এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ০২ নভেম্বর ২০১৩ ০৯:০৮580227
  • পিটি। স্বপ্নটা দেখতেই হয়। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ স্বপ্ন দেখে অসাম্য দূর হবে, হবেই একদিন। তার জন্যই তো এই সব ছোট-বড় লড়ে যাওয়া। নইলে এসব পাতার পর পাতা মতবিনিময়-তর্ক কেন? নেহাৎই সময় কাটানো?
    পাগলা দাশুর মতো, হ্যাঁ পাগলাই তো, শেষ দৃশ্যে এসে যখন সে বলে ওঠে, এ রাজ্যেতে নাহি রবে হিংসা অত্যাচার। নাহি রবে দারিদ্র যাতনা............... তখন সুকুমার তার স্বপ্নের কথাই বলেন, যে স্বপ্ন বার্ণস্টাইন বা মার্ক্স দেখতেন।
    কিছু খারাপ লোক থেকে যাবে। যাবে কি? জানি না। সোসেন বলতে পারবে। সব চাওয়া-পাওয়া মিটে গেলে মনে পাপ থাকে কি?
  • PT | ০২ নভেম্বর ২০১৩ ০৯:৪৭580228
  • "এ রাজ্যেতে নাহি রবে হিংসা অত্যাচার। নাহি রবে দারিদ্র যাতনা............... "

    interesting! কেননা ধর্ষণ থেকে মুক্তি সংক্রান্ত আলোচনাটা কোন সমাজ সংস্কার বাদ দিয়েই চলছে সারা ভারতবর্ষে। এটা খানিকটা পব-তে "পরিবর্তন" আনার মত। মানে এদেশে প্রয়োজন মত শিখ বা মুসলমান নিধন চলবে, ডাক্তার ওষুধের কোম্পানির পয়সায় কলোম্ব বেড়াতে যাবে, সরকারকে ট্যাক্সো ফাঁকি কোটি কোটি টাকার ব্যবসা চলবে, প্যাটেলের মূর্তি বসাতে পাবলিকের ২০০০ কোটি টাকা খরচা হবে, বাচ্চা ছেলে মা-ঠাকুমার সঙ্গে রাখী সাওন্তের অনুষ্ঠান "উপভোগ" করবে আর শুধু ধর্ষকরা ব্রহ্মচারী হয়ে মেয়েদের জননী-রূপে পুজো করবে!!
  • কল্লোল | ০৩ নভেম্বর ২০১৩ ০৬:৪২580229
  • পিটি। বুঝলাম না।
    তুমি বললে "তবে আমার বিশ্বাস "পুরুষতন্ত্রের বিরুদ্ধে লাগাতার লড়াই" দিয়ে ধর্ষণ ব্ন্ধ করা যাবে এটা এক ধরনের রূপকথার গল্প। " আমি বললাম, রূপকথায় আস্থা রাখতে হয়। তা না হলে কোন বদলই সম্ভব নয়।
    শিখ নিধন বা আর যা যা তুমি লিখেছো, তার প্রতিবাদ হওয়ার দরকার নেই? ঐ সব কাজ যে মানসিকতা থেকে হয় তার সাথে লড়াইয়ের প্রয়োজন নেই?
  • π | ০৩ নভেম্বর ২০১৩ ০৮:০১580230
  • ' শিখ বা মুসলমান নিধন চলবে, ডাক্তার ওষুধের কোম্পানির পয়সায় কলোম্ব বেড়াতে যাবে, সরকারকে ট্যাক্সো ফাঁকি কোটি কোটি টাকার ব্যবসা চলবে, প্যাটেলের মূর্তি বসাতে পাবলিকের ২০০০ কোটি টাকা খরচা হবে, বাচ্চা ছেলে মা-ঠাকুমার সঙ্গে রাখী সাওন্তের অনুষ্ঠান "উপভোগ" করবে ' ... এগুলো কোনো কিছু চললেই ধর্ষণ কি জাস্টিফায়েড হয়ে যায় !!
    আর ধর্ষণ না করা মানেই মেয়েদের জননী রূপে পূজা করাও নয়।
  • PT | ০৩ নভেম্বর ২০১৩ ১০:১৭580231
  • পাই
    আপনার কি মনে হল যে এই কারণগুলো দেখিয়ে আমি ধর্ষণ জাস্টিফাই করছি? "ধর্ষণ না করা মানেই মেয়েদের জননী রূপে পূজা করাও নয়।"-সেটা জানিনা এমন নির্বোধ আমি সেটাই বা ধরে নিলেন কেন? কিন্তু মাসখানেক আগে শ'তিনেক অতি উচ্চশিক্ষিত বিলেত-ফেরত পাবলিকের সঙ্গে "বিলে" নাটকটি দেখতে বসে বুঝতে পারলাম যে অন্ততঃ বাঙালীরা রামকৃষ্ণের "স্ত্রী-কে মাতৃরূপে" পুজা করার ব্যাপারটি এখনও আপ্লুত হয়েই কোন প্রশ্ন ছড়াই মেনে নিচ্ছে। আর ক্ষমতা থাকলে একবার বেলুড় মঠে দাঁড়িয়ে কুমারী পুজোর বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করে দেখবেন।

    কল্লোলদা
    একটা দেশ আপদমস্তক চিটিংবাজে ভর্তি থাকবে-শুধু ধর্ষকরা থাকবে না সেটা হয় কিনা একবার ভেবে দেখ। প্রতিবাদ, কারাদন্ড, ফাঁসী ইত্যাদি আর তাই নিয়ে কচকচি তো অনেক হল। ধর্ষকেরা শুনছে কই? আর পুরুষতান্ত্রিক সমাজ কি গুচ্ছের বক্তৃতা করলে উবে যাবে?

    "Moral sermons, though, won’t cut it: respect for women can emerge only from a culture that genuinely values RIGHTS FOR ALL".
    http://www.thehindu.com/opinion/lead/the-rapist-in-the-mirror/article4295240.ece

    rights for all?-ভারতে? আমার নাতির কালেও হবে বলে মনে হয় না!! তার পরে তো পুরুষতন্ত্র ঘোচানোর পালা।
  • কল্লোল | ০৩ নভেম্বর ২০১৩ ১৫:১৭580232
  • "rights for all?-ভারতে? আমার নাতির কালেও হবে বলে মনে হয় না!! তার পরে তো পুরুষতন্ত্র ঘোচানোর পালা।"
    তাহলে আর এতো কচকচির দরকার কি।
    বৌ-বচ্চা নিয়ে ঘরে বসে সাস-বহু দেখলেই হয়।
  • PT | ০৩ নভেম্বর ২০১৩ ১৫:৪৮580233
  • অবস্থা প্রায় সেই রকমই।

    ধর্ষণ পর্যন্ত যাওয়ার দরকার নেই। কলকাতায় এক প্রতিবন্ধী যুবকের হুইল চেয়ারের তলায় চকলেট বোম ফাটানোর প্রতিবাদ করায় শক্তির আরাধনায় রত যুবকেরা ঐ ছেলেটিকে ব্যাপক মারধর করেছে। থানার কয়েক হাতের মধ্যেই ঘটনা আর থানা কোন অভিযোগ নিতে অস্বীকার করেছে। ভুল বলেছিলাম -rights for all আমার প্রনাতির কালেও প্রতিষ্ঠিত হবে বলে মনে হয়্না।

    আমাদের বাইটানো তো - ঐ যে গুরুর প্রথম পাতায় লেখা আছে-"আমাদের দু পয়সা আর চাপান উতোর"।
  • π | ০৪ নভেম্বর ২০১৩ ০০:০৭580234
  • পিটিদার 10:17 এ ঠিকঠাক উত্তর পেলাম বলে মনে হল না।

    যাই হোক, কয়েকটা পোস্ট আগে পিটিদা লিখেছিলেন ঃ 'তবে আমার বিশ্বাস "পুরুষতন্ত্রের বিরুদ্ধে লাগাতার লড়াই" দিয়ে ধর্ষণ ব্ন্ধ করা যাবে এটা এক ধরনের রূপকথার গল্প। কেননা কোটি কোটি মানুষের মধ্যে হাজার কয়েক বা তারও বেশী অসুস্থ মানুষ সব সময়েই রয়ে যাবে। তাদের কাছে এই জোর খাটানোটা “...just frivolous; they just do it casually!”

    আরো কয়েক পাতা পিছিয়ে পিটিদারই একটা পোস্টঃ

    "Studies have indicated that as few as 5% of men are psychotic at the time of their crimes. Few convicted rapists are referred for psychiatric treatment.

    http://www.rapecrisis.org.uk/commonmyths2.php

    মানসিক ভাবে 'অসুস্থ' মানুষেরা ধর্ষণ করছেন না, এটা আপনিই আগে বলেছিলেন। এখন বললেন, পুরুষতান্ত্রিক মানসিকতা নয়, এটা কিছু মানুষের অসুস্থতা !

    বিটিডব্লু, মুম্বইয়ের পুলিশ কর্তাও একই কথা বলেছেন দেখলাম। তাঁর মতে কোনোরকম রুট কজ খোঁজার চেষ্টা করার দরকার নেই, এই ধর্ষণ কিছু অসুস্থ লোকের কীর্তি।

    ওপরে ম্যারিটাল রেপ নিয়ে তেহেলকার একটা লেখা দিয়েছিলাম। এই ম্যারিটাল রেপ নিয়েও এই একই অসুস্থতার যুক্তি খাটে কিনা প্রশ্ন ছিল।
  • কল্লোল | ০৪ নভেম্বর ২০১৩ ০৮:১৫580236
  • পিটি। তুমি পড়াশুনা করা মানুষ। তোমার এমন বলা সাজে না। ইন্টালিজেন্সিয়ার এই হতাশাই ফ্যাসিজমের হাতকে শক্ত করে।
    লড়ে তো যেতেই হবে বন্ধু, ফল নইলে প্র-নাতির প্র-নাতির আমলেও ফলবে না।
  • PT | ০৪ নভেম্বর ২০১৩ ১০:২১580237
  • কল্লোলদা
    ফ্যাসিজমের হাত বছর আড়াই আগে পব-তে যারা শক্ত করে সফলতার সঙ্গে ক্ষমতায় প্রতিষ্ঠা করেছিল- লড়াই তারাই আপাততঃ করুক। আমরা একটু সাইড-লাইনের বাইরে বসে জিরিয়ে নিই।

    পাই
    "এখন বললেন, পুরুষতান্ত্রিক মানসিকতা নয়, এটা কিছু মানুষের অসুস্থতা !"

    "পুরুষতান্ত্রিক মানসিকতা নয়"-লিখেছি ঐ পোস্টিং-এ? কথা তো কথাই-তাকে দড়ির মত ইচ্ছেমত পাকান কঠিন নয়। সেটা ভালই চলছে। আর কি দক্ষতার সঙ্গে আমাকে মুম্বইয়ের পুলিশ কর্তার সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা!!

    যে ধর্ষণ করার সিদ্ধান্ত নিচ্ছে সে অবশ্যই "অসুস্থ"-সেই সময়ে তো বটেই। তাকে সামাজিক অসুস্থতা বা যা খুশী নামে ডাকতে পারেন। যেমন কিনা যারা প্রতিবন্ধী যুবককে মারছে শব্দবাজীর প্রতিবাদ করার জন্য কিম্বা রেলেরে কামরায় যারা ধূমপান করছে। এ এক ধরণের আইন ভাঙার খেলা - যদিও অপরাধের মাত্রা এক রকম নয়। মানসিক রুগী না হলেও ধর্ষকের মনে তো এক ধরণের অসুস্থতা - অন্যকে নিদারুণ বেদনা দেওয়ার ইচ্ছা-কাজ করছেই। সেটা অস্বীকার করার জায়গা আছে কি?

    মিরাতুন নাহার টিভিতে বলছেন এখনঃ "রাষ্ট্র ব্যবস্থার থেকে আইনের শাসন প্রায় অনুপস্থিত। অপরাধীরা মনে করছে যে তাদের কে আটকাবে?"

    বোধহয় ঐ আইন ভাঙার খেলার কারণেই ভাই-ফোঁটার আগের দিন বাজার থেকে আলু উধাও। গরীব মানুষেও ১৮-২০ টাকা দিয়ে আলু কিনছে।
  • কল্লোল | ০৪ নভেম্বর ২০১৩ ১০:২৫580238
  • পিটি।
    সে তো জিরোবেই। গত ২০ বছর ধরে পবতে ফ্যাসিজম কে তোল্লা দেওয়া বড় সহজ কাজ নয়। শ্রান্ত হওয়া স্বাভাবিক।
  • b | ০৪ নভেম্বর ২০১৩ ১০:২৭580239
  • টং।
  • কল্লোল | ০৪ নভেম্বর ২০১৩ ১০:৩৮580240
  • বেফারিকে ঃ-)) শুভ দীপাবলী
  • PT | ০৪ নভেম্বর ২০১৩ ১১:২৭580241
  • সে আমি নাহয় ফ্যাসিজিমকে তোল্লাই দিয়েছি ২০ বছর ধরে কিন্তু গণতন্ত্র, পুরুষতন্ত্র, পাগড়ীতন্ত্র নিয়ে এত তাত্বিক কচ্কচির পরে তুমিও একই পথের পথিক হলে কল্লোলদা?
  • সিকি | ০৪ নভেম্বর ২০১৩ ১২:০৪580242
  • এতদ্বারা ল্যাম্পপোস্টের চতুর্দিকে আরও একটি বৃত্ত সম্পূর্ণ হইল।

    টং।
  • sch | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:০৮580243
  • বাজারে আলু নেই ইহা সত্য - আমাদের মার্কেটের চারটে আলুর দোকানই বন্ধ - একটা দোকানে চন্দ্রমুখী ১৮
  • jhiki | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:১৮580244
  • আলুই নেই তো আলুচানা চলবে কি করে?
    যেটা বুঝলাম না সেটা হল আলুর সাথে ভাইফোঁটার কি সম্পর্ক? আর যদি সম্পর্ক আছেই তো সপ্তাহখানেক আগে আলু কিনে রাখলেই হয়!
  • PT | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:২৬580245
  • ভাইদের সকালের জলখাবারে আলুর্দম-কচুরী আর দুপুরে ডাল-আলুভাজা খাওয়াতে হবে না? আর বোনেদের ঘরে ঘরে তো হিমঘর নেই যে সপ্তাহখানেক আগে থেকে আলু কিনে জমিয়ে রেখে দেবে। অবিশ্যি বাজারে যে আলু থাকবে না সেটাই বা বোনেরা এক সপ্তাহ আগে জানবে কি করে?
  • sch | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:২৮580247
  • আলু নেই সরকার ও আলুর মালিকদের মতানোইক্যের জন্য। আলুর মালিকরা ভাইফোঁটা উপলক্ষে দাম বাড়াতেন - সরকার তখনই দাম কন্ট্রোল করার উদ্দেশ্যে ভিন রাজ্যে আলি নেওয়া বন্দ করে দিয়েছে - এবার ......যা হবার তাই। এক সপ্তাহ আগে ইহা বোঝা যায় নাই

    কিন্তু ফাঁসি ও মৃত্যুদণ্ডের সাথে ফ্যাসিজম ইত্যাদির কি যোগ মাথার ওপর দিয়ে নাচতে নাচতে চলে গেল।

    "একটা দেশ আপদমস্তক চিটিংবাজে ভর্তি থাকবে-শুধু ধর্ষকরা থাকবে না সেটা হয় কিনা" - একদম ঠিক। কেউ বলছে না ধর্ষক থাকবে না - পৃথিবীর কোনো দেশ নেই যেখানে ধর্ষক নেই- কিন্তু একটু ভয়ে ভয়ে থাকুক - দর্শকের ভূমিকায় থাকুক - চেপেচুপে থাকুক - এই আর কি
  • কল্কেকাশি | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:৩১580248
  • ইদিকে জাপানে দেকচি মুদীখানার দোকানে পানু কমিক্স বিক্রী হচ্ছে। মানে মলাটের ছবি দেখে তেমনি ধারণা হল।
  • sch | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:৩৪580249
  • japan আমার মতে পর্ণোর আঁতুড় ঘর। গোয়েন্দা কল্কেকাশি যদি জাপানে ধর্ষন ও শাস্তি নিয়ে কিছু লেখেন
  • কল্কেকাশি | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:৩৯580250
  • না আমার উৎসাহ কর্ষণে। আমি চাষাভুষো লোক তাই ওতেই উৎসাহ। (কর্ষণের মানে করে নিলুম কৃষি)
  • কল্লোল | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:৪৬580251
  • গোটা পুরুষতান্ত্রিক সমাজটাই অসুস্থ। নইলে একজন মার্কসবাদে দীক্ষিত মানুষ তার বাড়ির মেয়েদের সালোয়ার কামিজেই "আটকে" রেখেছেন বলে গর্ব করেন!!
    এটার মধ্যে কোন সিপিএম-সিপিআই-নকশাল নেই। আমার অতি পরিচিত এক নকশাল কবি, কবি হিসাবে তার নাম বেশ শ্রদ্ধার সাথেই উচ্চারিত হয়, ৮০র দশকে তার ভাইঝির সালোয়ার কামিজও আক্ষরিক অর্থে চুলোয় দিয়েছিলেন।
    কিন্তু এর বিরুদ্ধে লড়াইটাও জরুরী।
    অনেকাল আগে কথা হয়েছিলো, আমরা যে যেখানে যতটুকু পারি প্রতিবাদ করতে শুরু করি। আমাদের বন্ধুদের আড্ডায়, অপিসে কতো "নির্দোষ" চুটকি চলে যাতে প্রকারন্তরে মেয়েদের হেয় করা হয়। আসুন সেই জায়গাগুলোতে অন্ততঃ প্রতিবাদ করি। খেতে বসার সময় আগে ছেলেরা পরে মেয়েরা বসার প্রতিবাদ করি।
    এই ছোট ছোট প্রতিবাদগুলোও কাজ করে। আজ তো কেউ মেয়েদের উচ্চ্শিক্ষায় যেতে বা চকরি করতে ভুরু কুঁচকায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই তা ছিলো অনাচার। তখনকার প্রজন্মের তৃতীয় পুরুষ আমরা।
    মাত্র দেড়শ বছরেই বাল্য বিবাহ, সতী থেকে পি টি ঊষা বা কিরন মজুমদার, কম পথ চলা নয়।
  • sch | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:৫৮580252
  • "আজ তো কেউ মেয়েদের উচ্চ্শিক্ষায় যেতে বা চকরি করতে ভুরু কুঁচকায় না" --- কল্লোল স্যার, আমার আপনার ভারতের বাইরেও একটা ভারত আছে। বিহার, ইউ পি র ছবিটা কিন্তু এরকম না। আমার বিভিন্ন সময় পাটনা বাস কালে কিছু স্থানীয় সার্ভের কাজে বিভিন্ন অভিজ্ঞতা হইয়েছে যা এই ফ্যাক্টকে করবোরেট করে না। পাটনার কাছে ঠিক আছে। কিন্তু দ্বারভাঙ্গাইয় আমাদের টেকনিক্যাল টিমে একজন লেডি সোসিওলজিস্ট ছিলেন -- আমায় ওখানকার এক ইঞ্জিনিয়ার জিগেস করেছিলেন "ইয়ে লৌন্দিয়া আপলোকোগা সাথ কেয়া কর রাহি হ্যায়, ইয়ে তো মরদোয়ালা কাম হ্যায়" (আগেই আমার হিন্দীর জন্যে ক্ষমা চেয়ে রাখলাম, কিন্তু ওই লৌন্ডিয়া শব্দটা শোনার পর পায়ের জুতোটা খুলতে খুব ইচ্ছে হয়েছিল)। শহরে পরিবর্তন অনেক সহজে আসে, গ্রামে আসে না স্যার - ভারতবর্ষ অনেক বড়ো
  • jhiki | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:১৭580253
  • sch আপনি পুরোপুরি নিশ্চিত যে মহিলাশাসিত কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মী সম্বন্ধে এরকম কোন উক্তি করা হয় না??
    PT সাত দিন কেন অক্টোবর নভেম্বরে মাসখানেক আলু বাইরে রাখা যায়। আর এবার না হয় সরকারের সঙ্গে মতানৈক্যের গল্প আছে, কিন্তু প্র্যতেকটা পালাপর্ব্ণের ঠিক আগেই বাজারদর নিয়ে কাগজে অনেক লেখা বেরোয়। আমার ক্ষুদ্র মস্তিস্কে আমি বুঝতে পারি না, যতখানি সম্ভব বাজার আগেই সেরে রাখা হয় না কেন? ফ্রিজ কী এখনও দুর্লভ গ্যাজেট? নাকি আমরা স্বজাতির বদভ্যাসগুলো দেখতে পাইনা?
  • সিকি | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:১৮580254
  • লওন্ডা / লৌন্ডি মেঠো হিন্দি ভাষায় ছেলে / মেয়ে। মানে আগেকার বা এখনকার গ্রাম্য বাংলায় ব্যাটাছেলে / মেয়েছেলে আর কি। খুব সাংঘাতিক ডিরোগেটরি কিছু নয়, তবে হাল্কা তাচ্ছিল্য তো আছেই।

    মেয়েরা উচ্চশিক্ষায় গেলে ভুরু কুঁচকোয় কিনা জানি না, চাগ্রি করতে গেলে এখনও দিব্যি কুঁচকোয়, পশ্চিমবঙ্গেই।
  • সিকি | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:১৯580255
  • তবে কালই এখানে আলু কিনলাম, পঁচিশ টাকায়, কী শস্তা কী শস্তা বলে। ইজি ডে-তে বিক্কিরি হচ্ছে বাইশ টাকায়।
  • সছ | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:২৪580256
  • jhiki - আমি জানিনা মহিলা শাসিত/মহিলা প্রধাণ, কটা কর্মস্থল ভারতবর্ষে আছে। সেটা আমার জ্ঞানের বাইরে।আমার বলার উদ্দেশ্য ছিল এখনো মহিলাদের চাকরীর acceptability দেশব্যাপী না। ভারতে কটা জায়গায় সমাজ নারী শাসিত একদম ধারণা নেই
  • sch | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:২৬580258
  • ওপরেরটা আমার পোস্ট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন