এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৬ ২১:০৪701591
  • "নন্দীগ্রাম পরবর্ত্তী সময়ে আমরা দেখেছিলাম আনন্দবাজার-বর্তমান-প্রতিদিন-সকালবেলা-ভোরের খবর-নিউজ বাংলা-রূপসী বাংলা-বেঙ্গল পোস্ট-তারা নিউজ-কলকাতা টিভি-প্রভাত বার্তা-চ্যানেল টেন-স্টারানন্দ-তৃণমূল কংগ্রেস-কংগ্রেসের জোট।"

    যাক তাও ভালো, নন্দীগ্রামের পরে, নন্দীগ্রামের আগে নয় - এই স্বীকৃতিটুকু পাওয়া গেল। পিটিদা আবার রাগ না করেন। ;-) শুধু তাই নয় লিস্টে সিআইএ, মাওব্যাথী, বাখি ও ধাবা বুজীগণ এবং খসড়াপন্থীরা বাদ পড়েছেন। এ পাপ ধম্মে সইলে হয়। ঃ-(

    যারা যাদবপুরের টিনের চালার পিছনেই রয়ে গেল ঘটনাচক্রে তাদের গুলি-টুলি চালিয়ে লোক মেরে সেসবের জাস্টিফিকেশনে সিআইএর চক্রান্তের বিরুদ্ধে মিছিল করার সুযোগ হয় নি। এবং এটা পরিষ্কার তারা বাঙালীকুলের কলঙ্ক।

    আপাততঃ সিপিআইএমকে ভোট দিয়ে অধীর চৌধুরীর নেতৃত্বে উন্নততর 'আইনের শাসন'এর (মুর্শিদাবাদ-খ্যাত) প্রতীক্ষা। এবং আশা, কবে যাবতীয় কর্মচারী সংসদ, অটো ইউনিয়ন, ট্যাক্সি ইউনিয়ন ও সিন্ডিকেট তাদের নিজ নিজ লাল পতাকাগুলো বিছানার তলা থেকে বের করে (কেচে বা না কেচে) আবার সেই আগের মত সমাজতন্ত্রের মহান কর্মযজ্ঞে সামিল হবে।
  • PM | ২৭ এপ্রিল ২০১৬ ২১:১৭701592
  • "এটা প্রমাণ হল পশ্চিমবঙ্গে প্রগতিশীলতার দৌড় ঐ অব্দিই। আনন্দবাজারের নেতৃত্বে বাম-কংগ্রেস। এতে করে ঘরে পীট সীগার আর পল রবসনের গান শুনে নিজেকে প্রগতিশীল ভাবার আত্মশ্লাঘাও থাকবে, ওদিকে 'শিল্পায়ন' আর 'উন্নয়ন' এর স্বার্থে বড় কর্পোরেটের এজেন্ট হতে অপরাধবোধও হবে না, বেশী প্রগতিশীলতা উপচে পড়লে হাতের পাঁচ মার্কিন সাম্রাজ্যবাদ আর সিআইএ তো রইলই।

    আরেকরকম পোগোতিশীলতাও আছে বাজারে----

    " তাতে একদিকে পীট সীগার আর পল রবসনের গান শুনে নিজেকে প্রগতিশীল ভাবার আত্মশ্লাঘাও থাকবে, বিদেশে ডলার কামানো-ও থাকবে, কর্পোরেটের মোটা মাইনে কামানো-ও থাকবে, হিলারী কিম্বা বার্নি কে সাপোর্ট করাও থাকবে ওদিকে পঃবঃ এ শীল্পবিরোধীতা করার জন্য আগুন জ্বালানো-ও থাকবে, শীল্পে চাকরী করতে হলে অন্য রাজ্যে চাগরী করতে যাবার পরামর্শ/ চাষীকে বংশানুক্রমে চাষবাষ করে যাবার পরামর্শ-ও থাকবে। বেশী প্রগতিশীলতা উপচে পড়লে হাতের পাঁচ তিনোদের সাথে মিলে জঙ্গলমহলে শ পাঁচেক সিপিয়েমের লাশ ফেলে বিপ্লব বিপ্লব খেলা তো রইলো-ই

    ঃ) ঃ) ঃ)
  • T | ২৭ এপ্রিল ২০১৬ ২১:১৯701593
  • হ্যাঃ হ্যাঃ হ্যাঃ হ্যাঃ, আজ্ঞে নন্দীগ্রামের আগেকার হদিশ পেতে গেলে ঐ লিস্টি থেকে স্রেফ আবাপকে বাদ দিলেই চলবে। আবাপর নাম নিয়েছিলে তাই পালটা সংবাদপত্রের উদাহরণ দেওয়া হইল। নইলে কমেডি কি কিছু কম পড়েছে, এই যেমন ধরো ছত্রধর মাহাত। ভদ্রলোক জেলের ঘানি টানছেন, রসিকতার হদ্দমুদ্দ একেবারে। অত দহরম মহরম সব জলে গেল।

    গুলি বোমা বন্দুক রক্তারক্তি পিসিমা...সবই শিপিয়েম। খুব খ্রাপ। জানেনই তো। কিন্তু এও এক্সপ্লেন করছে না যে প্রগতিশীলতার বিজয়রথ ঐ টিনের চালার পেছন থেকে মুক্তিসূর্য মাফিক প্রকট হইল না ক্যানো। দ্যাখেন হাতে প্রচুর সময় পাননি একথা কিন্তু বলতে পারবেন না। চৌত্রিশ বছর, কম কথা নয়। শিপিয়েম মেরে ধরে ক্ষেত্র প্রস্তুত করে রাখল, অথচ দেকুন প্রগতিশীলতা নববধুর লজ্জা অবধি কাটিয়ে উঠতে পারল। বাঙালীকে শেষে প্রগতিশীলতা আবিষ্কার করতে হ'ল বিদেশে গিয়ে।

    তবেই দেখুন।
  • T | ২৭ এপ্রিল ২০১৬ ২১:২০701594
  • *পারল না।
    আর কি সব বানানভুল! ধুত।
  • PM | ২৭ এপ্রিল ২০১৬ ২১:২৯701595
  • সুমন যখন ২০১১ তে দিদির হাওয়াই চটি মাথায় নিয়ে ইন্টার্ভিউ নিতো তখন কোথায় ছিলেন কাকা ? ঃ) ঃ)
  • PT | ২৭ এপ্রিল ২০১৬ ২১:৩২701596
  • জেতার সম্ভাবনা যদিও নেই তবু দেখছি এই জোট শুধু সুমন চাটুজ্জে নয় আরো অনেকের-ই হৃদয়ে জ্বালা ধরিয়ে দিয়েছে!!
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৬ ২১:৩৬701597
  • ঐজন্যেই তো বললাম বাঙালীর জন্য আবাপ-সিপিএম কম্বো হল একেবারে খাপে খাপ। এটা বাঙালী আজ বুঝছে, অভীক সরকার সেই কবে বুঝেছিলেন। কংগ্রেস তো ফাউ। নেহাৎ আজ সেই সোনালি দিন নেই তাই গনতন্ত্র বাঁচানোর এই লড়াইএ অধীরবাবু আর মান্নানবাবুকে নিয়ে টানাটানি করতে হচ্ছে।
  • kc | ২৭ এপ্রিল ২০১৬ ২১:৪৪701598
  • কমরেড মিত্তির "বিপ্লবের" ব্রাহ্মণ্যবাদের পক্ষে সওয়াল করছেন। সজ্ঞে কিন্তু মহামতী ট্রটস্কি সাহেব রেডি হচ্ছেন হাতা কড়াই নিয়ে, শুকনো খোলাতেই ভাজবেন, তেল ছাড়া।

    উত্তেজনায় এটাও ভুলে গেছ যে সিঙ্গুরের আন্দোলন শুরুই করেছিল কংগ্রেস। আর এত উত্তেজনার ক্ষী আছে রে ভাই? পিশিই আসবে। নো টেনশন।
  • PM | ২৭ এপ্রিল ২০১৬ ২১:৪৭701599
  • ঠিক যেমন আরেক সোনালি দিনে গনতন্ত্র বাঁচানোর জন্য কিষনজী, মমতা আর ছত্রধর মাহতোর হাত ধরে টানাটানি করা হয়েছিল।

    মহজ্ঞানী মহাজন যে পথে করে গমন-----ইত্যাদি ঃ)
  • T | ২৭ এপ্রিল ২০১৬ ২১:৫১701601
  • তা কি আর করবেন বলুন, যেমন সব জনতা তেমনি তাদের সব লিডার। কেউ ফিশপ্লেট সরাচ্ছে, কেউ গুলি মেরে দিচ্ছে, কেউ পুজোয় পায়রা ওড়াচ্ছে তো কেউ বা ভাবছে ধমকালে চমকাব না চমকালে ধমকাব। এ বাদে বাদবাকী আসলি আসল নো নকল রেনেসাঁযুক্ত বাঙালী প্লেসিওসোরাস রা টিনের চালের পেছনে। কালীঘাট যেই পতাকা নাড়ল অমনি পুরোনো সব সিলাকান্থদের সাথে নিছক গা ঘেঁষাঘেঁষি করার লোভে বেরিয়েও বিপদ। বাবুরা সিন্ডিকেটে ঢুকে গেলেন।

    বাঙালী সত্যই বাল। এ জাতির দায় নিজস্কন্ধে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে আর কি করবেন, নিজেকে ইউরোপিয়ান ভেবে নিন।
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৬ ২১:৫২701602
  • আরে সিঙ্গুরের সব মনে আছে দাদা। কংগ্রেস প্রথম দুদিন তেড়িবেড়ি করেছিল। পরে দিল্লী থেকে চাপ আসায় একটি টুঁ শব্দও করে নি। টাটার হাত এসব ব্যাপারে অনেক লম্বা। কংগ্রেসের রাজ্য নেতারা বুঝতে পারছেন যে পাবলিক ক্ষেপে যাচ্ছে, চাইছে কংগ্রেস কিছু করুক, অন্যদিকে আন্দোলনের মধ্যে দিয়ে পুরো জমিটা মমতা দখল করে নিচ্ছে, আর কংগ্রেস মার্কেট থেকে সম্পূর্ণ হাওয়া হয়ে যাচ্ছে। এই অবস্থায় কংগ্রেসের মধ্যেও প্রচুর চাপান-উতোর শুরু হয়। কিছু নেতা এমনকি প্রকাশ্যেই বলতে থাকেন যে আন্দোলন করতে চাই, বুঝতে পারছি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, দিল্লীর বারণ।
  • kc | ২৭ এপ্রিল ২০১৬ ২২:০০701603
  • আরে কংগেরস আবার কবে টাটার ফরে দাঁড়াল? বললেই হবে নাকি? তবে পিশি ওইসব স্যান্ডউইচ অনশন করে আন্দোলন হাইজাক করেছিল। তোমরা হাঁ করে দেখেছিলে। ভুললে হব্যা? নাকি ভুলতে দেব? কীবোর্ড আমারও আছে। :-)
  • Arpan | ২৭ এপ্রিল ২০১৬ ২২:১৫701604
  • আচ্ছা, ইওরোপিয়ানরা কি নিজেদের মধ্যে কথা বলার সময় মিষ্টি করে সাধু ভাষায় রপিষ্কার লেখে?
  • sm | ২৭ এপ্রিল ২০১৬ ২২:১৮701605
  • কিন্তু বুদ্ধ কিরকম রাহুলের পাশে বসে দন্ত রুচি কৌমুদী দেখাচ্ছিল !আবার হাত নেড়ে রাহুল বাবা কে কি বোঝাচ্ছিল দেখলুম। বোধ হয় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে।মাম্মি কে; রাহুল বাবা সব জানিয়ে দেবে।আর বঞ্চনা হবে না।
  • PT | ২৭ এপ্রিল ২০১৬ ২২:২১701606
  • এই দ্যাকো। আরেকজন হাজির। হিদয়ের জ্বলুনি নিয়ে!!
  • ঈশান | ২৭ এপ্রিল ২০১৬ ২২:২২701607
  • এই তো টইতে যোশ এসেছে। নইলে ইলেকশন হচ্ছে কিনা বোঝা যাচ্ছিলনা। :-)
  • Arpan | ২৭ এপ্রিল ২০১৬ ২২:২৩701608
  • ওটা কিছু না। বেঙ্গল লাইন বোঝাচ্ছিলেন।

    (হুজুর, জরিমানা করবেন না যেন, টার্মটা আনন্দবাজারের থেকে ধার নেওয়া)
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৬ ২২:৩৯701609
  • ঐসময়ের কাগজ বের করে দেখে নিন। সরাসরি টাটার ফরে বলে নি, কিন্তু আন্দোলন করা যাবে না - হাইকম্যান্ডের নির্দেশ ছিল।
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৬ ২২:৪২701610
  • আর এই হৃদয়ের জ্বালা! কার যে জ্বালা, এ বলা খুব মুশকিল। ঃ-) সেই অর্কুট জমানা থেকে দেখে আসছি। সকলেই দাবী করে অন্যের জ্বলছে। ঃ-)
  • PM | ২৭ এপ্রিল ২০১৬ ২২:৪৯701612
  • দুঃস্বপ্ন দেখে এতো তেড়ে ফুঁড়ে ওঠার কিছু নেই-----আপানার দিদি-ই থাকবে রে বাবা। নিন এবার ওপাশ ফিরে শুয়ে পড়ুন। ফালতু লোকের কথায় কান দেবেন না ঃ)
  • S | ২৭ এপ্রিল ২০১৬ ২২:৫৩701613
  • দিদি থাকবেন তো নিস্চিত। নইলে শুধু শুধু বাচ্চাটা মার খেলো নাকি।
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৬ ২২:৫৮701614
  • দুঃস্বপ্ন কোথায়? এ তো অন্তহীন সার্কাস। একদিকে দিদির্ভাইরা, অন্যদিকে হঠাৎ গণতন্ত্রের প্রহরীর সার্টিফিকেট হাতে অধীর চৌধুরী আর রাহুল বাবা। গ্যালারীতে আপনি যেদিকেই বসুন, সার্কাস ফ্রী।
  • sm | ২৭ এপ্রিল ২০১৬ ২২:৫৯701615
  • কিন্তু কেন্দ্রের বঞ্চনা টা ? এত বছর ধরে বুকের ভিতর জ্বলে থাকা তুষের আগুন; সেই কেন্দ্রের বঞ্চনা টা?
    সেই জ্ঞান গর্ভ ভাষণ। সেই পব র উন্নতির শীর্ষে ওঠা আটকানো; কেন্দ্রের বঞ্চনা টা?
    সেই কেন্দ্রের বঞ্চনা ; যার জন্য এত জনগণতান্ত্রিক বিপ্লব!
    হায় কমরেড।বঞ্চনা না থাকলে; লড়বো কি নিয়ে ?
    দাও ফিরে সে বঞ্চনা ;
  • PM | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:০৭701616
  • ২০১১ য় পোকিতো গনতন্ত্রীর ছাট্টিফিকেট পাওয়া কিষেনজি, মম দিদি রা বাদ গেলো !!! অধীর তো সেই সোনালী দিনেও তো পোকিতো গনতন্ত্রীদের পক্ষেই ছিলো বলে মনে পড়ে।

    তিনো+কং জোট সরকারকে খসরা পাঠানও তো হয়েছিলো সেই ২০১১ র সোনালী ভোরে----মনে পড়ে?? তকন কং গনতন্ত্রী ছিলো---- আজ কেমন যেনো অছ্যুত ঃ) ঃ)
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:০৯701617
  • Name: PM

    IP Address : 11.187.191.169 (*) Date:27 Apr 2016 -- 05:27 PM

    কমন মিনিমাম প্রগ্রামে বিপ্লব নাই ঃ)

    ----------------------------------------------

    এই 'কমন মিনিমাম প্রোগ্রাম'টা জানা যাবে? কোনো জায়গায় কিছু পাবলিশ হয়েছে? বা কোনো লিং?
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:১১701618
  • এইত্তো এসেছে খসড়া। তব্বে! এত দেরী করলে চলবে? ঃ-)
  • kc | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:১৬701619
  • দেখো একসময় ছড়িয়েছ, আজ সেটা ভুলে গিয়ে বক্কাবাজি কল্লে হবে? সব বক্কাবাজি 19 তারিখের জন্য তুলে রাখনা কেনে? পিশিই তো আসবে। হোয়াই টেনশন?
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:২১701620
  • আমার আবার কিসের টেনশন? কেনই বা টেনশন? :-O আমাদের তো গ্যালারীতে পার্মানেন্ট সীট। পিশি অর নো পিশি। :-P
  • PT | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:২২701621
  • সে এক সময় ছেল বটে।
    কং গণতান্তিক, আবাপ-বত্তমান-পোতিদিন গণতান্তিক, চার্শো লাশ ফেলা কসাইদের নেতা কিষেণজী গণতান্তিক এমনকি সেই চকলেট-খেকো অনশনে উপস্তিত রাজনাথ সিং-ও গণতান্তিক। তকন সার্কেসের গ্যালেরিতে কোন দিকে মুখ করে বসেছিনু আর হাত্তালি দিয়েছিনু সে আর একন বলতিছি না বাবা। এখন এক্কেবারে পাক্কা নিরপেক্ক!! দরকার হলে নোটার ঘোমটা মুখে টানি....
    অবিশ্শি তার পরে গণতন্তের কি হইল জানে ছ্যামলাল.......
  • sm | ২৭ এপ্রিল ২০১৬ ২৩:২৯701623
  • আমাকে কেউ খসড়ার খসড়া টা দিখাইবেন?
    কিন্তু জোট জিতলে কে মুখ্যমন্ত্রী হবে? বাংলার মেরুদন্ড?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন