এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৫ এপ্রিল ২০১৬ ২১:২১701424
  • রূপাদেবী খুব দ্রুত শিখছেন। স্ট্রীট ফাইটিঙ্গে অ্যাডভান্টেজ তার থাকে যে প্রথম হাত চালায়। রূপাদেবীও তাই করছেন। প্রথমেই চীল চীৎকার করে হামলা। পরে এফয়াইয়ার অমুক তমুক ওসব পরে দেখা যাবে। আজ দেখলাম ডেপুটি মেয়রকে হেব্বি চিল্লে বলছেন একদম চিল্লোবেন না। :)
  • aranya | ২৫ এপ্রিল ২০১৬ ২১:২৪701425
  • এই কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারটা ঠিক কী হচ্ছে - এদের ওপর বিজেপি-র কন্ট্রোল + বিজেপি-তিনো আঁতাত, তাই নিস্ক্রিয়? তাহলে বিহারে এরা অ্যাকটিভ ছিল কেন - সেখানেও তো বিজেপি এদের বসিয়ে রাখতে পারত?
  • প্রলয়নাথ গুন্ডাস্বামী | ২৫ এপ্রিল ২০১৬ ২১:৩৩701427
  • বিহারে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্টিভ ছিলো।
  • aranya | ২৫ এপ্রিল ২০১৬ ২১:৩৫701428
  • এই আর্টিকল-টা পড়েছি।
    যেটা ভাবছিলাম, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিলে, কিছু লোক ভয়ে ভোট দিতে যাবে না। সেজন্যই তো ভোটের আগে কয়েক দিন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মর্চ করার কথা।
    গয়েশপুর, কাটাগঞ্জ-এ কোন রুট মর্চ হয় নি। আরও অনেক জায়গাতেই হয় নি
  • aranya | ২৫ এপ্রিল ২০১৬ ২১:৩৬701429
  • গুড পয়েন্ট। বিহারের সাথে তুলনা চলবে না
  • | ২৫ এপ্রিল ২০১৬ ২২:০১701430
  • রূপা গাঙুলি অবিকল মমব্যান স্টাইলে দাপাচ্ছেন। শুধু ঐ ভ্যানিটি ভ্যান আর সাজগোজটাই যা মমব্যানের উল্টোমত। :-)
  • sch | ২৫ এপ্রিল ২০১৬ ২২:১৪701431
  • "এরা ক্ষমতায় এলে কী হবে?" রোবু আমার কথাটাই বললেন
  • PM | ২৫ এপ্রিল ২০১৬ ২২:৩৩701432
  • ২০১১ র আগে এ পাতার পলিটিকাল গুরুরা পাতা ভরিয়েছিলেন দিদি আর তিনোদল কতোটা সাব অল্টার্ন সেটা প্রমান করতে। ধুতি পরা ভদ্রলোকের শাসনের থেকে সেটা কতোটা বেশী কাম্য তাও আমার মতো সাধরন মানুষ দিব্বি বুঝে গেছিল সে সময়।

    রুপা তো গুরুর ডেফিনিসন অনুযায়ী সাব অলটার্ন হবার জন্য আপ্রান চেষ্টা করছেন--- তাতে কি আপত্তি ? --- ওটাই তো CM হবার প্রুভেন রাস্তা তো ?
  • Robu | ২৫ এপ্রিল ২০১৬ ২২:৩৬701434
  • আমি কিন্তু জোটের সম্বন্ধে এই কথাটা বলিনি সচদা ঃ-)
    জোট ক্ষমতায় এলে খুশি হব। তবে কুকীর্তি দেখলে অবশ্যই বলব।
    রূপাদেবীকে ভয়ানক লাগল। এর পিছনে আবার হনুমানবাহিনী দোসর। ডেন্জারটা পুরো অন্য। এরা মানুসতো মারবেই, ইতিহাস ভুগোল-ও পাল্টে দেবে।
    বৈশালীকেও কীরকম ঠান্ডা মাথার খুনে বলে মনে হল
  • PM | ২৫ এপ্রিল ২০১৬ ২২:৪০701435
  • তন্ময় হাতে ব্যান্ডেজ নিয়ে বল্লো--- সেন্ট্রাল ফোর্সের ভুমিকায় ওনার কেন্দ্রে উনি সন্তুষ্ট----- সুমন হেব্বি ঘাবরে গেছে শুনে। বোলছে এতো উল্টো পুরান ঃ) সরকার পক্ষ বাহিনী কে গালি দিচ্ছে আর বিরোধীরা প্রসংসা করছে।

    আমিও সত্যি বলতে কি একটু ঘাবড়েই যাচ্ছি ঃ)
  • মন বলছে | ২৫ এপ্রিল ২০১৬ ২২:৪৫701436
  • মমতা জিতছে আবার। কিন্তু মন মিথ্যে প্রমাণিত হলে সবচে খুশি হব।

    অ্যাসিড টেস্ট হবে যদি হাং অ্যাসেমব্লি হয়। দিদি মোদীর হাত ধরবেই তখন, এটাও মন বলছে। ন্যাচারাল অ্যালি।
  • cb | ২৫ এপ্রিল ২০১৬ ২২:৪৬701437
  • ও বালের খবর শুনে তন্ময়বাবু চেগে গেছেন, এখনি এক পার্টিকর্মী বন্ধু বলল হাওড়াতে ৩ টে সিট পসিটিভ। এই হল লোয়ার লেভেলের এস্টিমেট, ইভিএম খুললেই বোঝা যাবে
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ২২:৪৭701438
  • রুপা দেবী একটা সিন ক্রিয়েট করলেন। ডেপুটি মেয়রের সাথে প্রায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করা চেস্টা চালিয়ে গেলেন। দেখে কার কথা যেন মনে পড়লো, তবে তিনি হলে এতক্ষনে আরো অনেক কিছুর চক্কান্তের রিপোর্ট হয়ে যেত, আর অনেক লোকে সেই কথায় নেচেও বেড়াত।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৬ ২২:৫০701439
  • জোটটা আবাপই চালাচ্ছে। ;-)
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ২২:৫৩701440
  • দিদির প্রধান বিরোধি আবাপকেই মনে হচ্ছে।
  • PM | ২৫ এপ্রিল ২০১৬ ২৩:০০701441
  • অরুনাভ তো সরসরি সুমনকে ধন্যবাদ দিলেন --- ঠিক ঠাক ভোতের জন্য ঃ) ঃ)
  • PM | ২৫ এপ্রিল ২০১৬ ২৩:০৯701442
  • ইন্চির হিসেব কি কয়েকদিন শোনা যাচ্ছে না?? ঃ)
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ২৩:১১701445
  • আসলে এই মদন হেকে দেব - দিদির যেকোনো একজন চ্যালা হারলেই দিদির উপরে চাপ পড়বে। আর জোটের সীট যে বাড়বে (স্পেশালি উঃবঃ) সেটা ধরে নিলে দিদি চাপে আছেন।
  • dd | ২৫ এপ্রিল ২০১৬ ২৩:১১701443
  • মেট্রিক সিস্টেমে চলে গ্যাছে তাই শুনতে পারেন নি। বলছে ২.৫৪ সেন্টিমিটারে মেপে নেবে। সেসব বলছে ছুটোকোরা, বড়ো ন্যাতারা ছয় ডেসিমেল প্লেস পজ্জন্তো বলছে।
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ২৩:১২701446
  • ইন্চি ইন্চি করতে করতে দিদি ফুটে যাচ্ছেন।
  • PM | ২৫ এপ্রিল ২০১৬ ২৩:৩১701447
  • ডিডিদা ঃ)
  • PM | ২৬ এপ্রিল ২০১৬ ০০:২০701448
  • রবীন দেব বলেছে আগের চারটির থেকে এই দফা বেশী শান্তিপূর্ণ !!!
  • S | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:০৭701449
  • বৈশালী ডালমিয়ার হুমকি দেখলামঃ ভোটের পরে এখানে থাকতে দেবনা, আমাকে চেনোনা টাইপের। আঙ্গুল তুলে ধমকাচ্ছে।

    কি এমন মধু আছে ভোট জেতাতে যে প্রথমবার ভোটে নেমেই নিজের ভেতর থেকে এমন ড্রেনের ময়লার থেকেও নোংরা কিছু বেড় করতে হচ্ছে সোকল্ড ভদ্র বাড়ির মহিলাকে? নাকি এরা এরকমই? শুধু সুযোগের অপেক্ষা।
  • T | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৩৯701450
  • না মশাই, ভোটের রেজাল্ট এবারে কি হবে কেউ জানে না।
  • S | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৪১701451
  • তা ইনিতো অনেক বড়লোক। ভোটে হারলেই বা কি এসে যায়? কিন্তু এইসব করতে গিয়ে যে নিজের মর্যাদা হারালো তার কি হবে? নাকি কাট মানি এতটাই বেশি।
  • lcm | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৪২701453
  • মর্যাদা ! হেইডা কি জিনিস? রঞ্জিত মল্লিকের সিনেমা না ?
  • কল্লোল | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৪২701452
  • খুব দেখতে ইচ্ছে করছে দেখতে - দিদি হারছে বৌদির কাছে।
  • lcm | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৪৫701457
  • বৈশালী কেডা? জগমোহনের কেউ হয় নাকি?
  • কল্লোল | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৪৫701454
  • না, না রাজেশ খান্না, রাজকুমার জানি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন