এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ০৫ অক্টোবর ২০১৩ ১৯:৫৩486162
  • বস্টন ডায়্নামিক্স একটা চারপেয়ে রোবোট বানিয়েছে, যে কিনা ছুটবে, দৌড়বে, যুদ্ধ করবে। দেখুন ভিডিও।

    http://rt.com/usa/running-war-robot-darpa-754/
  • দ্রি | ০৫ অক্টোবর ২০১৩ ২০:০২486163
  • স্যাটেলাইট দিয়ে স্যাটেলাইট হাইজ্যাক? চীন বানিয়েছে।

    the Chinese have successfully tested an anti satellite weapon that is capable of capturing a satellite with a remote manipulator arm, similar to those used on the International Space Station and on the space shuttle orbiters.
    ...
    The new anti satellite weapon could be used to seize an enemy satellite and then propel it into the Earth’s atmosphere, destroying it without creating a debris cloud.

    http://www.examiner.com/article/china-tests-space-weapon-that-grabs-enemy-satellites
  • PM | ১২ অক্টোবর ২০১৩ ১৪:৫৬486165
  • আমেরিকার আফগান-বালুচিস্তান প্ল্যান

  • π | ২৩ নভেম্বর ২০১৩ ১১:১৫486166
  • কন্স্পিরেসি থিয়োরীর পুরানো একটা টই ছিল, খুঁজে পাচ্ছি না, এখানেই দিই।
    কেনেডি হত্যা, 'আম্ব্রেলা ম্যন' সংক্রান্ত কনস্পিরেসি থিওরী ও তার পরিণতি ঃ)
    http://www.nytimes.com/video/opinion/100000001183275/the-umbrella-man.html
  • দ্রি | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:১৩486167
  • হ্যাপি বার্থডে, ইউ এস ডলার!

    আজ ডলারের একশোতম জন্মদিনে রেখে গেলাম পায়েস, কেক ও বার্গার।
  • PM | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:১৭486168
  • তার আগে ডলার-এ নাম কি ছিলো ?
  • দ্রি | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:২৫486169
  • আগেও ডলারই বলত বোধ হয়। গ্রীনব্যাক বলত কি?

    কিন্তু ১৯১৩ র পর ডলার হয়ে গেল ফেডারাল রিজার্ভ নোট।
  • দ্রি | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:৫৩486170
  • Scientists have developed a new robotic 'muscle', thousand times more powerful than a human muscle, which can catapult objects 50 times heavier than itself - faster than the blink of an eye.

    Researchers with the Lawrence Berkeley National Laboratory in US demonstrated a micro-sized robotic torsional muscle/motor made from vanadium dioxide that is able to catapult very heavy objects over a distance five times its length within 60 milliseconds.

    http://zeenews.india.com/news/science/new-robotic-muscle-thousand-times-stronger_898298.html
  • PM | ২৪ ডিসেম্বর ২০১৩ ২২:২২486173
  • আজ একটা পার্টি-তে এখানকার ভারতীয় এম্ব্যাসীর লোকজনের সাথে কথা হল। একজন বলল যে ভারত কয়েকদিন আগে একটা আমেরিকান জাহাজ আটকেছে চেন্নাইতে অবৈধ অস্ত্র সহ। ৩০-৩৫ জন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে যারা বেল পাচ্ছে না। আমেরিকা ডিপ্লোমেটিকালি প্রেসার দিচ্ছিলো ছেড়ে দেবার জন্য, ভোটের বাজারে সফল হয় নি।

    এখন দেবযানীর সাথে নাকি ঐ ৩০ জন ক্রু এর ছাড়া পাবার ব্যাপারে নেগোসিয়েসন চলছে।

    ফিরে সার্চ মারতে দেখলাম সত্যি এরকম একটা ঘটনা ঘটেছে।

    http://www.indianexpress.com/news/crew-of-us-ship-arrested-for-carrying-arms-illegally-into-indian-waters/1184201/

    তবে দুটো ঘটনা কতোটা লিন্ক্ড খোদায় মালুম। হয়তো সময়ের সাথে সাথে পরিস্কার হবে।
  • PM | ২৪ ডিসেম্বর ২০১৩ ২২:৪১486174
  • এই সংক্রান্ত US চাপের খবর-

    http://zeenews.india.com/news/nation/arms-laden-us-ship-in-tuticorin-why-this-silence_883529.html

    খেয়াল করবেন ওপোরের খবরটা অক্টোবর মাসের। দেবযানীর ঘটনা ঘটার অনেক আগে।

    ১৭ ডিসেম্বর তারীখ ওদের বেলের আবেদন আবার কোর্ট রিজেক্ট করেছে।
    http://www.samachar.com/Madras-High-Court-dismisses-bail-plea-of-United-States-ship-crew-nmsoKAjdaaj.html

    মানে ঐ US জাহাজের ক্রু-রা প্রায় ৩ মাস ভরতের জেল-এ আছে। খুব-ই অস্বাভাবিক।

    "এই আমেরিকান ক্রুদের ক্ষেত্রে যদি ভারতীয় আইন নিজের পথে চলে তাহলে দেবযানীর ক্ষেত্রেও আমেরিকান আইন নিজের পথে চলবে"- এটাই কি ন্যারেটিভ?

    এটা নিয়ে কি দেশে কোনো খবর দেখেছেন কেউ?
  • দ্রি | ০৩ জানুয়ারি ২০১৪ ১৯:৫৮486175
  • না! ইউ এস ক্রুর খবরটা তো শুনিনি। খুব ইন্টারেস্টিং।

    এনেসের খবরটা অবশ্য আগেই শোনা।
  • দ্রি | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩০486178
  • স্টার্ট ট্রীটি অমান্য করে স্প্যানিশ ওয়াটারে যুদ্ধজাহাজ রাখল আম্রিকা।

    http://rt.com/news/destroyer-us-poland-start-treaty-530/
  • Sibu | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫২486179
  • আরে দ্রি যে। আপনাকে বড্ড মিস করছিলাম।

    আর একটা রিসেশন আসছে নাকি? কি মনে হচ্ছে?
  • দ্রি | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩২486180
  • রিসেশান তো ঠেকিয়ে রাখল দীর্ঘদিন। মানি প্রিন্ট করে। এবং বিভিন্ন দেশের সাথে এক্সচেঞ্জ রেট মেন্টেন করল, সেইসব দেশের সাথে মানি প্রিন্টিংএর এগ্রিমেন্ট করে। যেমন, ভারতের মত দেশ আম্রিকার সাথে সমান তালে মানি প্রিন্ট করে গেছে, এক্সচেঞ্জ রেট মেন্টেন করার জন্য। তাতে উপকার হয়েছে এই যে, ইনফ্লেশানটা ভারতের মত দেশে এক্সপোর্টেড হয়েছে। আমেরিকা টাকা ছাপালে অন্তত সঙ্গে সঙ্গে ইনফ্লেশান হয় না, কারণ ৯০% ডলারই বিদেশীরা হোল্ড করে, ইন্টারন্যাশানাল ট্রেডের জন্য, প্লাস অনেকটা টাকা স্টক মার্কেটে ঢোকে। কিন্তু ভারতের মত দেশ টাকা ছাপালে ইনফ্লেশান গ্যারান্টীড। মূল্যবৃদ্ধির জন্য লোকে কংগ্রেসের ব্যর্থতাকে দায়ী করেছে। কিন্তু আসলে আমেরিকার সাথে তাল মিলিয়ে টাকা ছাপানোটাই মূল্যবৃদ্ধির আসল কারণ। এবং সেটা না করলে মূল্যবৃদ্ধি হত না বটে, কিন্তু অন্য ধরণের সমস্যা হত। রুপি ডলারের এগেনস্টে গেইন করলে, ভারতের সফ্‌টওয়্যার ইন্ডাস্ট্রিতে এফেক্ট হত। হয়ত ছাঁটাই করতে হত, বা মাইনে কমাতে হত।

    রিসেন্টলি, টাকা ছাপানোয় কাটব্যাক করছে আমেরিকা। আগে প্রতি মাসে ৮৫ বিলিয়ান ছাপাচ্ছিল, এখন ছাপাবে ৬৫ বিলিয়ান। এর ফল কি হবে দেখা যাক। কিছুদিন আগে ভারতের আর বি আই হেড বল্লেন, সেন্ট্রাল ব্যাঙ্কের পলিসিতে ইন্টান্যাশানাল কোঅর্ডিনেশান কমছে। ইঙ্গিতটা সম্ভবত, কারো সাথে ডিসকাস না করে আমেরিকার টাকা ছাপানো কমানো।

    মনে হচ্ছে একটা জোল্ট আসবে। স্টক মার্কেটে অন্তত। তাছাড়া ব্যাঙ্কিং স্ক্যান্ডালের সম্ভাবনা রয়েছে। ডেরিভেটিভ মার্কেট আরেকটা ভালনারেব্‌ল জায়গা। কমোডিটিও ...

    শিবুদা, আপনার কি রিডিং?
  • Sibu | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৪486181
  • আমারও মোটামুটি একই রিডিং। কিন্তু যেটা আমি বুঝতে পারছি না, এই টাকা ছাপানোটা আমেরিকা কেন কাটব্যাক করছে? এটা না করেও তো বেশ কিছুদিন চালিয়ে যেতে পারত এখনো। বরং এটা করার জন্য ইকনমিক ও করেসপন্ডিং পলিটিক্যাল আপহিভিল বাড়বে। তাহলে এখন কেন?
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:০৯486183
  • ইউএস ইকনমি তো বেশ ভালো জায়্গায় চলে এসেছে। এখন ১-২ বছর স্টেবল রাখতে পারলেই, ভালো গ্রোথ হবে। আর নেক্স্ট ইলেকশনে মোস্ট লাইকলি রিপাব্লিকানরা জিতবে। তাহলে ইনভেস্টর কনফিডেন্স আরো বাড়বে, ট্যাক্স ট্রিটমেন্ট ভালো হবে, গভ স্পেন্ডিঙ্গ কমবে, হয়ত ডেফিসিটও কমবে। আর অবশ্যই সো কল্ড এমের্জিঙ্গ ইকনমিদের গ্রোথ কমবে। ইনফ্লেশন - করাপশান এগুলো মুল কারণ হবে।

    তবে ৯০% ডলার বিদেশিরা হোল্ড করে এটার কোনো ডেটা আছে? আমার মনে হয় লোকে এমনিতেই আমেরিকার ইকনমিকে স্ট্রঙ্গ রাখার চেষ্টা করে। তার জন্যে কোনো কন্সপিরেসির দরকার হয়না।
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৫১486184
  • কিসে মনে হল ইউ এস ইকনমি ভাল জায়গায় এসেছে? মানে কোন ফাইনান্সিয়াল ইন্ডিকেটর দেখে?
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৫৭486185
  • যতগুলো আছে।
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৫৯486186
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:০৭486187
  • কেন সন্দেহ আছে নাকি?
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৯486188
  • আরে কাটাও ও সব।
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩১486189
  • আন-এমপ্লয়মেন্ট, জিডিপি, স্টক মার্কেট, হাউজিঙ্গ প্রাইস, রিটেল, জব ডেটা, অ্যাসেট প্রাইস সবই তো রয়েছে।
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৮486190
  • আনএমপ্লয়মেন্ট বলছ? এইটে একবার দেখ। বিএলএসের লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ডাটা। ২০০৮ এর পর থেকে খেয়াল কর।

    http://data.bls.gov/timeseries/LNS11300000
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩০486191
  • একচুয়ালি ঐ সাইটে ১৯৪৮ সাল থেকে ডাটা রাখা আছে। যদি খেয়াল করে দেক তো দেখবে ২০১৩ তে লেবার পার্টিসিপেশন রেট ১৯৮০-র সাথে কম্পেয়ারেবল। খেয়াল রাখতে হবে ১৯৮০-র আগে লেবার ফোর্সে ফিমেল পার্টিসিপেশন তুলনায় কম ছিল। কাজেই আজকে দাঁড়িয়ে ১৯৮০ সালের মত লেবার ফোর্স পার্টিসিপেশন ডাটা মানে ইনভলান্টারী অপ্ট আউট অনেক বেশী।

    এবারে কি আনএমপ্লেয়মেন্ট ডাটা খুব ভাল মনে হচ্ছে?
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৪486192
  • শিবু বাবু এটা তো অনেক পুরোনো আর্গুমেন্ট। আর এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। কতগুলো মিডিয়া রিপোর্ট/পেপারও পড়েছিলাম। সব মনে নেই। পার্টিশিপেশন রেট চেন্জ হয় অনেকগুলো কারনে। তার মধ্যে একটা কারণ হোলো ডেমোগ্র্যাফিক চেন্জ, আর গভ বেনেফিট তো আরো বড় ফ্যাক্টর। যাইহোক, এটা তো অস্বীকার করা যায় না যে নন-ফার্ম পেরোল হ্যাজ ইনক্রিজড অন অ সেকুলার বেসিস। ইভেন রিপাব্লিকান মিডিয়াও আজকাল এই নিয়ে চুপ চাপ আছে। তাছাড়া আরেকটা বড় প্যারামিটার হোলো ওয়েজ রেট, যেটা মনে হয় বিগত কয়েক বছরে বেড়েছে। তবে ঐ মিনিমাম ওয়েজ বাড়ানোর ডিসিশানটা কতটা ঠিক হয়েছে তা বলতে পারছিনা। ওটা বুমেরাঙ্গ হলে ডেমোক্র্যাটদের চাপ আছে।
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১০486194
  • তাহলে আর কি। ইকনমি টেক অফ করলেই ভাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন