এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কনস্পিরেসি?

    dri
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০০৯ | ৩৪৩০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১৩:১৯409124
  • আমরা তো বলতে চাই ওবামা সর্বশক্তিমান। ফেড সর্বশক্তিমান-ই তো কনস্পিরেসি।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১৩:২৪409126
  • তবে আমি ভেবে দেখলাম বেস্ট বিজনেস হল ফেডারাল রিজার্ভ। একটা ছোট্ট দেশ বানিয়ে তার ফেডারাল রিজার্ভ হয়ে যেতে পারল লাইফটা পীস হয়ে যেত।

    শুধু এই কারণেই একটা সিসেশানিস্ট মুভমেন্ট করা যায়।
  • lcm | ২১ জানুয়ারি ২০০৯ ১৩:২৪409125
  • দ্রি, কনস্পিরেসি থিওরিস্ট-দের প্রেডিকশনটা শুনব। বলে ফ্যালো।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১৩:২৮409127
  • একটা সন্তোষপুর মুক্তি আন্দোলন।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১৩:৩৬409128
  • কনস্পিরেসি থিওরিস্টরা বলছে। একটা ওয়ার্ল্ড ওয়ার আসন্ন। মানে নেক্সট চার বছরের মধ্যে। যুদ্ধ বাধার আগে সিভিয়ার ওয়ার্ল্ডওয়াইড ডিপ্রেশান হবে। একটা নর্থ আমেরিকান ইউনিয়ান তৈরি হবে ইউরোজোনের ধাঁচে। অথবা আমেরিকা ভেঙ্গে টুকরো হবে। মোটকথা কোনভাবে আমেরিকান কনস্টিচিউশানটা সরিয়ে দেওয়া হবে কোন না কোন বাহানায়। আমেরিকান কনস্টিচিউশানটি ব্যাংকারদের দুচোখের বিষ।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১৩:৩৮409129
  • ট্র্যাডিশনাল ইকনমিস্টদের কি প্রেডিকশান? রঙ্গন কই?
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১৩:৪৩409130
  • যুদ্ধ বাধানোর একটা কনস্ট্যান্ট চেষ্টা আছেই। সেটা দেখাই যাচ্ছে।
    জর্জিয়া রাশিয়া তো বেধেই গিয়েছিল। ইজরায়েল ও চুটিয়ে বোম মারল। ভারত পাকিস্তানেও প্রায় লেগে গেছিল। এদিকে সিরিয়া আর ইরান মিলে ইজরায়েলি ব্যাক্‌ড কুর্দিস্তানে খুব বোম্বিং করেছে। ওবামা তো প্রিটি মাচ বলেই দিয়েছে পাকিস্তান আক্রমণ করবে।

    আমার তো মনে হয় এই অঞ্চলে ইট্‌স আ ম্যাটার অব টাইম।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১৩:৪৯409131
  • ও হ্যাঁ, আরো প্রেডিকশান আছে। আমেরিকায় সিভিল আনরেস্ট হবে। আর মিলিয়ানেয়ার মিড্‌ল ক্লাস ওয়াইপ্‌ড আউট হয়ে যাবে। পড়ে থাকবে শুধু বিলিয়ানেয়ার আর আমার মত কপর্দকশুন্যরা।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১৩:৫৪409134
  • তো ঠিক হ্যায়, আমরা চার বছর পর আবার আসব এই দিনে এই সময়ে, মিলিয়ে নিতে কটি প্রেডিকশান মিলল।

    তবতক কে লিয়ে হামে আজ্ঞা দিজিয়ে। শুভ্‌রাত্রি।
  • lcm | ২১ জানুয়ারি ২০০৯ ১৩:৫৪409132
  • ভয়াবহ প্রেডিকশন! তবে এরকম সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।
  • r | ২১ জানুয়ারি ২০০৯ ১৪:০০409135
  • এই বছরে ভারতের জিডিপি গ্রোথ নিয়েই কেউ প্রেডিকশন করতে ভরসা পাচ্ছে না, সেখানে পৃথিবীর সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে প্রেডিকশন! মেইনস্ট্রিম ইকোনমিস্টরা এত ঝুঁকি নিয়ে ফাটকা খেলেন না। এসব তোলা থাক বেজান দারুওয়ালা এবং তাবৎ ভিশনারিদের জন্য। :-)
  • d | ২১ জানুয়ারি ২০০৯ ১৫:১৯409136
  • এই সেরেছে!
    ঈশান শীগগিরই বৌ, বাচ্চা, গীটার, সিন্থেসাইজার ইত্যাদি নিয়ে ভারতে চলে এসো। নাহলে ৪ বছর পর মিলিত হবার জন্য আমরা গুচ নাও পেতে পারি।
  • anaamik | ২১ জানুয়ারি ২০০৯ ১৭:৫৪409137
  • দ্রি,

    ধন্যবাদ।

    ফেড মানি সাপ্লাই বাড়ালেও সেটা পুরো সিস্টেমে ছড়িয়ে পড়তে সময় লাগে। (সেটা টাইটনিঙের ক্ষেত্রেও খাটে।) আর বড় ব্যাঙ্ক ঝুঁকির ভয়ে পুঁজি চেপে বসে থাকলে ফেডকে *পুরোপুরি* দোষ দেওয়া বোধ হয় ঠিক নয়।

    আর শুধুমাত্র ফেড-এর কাছ থেকে সস্তায় টাকা ধার পেলেই ব্যাঙ্কগুলো ওলিগোপলি কায়েম করতে পারবে (বা চাইবে) তা নাও হতে পারে। দুটো প্রধান কারণ -

    ১। প্রথমত: M&A সব দেশেই মোনোপলি-র নজরদারির আওতায় আসে। আর সংখ্যা কম হলেই ওলিগোপলি প্রতিষ্ঠা করা সম্ভব নাও হতে পারে। খুব বড় উদাহরণ - আমেরিকার টেলিকম ইন্ডাস্ট্রি।

    ২। ফিন্যান্সিয়াল সার্ভিসেস এমন কিছু হাতি-ঘোড়া ব্যাপার নয় যে, ঢুকতে গেলে বিশাল এϾট্র বেরিয়ার পেরতে হবে। সুতরাং খেলুড়ে কমলে আপনি-ই নতুন খেলোয়াড় আসবে।

    ফেড-এর অপারেশন্স বা গঠন নিয়ে যে টুকু জানি, সেটা খুব সামান্য এবং বোরিং অংশ। সেটা দিয়ে এই সুতোকে হাইজ্যাক করব না, যদি ল্যাদ কাটাতে পারি, অন্য কোথাও লিখবো 'খন।
  • d | ২১ জানুয়ারি ২০০৯ ১৮:১৩409138
  • অনামিকের শেষের বাক্যটিতে:
    হুম্‌ম্‌
  • ranjan roy | ২১ জানুয়ারি ২০০৯ ২২:২৯409139
  • না, না নৈষধমহিষী, ভয় পেয়ো না। অন্যজায়গায় মানে অন্য সূতোয়, অন্য ওয়েবজিনে নয়, তাই না অনামিক?
  • d | ২১ জানুয়ারি ২০০৯ ২২:৩৬409140
  • উফ্‌ রঞ্জনদা আপনি কিচ্ছু বোঝেন নি।
    অনামিক ঠিক বুঝবে, থুড়ি বুঝবেন। :-D
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ০৫:২৪409141
  • সে কি, চার বছর ধরে এই কনস্পিরেসি থিওরিতে বসে বসে তা দিতে হবে! মাইরি আর কি। তার থেকে গল্পই চলুক। কেউ বেশি ত্যান্ডাই-ম্যান্ডাই করলে 'চুপ করো অবিশ্বাসী' বলে ধমক দিয়ে দেবেন। দ্রি, গল্প চলুক।
  • Ishan | ২২ জানুয়ারি ২০০৯ ০৮:৫৪409142
  • দ্রি শেষে ফ্রি ম্যাসনে এসে পল্লেন? ধুর।

    ফ্রি ম্যাসন আর ইউএফও রহস্য নিয়ে কারা যেন প্রায়ই টিভিতে দেখায়। পিবিএস না ডিসকভারি মনে পড়ছে না।
  • dri | ২৩ জানুয়ারি ২০০৯ ১১:৫২409143
  • ন্যাড়াদা, এইত্তো ঈশেনও ফ্রিমেসন জানে। ওকে ধরুন।

    হোয়াট্‌স মোর, ইউএফোও জানে!
  • canary | ২৭ জানুয়ারি ২০০৯ ০৭:২০409145
  • !!!!!!!!!!!!!
    !!!!!!!!!!!!!!!!!!!!!!
    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    আমি তবে কি করি? বোম বানাতে যাবো?
  • dri | ৩১ জানুয়ারি ২০০৯ ০৫:১৩409146
  • এই আর এফ আই ডির কনস্পিরেসিটা কি সত্যি হতে পারে?

    বৃটেনে প্রস্তাব আনা হয়েছিল যে বন্দীদের নজরদারীর জন্য আর এফ আই ডি ব্যবহার করা হোক।

    http://www.naturalnews.com/023481.html

    ইউ এসে একটা স্কুল ডিসট্রিক্টে ছাত্রদের ট্র্যাক করার জন্য আর এফ আই ডি ব্যবহার করার প্রস্তাব এসেছিল।

    http://www.naturalnews.com/023445.html

    ব্যাপারস্যাপার দেখে মনে হচ্ছে আর এফ আই ডি টেকনোলজি এখন ফিল্ড টেস্টিং ফেজে আছে।

    দেখা যাক এটা ফাইনালি কি কাজে লাগানো হয়।
  • dri | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৪৪409147
  • মাইক্রোচিপের আরো একটি গল্প -- http://tinyurl.com/d2t32j
  • Arijit | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৭409148
  • প্রিজনারদের মাইক্রোচিপ দিয়ে মনিটর করা হয় কিনা জানি না, তবে প্যারোলে যাদের ছাড়া হয় তাদের পায়ে একটা ডিভাইসে লাগানো থাকে - মনিটর করার জন্য। ইউকে-তে এখনই হয়।

    আর আম জনতা সকলে মনিটর করার জন্যে টেকনোলজি তো এসেই গেছে - http://www.carrieriq.com/overview/index.htm - মোবাইল ফোনে এক্সট্রা ডিভাইস রাখা হচ্ছে যা দিয়ে সার্ভিস প্রোভাইডারের তরফে প্রতিটা কাস্টমার কোথায় যাচ্ছে অবধি মনিটর করা সম্ভব।
  • Binary | ০৪ মার্চ ২০০৯ ০১:২৪409149
  • লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেটারদের ওপর আক্রমন .... প্রতিশোধ ? কে যানে ?
  • arjo | ০৪ মার্চ ২০০৯ ০১:৫৩409150
  • ভাঁড় মে যায় কনস্পিরেসি। এনাফ ইজ এনাফ। পাকিস্তান গভর্ণমেন্ট যদি এসব ক®¾ট্রাল করতে না পারে, তাহলে আমাদের বাবা, মা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যাঁরা দেশে আছেন তাঁদের অবস্থা ক্রমশ কঠিন হচ্ছে।
  • rimi | ০৪ মার্চ ২০০৯ ০৩:৫১409151
  • পাকিস্তানে শ্রীলংকার ক্রিকেটারদের টার্গেট করা হলে আমাদের কি?

    ভারতে কিছুদিন আগেই যে গৌহাটিতে পরপর বিস্ফোরণ হল, কিম্বা হায়েদ্রাবাদে, সেটা তো পাকিস্তান করে নি? এই সব সম্পূর্ণ দেশজ আভ্যন্তরীণ হত্যালীলায় আমাদের আত্মীয় বন্ধুদের জীবনের আশংকা অনেক অনেক বেশি।

    ক্রিকেট নামেই কি এই ম্যাজিক?
  • arjo | ০৪ মার্চ ২০০৯ ০৪:০৩409152
  • যাদের অন্যান্য ঘটনা গুলোও খারাপ মনে হয়েছে তারা সরব হোন না, কে বারণ করেছে!!! অন্যান্য ঘটনা খারাপ মানে এই নয় যে ক্রিকেটারদের উপর আক্রমণটা ইগনোর করা যায়। আর সেলিব্রিটিদের উপর আক্রমণ হলে ফার্স্ট পেজ হবেই কিছু করার নেই।

    আসল সমস্যা হল এই ঘটনা গুলো দেখায় পাকিস্তানেও প্রশাসন বলে কিছু নেই। সেটাই আসল সমস্যা।
  • M1 | ০৫ মার্চ ২০০৯ ১৯:৫১409153
  • মোবা কে আই লিগ চ্যাম্পু না করাটাও তো কনস্পিরেসি :প
    বাইচুংটা ওদিকে ধিতিং ধিতিং নাচিতেছে আর দিদিমা সরোজ পাল সিটি মারছে। :ক্ষ
  • dri | ১১ জুন ২০০৯ ১০:৫৪409154
  • 'পরিবেশ ও জনসংখ্যা' - এই থীমটা আজকাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছে। একদিকে আছে খবর্নয়ে প্রকাশিত (http://e360.yale.edu/content/feature.msp?id=2140) আর্টিক্‌লের ভিত্তিতে আলোচনা, আবার অন্যদিকে এল সি এমের দেওয়া লিংকের (http://online.wsj.com/article/SB120613138379155707.html) মত আলোচনা।

    এই ইস্যুকে ঘিরে রয়েছে এক পুরনো, সাট্‌ল রাজনীতি। সেইটা বুঝতে আমাদের একটু ইতিহাসে ডুব দিতে হবে। কনস্পিরেসি থিওরীর টাচও একটু আছে।

    একটাই মুস্কিল। বিষয়টার ওপর জাস্টিস করতে গেলে অনেকটা লিখতে হবে। এইটা ভাবতেই আমার হাড় হিম হয়ে যাচ্ছে।
  • d | ১১ জুন ২০০৯ ১১:২৭409156
  • এই ব্যপারটায় আমি খুব ইন্টারেস্টেড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন