্যাঁপ্যাঁ। ওটা ডুবতে বসেছিল কালচার-মাড়ানো ভালচারদিগের প্রেরণায়। অবশেষে হাঁফ ছেড়েছে। আজকাল অনেক মুক্ত। হাওয়া-বাতাস খেলছে মনে হয়। রবীন্দ্রনাথ তো এভাবেই বাঁচবেন। বিহঙ্গের মত।

    কাল গ্যালো দোসরা মে। একসপ্তা ধরে চ্যানেলে চ্যানেলে রৈরৈ। ফেলুদা আর গুগাবা।।।বার কেরামতি। খুবজোর ‘নায়ক’ বা ‘চিড়িয়াখানা’ (এইদুটো দিয়ে একঢিলে উত্তমলাল্টু আর রায়বাবু – দুই বাঙালি পাখি মারা যায়!) বা তোশকের তলা থেকে ‘গণশত্রু’। এক চ্যানেল, হুঁ হুঁ বাবা এসস্মাট, সে দ্যাখাল বাপের কাহিনি ছেলের বাহিনী, মানে সত্যজিৎ ভায়া সন্দীপ। এক ক্রমবিস্ফারিত কমেডি শো, আর কিছু জোগাড় না করতে পেরে, দেড়ঘণ্টা নাগাড়ে বাজাল ‘সোনার কেল্লা’-র থিম।

    ভয় করে। খুব ভয় করে। আমাদের এই বাঁদর ঘরানা থেকে, আসুন, মুক্ত হই। ফেলুদা ভাল। গুগাবাবা খুব ভাল। কিন্তু কেন অন্ধ থাকব ‘জন অরণ্য’ বা ‘অরণ্যের দিনরাত্রি’-র সময়? ‘অভিযান’ যদি ছোটরা দ্যাখে, আমাদের কি লজ্জা করে? কেন আজও পর্ষদীয় সিলেবাসে ঢুকতে পারে না ‘পিকুর ডায়েরি’-র মত অসম্ভব সাংঘাতিক গল্প, ফর্মের বিচারে যে একাই একপায়ে তালগাছ?

    হাত ধুয়ে আসুন না, আমরা এবার নিজে নিজে খেতে শিখি।
  • কিকি | ০৪ মে ২০১২ ১৬:৫৬1675
  • সত্যি! চোখের সামনে একটা সরল গোলগাল পায়ে মাংস চাষ করা ছেলে বয়ে যাচ্ছে, দেখতেও ক্যামন লাগে।

    ঝুমঝুমির হাতে ক্যাল খাওয়াটা দেখতে পারবো না। আগেই কেটে পরি।
  • ক্যাপ্টেন কোলো | ০৪ মে ২০১২ ১৬:৫৬1676
  • কিন্তু ব্যায়লা যে শুধু দুঃখেরই হয় এর'ম মিসকনসেপশন বড়ই দুঃখেরঃ-(
  • সায়ন | ০৪ মে ২০১২ ১৬:৫১1673
  • নিজে কি বাল্যকালেই কেশী হয়ে গেছিলে নাকি!
  • অপু | ০৪ মে ২০১২ ১৬:৫০1671
  • বেদনায় ভরে গেছে বোতল
    করবি কে আয় আমাকে কোতল?
  • kc | ০৪ মে ২০১২ ১৬:৫০1672
  • সান্দাটা বয়ে যাচ্ছে। চোখের সামনে একটা সুন্দর ছেলে আস্তে আস্তে অ্যাডাল্ট হয়ে গেল।
  • অপু | ০৪ মে ২০১২ ১৬:৪৮1669
  • আহা কবি এখনএ বেহাল বলতে তোমাদের বেহাল বেহালা র কথা বলেন নি।
  • সায়ন | ০৪ মে ২০১২ ১৬:৪৮1670
  • শুধু ব্যায়লা না, দুখে'কেও ওখানে পাঠিয়ে দিয়েছেন। কিকি একটু খাটের তলাগুলো খুঁজে দেখো তো।
  • কিকি | ০৪ মে ২০১২ ১৬:৪৫1668
  • একি! ডিডিদাদা অকারন ব্যায়লাকে নিয়ে টানাটানি কেন? :(
  • ডিডি | ০৪ মে ২০১২ ১৬:৪২1667
  • বেদনা, বেদনায় ভোরে গিয়েছে প্যায়ালা
    অপিচ আমি দেখো বাজাই দুঃখের ব্যায়ালা
    অশ্রুজলে মাখা সংগীতো কতো খেয়ালে
    ঘুঁটের মতো হয়ে ভাতিছে নিশীথ দেওয়ালে
    এমতি ভাবেতেই যাপনো করি দিন গোয়ালে।
    বেদনা ...... হ্যা হ্যা। বেদনায় ভরে গিয়াছে বোতোলে....

    অ্যা হ্যা হ্যা।
  • অপু | ০৪ মে ২০১২ ১৬:৪১1666
  • ঃ-)
  • সায়ন | ০৪ মে ২০১২ ১৬:৪০1665
  • ঐ যে এলেন! এবার ঘ্যানঘ্যানানির সঙ্গে যাবতীয় কু যোগ হল।
  • অপু | ০৪ মে ২০১২ ১৬:৩৯1664
  • তাছাড়া ৯ দিন ছুটির জন্যে আমার মন টা একটু মেফিস্টোফিলিস মিফিস্টোফিলিস হয়ে আছে।ঃ-)
  • প্পন | ০৪ মে ২০১২ ১৬:৩৭1663
  • সান্দার লাস্ট পোস্টটা কন্টেক্ষটবিহীনভাবে পড়লে একটা বড়সড় হিঃনীঃ পালন করতে হয়।
  • ডিডি | ০৪ মে ২০১২ ১৬:৩৫1662
  • আর আগামীকালের ঘ্যানঘ্যানানি আমি আজ থেকেই শুরু করবো।

    উজ্জীবিত, চিত্তসুখকর, ফুল্লসিত আমার কাজপাগোল হাসি খুসীর পদ্য পড়েও ফুসকাইত নাহয়ে লোকে যখন ঘেঁষিত বোধ করে তখন ডিপ্রেসন - ফুল লোডেড শুরু করে দেবো।
  • সায়ন | ০৪ মে ২০১২ ১৬:২৯1661
  • তুমি তো গুড পুসি, মোক্ষের পথে।
  • অপু | ০৪ মে ২০১২ ১৬:১০1660
  • আমি কিন্তু একটুও ফাঁকি মারি নি। .....
  • সায়ন | ০৪ মে ২০১২ ১৫:৫৩1659
  • কুমুদি দেখে যান ডিডিদা আবার ফাঁকি মারছে।
  • ডিডি | ০৪ মে ২০১২ ১৫:৪৬1658
  • তখন আর কেউ "ছাতার চাগরী" বলে চাগরিকে অপোমান করতে পার্বে না। "ছাতার চাগরী' একটা বেশ কেউকেটা ব্যাপার হবে।

    আর রোদে রং পুড়িয়ে কালো হওয়া খুব বিপজ্জনক বলে "ডার্ক অ্যান' লাউলী" ক্রীম খুব চলবে বাজারে।
  • অপু | ০৪ মে ২০১২ ১৫:৪২1657
  • তখন সুজ্জি মামা কোন দিকে উঠবে? নাকি তাকে এক পিস কম্পাস দেওয়া হবে?
  • চন্ডাল | ০৪ মে ২০১২ ১৫:৪১1656
  • ছাতার ব্যবসা শুরু করব ভাবছি। কেসির ছাতা। ঃ))
  • ডিডি | ০৪ মে ২০১২ ১৫:৩৭1655
  • পৃথিবীর ম্যাগনেটিক কি একটা জানি হু হু করে কমে আসছে। এই বছরেই মেরু গুলো আর উত্তর/দক্ষিনে অ্যালাইন করবে না। ফেং শুর মারাত্মক ক্ষতি হয়ে যাবে। "এই তো জানু পেতে বসেছি পচ্চিম" পদ্য পড়তে হবে "এই তো জানু পেতে বসেছি স্লাইটলি ট্যারা নৈরিত" এইভাবে।

    আকাশে সেই যে কি একটা ম্যাগনেটিক কি থাকে, সেটাও থাকবে না। ফলে রৌদ্রে বেড়োলেই ক্যান্ছার হয়ে জাবে। ছাতার দাম প্রচন্ড বেড়ে যাবে।

    এইরকম।
  • চন্ডাল | ০৪ মে ২০১২ ১৫:৩৬1654
  • কে দাবী করছে?
  • সায়ন | ০৪ মে ২০১২ ১৫:৩৩1653
  • উইসকনসিন নতুন সাউথ পোল হবে।
  • চন্ডাল | ০৪ মে ২০১২ ১৫:৩০1652
  • ২১ শে ডিসেম্বর ২০১২। পৃথিবীর শেষ দিন।

    ম্যাগনেটিক পোলের ডিগবাজিটা কি জিনিস?
  • নেতাই | ০৪ মে ২০১২ ১৫:১০1651
  • ২০১২ কি এখনো শেষ হয়েছে?
    শেষ হওয়ার সময় এখনো শেষ হয়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত