এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • DB | ০৪ ডিসেম্বর ২০১৬ ২২:২৮724448
  • আমার কেমন যেন সন্দেহ হচ্ছে দিন চল্লিশেক আগে সার্জিকাল স্ট্রাইক এর ব্যপারটা দেশবাসীর মনে একটা স্বদেশ প্রেমের হাওয়া তৈরি করা হয়েছিল। এবার সেই হাওয়াটা কাজে লাগান হচ্ছে নোটবন্দীতে।একদল মানুষ দেশভক্তির প্রাবল্যে ডিমনেটাজেশনের ফলে যে ওশেষ দুর্ভোগের সৃষ্টি হয়েছে সেটাকে দেখেও দেখছেনা। বা হয়ত উপায়ান্তর নেই বলেই নীরব রয়েছে।
  • ranjan roy | ০৪ ডিসেম্বর ২০১৬ ২৩:৪৫724449
  • ঠিকই বলছেন।
    নইলে কথিত সফল সার্জিক্যাল স্ট্রাইকের পরে রোজ রোজ সীমান্তে হামলা হচ্ছে কী করে? সেইসব রণহুংকার --ওদের ঘরে ঢুকে মেরে আসব, ১০০ ইঞ্চি বুকের ছাতি--এখন কোন গর্তে?
  • PT | ০৪ ডিসেম্বর ২০১৬ ২৩:৫১724450
  • খুব অপ্রত্যাশিত কিছু ঘটছে কি? ছাগলেরা হয়ত এসবই চায়!!
  • ranjan roy | ০৪ ডিসেম্বর ২০১৬ ২৩:৫৫724451
  • সব টইকেই হীরাভ না বানালেই নয়?
  • PT | ০৫ ডিসেম্বর ২০১৬ ০০:২১724452
  • যে দেশ একবার জরুরী অবস্থা দেখেছে তাদের দেশে সেই অবস্থার সৃষ্টি হয় কি করে? ২০১৬ সালে বসে মানুষের নির্বুদ্ধিতা বাদ দিয়ে তুঘলকি শাসনের আলোচনা হয় নাকি?
  • Robu | ০৫ ডিসেম্বর ২০১৬ ০০:৩৩724453
  • এই গিরিরাজই কদিন আগে বলেছিল হিন্দু মহিলাদের বেশি বাচ্চা নেওয়া উচিত।
  • PT | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৪১724455
  • চা-ওয়ালার গগনচুম্বি ভন্ডামিঃ
    "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের জেরে তৈরি হওয়া অর্থনৈতিক সঙ্কট নিয়ে বারবার দেশবাসীকে পাশে থাকতে বলছেন, সেখানে তাঁর দলেরই মন্ত্রীর মেয়ের বিয়েতে এমন আয়োজন নিয়ে ভুরু কোঁচকাচ্ছে অনেকেরই। নাম প্রকাশে অনিচ্ছুক আরএসএসের এক স্বয়ংসেবকের মন্তব্য, ‘‘গডকড়ী তো সঙ্ঘের মতাদর্শ জানেন। তিনি নিজে এখনও স্বয়ংসেবক। এ ধরনের এলাহি আয়োজন আমাদের সঙ্ঘের সঙ্গে একেবারেই খাপ খায় না।’’
    http://www.anandabazar.com/national/marriage-of-nitin-gadkari-s-daughter-50-guests-will-come-in-chartered-flight-1.526462#
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:৪০724459
  • হুঁ, মোদির অসাম্প্রদায়িক ভাবমূর্তি স্থাপনের প্রচেষ্টা। ইন্দিরার জন্য যেমন কংগ্রেস জরুরী ছিল না, এনার জন্যেও আর এসব লাগবে না। ভক্তরা আরো উল্লসিত হবে।
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:৫২724460
  • বার বার "চা ওয়ালা" বলছেন কেন, এমনিতে সমালোচনা করা যায় না?
  • কিক্কড় সিং | ০৫ ডিসেম্বর ২০১৬ ১০:১০724461
  • রাইটো। শাইনিংরা এইগুলোই খাচ্ছে এবং খাওয়াচ্ছে (চানাচুর সহ) - যে নিজের দলের মধ্যেই তুমুল বিরোধিতা সত্ত্বেও গুরুদেব কেমন দেশের ও দশের মঙ্গলের জন্যে এইটা চালু করলেন - দ্যাখো কেমন গাট্‌স, ইত্যাদি।

    একমাত্র তুমুল ইকোনোমিক বিরোধিতা, সাথে লোকে কীভাবে ভুগছে সেইগুলো তুলে ধরা ছাড়া রাস্তা নেই।

    হ্যাঁ, গুরুদেবের "ফকিরি" নিয়ে খিল্লি এবং খিস্তি অবশ্যই দরকার। ৬৪ জন অ্যাসিস্ট্যান্ট, হাই স্ট্রীট টেলরড স্যুট, মাসে তিনটে বিদেশভ্রমণ, ১১০০ কোটির অ্যাড ইত্যাদি।
  • PT | ০৫ ডিসেম্বর ২০১৬ ১০:৩১724462
  • তিনি নিজেকেই চা-ওয়ালা বলে পাবলিকের কাছে বেচেছেন কিছুদিন আগে.... তো সেটার উল্লেখ করলে কারো অসুবিধে হওয়ার কথা নয়।
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ১০:৩৫724463
  • ও আচ্ছা। এটা জানতাম না। এখন জানলাম।
  • sm | ০৫ ডিসেম্বর ২০১৬ ১০:৫৯724464
  • তাই নাকি!ভদ্রলোকের কোনো নাম নেই!পাড়ায় রিক্সা চালায় যে তাকে কি সর্বদা এই রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালা বলে হাঁক পড়েন নাকি! সুইপার কেও নাম ধরে না ডেকে সুইপার সুইপার বলে উল্লেখ করা হয় !
    জে, তো আবার এখানে রেসিস্ট কিছু খুঁজে পাবেন না! যত্তসব।
  • PT | ০৫ ডিসেম্বর ২০১৬ ১১:০৯724465
  • ইনি অন্য একটা টইতে জানিয়েছিলেন না যে "গোয়ালার আশি বছরে বুদ্ধি হয়"? - ভন্ডতে সারা দেশ ভরে গেল গো!!

    কিন্তু এইটা সিরিয়াস ব্যাপার। মানুষ না চাইলে অথরেটারিয়ান নেতাদের উত্থান হয় নাকি? শুধু শুধু রাষ্ট্রের ঘাড়ে দোষ চাপিয়ে নাকি-কান্না কাঁদলে হবে নাকি?

    39% of girls and 43% of boys agreed that women have to accept a certain level of violence

    Only 37% of the sample understand the Right to Equality

    74% of school and college students are unaware of the fact that the Legislation is responsible for enacting laws.

    51% of boys and girls agree that the primary task of women is to take care of the household.

    43% think it’s alright to violate rules since bribing officials would spare them punsihment

    67% of college students agree that there should be only one strong political party at Centre to rule the entire country.

    65% of college students agree that meetings between individuals of opposite genders belonging to different religions should be restricted.

    49% of college students don’t think domestic help are entitled to minimum wage or labour protections.

    53% of college students think the military would do a better job of ruling the country than democracy

    In general, according the the index of the survey, democratic sentiment is low in both school and college students (ranging from 20–21%)

    https://medium.com/that-wonkish-page/india-and-authoritarianism-29f99952ec9a#.3ve06jah9
  • কিক্কড় সিং | ০৫ ডিসেম্বর ২০১৬ ১১:১৪724466
  • আরেক রাউন্ড পলিটিক্যাল কম্পাসের সময় কি এসে গেলো?
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ১১:৩৮724467
  • আমাকে বাদ্দিন। আমি মোদির ভাই নই, এবং ভারতের পোলিটিক্স নিয়ে কিছু বলা আমার সাজে না। যেটুকু বলছি দূর থেকে। ভোট দিয়ে কারোকে নির্ব্বাচিত করবার অধিকার তো নেই। তা সত্ত্বেও যেটুকু শুনে শুনে বুঝেছি, মোদি জেনোসাইডের মত কাজে লিপ্ত ছিল জেনেও জনতা তাকে নির্ব্বাচিত করেছে। এখনো অবধি নো-কনফিডেন্স দেখায় নি (গুরুর পাতায় বা দু একটা অন্য জায়গা বাদ দিলে), জনতা কিন্তু মোদির বিরুদ্ধে নয় (আমি নিজে বিরুদ্ধে হলেও, চোখে ঠুলি পরে অন্যদের মতামতটা সরিয়ে দিতে পারব না), তারা কজন মোদিকে "চা-ওয়ালা" বলে ডাকে সেটাও জানা যায় নি। নোট বদলানোর সময়ে গোড়াতে রিয়্যাকশান এখানে পড়ে বা কাগজে দেখে যা বুঝেছিলাম, তার সঙ্গে সাধারন মানুষের সঙ্গে কথা বলে যা রিয়্যাকশান পেয়েছি - তার কিছুটা ফারাক আছে। পোলিটিক্যালি মোদির সমর্থক নই বলে দেশের মানুষজনের রিয়্যাকশান দেখেও না দেখার চেষ্টা করলে নিজেকেই ভুলিয়ে রাখা হবে।
    হ্যাঁ, জনসাধারনের সমস্যা হচ্ছে এই ডিমানি-র জন্য। তবে সেটাকে উপলক্ষ্য করে সরকার বদলানোর মত নয়, বরং জনতার বেশ সায় আছে এতে। আমি আউটসাইডার। দূর থেকে দেখেই বলছি।
  • b | ০৫ ডিসেম্বর ২০১৬ ১১:৪৭724469
  • মোদি জেনোসাইডের কাজে লিপ্ত ছিলো বলেই তো সে নির্বাচিত হয়েছে।

    "ও" এর জায়গায় "ই"। এবারে দেখুন খাপে খাপ পঞ্চুর বাপ।
  • Shibir | ০৫ ডিসেম্বর ২০১৬ ১২:০২724470
  • PT যে তথ্য গুলো দিলেন সেই সমস্যার কিছুটা হদিশ এই লেখাটায় পাওয়া যেতে পারে। আগেও কেউ শেয়ার করে থাকতে পারে।

    "সবই উপসর্গ। ভারতীয় মধ্যবিত্ত সমাজের আসল ব্যাধি নরেন্দ্র মোদীরা ঢের আগে ধরে ফেলেছেন। সেই ব্যাধির নাম অ-রাজনীতি। অ-রাজনীতি মানে ভোট দিতে না যাওয়া নয়, অথবা কোনও দলের সমর্থনে বা অন্য কোনও দলের বিরোধিতায় তরজা জমানো বন্ধ করে দেওয়া নয়— অ-রাজনীতি মানে কোনও প্রসঙ্গকে তার সামাজিক তাৎপর্য দিয়ে বিচার করতে পারার ক্ষমতাকে হারিয়ে ফেলা। অ-রাজনীতি মানে শুধু নিজেরটুকু দিয়েই দুনিয়াকে দেখা।"

    "http://www.anandabazar.com/editorial/centre-didn-t-pay-enough-attention-on-common-people-s-harassment-due-to-demonetization-1.518429#"
  • PT | ০৫ ডিসেম্বর ২০১৬ ১২:১৩724471
  • চা-ওয়ালা বলে কেউ ডাকে কিনা সেটা বিষয় নয়। কিন্তু "মুদি-কন্যা থ্যাচার", "চা-ওয়ালা থেকে প্রধানমন্ত্রী" কিংবা ঘরের কাছের "হাওয়াই-চটি ও সততা" ইত্যাদি রোমহর্ষক ও আনন্দাশ্রু উদ্রেককারী বিশেষণ পাবলিককে গুলে খাইয়ে দেওয়ার সঙ্গে ভোটে জেতার একটা সম্পর্ক আছে। যদিও কে গুলে সরবৎ বানায় আর কে খাওয়ায় নাকি পাবলিক নিজেই নিজের তৈরি ছিলিমে টান মারে তা নিয়ে দ্বিমত থাকতে পারে।

    দক্ষিণ কলকাতার এক রাস্তার দেওয়ালে কৈশোরের হাড়-হিমকরা "মুক্তিসুর্য"-র পুনরাগমন দেখলাম। শুধু এশিয়ার বদলে ভারতের। নিবেদন এই, যে যারা এই সুর্যের হাত ধরে দিল্লীর বিরুদ্ধে লড়ার আহ্বান জানাচ্ছে তারা যেন এট্টু খেয়াল রাখে।
    (নাঃ, এই টইটাকে হীরাভ বানানোর কোন উদ্দেশ্য নেই!)
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ১২:২৫724472
  • জেনে"ই" যদি করে থাকে তাহলে তো ব্যাধি সমাজের। সেটার জন্যও(/ই) কে দায়ি?
  • PT | ০৫ ডিসেম্বর ২০১৬ ১২:৩৯724473
  • সম্ভ্বতঃ অ-রাজনীতিঃ
    "অ-রাজনীতি মানে কোনও প্রসঙ্গকে তার সামাজিক তাৎপর্য দিয়ে বিচার করতে পারার ক্ষমতাকে হারিয়ে ফেলা। অ-রাজনীতি মানে শুধু নিজেরটুকু দিয়েই দুনিয়াকে দেখা।"
  • কিক্কড় সিং | ০৫ ডিসেম্বর ২০১৬ ১৩:০৩724474
  • AIB:

  • Reshmi | ০৫ ডিসেম্বর ২০১৬ ১৪:১৪724475
  • http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/post-demonetisation-deposits-in-jan-dhan-accounts-hardly-significant/articleshow/55792611.cms

    তার মানে পোস্ট-ডিমনি উপ্র আর পব তে প্রচুর টাকা জমা পড়েছে বলে যে এত হৈচৈ সেটাও জুমলা ছিল?

    যাই হোক, প্রি আর পোস্ট-ডিমনি জন-ধন স্ট্যাট থেকে একটা ইন্টারেস্টিং অবজার্ভেশন! টোটাল ডিপোজিটের হিসেবে টপ ৫ রাজ্য একই আছেঃ উপ্র, পব, রাজস্থান, বিহার, মহারাষ্ট্র। তবে রাজস্থান আগে ৪ নম্বরে ছিল, এখন বিহারকে টপকে ৩ এ চলে গেছে।

    কিন্তু ইন্টারেস্টিং যেটা হল, % increase in average deposit per account (average calculated excluding zero bal ac)!

    GUJARAT 114.088
    KARNATAKA 107.929
    ANDHRA PRADESH 82.429
    RAJASTHAN 76.729
    TAMIL NADU 69.473
    HARYANA 68.205
    MAHARASHTRA 65.573
    JAMMU & KASHMIR 65.567
    BIHAR 65.066
    DELHI 60.189
    KERALA 59.726
    UTTARAKHAND 57.003
    PUNJAB 56.767
    UTTAR PRADESH 56.175
    JHARKHAND 53.602
    MADHYA PRADESH 53.072
    HIMACHAL PRADESH 52.270
    TELANGANA 48.141
    TRIPURA 46.358
    WEST BENGAL 44.772
    ORISSA 42.203
    ASSAM 41.251

    সব বিজেপি বা তাদের বন্ধুশাসিত রাজ্যে অ্যাভারেজ ডিপোজিট এত বেশি হারে বাড়ার কারণ কী? এই জমা পড়া টাকাগুলো সাদা না কালো?
  • sm | ০৫ ডিসেম্বর ২০১৬ ১৪:২৭724476
  • ইনি অন্য একটা টইতে জানিয়েছিলেন না যে "গোয়ালার আশি বছরে বুদ্ধি হয়"? - ভন্ডতে সারা দেশ ভরে গেল গো!!
    ---
    জানিয়ে ছিলাম তো! এটা বাংলায় চালু প্রবাদ।
    ঠিক যেমন; "চুপড়ি ছাড়া, মেছুনীর ঘুম হয়না"
    কিন্তু আপনি চা ওয়ালা, বা হাওয়াই চটি বলে বলে একজন নির্দিষ্ট ব্যক্তি/ব্যক্তি দের কে বার বার উল্লেখ করছেন। তার নাম মোদী বা মমতা যাই হোক।
    এটুকু পার্থক্য বোঝার ক্ষমতা নিশ্চয় আছে।নাকি আরো বুঝিয়ে বলতে হবে?
  • PT | ০৫ ডিসেম্বর ২০১৬ ১৫:৪৯724477
  • "অ-রাজনীতি মানে কোনও প্রসঙ্গকে তার সামাজিক তাৎপর্য দিয়ে বিচার করতে পারার ক্ষমতাকে হারিয়ে ফেলা। অ-রাজনীতি মানে শুধু নিজেরটুকু দিয়েই দুনিয়াকে দেখা।"
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ১৬:০৭724478
  • লুপে চলে যাওয়া?
  • PT | ০৫ ডিসেম্বর ২০১৬ ১৬:৩৯724481
  • না, এটার তাৎপর্য সুদূরপ্রসারী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন