এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৭486094
  • রবার্ট ফিক্সের একটা লেখা পেলাম। বাংলায় অনুবাদ। অরিজিনালটা কোথায় জানিনা।

    ইরানের অ্যাংগলটা এনেছেন।
    http://amaderbudhbar.com/?p=1596
  • potke | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৮486097
  • এগ্রীড!
  • মতপার্থক্য | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৩486098
  • potke সিরিয়াকে যে প্রশ্ন করেছেন, তার উত্তর - আমেরিকার শাসকবর্গকে আমি ঘৃণা করি, তাই আমেরিকান সাম্রাজ্যবাদকে সমর্থন করার প্রশ্নই উঠছেনা (এই নিয়ে তৃতীয়বার লিখলাম)।

    আসলে আপনার বা pi এর সাথে মূল একটা জায়্গায় মতপার্থক্য হচ্ছে। আপনারা বোধহয় বলতে চাইছেন আল-আসাদ একজন গণতন্ত্রপ্রেমী সুশাসক, দেশের সবাই ওনাকে ভালোবাসে, শুধু এই বিরোধীরা মার্কিন আর ন্যাটোবাহিনীর অস্ত্রে সজ্জিত হয়ে ওনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

    আর আমি বলতে চাইছি আল-আসাদ এক্জন স্বৈরতন্ত্রী, দেশের মানুষের ক্ষোভ দীর্ঘকাল চাপা দিয়ে রেখেছেন, আর ওনার সৈন্যবাহিনী নির্বিচারে সাধারন সিরিয়ানদের খুন করছে। আর সেখান থেকেই প্রশ্ন করছি, বহির্বিশ্ব কোনভাবে আল-আসাদকে থামাতে পারে কিনা।
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪০486099
  • 'আপনারা বোধহয় বলতে চাইছেন আল-আসাদ একজন গণতন্ত্রপ্রেমী সুশাসক, দেশের সবাই ওনাকে ভালোবাসে'

    না, এরকম কোন কথা বলতে চাইছি না। বলিওনি।
  • potke | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৮486100
  • যা ব্বাবা, সেরকম কথা কোথায় বল্লাম? আমেরিকার " He's our bastard" টাইপের পস্চারিং আর পোষায় না সেটাই বল্লাম।
  • মতপার্থক্য | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৮486101
  • potke আর pi, দুজনকেই ধন্যবাদ। আমি আগেই দুবার লিখেছিলাম যে মার্কিন সাম্রাজ্যবাদের আমি বিরোধী, তাও potke আমেরিকার স্বৈরতন্ত্রী ইতিহাসের বিষয়ে আমার মতবাদ জানতে চাইলেন। আশা করি বুঝেছেন, সাম্রাজ্যবাদের বিরোধীতা করা মানেই আল-আসাদ এর অপকীর্তি মেনে নেওয়া নয়।
  • দ্রি | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২০486102
  • আসাদের সাপোর্টার আছে, বিরোধীও আছে। যেমন সব রুলিং পার্টিরই থাকে। এবং মেজরিটি সাপোর্ট আছে। যেটা গদিতে থাকার একটা বড় ক্রাইটেরিয়া। ২০১২র জানুয়ারীতে গার্ডিয়ান একটা আর্টিক্‌ল ছেপেছিল, 'Most Syrians back President Assad, but you'd never know from western media'। তাতে বলা ছিল, কাতার ফাউন্ডেশানের (যারা ঘোরতর ভাবে কাতার বিরোধী, এবং এখনও যারা আসাদকে সরানোর চেষ্টায় অ্যাক্টিভ) করা একটা পোলে দেখা গিয়েছিল, ৫৫% সিরিয়ান চায় আসাদ থাকুক। এত সাপোর্ট বোধহয় এখন ওবামারও নেই।

    বিরোধী ছিল, আছে। তারা ডেমনস্ট্রেশান করত, যতদিন না এই আরব স্প্রিং শুরু হল। আরব স্প্রিং এর সময়, সৌদি, কাতার, জর্ডন ইত্যাদি জায়গার লোকেরা সি আই এর ট্রেনিংপ্রাপ্ত হয়ে এইসব শান্তিপূর্ণ মিছিলে 'আজন্ত পোভোকাতর' হয়ে ঢুকে স্নাইপিং শুরু করে। এবং সেখান থেকেই ঘটনা একটু একটু করে হাতের বাইরে চলে যায়। আসাদের মিলিটারী রিট্যালিয়েট করতে বাধ্য হয়। বিরোধীদের হাতে স্টেটের সমান সমান অস্ত্র তুলে দিলে সেটা আর শান্তিপূর্ণ মিছিল থাকে না। সিভিল ওয়ার হয়ে যায়। এখন সিরিয়ায় যেটা হচ্ছে সেটা সিভিল ওয়ার। এবং আসাদ যেটা চেষ্টা করছে সেটা হল সিরিয়া স্টেটের অস্তিত্ব টিকিয়ে রাখা। আমি মনে করি উনি ঠিকই করছেন।
  • দ্রি | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৮486105
  • লিবিয়া আক্রমণের র‌্যাশনেলও ছিল এই একই। লিবিয়ানরা লিবিয়ানদের মারছে। তাহলে কি ইন্টারন্যাশানাল কমিউনিটি হাত গুটিয়ে থাকতে পারে?

    এখন কি অবস্থা লিবিয়ার? সৌদি, কাতার, সি আই এ কোয়ালিশান ওখানেও মুসলিম ব্রাদারহুদের রুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু সেই এফর্ট একটি ডিজাস্টারে পরিণত হয়েছে। সেন্ট্রাল গভর্মেন্টের কোন অস্তিত্ব নেই। ক্ল্যানে ক্ল্যানে ইনফাইটিং লেগে আছে। তেলের খনিগুলো সব লোকাল মাফিয়ার হাতে চলে গেছে। সারাক্ষণ মারামারি হচ্ছে। ব্ল্যাক মার্কেটে তেল বিক্রি হচ্ছে। দেশের তেলের আউটপুট প্রায় ওয়ান টেন্‌থ হয়ে গেছে।

    http://www.independent.co.uk/news/world/africa/special-report-we-all-thought-libya-had-moved-on--it-has-but-into-lawlessness-and-ruin-8797041.html

    এবং লিবিয়ানরা এখনও লিবিয়ানদের মারছে। কিন্তু সেই নিয়ে ইন্টারন্যাশানাল কমিউনিটি একেবারেই চিন্তিত নয়।
  • দ্রি | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৪486106
  • কিংবা ইরাক। সাদ্দাম খুব দুষ্টু ছিলেন। মানুষ মারতেন। তাই করা হল আক্রমন। কিন্তু এই এত বছর পরেও কি ইরাকীদের ইরাকী মারা কিছু কমেছে? কোথায় ইন্টারন্যাশানাল কনিউনিটি?

    আজকের নিউজ। http://www.bbc.co.uk/news/world-middle-east-23958137। আমি যদি জাস্ট আন্দাজে বলি (কোন ভেরিফিকেশান ছাড়াই), বছরে আড়াইশো থেকে তিনশো দিন ইরাকে হানাহানিতে মানুষ মরে, মনে হয়না খুব ভুল বলব। যারা ইন্টারন্যাশানাল নিউজে ইরাক নিয়মিত ফলো করেন তারা সহমত হবেন।
  • দ্রি | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৭486107
  • সিরিয়ানরা সিরিয়ান ভাইদের মারছে, সেটা যুদ্ধের আসল কারন নয়। এই মারামারির কন্ডিশান তৈরী করা হয়েছে খুব কেয়ারফুলি, যাতে এটাকে এক্সকিউজ হিসেবে খাড়া করে যুদ্ধ শুরু করা যায়। আসল কারনগুলো আছে পিএমের 5:00 PMএর পোস্টে। এই পোস্টটা করে উনি আমার অনেক খাটনি বাঁচিয়ে দিয়েছেন। এই কথাগুলোই আমি লিখব ভাবছিলাম। শুধু একটা ছোট্ট কারেকশান করব। পাইপগুলো তেলের নয়, ন্যাচারাল গ্যাসের (পিএম মনে হয় গ্যাসই মীন করেছেন, লুজভাবে তেল বলেছেন, তাও বললাম, জাস্ট ইন কেস দেয়ার ইজ এনি কনফিউশান)। ন্যাচারাল গ্যাস হবে টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরীর ফুয়েল। কিন্তু এখনও ডিস্ট্রিবিউশান নেটওয়ার্ক ভালো করে বসেনি। কাজ চলছে। এবং সেই নিয়েই মারামারি। রাশিয়ার সাউথ স্ট্রীমের সাথে পাল্লা দিতে চেয়েছিল নাবুকো পাইপলাইন। কিন্তু সেই প্রোজেক্ট এখন প্রায় বাতিল। তুর্কমেনিস্তান থেকে অত সাপ্লাই নেই বলে। ইরান, ইরাক সিরিয়া দিয়ে একটা পাইপলাইনের কাজ চলছে যেটা ইওরোপ যাবে, এবং এটাকে সাপোর্ট করছে রাশিয়া। কিন্তু সৌদি, কাতার এবং ইউ এস এটাকে সাবোটাজ করে অন্য একটা পাইপলাইন বসাতে চায়। কিন্তু যে পাইপলাইনই বসুক সেটা সিরিয়া দিয়ে যাবে। তাই আসাদকে সরিয়ে এমন একজনকে আনতে হবে যে রাশিয়ার প্রতি সিম্প্যাথেটিক না হয়ে সৌদি-কাতার-ইউএস কোয়ালিশানের প্রতি সিম্প্যাথেটিক হবে। এখানে সিরিয়ানরা কেন সিরিয়ানদের মারছে সেটা কোন কনসিডারেশানই নয়। ওটা একটা স্মোকসস্ক্রীন। সিরিয়ার হোমস বলে একটা শহরে খুব বিদ্রোহ হচ্ছে। কেন? কারন কিছুদিন আগে ওখানে বিরাট গ্যাসের ডিপোজিট পাওয়া গেছে। গ্যাসের পাইপলাইন ওখান দিয়ে যাবে, ওখানকার ডিপোজিট পিকাপ করে।
  • 4z | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:২১486108
  • দ্রি, বিঙ্গো। এই খবরগুলো ওয়েস্টার্ন মিডিয়া কখনই সামনে আসতে দেবে না।
  • দ্রি | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৩486109
  • এদিকে আমেরিকায় যুদ্ধের প্রোপোজাল রেডি। ওবামার হয়ে তৈরী করে দিয়েছেন একজন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান। শুধু বমিং, নো গ্রাউন্ড ট্রুপ। ষাট দিন ম্যাক্স, উইথ অ প্রভিশান অফ তিরিশ দিনের এক্সটেনশান।

    http://voiceofrussia.com/news/2013_09_04/US-Senators-set-60-day-deadline-and-possible-30-day-extension-for-military-strikes-in-Syria-6484/

    http://rt.com/usa/congress-approve-attack-syria-364/

    যুদ্ধের ব্যাপারে আমেরিকান বাইপার্টিজানশিপ অসামান্য। বারে বারে সেটা দেখা গেছে। শুধু এই মুহুর্তে যুদ্ধের খরচটা কিভাবে সামলানো হবে, গিভেন আমেরিকার ডেট এখন চোদ্দ ট্রিলিয়ান, সেটা নিয়ে কোন আলোচনা এখনও মিডিয়ায় দেখিনি।
  • BanglarBagh | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪১486110
  • "। কিন্তু যে পাইপলাইনই বসুক সেটা সিরিয়া দিয়ে যাবে। তাই আসাদকে সরিয়ে এমন একজনকে আনতে হবে যে রাশিয়ার প্রতি সিম্প্যাথেটিক না হয়ে সৌদি-কাতার-ইউএস কোয়ালিশানের প্রতি সিম্প্যাথেটিক হবে।"-- Onko melena.. Jara Business kore, tader dorkar Stable Govt. Asad chole gele kono Stable Govt aasbena. aar Jarai pipe line banak, tarai Syria ke Taka debe. Asad ar taate kichu jaay asena. Russia already Germany te Pipeline Somudra r niche theke niye eseche. Sei Pipe line easily west europe ar onyo deshe niye jete paare!
  • দ্রি | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৩486111
  • অংক মিলবে, মিলবে। পড়ে নিন।

    http://www.globalresearch.ca/the-geopolitics-of-gas-and-the-syrian-crisis-syrian-opposition-armed-to-thwart-construction-of-iran-iraq-syria-gas-pipeline/5337452

    রাশিয়ার যে পাইপলাইনটার কথা আপনি বলছেন, সেটা নর্থ স্ট্রীম। সেটা অলরেডি অপারেশানাল। কিন্তু সেটার ক্যাপাসিটি সাউথ স্ট্রীমের মত হাই নয়। সেন্ট্রাল এশিয়ার ডিপোজিটগুলৈ তো সবচেয়ে বড়। সেগুলো ল্যান্ড দিয়েই ঢুকতে হবে।

    আর আগে ভাগ বাটোয়ারার মারামারি। তারপর স্টেবিলিটি। যে জিতবে সে স্টেবিলিটির চেষ্টা করবে।
  • দ্রি | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৯486113
  • আর সবচেয়ে কিউরিয়াস হল, ৯/১১ আসাদের জন্মদিন। কে জানে সেদিন কিরকম আমেরিকান প্রেজেন্ট অপেক্ষা করছে তাঁর জন্য।

    সবচেয়ে ভালো হয় যদি একটা ঘুঘুপাখি ঠোঁটে একটা গোলাপের স্টিক নিয়ে আসে, কিন্তু ...।
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৩৮486114
  • কাস্পিয়ান সি বেল্ট থেকে ২০১১ সালে ২.৫ ট্রিলিয়ন কিউবিক ফিট ন্যাচারাল গ্যাস তোলা হয়েছে। মোট প্রায় ২৯০ ট্রিলিয়ন কিউবিক ফিট ন্যাচারাল গ্যাস এই এলাকায় আছে অনুমান। এখনও অনেক তোলা বাকী। এক বড় দাবীদার ইরান - কোস্ট লাইনের ২০% ইরান দাবী করছে, বাকী প্রায় সবটাই রাশিয়া, আর, রাশিয়া থেকে ভাঙ্গা দেশগুলো... আবার, তুললেই তো হবে না, সেই গ্যাস ট্রান্সপোর্ট করবার জন্যে পাইপলাইন চাই...
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৮486116
  • অর্থাৎ, একটা ব্যাপার ঠিক, সিরিয়া ইস্যু গ্যাস রিলেটেড্‌।
  • aranya | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৬486117
  • সাধে কি লোকে বলে গুরু পড়তে হয়। থ্যাংকস দ্রি, অল্প সময়ে বিশ্ব রাজনীতির অনেক কিছু জেনে যাচ্ছি
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৪486118
  • ভারত মিলিটারি অ্যাকশনের বিপক্ষে।
    রাশিয়া, চীনের সাথে আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইটালি, ইন্দোনেশিয়াও।
  • দ্রি | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৫৫486120
  • কে দেবে সিরিয়া আক্রমণের খরচ?

    সেনেটে জন কেরি বললেন, 'আরব কান্ট্রিজ'।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৫486121
  • পুটিন ফুল ফর্মে খেলছেন - জন কেরি-কে বললেন মিথ্যেবাদী - ... He lies openly, and he knows that he lies... - সিরিয়ায় আসাদ বিরোধী গোষ্ঠীকে আল-কায়্দা র মদতপুষ্ট বললেন। অর্থাৎ, ইউএস মদত দিচ্ছে আল-কায়দা কে।
  • দ্রি | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ০৪:২৫486122
  • ইউ এস আল কায়েদাকে মদত দিচ্ছে, এ কথা একেবারে সত্যি। লিবিয়ায় দিয়েছে। সিরিয়ায় দিয়েছে। যে মার্সিনারীরা এইসব জায়গায় গুন্ডামি করেছে তারা অনেকেই এক্স আল কায়েদা মেম্বার্স।

    শুধু পুতিন নয়, এই যুদ্ধে যাওয়া প্রসঙ্গে সেনেটার টেড ক্রুজও বললেন, U.S. military shouldn’t be Al Qaeda’s air force.

    http://www.politico.com/story/2013/09/ted-cruz-syria-update-96244.html#ixzz2eFZWv2T1
  • দ্রি | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৫২486123
  • একজন এক্স সি আই এ অফিসার লিখছেনঃ

    ... contrary to the claims of your administration, the most reliable intelligence shows that Bashar al-Assad was NOT responsible for the chemical incident that killed and injured Syrian civilians on August 21, and that British intelligence officials also know this.
    ...
    Although the “Government Assessment” is being sold to the media as an “intelligence summary,” it is a political, not an intelligence document. The drafters, massagers, and fixers avoided presenting essential detail. Moreover, they conceded upfront that, though they pinned “high confidence” on the assessment, it still fell “short of confirmation.”
    ...
    There is a growing body of evidence from numerous sources in the Middle East — mostly affiliated with the Syrian opposition and its supporters — providing a strong circumstantial case that the August 21 chemical incident was a pre-planned provocation by the Syrian opposition and its Saudi and Turkish supporters. The aim is reported to have been to create the kind of incident that would bring the United States into the war.

    http://www.washingtonsblog.com/2013/09/12-u-s-intelligence-officials-tell-obama-it-wasnt-assad.html
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ০৫:০২486124
  • জিজেকের বিশ্লেষণ ইন্টারেস্টিং লাগলো।

    ....The only way for the civil-democratic protesters to avoid being sidestepped by religious fundamentalists is thus to adopt a much more radical agenda of social and economic emancipation.

    And this brings us back to Syria: the ongoing struggle there is ultimately a false one. The only thing to keep in mind is that this pseudo-struggle thrives because of the absent third, a strong radical-emancipatory opposition whose elements were clearly perceptible in Egypt. As we used to say almost half a century ago, one doesn't have to be a weatherman to know which way the wind blows in Syria: towards Afghanistan. Even if Assad somehow wins and stabilises the situation, his victory will probably breed an explosion similar to the Taliban revolution which will sweep over Syria in a couple of years. What can save us from this prospect is only the radicalisation of the struggle for freedom and democracy into a struggle for social and economic justice.

    So what is happening in Syria these days? Nothing really special, except that China is one step closer to becoming the world's new superpower while its competitors are eagerly weakening each other
  • দ্রি | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ০৫:১৩486125
  • আমার আবার জিজেকের এই বিশ্লেষণ বিশেষ ঠিকঠাক লাগলো না।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ০৫:২৩486128
  • কেন ?

    ...the explosion of heterogeneous organisations (of students, women and workers) in which civil society began to articulate its interests outside the scope of state and religious institutions. This vast network of new social units, much more than the overthrow of Mubarak, is the principal gain of the Arab spring; it is an ongoing process, independent of big political changes like the coup; it goes deeper than the religious/liberal divide... এটা কি সিরিয়াতে আছে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন