এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০৫ জানুয়ারি ২০১৭ ০৯:৫৯710895
  • :-)
  • PT | ০৫ জানুয়ারি ২০১৭ ১০:৪৫710896
  • "`জাতীয় পুরস্কারপ্রান্ত ছবি ‘মনের মানুষ ’-সহ একাধিক ছবি থেকে রোজ ভ্যালি লাভজনক ব্যবসা করে ৷ কিন্ত্ত তার কোনও উল্লেখ নেই রোজ ভ্যালির খাতাকলমে ৷ ফলে এই সব ছবি করে মোটা অঙ্কের টাকা বিভিন্ন মাধ্যমে সরানো হয়েছে ৷"
    হায় গৌতম ঘোষ!
    হায় প্রসেনজিত চ্যাটার্জী!!
    হায় লালন ফকির!!!
  • j | ০৫ জানুয়ারি ২০১৭ ১০:৪৭710897
  • ফির্বে ফির্বে ...লোতুন অবোতারে

    ওদিকে সাইকেল চোর আর মালবাবু এতক্ষণে কিলোতিনেক কাকাতুয়ার খাজা আর সেরদশেক ছানাপোড়া উড়িয়ে দিল সে খেয়ালও তো রাখতে হবে
  • dc | ০৫ জানুয়ারি ২০১৭ ১০:৫৩710898
  • কিন্তু হায় পিটিদা, এসব যে ২০০০ দশকের খবর!
  • PT | ০৫ জানুয়ারি ২০১৭ ১১:০৭710899
  • কিন্তু এসবের জন্যে জেলে যাচ্ছে তো সাম্প্রতিক সময়ের বীরেরা!! আমি তো দু-একটা বাম নেতাদের জেলে দেখতে চাই!
    নাকি আবার সেই "প্রমাণ নেই" নামক কৃষ্ণগহ্বরের পেছনে মুখ লুকোতে হবে?
  • dc | ০৫ জানুয়ারি ২০১৭ ১১:২০710900
  • কৃষ্ণগহ্বরের পেছন দিকটায় ধবলগহ্বর থাকে না?
  • PT | ০৫ জানুয়ারি ২০১৭ ২২:৪০710902
  • dc জেনে খুশী হবেন যে ২৪ ঘন্টার খবরানুসারে, রোজভ্যালিকে রাজারহাটে জমি পাইয়ে দিয়েছিলেন সিপিএমের এমন এক দাপুটে নেতা-মন্ত্রী নাকি এখন সিবিআইএর স্ক্যানারে।
    ......কিন্তু হায়! তিনি নাকি এখন আর সিপিএমে নেই.....অন্য কোথাও আছেন!!
  • sm | ০৫ জানুয়ারি ২০১৭ ২২:৫০710903
  • ব্যাস, সিপিএম এ এখন নেই মানেই দোষ মুক্ত। মানে, তখন তিনি পার্টির অংশ ছিলেন না।পার্টি মানে রাজহংস!গায়ে পাঁক লাগবেই না।
    সুতরাং পিটির সাফাই আগে থেকেই শুরু হয়ে গেছে।
  • PT | ০৫ জানুয়ারি ২০১৭ ২৩:০২710905
  • না না কোন সাফাই শুরু হয়নি।
    বরং তিনি এখন কোথায় আছেন সেটা প্রকাশিত হওয়ার পরে আপনি কি সাফাই দেবেন তার ব্যবস্থা করে রাখুন।
  • sm | ০৫ জানুয়ারি ২০১৭ ২৩:১৮710906
  • আমার সাফাই এর কি আছে?আপনি ই বলেন সিপিএম এর একজন দাপুটে মন্ত্রী নাকি স্ক্যানারে আছে।এখন তিনি আর সিপিএমে নেই।
    পড়ে মনে হলো আপনি আগে থাকতে সাফাই গাইছেন। এ ছাড়া অন্য কি মানে হতে পারে বুইতে পারছি না।
    সে জন্যই বলি, নাইভের মতন যা মনে আসে লিখবেন না। একটু ভাবুন লেখার আগে,কি লিখছেন। ক্লিয়ার?
  • PT | ০৫ জানুয়ারি ২০১৭ ২৩:৫৩710907
  • খামাখা আমার সঙ্গে কুস্তি করছেন!!
    একদল চোর ক্ষমতা দখল করে বসে আছে। সেই চোরেরা ক্রেমেক্রেমে প্রকাশিত হচ্ছে। সেই সব চোরেদের কর্মকান্ড ঢাকাচাপা দেওয়ার জন্যে আপনি অন্য চোর খোউজে বেড়াচ্ছেন কেন?
  • কল্লোল | ০৬ জানুয়ারি ২০১৭ ০৭:২২710908
  • অদ্ভুত যুক্তি!!! সেদিনের সিপিএমের এক দাপুটে নেতা-মন্ত্রী নাকি এখন সিবিআইএর স্ক্যানারে। কিন্তু তিনি এখন অন্য দলে, তাই দায়টা অন্য দলটির!!! একজন ক কোং এ কাজ করার সময় দুর্নীতি করেছে যা ক কোং দেখেও দেখেনি। তারপর সেই একজন খ কোংএ যোগ দিয়েছে। অতএব দায় খ কোংএর। আদালতের বেঞ্চিগুলো-ও হাসবে।
    হ্যা হ্যা হ্যাঃ
  • sm | ০৬ জানুয়ারি ২০১৭ ০৭:৫০710909
  • মূর্খের সঙ্গে তর্ক করা যায়-কিন্তু পন্ডিত মূর্খ!যে দলের সঙ্গে লক্ষ লক্ষ কোটি টাকার স্ক্যাম জড়িয়ে;তাদের সংগে গাঁট ছড়া বাঁধার, উমেদারি করতে কুনো শরম নাই বটেক।
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ০৮:০২710910
  • কল্লোলদা, এই ঘটমান বর্তমানে প্রত্যাশিত স্বর্ণময় নীরবতা পালন করে হঠাৎ সিপিএমের নাম দেখে চোর ধরতে রাস্তায় নামলে নাকি? তোমার নিরপেক্ষতার স্টাইল সত্যি বাঁধিয়ে রাখার মত!!
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ০৮:১১710911
  • এটা যে পন্ডিত মূর্খ নন স্পেশালি তাঁর জন্যে।
    তবে কল্লোলদা ও অন্যান্য যারা অনুজ পান্ডের বাড়ি নিয়ে লিখে আঙুল ব্যথা করে ফেলেছিলেন আর এখন স্বর্ণময় নীরবতা পালন করছেন তাঁঅরাও পড়ে দেখতে পারেনঃ
  • dc | ০৬ জানুয়ারি ২০১৭ ০৮:১৩710912
  • পিটিদা, যারা কামানোর তারা সেখানেই যায় যেখানে কামানো যাবে। রামরাজ্যে তারা ক্যাডারবাহিনী নামিয়ে কামিয়েছে, প্রোমোটারি আর চিট ফান্ডের আর্লি ফেজে টাকা খেয়েছে। আবার পরিবর্তনের রাজ্যে তারাই সিন্ডিকেটে মদত দিয়েছে, চিট ফান্ডের থেকে দশ পনেরো হাজার কোটি খেয়েছে। এর পর যদি রাজ্যে গৌমাতা ক্ষমতায় আসে তো তারা মা সারদার আঁচল থেকে সরে এসে গৌমাতার ন্যাজ জড়িয়ে ধরবে। আবার যদি কখনো সিপিএম ফিরে আসে তো তারাই পাড়ায় পাড়ায় লাল ঝান্ডা পুঁতে লাল সেলাম দিতে লাগবে। যারা একদা ছিল পাট্টি ক্যাডার, তারাই হয়েছে তিনোকর্মী, প্রয়োজনে হবে বানরসেনা, দরকার হলে আবার হয়ে যাবে সর্বহারা। এ আর নতুন কথা কি?
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ০৮:১৯710913
  • "যারা একদা ছিল পাট্টি ক্যাডার, তারাই হয়েছে তিনোকর্মী......"
    মদন-কুণাল-তাপস-সুদীপ....ইত্যাদি সকলেই আর যারা ক্যামেরার সামনে টাকা নিয়েছিল তারা হগ্গলেই একসময়ের "পাট্টি ক্যাডার" ছিল বলছেন?
    নাঃ আমার ইতিহাস বইটা দেখছি ভুলভাল লোকেরা লিখেছে!!
  • dc | ০৬ জানুয়ারি ২০১৭ ০৮:২৫710914
  • আবার আপনার সেই অদ্ভুত লজিক :d
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ০৮:৩৬710916
  • শাসক যখন মহা-লুন্ঠনে ব্যস্ত, তখন রাজ্য জুড়ে চাকরীর জন্যে হাহাকার......

    "রাজ্য সরকার ৬ হাজার গ্রুপ ‘ডি ’ কর্মচারী নিয়োগ করবে ৷ সেই জন্য নবগঠিত পশ্চিমবঙ্গ গ্রুপ -ডি রিক্রুটমেন্ট বোর্ড অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করতেই দেড় লক্ষ আবেদনপত্র জমা পড়েছে ৷ হাতে আরও ২৫ দিন৷ আবেদনপত্রের সংখ্যা ২৫ লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=28767&boxid=154411844

    আর যখন চাকরী নেই, তখন ভিক্ষান্নে বেড়ে ওঠা বাচ্চারা কি করছে?


    প্রণব বর্ধনের সতর্কবার্তা কি পন্ডিতদের মনে আছে?
  • sm | ০৬ জানুয়ারি ২০১৭ ০৮:৫০710917
  • নিন একটা মুখ শুদ্ধি দিলাম।কিন্তু যার নাম জড়িয়ে তিনি তো ধরা ছোঁয়ার বাইরে!কিন্তু পন্ডিত মন্য কে প্রশ্ন ছিল- যে দলের সঙ্গে লক্ষ্য কোটি টাকার স্ক্যাম জড়িয়ে; তাদের সঙ্গে গাঁট ছড়া বাঁধতে বা ময় প্রচার করতে একটুকু ও বিবেকে বাঁধে নি?
    বারাসত শহরে বিনোদন পার্ক তৈরির জন্য রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে পুরসভার ১৪ বিঘা জমি ‘জলের দরে’ লিজ দিয়েছিল সিপিএম। এখানেই শেষ নয়, রোজভ্যালির সেই বিনোদন পার্কের উদ্বোধন করেছিলেন সিপিএমের তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী।
    http://www.bartamanpatrika.com/content/main3.html
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ০৯:১৪710918
  • হায় বরুণ সেনগুপ্ত! চিরকাল বামেদের গাল দিয়ে শেষে ইন্দিরার দয়ায় জেলে গিয়েছিলেন। তাঁর কাগজ ভগবান ও তিনোর তাঁবেদারি করে এখন মহা বিপদে। অতএব এখন মৃত সুভাষ চক্কোত্তিই ভরসা!!
    জেলে ঢুকিয়ে দিন সুভাষ চক্কোত্তিকে। আমি দুহাত তুলে সমর্থন করব। কিন্তু সুভাষ চক্কোত্তি দেখিয়ে কি মদন-কুণাল-তাপস-সুদীপের অপরাধ লঘু করে দেখানোর চেষ্টা করছেন নাকি?
  • dc | ০৬ জানুয়ারি ২০১৭ ০৯:২০710919
  • আপনি মদন-কুণাল-তাপস-সুদীপদের দেখিয়ে সুভাষ চক্কোত্তিদের অপরাধ লঘু করে দেখানোর চেষ্টা করছেন না তো?
  • sm | ০৬ জানুয়ারি ২০১৭ ০৯:২১710920
  • কেউ তো কারো অপরাধ লঘু করে দেখাচ্ছে না। যারা দোষী তাদের সব্বাই কে বিচারে দোষী সাব্যস্ত করে জেলে পুরে দিন।কিন্তু কংগ্রেস এর সঙ্গে যে এতো লক্ষ কোটি টাকার স্ক্যাম জড়িয়ে- তাদের সম্পর্কে কি নিদান? ছোট্ট প্রশ্ন;খালি এইটুকুর উত্তর দিলেই চলবে।
    নাকি কংগ্রেস সুখ দুঃখের সাথী বলে, আলাদা ছাড়!
  • টুংকাটাকিলা | ০৬ জানুয়ারি ২০১৭ ০৯:৫৫710921
  • মাসী গো মাসী
    পাচ্ছে হাসি
    নিমগাছেতে ফলছে শিম
    হাতির মাথায় ব্যাঙের ছাতা
    তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম।
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ১২:০০710922
  • "কিন্তু কংগ্রেস এর সঙ্গে যে এতো লক্ষ কোটি টাকার স্ক্যাম জড়িয়ে- তাদের সম্পর্কে কি নিদান?"
    এ এক উদ্ভট প্রশ্ন। দিল্লীতে ক্ষমতায় বিজেপি। তারা যদি "ষড়যন্ত্র" করে তিনোদের জেলে ঢোকাতে পারে, তাহলে কংগ্রেসীদের ধরছে না কেন? আর এখন তো কংগ্রেস-তিনো মাখামাখির জন্যে আরো বেশী বেশী করে কংগ্রেসীদের জেলে ঢোকানোর কথা!! কংগ্রেস তো বহুকালের চেনা চোর-ওদের নিয়ে আর নতুন করে কিসের আলোচনা!!

    dc
    সুভাষ চক্কোত্তির সম্পত্তি রমলা চক্কোত্তিকে সিবিআই ধরলেই বের করে ফেলতে পারবে। কিন্তু সুভাষ চক্কোত্তির ধরার মত সম্পত্তি আছে তো? তাও রোজভ্যালির বা সারদার পয়সায়? নাকি বর্তমান পত্রিকার corruption by perception-এর ওপরে ভিত্তি করে আপনি প্রশ্ন ছুঁড়ছেন?
    তাছাড়া তিনোরাই তো সুভাষ চক্কোত্তির সম্পত্তির হদিশ আর সুইস একাউন্টের নাম্বার দিয়ে সিবিআইকে সাহায্য করতে পারে।
  • sm | ০৬ জানুয়ারি ২০১৭ ১২:২৩710923
  • তাহলে এতদিনে আপনে স্বীকার করলেন -কংগ্রেস তো বহুকালের চেনা চোর। তাহলে কংগ্রেস এর সঙ্গে জোট সঙ্গী হবার জন্য এতো উতলা ছিলেন কেন? মায়া পাতায় এতো এডভোকেসি করছিলেন কেন? চোরেদের সঙ্গী হতে যদি আপত্তি না থাকে, তাহলে এ চোর ও চোর বলে নাপাচ্ছেন কেন? এখন পর্যন্ত্য কোনো কিছুই কোর্টে প্রমাণিত হয়নি যখন।
  • সর্বহারা | ০৬ জানুয়ারি ২০১৭ ১২:৩৭710924
  • http://eisamay.indiatimes.com/city/kolkata/kerala-cpm-meeting-in-a-five-star-hotel-/articleshow/56350259.cms
    বাংলায় ক্ষমতা হারিয়ে আলিমুদ্দিন স্ট্রিটের কোষাগারে ভাটার টান লেগেছে৷ খরচ কমাতে স্বয়ং সূর্যকান্ত মিশ্র সিপিএম রাজ্য দফতরের নেতাদের যত্রতত্র গাড়ির ব্যবহারে লাগাম পরিয়েছেন৷ কৌটো হাতে অর্থ সংগ্রহে নামতে হয়েছে নেতাদের৷ বাহুল্য এড়াতে কলকাতায় সিপিএমের সর্বভারতীয় ও রাজ্য প্লেনামে খরচ কমিয়ে দিয়েছিলেন বিমান বসু৷ আলিমুদ্দিন স্ট্রিটের যখন ভাঁড়ে মা ভবানী দশা চলছে তখন সিপিএমের কেন্দ্রীয় কমিটির আসন্ন বৈঠক হতে চলেছে এহেন বিলাসবহুল হোটেলের ব্যাঙ্কোয়েটে৷ বৈঠক ছাড়াও তিরুবনন্তপুরমের থাম্পানুরের হোটেলেই থাকবেন ভিন রাজ্যের সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্যরা৷ সিপিএমের শীতকালীন কেন্দ্রীয় কমিটির বৈঠক দিল্লির বাইরে হওয়ার রেওয়াজ রয়েছে৷ কিন্ত্ত তারকাখচিত হোটেলে কখনও সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়নি৷ পিনারাই বিজয়ন দক্ষিণের এই রাজ্যে সিপিএমকে ফের ক্ষমতা ফিরিয়ে এনে রাজধানীর নামী তারকা খচিত হোটেলে কেন্দ্রীয় কমিটির আয়োজন করে সিপিএমের অন্দরে নয়া বিতর্ক তৈরি করেছেন৷
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ১২:৪০710925
  • আপনের রাজনৈতিক বোধ তৈরি হওয়ার আগে থেকে আমরা জানি যে কংগ্রেস চোর। এখনো বলছি কংগ্রেসের সঙ্গে বামেদের জোট করা উচিৎ। তাতে দেশের উপকার হবে। তবে রাহুল কখন দাড়ি রাখবে আর কখন উল্টো চাঁচে দাড়ি কাটবে সেটা কংগ্রেসের ব্যাপর।

    তবে এই যুক্তিতে JU চত্বরে বছর বছর চা সিঙ্গাড়া খেয়ে আমরা সকলেই শিশু-শ্রমিকের ব্যবহারকে সমর্থন করেছি!!
  • sm | ০৬ জানুয়ারি ২০১৭ ১২:৫৯710928
  • আমার মনে হয় রাজনৈতিক ভাবে আপনি একটু কম ম্যাচিওর।।নিজের প্রতিটা পোস্ট ভালো করে পড়ুন।অনুধাবন করুন; তার পর দেখবেন লেখার জন্য হাত চুলবুলি কমে গেছে। বিষয় টা রাহুলের দাড়ি চাঁচা নয়। স্বচ্ছতোয়া সিপুএম, চোরেদের হাত ধরতে যায় কেন? কেন জানেন। এদেশে সব দল ই চোর। আর গাঁট ছড়া হলো মাসতুতো ভাই গিরি। আপনি উঠে পড়ে প্রমান করতে লেগেছেন ;আপনার প্রিয় দলটি কোনো চুরি চামারি করে নি;কিন্তু চোরেদের হাত ধরে ভেসে থাকতে চায়।এই তো কথা !এই পারসেপশন ধরে রাখলে; তাকে বলে নাদান গিরি।
    ওহ, হ্যা,কাগজে পড়লাম ত্রিপুরা থেকে রোজভ্যালি নাকি হাজার পাঁচেক কোটি তুলেছে। তা,ওখানকার বামেরা কি করছে জানেন? একটু খোঁজ খবর রাখলে পারেন তো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন