এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৫486262
  • আরো অনেকদিন টেনে নিয়ে যাওয়া। প্রিসাইজলি এই চেষ্টাটাই এরা করছে। যাকে বলে 'কিকিং দা ক্যান ডাউন দা রোড'।

    আর একটা ট্রাব্‌ল হল ডলারের ওপর ডাউনওয়ার্ড প্রেশার ...
  • Sibu | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৩486263
  • ডলারের ওপরে ডাউনওয়ার্ড প্রেশার কি খুব সত্যি? মানে ইনফ্লেশনের একটা ফ্যাক্টর হল ভেলোসিটি অফ মানি। তো যদি ইকনমিক অ্যাক্টিভিটি কম হয় (যেটা ডিম্যান্ড সাইড টেপার আউট করে যাবার জন্য অলরেডি হচ্ছে, এবং ক্রমাগত বেশী করে হবে), তাহলে ভেলোসিটি অফ মানি তো কমই থাকবে, এবং ইনফ্লেশন লো থাকবে। ইনফ্লেশন লো থাকলে ডলারের ওপর খুব ডাউনওয়ার্ড প্রেশার থাকবে না। একথাটা কিন্তু ক্রুগম্যানের মত যারা কেনিসিয়ান ইকনমিস্ট তারা একটু অন্য ভাষায় অনেকদিন ধরেই বলছেন। আর ফেডারেল রিজার্ভ যে আনএমপ্লয়েমেন্টের সাথে ইন্টারেস্ট আর মানি সাপ্লাইকে টাই করেছে তার ফর্মাল ইকনমিক যুক্তিটাও এটাই।

    এই ব্যবস্থাটায় ওয়াল স্ট্রীট খুব খুশী। ফেড একটা পারভার্টেড মানিটারি স্টিমুলাস দিয়ে যাচ্ছে, যেটা ডিরেক্টলি ফিনান্সিয়াল মার্কেটে ঢুকে অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন ঘটাচ্ছে। এই স্টিমুলাসটা রিয়েল ইকনমিতে যাচ্ছে না বলে ভেলোসিটি অফ মানি বিশেষ বাড়ছে না, অর্থাৎ ডলারের ওপর ডাউনওয়ার্ড প্রেশার নেই। এই জন্যেই পার্টিগুলো মানিটারি স্টিমুলাস নিয়ে খুব আপত্তি করে না (যেটুকু করে মৌখিক), কিন্তু ফিস্কাল স্টিমুলাস বললে মারতে আসে। ফিস্কাল স্টিমুলাস রিয়েল ইকনমি দিয়ে রাউটেড হবে বলে ডলারের ওপরে প্রেশার ইত্যাদি সবই হবে সেখানে।

    এই সিস্টেমটায় অ্যামেরিকান এলিটের লাভ বই কোন ক্ষতি নেই। এমনকি আপনার আমার মত লোক, যারা ঐ টপ ১-২% আর্নারদের মধ্যে পড়ে, তাদেরও একটু রাতের ঘুম নষ্ট হওয়া বাদে খুব ক্ষতি নেই। সাধারন লোকের অবিশ্যি জিনা হারাম হয়ে যাচ্ছে। কিন্তু সাধারন লোকের হাতে এমন কোন পলিটিক্যাল ক্ষমতা নেই যেটা দিয়ে তারা কোন রকম বদল আনতে পারে। ইয়েস ভার্জিনিয়া, ইট ইজ পলিটিকস। আমেরিকান লেফটের কথা যত কম বলা যায় ততই ভাল। তেনারা অ্যাবরশন আর গে ম্যারেজ নিয়ে ব্যস্ত (নট দ্যাট সেগুলো ইস্যু নয়)। কিন্তু ইকনমি নিয়ে কথা এমনকি লেফটও কম বলে। কিছুদিন আগে ইউসিএল-এর এক অধ্যাপক বলতে এসেছিলেন, বামপন্থী লোক। ওনাকে এই প্রশ্নটা সোজাই করলাম, গে ম্যারেজ কটি লোককে এফেক্ট করে, আর ইকনমি কটি লোককে এফেক্ট করে? অথচ আপনাদের পাবলিক ফেস দেখলে মনে হয় আমেরিকান পিপলের সামনে গে ম্যারেজের চেয়ে ইম্পরট্যান্ট কিছু আপাততঃ আর নেই। উনি খানিক চুপ করে থেকে বললেন - দেখুন, এমনকি লেফট মিডিয়াতে কি কনভার্সেশন হবে সেটাও অনেকাংশে কর্পোরেট কন্ট্রোলড। জানেন দ্রি, আই ফাউন্ড দ্যাট অনেস্টি সো ডিসআর্মিং।

    এনিওয়ে, পলিটিক্যাল ফোর্স বাদ দিলে আপাততঃ এরা এখনো বেশ কিছুদিন ক্যান ডাউন দি রোড কিক করে যেতে পারবে। এটাই আমার রিডিং।
  • S | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:২৮486264
  • কিন্তু রিপাব্লিকানরা তো অনেকদিন ধরেই ট্যাক্স কমাতে বলছে। সেটাও তো ফিসকাল স্টিমুলাসই হবে।
  • Sibu | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৩486265
  • গুড অবজার্ভেশন। নাঃ, S কে আমার পছন্দ হয়ে যাচ্ছে। ঃ-)

    ট্যাক্স কাট ফিসকাল স্টিমুলাস সেটেরিস প্যারিবাস। অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার না কাটলে। আদারওয়াইজ ডিপেন্ড করবে কোন খাতে কতটা খরচ কাটা হল এবং কোন ইনকাম লেভেলে কতটা ট্যাক্স কাটা হল।

    ধরা যাক এক্সপেন্ডিচার কাটা হল হাইওয়ে কনস্ট্রাকশন খাতে, এবং ট্যাক্স কাটা হল মিলিয়ন ডলার+ রেঞ্জে। সেটা ফিস্কালি নেগেটিভ স্টিমুলাস।
  • S | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৭486266
  • কিন্তু ব্যাপারটা অত স্ট্রেট নয় বলে মনে হয়। মানে মিট রমনির লজিকটা ছিলো যে পার্সোনাল ট্যাক্স কমালে, মার্জিনাল ইনভেস্টরের রিকোয়ার্ড রিটার্ন কমবে। ফলে কোম্পানির কস্ট অব ক্যাপিটাল কমবে। ফলে এখন যে প্রজেক্ট গুলো নেগেটিভ NPV দিচ্ছে, সেগুলো পজিটিভ হবে। ফলে কোম্পানির ইনভেস্টমেন্ট বাড়বে। জিডিপি গ্রোথ হবে, সংগে এমপ্লয়মেন্টও বাড়বে।
  • S | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৮486267
  • কিন্তু উল্টোদিকের একটা গাল্পও আছে। পরে দেবো।
  • Sibu | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৪486268
  • এই না, এরকম গুলিয়ে দিলে খেলব না। ঃ-( স্টিমুলাস মানে কেনিসিয়ান অর্থে স্টিমুলাস। অর্থাৎ ডিম্যান্ড সাইড স্টিমুলাস।

    তুমি যে কথাটা বলছ (রমনির যুক্তি), সেটা সাপ্লাই সাইড স্টিমুলাস। ইউএস ইকনমি যদি ক্যাপিটাল স্টার্ভড হত তো সেটা মানা যেত। কিন্তু তা তো নয়। বিশেষ করে কস্ট অফ ক্যাপিটাল, মানে ইন্টারেস্ট যেখানে শূন্য। আর সমস্যা ডিম্যান্ড সাইডে।

    কিন্তু উল্টোদিকের গল্পটা, মাণে তোমার ভার্সনটা শুনতে চাই।
  • S | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৯486269
  • একটা সার্কামস্টানশিয়াল কথা লিখি। সেদিন এক্জন রিপাব্লিকান ভক্ত বন্ধুকে বললাম যে বিল গেটস তার সব টাকা দিয়ে দেবে, ফলে পৃথিবী থেকে গরীবি উঠে যাবে ইত্যাদি। বন্ধু বললে এটাই ভালো, র‌্যাদার দ্যান ট্যাক্স বাড়ানো। তার মানে ট্যাক্স কমিয়ে রাখো, বাড়লোকেদের দয়া দাক্ষিন্নে বাকিদের চলবে। তাহলে পুরো ইকনমিটাকে বেশ র‌্যান্সম রাখা যাবে। অদ্ভুত ব্যাপার হোলো যারা গিভিঙ্গ প্লেজ নিয়েছে তাদের মধ্যে কতজন রিপাব্লিকান ট্যাক্স পলিসিকে সাপোর্ট করে সেটা দেখার। কিন্তু একথা তো মুখের উপরে বলা যায় না।

    কিন্তু এটাও ঠিক যে গভের ফান্ড ম্যানেজমেন্ট খুব ভুলভাল।

    এবারে অন্য কত্থা। র ক্যাপিটালিজমে গভের একটাই কাজ, বা মুখ্য কাজ বলতে পারেন - প্রাইভেট প্রপার্টির রক্ষা। তার জন্যে পুলিশ মিলিটারি কে শক্তিশালী করা দরকার। তার জন্যেও ফান্ড লাগবে। সোশাল কজে ফান্ড দেওয়া বন্ধ হলে এক ঢিলে অনেক গুলো পাখি মারা যায়। আরো বুঝতে চাইলে এই টইটা প্রথম থেকে পড়ুন।
  • S | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৭486270
  • ইন্টারেস্ট তো শুন্য রখা হয়েছিলো কস্ট অব ক্যাপিটালকে ফার্দার ইনক্রিজ না করতে দেওয়ার জন্যে। রিসেশনে তো কস্ট অব ক্যাপিটাল বেড়ে যাবেই, এক্সপেক্টেড রিটার্ন বেশি হয়।
  • Sibu | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১486272
  • কিন্তু রিসেশনেও ইউএস ইকনমি ও ওয়ার্লড ইকনমি ক্যাপিটাল স্টারভড না। প্রায় শূন্য (কখনো কখনো রিয়েল রেট নেগেটিভ ধরলে) ইন্টারেস্টে ইউএস বন্ডের চাহিদা দেখ। এছাড়া সেভিংস গ্লাট নিয়ে ক্রমাগত কমপ্লেন তো কানে আসেই।

    তবু ইনভেস্টমেন্ট হয় না কেন? ট্যাক্স রেট কি এতই বেশী? গত তিরিশ বছর ধরে ট্যাক্স কাটার পরেও? এটা বিশ্বাসযোগ্য নয়। ডিম্যান্ড কম বলে ইনভেস্ট করা লাভজনক নয়, তাই ইনভেস্টমেন্ট কম। এটাই ঘটনা।

    ক্যাপিটালের মালিকেরা বর্তমান অবস্থাটা বেশ পছন্দই করে। কে আর ইনভেস্ট করে রিস্ক নেয়? ফেডের টাকায় অ্যাসেট ইনফ্লেশন হোক। বসে খাই। আর ভুজুং ভাজুং দিয়ে যদি ট্যাক্স কাটানো যায় তো আরো ভাল।
  • ম্যামি | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪১486273
  • ট্যাক্স কমানোটা ফিসকাল স্টিমুলাস নয়। ব্যালান্সড বাজেট মালটিপ্লায়ার আরেকবার পড়েন।
  • Sibu | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫০486274
  • http://lexicon.ft.com/Term?term=fiscal-stimulus

    Government measures, normally involving increased public spending and lower taxation, aimed at giving a positive jolt to economic activity.

    ইকনমিক্সের আলোচনা কি আর ঐ ধুলোভরা টেকস্টবই ধরে হয় সবসময়?
  • Sibu | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫৫486275
  • এই যে একটা অ্যাকাডেমিক সাইট থেকে লিংক।

    http://cas.umkc.edu/econ/economics/faculty/Forstater/301/BBM.htm

    Two types of fiscal policy to combat a recession are increased government spending (holding taxes constant) and cutting taxes (holding government spending constant).
  • ম্যামি | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৪486276
  • এটা আমাকে দেবার দরকার ছিল না শিবু। আপনার অ্যারোগ্যান্স সীমাহীন।
  • Sibu | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪০486278
  • প্রথমে টেকনিক্যাল কথাটা সেরে নেই।

    ১। ক্রুগম্যানের ব্লগটা এখানে এল কেন? ক্রুগম্যান কি ওখানে বলেছেন ট্যাক্স কাট ফিস্কাল স্টিমুলাস নয়? প্রথম লাইনটা পড়ুন - Why would a temporary extension of the high-end Bush tax cuts be a highly ineffective form of stimulus? ক্রুগম্যান বলছেন ট্যাক্স কাট স্টিমুলাস। ইনএফেক্টিভ অলরাইট, কিন্তু স্টিমুলাস। এবং লেখাটা শুধু বুশ ট্যাক্স কাটের হাই এন্ড পার্টটা নিয়ে, জেনারেলি ট্যাক্স কাটের স্টিমুলাস এফেক্ট নিয়ে নয়। যদি আপনি এই থ্রেডটা পড়ে থাকেন তো দেখবেন আমার Date:14 Feb 2014 -- 08:53 AM পোস্টে আমি খুব সিমিলার কথা বলেছি।

    ২। এই থ্রেডটা মূলতঃ গ্লোবাল পলিটিকস ও করেসপন্ডিং ইকনমিক পলিসি নিয়ে। আন্ডারগ্র্যাড ইকনমিক থিওরি নিয়ে না। ব্যালান্সড বাজেট মালটিপ্লায়ার পলিসি জগতে খুব রেলেভ্যান্ট না, প্রধানতঃ তিনটে কারনে।
    অ) পলিসি প্যারামিটারস (কোন খাতে এক্সপেন্ডিচার বাড়ালে কত মালটিপ্লায়ার, ইনকাম ইনক্রিজের কতটা ল্যাগ ইত্যাদি) অ্যাকুরেটলি এস্টিমেট করা কঠিন।
    আ) যেহেতু পলিসির একটা সাবস্ট্যানশিয়াল ল্যাগ পিরিয়ড থাকবে, শুধু ইনিশিয়াল এস্টিমেট অফ প্যারামিটারস যথেষ্ট হবে না। সাবসিকোয়েনশিয়াল শক ইত্যাদি যা আসবে সে অনুযায়ী পলিসি দ্রুত রি-ক্যালিব্রেট করতে হবে। তাতে খানিকটা ফিউচার গেস করার ক্ষমতা লাগবে।
    ই) যেহেতু এক্সপেন্ডিচার (সুতরাং ইনিশিয়াল ডেফিসিট ফাইন্যান্সিং) ফ্রন্ট লোডেড হবে, সেহেতু কারেন্ট পলিটিক্যাল এনভাইরনমেন্টে ইউএস-এতে এরকম কিছু করাই যাবে না।

    সুতরাং পলিসি জগতে যেটা করা হয় (বা করার চেষ্টা করা হয়) সেটা হল কাউন্টার সাইক্লিকাল বাজেটিং। রিসেশনের সময়ে এক্সপ্যানসনারি ফিস্কাল পলিসি, বুমের সময়ে কন্ট্রাকশনারি পলিসি। কিন্তু ওরকম পারফেক্ট ব্যালান্সড বাজেট মেনেটেনড হবে এমন কোন প্রমিস ছাড়া।

    কাজেই এই থ্রেডে ব্যালান্সড বাজেট মালটিপ্লায়ারই বা কেন এল?

    এইবারে ফ্লেম ওয়ার। আপনি আমার অ্যারোগেন্স দেখছেন দেখুন। আমি আপনার অ্যারোগেন্স দেখছি। আপনি ওপেন ফোরামে বলবেন আমি খুব বেসিক জিনিষ জানি না (তাও আপনিই ভুল), আর আপনার এক্ষপেক্টেশন আমি আপনাকে চ্যালেঞ্জ করব না? কেন? আপনি প্রেসিডেন্সির ছাত্রী ছিলেন বলে?

    যদি আপনি আশা করেন আমি ডেকোরাম মেনটেন করব তো সেটা আপনাকেও করতে হাবে। আদারওয়াইজ বাজ অফ।
  • দ্রি | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪২486279
  • শিবুদা, লেফ্‌ট মিডিয়া কন্ট্রোল্‌ড বায় কর্পোরেট, এটা একেবারে ব্রুটালি সত্যি। খুব শক্‌ড হয়েছিলাম, যখন জেনেছিলাম, ডেমোক্রেসি নাওএর বড় ফাইন্যান্সার রকাফেলার ফাউন্ডেশান। এইসব মিডিয়া বেসিকালি লেফ্‌ট গেট্কীপারের কাজ করে। লেফ্‌ট মনস্ক মানুষেরা কি কি ইস্যু নিয়ে ব্যস্ত রাখা যায় (যাতে তারা অন্য আরেকটি ইস্যু নিয়ে তত কথা না বলে) সেইটা এরা ঠিক করে।
  • ম্যামি | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৪486280
  • ব্যালেন্সড বাজেট এসেছে ট্যাক্স- কাট আর গভর্নমেন্ট-এক্সপেন্ডিচার-রাইজের অ্যাসিমেট্রি বোঝাতে।

    That's all. Thank you.
  • Sibu | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৭486281
  • ওকে মক্ষি, ঠিক আছে।

    দ্রি কি লক্ষ্য করেছেন প্যাসিফিকা রেডিও (যারা এখানে, মানে লস এঞ্জেলসে, ডেমোক্র্যাসি নাউ ক্যারি করে) খুব অ্যান্টি-আসাদ প্রোপাগান্ডা চালাচ্ছে? ভাবটা হল এ যুদ্ধটা হলে ভালই হয়।

    আরো যেটা দেখছি, ক্রুগম্যান হঠাৎ পুরোপুরি প্রো-ওবামাকেয়ার হয়ে গেছে। আগে একটা তুলনায় ব্যালান্সড ভিউ দিত - অন্য দিকগুলো ভাল, কিন্তু সবাইকে ঘাড়ে ধরে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানীর হাতে তুলে দেওয়া খারাপ। এখন সবই ভাল, সবই ভাল বলছে, মানে গ্লসিং ওভার ব্যাড সাইডস। সার্কলিং দি ওয়াগন? নাকি হি গট কো-অপ্টেড টু, সেইটা ভাবছি।
  • দ্রি | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৯486283
  • ইনফ্লেশানের ব্যাপারটা আমার কেন মনে হল সেটা বলি। ডেট সিলিং যদি না বাড়াত তাহলে ইনফ্লেশানের প্রেসার থাকত না। কিন্তু ডেট সিলিং বাড়ায় ট্রেজারি ইনভেস্টারদের কাছে এই সিগন্যালই গেল যে ঋণ ফেরত দেওয়ার ব্যাপারে আম্রিকা বিশেষ আগ্রহী নয়। এতে ডলার/ট্রেজারী বিক্রির একটা আশঙ্কা থাকে। তবে, আজকাল ফান্ডামেন্টালস কোনকিছুতেই ম্যাটার করে না। স্টকে যেমন, পি/ই রশিওর চেয়ে ইনভেস্টার সেন্টিমেন্টই বেশী ম্যাটার করে আজকাল। ডলারের ক্ষেত্রে ইন্টারন্যাশানাল ট্রেডের অল্টার্নেট মেথড একটা বড় সমস্যা। তবে তলে তলে নানা ব্যাপারস্যাপার হচ্ছে ...
  • দ্রি | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০১486284
  • ডেমোক্রেসি নাও, লিবিয়া ওয়ারের সময়? অতন্ত্য দৃষ্টিকটু ভাবে আক্রমণ সমর্থন করেছিল।

    ক্রুগম্যান, আমার মনে হয়েছে অফিসিয়াল ইকনমিক পলিসির স্পোক্সপার্সনের কাজটি করেন। মানে অথরিটির যে রকম ওপিনিয়ানের প্রয়োজন হয়, ক্রুগম্যানের মুখ দিয়ে সেটা বলিয়ে নেয়। আমি যা শুনতে পাচ্ছি এই পুরো গেমে, ওবামাকেয়ার একটা বিগ পীস অফ দা পাজল। ওবামাকেয়ারে তো সাইন অপ রেট খুবই কম এখনও, যা শুনতে পাচ্ছি।
  • Sibu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২২486285
  • দ্রি, এটা লিখব। একটু ব্যস্ত হয়ে গেছি। মানে ছোট পোস্ট করব। কিন্তু একটু ভেবে বড় কিছু আজ আর হবে না মনে হয়।
  • Sibu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪২486286
  • দ্রি 15 Feb 2014 -- 10:49 PM পোস্ট।

    ছোট ইনভেস্টরেরা যাই ভাবুক, রাঘব বোয়ালেরা জানে আমেরিকা তাদের ধার শোধ না দিয়ে পারবে না। আর কিছু না হলে ডলার ছাপিয়ে শোধ দেবে। ডলার রিজার্ভ কারেন্সি হওয়ায়, এবং প্রায় সব লোন ডলার ডিনোমিনেটেড হওয়ায় এই সুবিধাটা হবে। অবভিয়াস প্রশ্ন ডলার ছাপালে ইনফ্লেশন হবে কিনা। আমার উত্তর হবে না। কেন না, এই টাকা কখনো সার্কুলেশনে বেশী পরিমানে আসবে না। ট্রেজারি থেকে ইনভেস্টরের হাতে যাবে এবং সেখানেই হাইবারনেটেড হয়ে থাকবে। ভেলোসিটি অফ মানির হিসাবটা মনে করুন। ইনফ্লেশন হওয়ার পসিবিলিটি রিমোট। মানে ইন শর্ট অ্যান্ড মিডিয়াম টার্ম। এই হিসেবটা রাঘব বোয়ালেরা জানে।

    ইন ফ্যাক্ট, আমেরিকা যদি কখনো ঘাটতি বাজেট বন্ধ করে দেয় সেটা এলিটের পক্ষে অনেক বড় বিপদ হবে। ক্লিন্টনের সময় যখন প্রোজেক্টেড বাজেট সারপ্লাস দেখা গেছিল তখন একটা প্রস্তাব ছিল এই অতিরিক্ত টাকাটা দিয়ে ট্রেজারি বন্ড বাই ব্যাক করা হোক। তখন বহু লোক খুব কনসার্নড হয়ে পড়েছিল (ইনক্লুডিং ক্রুগম্যান ঃ-))। তাদের কথা ছিল ট্রেজারি হল একমাত্র পুরোপুরি সেফ ইনভেস্টমেন্ট ভিহিকল। হঠাৎ বাজারে সে বস্তুটির আকাল হলে অনেক রকম অসুবিধা হবে। এক তো বেঞ্চমার্কিং-এর অসুবিধা। ট্রেজারির একটা রিলেটিভলি বড় মার্কেট না থাকলে ট্রেজারির নমিনাল প্রাইস এস্টিমেট জানা যাবে না। আর কমপ্লিটলি সেফ অ্যাসেটের প্রাইস না জানা থাকলে অন্য সব রিস্কিয়ার অ্যাসেটের প্রাইসিং-এ অসুবিধা হবে। এছাড়া বিভিন্ন ফান্ডের অ্যাসেট মিক্স ঠিক করতে অসুবিধা হবে।

    যেটা ইন্টারেস্টিং, এই ব্যাপারটা ক্রমশঃ এলিটের ইন্টারেস্ট আর রিয়েল ইকনমিকে অপোজিং ক্যাম্পে ঠেলে দিচ্ছে। এটা নিয়ে একটা বড় লেখা হয়তো কখনো লিখব।
  • দ্রি | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১২486287
  • ইনফ্লেশান হবে না, যতদিন না ইনফ্লেশান হয়। (এটা হয়ত অনেকটা, স্টক মার্কেট বাড়তে থাকে, যতক্ষণ না ক্র্যাশ করে-র মত শোনালো)।

    কিন্তু যেটা দেখা জরুরী, হোয়াট ক্যান ট্রিগার আ রিভার্সাল অফ স্টেটাস কুয়ো। ইন্টারন্যাশানাল মার্কেটে ডলারের ডিম্যান্ড আছে। তেলের দাম যত বাড়বে সেই ডিম্যান্ড আরো বাড়বে। এটা বদলাতে পারে, যদি একটু একটু করে বিভিন্ন দেশ ডলারে ট্রেড না করে অন্য কারেন্সিতে ট্রেড শুরু করে। আমেরিকা ইরানের ওপর এত চোটপাট করে কেন? কারণ ইরান তাদের তেল ডলারে বেচে না। দিস ইজ অ্যাবসোলিউটলি আন্যাকসেপ্টেব্‌ল টু অ্যামেরিকা। অনেকেই হয়ত জানেন না, সাদ্দামের ওপর এত রাগের একটা কারণ ছিল সাদ্দাম ইউরোতে তেল বেচার কথা বলেছিলেন। লাস্ট দু বছরে একটু একটু করে বেশ কিছু দেশ ডলারের বাইরে ট্রেডের কথা বলছে, ভাবছে। ইরান তো সবচেয়ে অ্যাগ্রেসিভ। চীন আ রাশিয়ার মধ্যে বড় একটা তেলের ডীল হয়েছে উইদাউট ইউজিং ডলার। চীনের সাথে ল্যাটিন আম্রিকার কিছু দেশের ডীল হয়েছে ট্রেডে ডলার না ব্যবহার করার। ভেনেজুয়েলা তো আম্রিকার সাথে ট্রেড ভলিউম কমিয়ে চীনের সাথে বাড়িয়ে দিচ্ছে। সেইজন্য এই মুহুর্তে নানা ধরণের পলিটিকাল ডিসটার্বেন্স ঘটানোর চেষ্টা করছে সি আই এ। চীন আর অস্ট্রেলিয়া পর্য্যন্ত রিসেন্টলি ইউ এস ডলার বাদ দিয়ে ট্রেডের সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো ইন্টারন্যাশানাল ট্রেডের মোট ভলিউম ইউ ডলার ডমিনেট করে। কিন্তু শেয়ার কমছে। অ্যান্ড দিস মাইট কাম অ্যান্ড বাইট ইউ এস ডলার ওয়ান ডে।
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৯486288
  • ঃ-)

    না, আমি যেটা বললাম সেটা হল শুধু টাকা ছাপলেই ইনফ্লেশন হবে না। ইনফ্লেশন হবে তখনই যখন সেই টাকা রিয়েল ইকনমিতে সার্কুলেট করবে। এখন যেটা হচ্ছে সেটা হল ছাপানো টাকা ফেডের ঘর থেকে এলিটের জাবদা খাতায় হিসাবের অংক হিসেবে উঠে যাচ্ছে। এটা অবশ্যই একটা খুব খুব মোটা স্টেটমেন্ট হল। কিন্তু সাদা কথা হল যতক্ষণ ছাপানো টাকা শুধু ফিনান্সিয়াল অ্যাসেট ইনফ্লেট করবে ততক্ষণ ইনফ্লেশন হবে না। চাই কি ডিম্যান্ড কমার জন্য রিয়েল ইকনমিতে ডিফ্লেশনও হতে পারে।

    স্টেটাস ক্যুয়ো কিসে বদলাতে পারে সেটা একটা কঠিন প্রশ্ন। আপাততঃ যেটা অবস্থা, ফিন্যান্স বাড়ছে কিন্তু রিয়েল ইকনমি হয় বাড়ছে না বা কমছে, তাতে সাধারন মানুষ সাফার করছে। কিন্তু সাধারন মানুষ সাফার করলেই তারা কিছু সব কিছু বদলাতে উৎসাহী হয় না। তারা বরং আপাততঃ ইমিগ্র্যান্টদের মার, ব্যাটা চীনেরা শয়তান, এই ইউনিয়ন হল গে সব নষ্টের গোড়া এই করছে। যে ইন্টার্ন্যাল পলিটিক্যাল ফোর্স স্টেটাস ক্যুয়ো বদলাতে পারে সেটা মোটামুটি নেই।

    তুমি ইন্টারন্যাশনাল সিচুয়েশনের ওপর নির্ভর করছ। সেটা একটা ফ্যাক্টর। খুব বড় ফ্যাক্টর হতে পারে, কিন্তু আপাততঃ ছোট ফ্যাক্টর। অনেকেই ডলার কাটিয়ে দেবার কথা ভাবছে, কিন্তু কতটা পারবে জানি না। ইউএস ডলার কাটানোর যে কোন চেষ্টা টুথ অ্যান্ড নেল রেজিস্ট করবে। শেষ অবধি আর একটা বিশ্বযুদ্ধ? নাকি সব দেশের এলিটদের মধ্যে বোঝাপড়া?

    আমার এক কলীগ আছে, বেশ পাগলাটে টাইপ। সে মাঝে মাঝে বলে দেয়ার ইজ নো কোভেন্যান্ট উইথ নেচার গ্যারান্টিইং দি লং টার্ম সারভাইভ্যাল অফ আওয়ার স্পিসিস। কে জানে, পাগলা হয়তো সত্যি কথাই বলে।
  • S | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:০২486290
  • যদি এই মুহুর্তে ট্যাক্স বাড়ানো হয়, তাহলে ইকনমির অবস্থা ভালো হবে বলে কে কে মনে করেন, একটু হাত তুলুন। আর আন্ডার নরমাল সিনারিওতে ট্যাক্স কাট কেন ফিসকাল স্টিমুলাস নয়? এটা সত্যি সত্যি জানতে চাই। কারণ আমার কেমন জানি মনে হয় যে ট্যাক্স বাড়ালে কন্ট্র্যাকশন হবে।
  • ম্যামি | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৩486292
  • হ্যাঁ ট্যাক্স কাটকেও ফিসকাল স্টিমুলাস বলা হবে যদি সরকারী ব্যয় কমে না যায়।
  • S | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৭486294
  • @ম্যামি, থ্যান্কু। প্রথমতঃ ক্রুগম্যান স্বনামধন্য ইকনমিস্ট হয়েও উনার মতবাদের পেছনে একটা ইয়ে থেকে যায়। মানে বিগত কয়েকবছর ধরে উনি একপক্ষের হয়ে কথা বলেছেন।

    যাই হোক। রমনির ট্যাক্স পলিসিতে কিন্তু কন্ট্র্যাক্শনের/স্পেন্ডিঙ্গ কাটের কথা নেই। উনি বলেছিলেন যে ট্যাক্স কমালে, প্রাইভেট স্পেন্ডিঙ্গ বাড়বে, এম্প্ল্যমেন্ট বাড়বে, মোটের উপরে জিডিপি গ্রোথ বাড়বে। ফলে ডেফিসিট কমবে। কখনই সরকারী ব্যায় কমানোর কথা বলেননি। ইনফ্যাক্ট মিলিটারি ব্যায় বাড়ানোর কথাই তো মনে হয় বলেছিলেন। সঙ্গে মনে হয় একটা ক্যাভিয়েট দিয়েছিলেন যে মিলিটারিকে উনি স্ট্রিমলাইন করবেন, ইত্যাদি। তবে রিপাব্লিকানদের আন্ডারে মিলিটারি ব্যয় কমবে এটা কেউই মনে হয় আশা করেন না। যেখানে হাতে গরম ইরান, কোরিয়া, সিরিয়া আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন