এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২০৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ০৭ জানুয়ারি ২০১৩ ১০:২৭554988
  • বাড়াবাড়ি করছে
  • গান্ধী | ০৭ জানুয়ারি ২০১৩ ১১:৫৪554989
  • মোবাকে পরের আই লীগে খেলানোর আরেকটা স্টেপ।

    ডোডসাল এফসি, যে এখনো ২ন্ড ডিভিশন খেলেনি, তাকে ডাইরেক্ট পরের বছর প্রথম ডিভিশনে ঢোকানো হচ্ছে (প্রায় নিশ্চিত)। নিয়ম-কানুন কিস্সু নাই। ২ন্ড ডিভিশন না খেলেও AIFF কাউকে চাইলেই ১স্ট ডিভিশনে ঢুকিয়ে দেবে। মোবা এবছর না খেললেও পরেরবার এই স্পেশাল কেসে ১স্ট ডিভিশনে ঢুকে যেতে পারে
  • প্পন | ০৭ জানুয়ারি ২০১৩ ২৩:৪৯554991
  • ওটা একটা প্রদর্শনী ম্যাচ ছিল। সেযাক সেটা তো উয়েফা ঠিক করবে। রায় পছন্দ না হলে ফিফায় যাবে।

    ফিফায় কবে যাবে সুপর্ণা?
  • গান্ধী | ০৮ জানুয়ারি ২০১৩ ১০:২১554992
  • ফিফায় না যাওয়াই ভালো। আমি এই কর্তারা থাকলে আর লাইফে মোবার খেলা দেখতে যাবনা। বিক্ষোভ দেখানোর পর টিভিতে বলেছে এরা সব ইবে সাপোর্টার, মোবা সাপোর্টার নয়। ধুর

    মেসিকে ব্যলন ডি'ওর খারাপ লাগল। যদি এটা গোল্ডেন বুট টাইপ হয়েস্ট স্কোরারকে দেওয়া হ্য তাহলে আপত্তি নেই। নাহলে আছে। এই হিসেবে যদি আগে হত তাহলে থিয়েরি অঁরি ৩বার বর্ষসেরা হত। ম্যাথেউস-ফিগো-রিভাল্ড-কাকা-জিদান-ক্যানাভারো কোনোদিনই হতনা।

    মেসির ৯০টা গোলের মধ্যে ৮৫খানা বার্সার হয়ে, যার অন্তত ৪০খানা এসেছে ইনিয়েস্তার পাশ থেকে? মেসির এবছর অ্যাচিভমেন্ট কি? ক্লাবের হয়ে কিচ্ছু না, দেশকে কোপায় কোয়ার্টারে উঠেছে। ব্যাস

    রোনাল্ডো কিন্তু ফরোয়ার্ডে খেলেনা, দেশের হয়েও না, ক্লাবেও না। তবু তার ৬০টা গোল (রিয়ালের হয়ে), সাথে দেশের হয়ে ৬-৭টা আছে, এক্স্যাক্ট কটা মনে নেই। গুগল করার ইচ্ছাও নেই। ক্লাবের হয়ে লীগ,সুপার কাপ জিতেছে। ইউরোতে সেমিফাইনাল।

    আমার মতে বেশি যোগ্য ছিল ইন্যিয়েস্তা, স্পেনকে ইউরো চ্যাম্প করেছে।। বার্সা-স্পেন যত গোল করেছে বেশিরভাগ অ্যাসিস্টও ইনিয়েস্তারই হয়।

    জানি ভোট দেশের ন্যাশনাল টিমের প্লেয়াররা দেয়, ফলে প্রশ্ন তোলার বা পক্ষপাতিত্বের জায়্গা নেই। তবু মেসি-মেসি বলে এত চিল্লনোর কোনো মানে হয়না। আর্জেন্টিনার খেলা দেখলেই এটা পরিস্কার হয়ে যায়। ডি'মারিয়া-মাস্চারেনো-হিগুয়েইন-আগুয়েরো-তেভেজ-ল্যাভেজ্জি এদের নিয়েও কিচ্ছুই করতে পারেনা। বার্সা মোডেলের সেরা প্রোডাক্ট মেসি। ব্যালন ডি'ওর গোটা বার্সা দলকে দিক তাহলে
  • dukhe | ০৮ জানুয়ারি ২০১৩ ১০:৩১554993
  • এই বাজারে পাঁচ গোলের শিশুসুলভ তত্ত্বটি উধাও হয়েছে। তবু ভালো। আলো ক্রমে আসিতেছে।
  • গান্ধী | ০৮ জানুয়ারি ২০১৩ ১০:৩৫554994
  • আমি এখনো মাঠ থেকে দল তুলে নেওয়াকে সাপোর্ট করি। কিন্তু তারপর থেকে একটাও স্টেপকে সাপোর্ট করা যায়না
  • j | ০৮ জানুয়ারি ২০১৩ ১১:১১554995
  • এই বাজারে বিজয় মাল্লু এখনো কিছু বলে নি ? পহা দিচ্চে অথচ ট্রফি বা আর ও আই নেই !
  • সৈকত রায় মহাশয় | ০৮ জানুয়ারি ২০১৩ ১২:২৪554996
  • গান্ধীর সাথে সহমত। মেসি কে নিয়ে সত্যিই বাড়াবাড়ি করা হচ্ছে। এই বছর মেসি র ব্যালন দি'ওর পাওয়া উচিৎ ছিল না।

    এবং অঁরি র আরো একটা অন্ততঃ পাওয়া উচিৎ ছিলো। ( সেটা অবশ্য পক্ষপাতদুষ্ট বিচার। আমি বরাবরের আর্সেনাল :) )
  • গান্ধী | ০৮ জানুয়ারি ২০১৩ ১৫:২৬554998
  • অঁরি একবারও পায়নি। তখন রোনাল্ডো-জিদান-রোনাল্ডিনহো-রিভাল্ডো পেয়েছিল, ফলে অঁরির না পাওয়া জাস্টিফায়েড (কিছুটা)
  • stoic | ০৮ জানুয়ারি ২০১৩ ১৫:৩০554999
  • রোব্বারের ম্যান ইউ - লিভারপুল ম্যাচের জন্য হাওয়ার্ড ওয়েব কে রেফারি করা হয়েছে।
    হরি হে মাধব ....
    ঃ)
  • গান্ধী | ০৮ জানুয়ারি ২০১৩ ১৫:৪৬555000
  • সব সেশঃ( ম্যাচের রেজাল্ট দেখতে পাচ্ছি। খেলা না দেখলেও চলে
  • গান্ধী | ০৯ জানুয়ারি ২০১৩ ১৩:৫৬555001
  • ফিফা প্রো ১১ নিয়ে কারো কিছু বলার নেই?

    ক্যাসিয়াস-দানি আলভেজ - র‌্যামোস - পিকে - মার্সেলো-জাভি-অ্যালেন্সো-ইনিয়েস্তা-রোনাল্ডো-মেসি-ফালকাও ???
  • Umesh | ০৯ জানুয়ারি ২০১৩ ১৪:১৫555002
  • পুরো লা-লিগা একাদশ। ফালকাও কে বাদ দিলে রিয়াল-বার্সা একাদশ।

    গত বছরের পারফর্মেন্স দেখলে শুধু একজনই মনে হচ্ছে এই টিমে আসতে পারতো, ভ্যান-পার্সি, কিন্তু কার জায়গাতে?
  • কৃশানু | ০৯ জানুয়ারি ২০১৩ ১৪:১৬555003
  • দানি আলভেজ, পিকে - বক্তব্য আছে।
    বাকি কিছু ফিফটি ফিফটি কেস। আর ভি পি আসতে পারে।
  • ঊমেশ | ০৯ জানুয়ারি ২০১৩ ১৪:১৮555004
  • আবাপ কিছু বলার আগে বানান ভুলটা শুধরে নিই।
    ওটা ফান-পার্সি (ভ্যান-পার্সি নহে)
  • গান্ধী | ০৯ জানুয়ারি ২০১৩ ১৪:৩৫555005
  • ১। দানি আলভেজ আগের সিজনে প্রায়৩-৪ মাস চোটের জন্য খেলেনি। পিকেও একই কেস। রাইট ব্যাকে আরো অনেকেই আছে, প্রথম চয়েস আমার কাছে ইভানোভিচ,

    ২। রিয়াল মাদ্রিদেরই ১নম্বর স্টপার পেপে (র‌্যামোস নয়), স্পেনেরও পুয়োল-পিকে থাকলে র‌্যামোস অটোম্যাটিক চয়েস স্টপার নয়। শেষ এক বছরের হিসাবে স্টপারে থিয়াগো সিলভা-বোনুচ্চি-হুমেলসের (Mat Hummels) পারফর্মেন্স অনেক ভালো।

    ৩। আগের বছরের সেরা মিডফিল্ডে পির্লো নেই !! একা দায়িত্ব নিয়ে গোটা ইউরো এদিকে জুভেন্টসকে টানলো। জাভি-অ্যালেন্সো কি দারুণ খেলেছে এবছর??

    ৪। ফরোয়ার্ডে আরভিপি ভালো খেললেও এদের ৩জনকে হারানোর মত খেলেনি।

    এরা কি শুধুর লা লিগা দেখে?

    আমার কাছে টিমটা এমন হত
    ৪-৩-৩ হলে
    ক্যাসিয়াস

    ইভানোভিচ-থিয়াগো সিলভা-হুমেলস(বা পেপে)-মার্সেলো (বা অ্যালবা)

    পির্লো-অ্যালেন্সো-ইনিয়েস্তা

    ফালকাও-মেসি-রোনাল্ডো
  • ঊমেশ | ১০ জানুয়ারি ২০১৩ ১৩:৩৮555006
  • অ্যালোন্সো কি জাভির থেকে ভালো প্লেয়ার?

    যাগ্গে ওসব।
    লীগ-কাপ নিয়ে কিছু লিখলে না?
    ৪র্থ ডিভিশন থেকে একটা টিম ফাইনাল খেলতে পারে, যারা আমাদের কোঃ তে হারিয়েছিল। ৩-১ এ ফাস্ট লীগে এগিয়ে।
    আর এক সেমিতে কাল চেলসী ঘরের মাঠে ২-০ এ হেরেছে সোয়ান্সি'র কাছে। সেকেন্ড লীগ সোয়ান্সি'র ঘরে।
    যদিও গোল গুলো সোয়ান্সি'র প্লেয়াররা করেছে, কিন্তু স্কোর কার্ডে লেখা উচিত ছিল ইভানোভিচ ২(OG)

    মিচু মনে হয় এবারের প্রিঃ লিগের সেরা আবিষ্কার। মাত্র ২ মিলিয়নে সোয়ান্সি পেয়েছে।
  • গান্ধী | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:০০555007
  • কাল খেলা দেখিনি। আমার টিমে চান্স দেওয়ার পরই ইভানোভিচ ছড়ালো?
    মিচু আগের মরশুমেও ১৫টা গোল করেছিল। এবারের সোয়ান্সি খেলছেও ভালো।। মাঝমাঠ বেশ ভালো পাবলো হার্নান্ডেজ-ডায়ার-রাউটলেজ-মিচু দারুণ ফর্মে
  • গান্ধী | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:০৩555009
  • ১২তারিখ একটা বিক্ষোভ মিছিল বেরোনোর কথা ছিল, মোবার সবকটা ফ্যান ক্লাব আর বাকি সাপোর্টারদের নিয়ে। পুলিশ পারমিশন দেয়নিঃ(
  • ৯৭৮% | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:০৯555010
  • রাটলেজ নিউক্যাসলে একদম কিস্যু করতে পারলো না। ভালো এগোত, কিন্তু এন্ড প্রোডাক্ট ছিলো না। অবশ্য তার জায়গায় যাকে আনলো - ওবেরটান - সেও একই।
  • গান্ধী | ১০ জানুয়ারি ২০১৩ ১৪:১২555011
  • শেষ কয়েক ম্যাচে কিন্তু ওবেরটান ভালো খেলেছে। মানে ম্যানু ম্যাচের ৩র্ড গোল বা আর্সেনাল ম্যাচেও
  • প্পন | ১১ জানুয়ারি ২০১৩ ০৯:১৪555013
  • যাক, সোয়ানসির জয়ে একটু হলেও কাটা ঘায়ে প্রলেপ পড়ল।
  • গান্ধী | ১১ জানুয়ারি ২০১৩ ০৯:৪৬555015
  • ওখানে যেই করে তার এগেইন্স্টেই ব্যান হয়।

    এদেশে ব্যপারটা অন্যরকম, এখানে ডেম্পোর প্লেয়ার রেফারীকে লাথি মারলে কিচ্ছু হয়না (১ম্যাচ সাসপেন্ড) আর কোনো স্পেসিফিক ক্লাবের কেউ রেফারীকে তেড়ে গেলে লাল কার্ড খাওয়ার পরও শোকজঃ) এই পার্থক্য
  • প্পন | ১১ জানুয়ারি ২০১৩ ০৯:৫২555016
  • সে তো একশবার। তাহলে গান্ধী মানছে এইসব ইনকন্সিস্টেন্সি সরিয়ে রাখলে রেফারির সেদিন লাল কার্ড দেখানো ঠিকই ছিল?

    ডেম্পো ম্যাচে রেফারি অপদার্থ ছিল, ভয় পেয়ে রিপোর্টে বেশি কিছু লেখেনি। এদিকে মোবা কর্তারা প্রথম থেকেই রেফারি ইনকম্পিটেন্ট ছিল বলে হাওয়া গরম করার চেষ্টায় ছিলেন। সে যাক, (আবাপর রিপোর্ট অনুযায়ী) তেনারা এখন প্রফুল্লবাবুকে প্রফুল্লতর করে তোলার লক্ষে দিল্লি গ্যাসেন। ঃ)
  • গান্ধী | ১১ জানুয়ারি ২০১৩ ১০:০৮555017
  • মানলাম, তাহলে এটাও মেনে নাও যে আগের কার্ডগুলো কার্ড ছিলো না

    একবার রেফারিং হবে ইন্ডীয়ান স্ট্যান্ডার্ডে, একবার বিদেশী স্ট্যান্ডার্ডে?? যেভাবে মোবার প্রবলেম হয় সেভাবে? আর একই লীগে কি করে একজন প্লেয়ার ছাড় পায়, আরেকজন পায়্না??
  • প্পন | ১১ জানুয়ারি ২০১৩ ১০:২২555018
  • আগে কোন কার্ড আবার?

    আর শোকজ নিয়ে এত কথা? (আবাপ অনুযায়ী) মোবা কর্তারাই তো ওডাফা বলি দিয়ে ক্লাব (এবং নিজেদের) বাঁচাতে উঠেপড়ে লেগেছেন।

    আর মোবার প্রবলেম মোবার কর্তারা। যদ্দিন ওঁয়ারা না সরছেন তদ্দিন বাকি দুনিয়াকে এইরম জালিম মনে হবে। হতেই থাকবে।
  • গান্ধী | ১১ জানুয়ারি ২০১৩ ১০:৩১555021
  • মোবার প্রবলেম মোবার কর্তারা আমিও জানি। কিন্তু আমার পয়েন্ট এখানে মোবা নয়

    ১। যদি ধরি ওডাফার রেড কার্ড ঠিক, তাহলে আগে ডেম্পো-ইবে ম্যাচে ক্লাইম্যাক্স লরেন্স কেন কার্ড খাবেনা

    ২। ওদাফাকে শোকজ তো AIFF ম্যাচের পর করেছে?? এমনও বলেছে যে ১বছর সাসপেন্ড হতে পারে??? এটা কিন্তু শুধু রেফারীর দিকে তেড়ে গিয়ে। তার মানে এই দাঁড়ালো যে

    রেফারীকে লাথি মারলে রেড কার্ড নেই, আর পরে এক ম্যাচ সাস্পেন্ড

    আর রেফারীর দিকে তেড়ে গেলে ডাইরেক্ট রেড এবং সাথে একবছর সাসপেন্ড

    মেনে নিলাম, মোবা কর্তা জিন্দাবাদ, AIFF জিন্দাবাদ, রেফারী বিষ্ণু চৌহান জিন্দাব্দাদ

    আর কার্ড? ম্যাচ মনে আছে?

    স্ট্যানলী-নির্মল-নবী-মেহরাজের কার্ডগুলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন