এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭১২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৯ নভেম্বর ২০১৬ ১২:২৮724158
  • কেন? পাঁচশো টাকার নোট বদলালে আনরেগুলেটেড মার্কেট ধ্বংস হবে কেন? আড়তদারেরা সাময়িক চোট খাবে কিন্তু পুষিয়েও নেবে অন্যভাবে। সবজি আনাজপত্রের দাম বাড়িয়ে। আর বাড়ির কমোডে দশ বারো কোটি রাখে আর কজন। বেশির ভাগই সোনা কিনে রাখে। যতটুকু হার্ড ক্যাশ কালো টাকা হিসেবে রয়েছে সেটাই যাবে। সেসব সামলানোর ধক এদের আছে। মার্কেটে নতুন নোট আসার পর ফের যেমন চলছিল তেমনই চলবে।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৯ নভেম্বর ২০১৬ ১২:৩১724169
  • বাপরে, কটা দোকানে মাংস আর মিষ্টি কেনেন?
  • একক | ০৯ নভেম্বর ২০১৬ ১২:৩৭724180
  • কে সোনা কিনে রাখে ? দশ বিশ লাখ টাকার ওপর সোনা কিনলে স্ক্রুটিনি হচ্ছে এটা অনেকদিন হলো। সেইজন্যে মাঝখানে ডিক্লেয়ার করার সুযোগ দিয়েছিল। এই "হয় " "রাখে " এগুলো কমন পারসেপশন। ভুল নয়, কিন্তু এগুলো যাতে মাঝের লেয়ারের লোকেরা না পারে সেইজন্যেই স্টেপ বাই স্টেপ ঘিরে ধরা। এখনো ইন্ডিয়াতে একটাই রাস্তা আছে কালো টাকার সেটা হলো এন্সেস্ত্রাল প্রপার্টি হিসেবে পুরনো সোনার হীরের গহনাকে ডিক্লেয়ার করা। এই মার্কেটটা চালায় আবার আলাদা লোকেরা। সোনাপট্টির লোকেরা নয়।

    আর অনাজ্পত্র ? আদানি ঢুকছে শাক সবজি আর সিরিয়াল্স এ। দাম বাড়িয়ে কদ্দিন পোষাবে ? এই রিলায়েন্স -আদানি এরা প্রথম দিকে কস্ট টু কস্ট এ খেলবে, তখন আরতদার রা দাম বাড়ালে মধ্যবিত্ত ছুটবে শপিং মলে। আর নিম্নবিত্ত ছুটবে গ্রাম দিকে এসে স্টেশনে বসা সব্জীয়য়ালার কাছে।

    হাওয়া তেজ চল রহা হায় :)
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১২:৪৬724191
  • ডিডিদার বাইট চাই এ বিষয়ে।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১২:৪৮724202
  • হাওয়া তেজ চল "রহি" হ্যায়।
  • একক | ০৯ নভেম্বর ২০১৬ ১২:৫৩724213
  • ঠিক :)
  • T | ০৯ নভেম্বর ২০১৬ ১৩:০৫724235
  • না না, এক এক করে। প্রথমে নতুন পাঁচশো টাকার নোট মার্কেটে নামার পর কেন কালোবাজারি বন্ধ হবে সেটা জানতে চাই। ভারতে কালোবাজারির সাপ্লাই লাইন তো অফুরন্ত। সিস্টেমে ফান্ডামেন্টাল কি চেঞ্জ হ'ল? আজ এই পাঁচশোর ধাক্কায় যদি সমস্ত কালো টাকা ভ্যানিশ হয়ে গেল, এবং এই কালোবাজারিরা উবে রাখলেন তো নেক্সট ইয়ার নতুন নোটের সাথে নতুন কালোবাজারি অন্ত্রপ্রনারও পাওয়া যাবে।
  • de | ০৯ নভেম্বর ২০১৬ ১৩:০৮724246
  • কালোবাজারিদের হাড়ে একটুখানি কাঁপুনিমতো ধরবে, নেক্ষট টাইম টাকা জমাবার আগে ভাববে, আবার যদি এগুলো বাতিল হয়!
  • একক | ০৯ নভেম্বর ২০১৬ ১৩:১৬724258
  • টানা দুমাস একটা মাঝারি কোম্পানি যদি ক্যাশ্লেস হয়ে যায় তার অবস্থা কী হয় ? ভেবে দেখো। মাঝারিদের কাছে এগুলো ম্যাটার করে। ঝাড় হয়ে যায় জাস্ট। এদের হাতে কালো টাকা না থাকা মানে কোম্পানি ক্যাশলেস। এই প্যানিকে রিয়েল এস্টেট কম দামে ছাড়তে শুরু করবে। সেটা আরও এক্সিলারেত করাবে প্রসেসটাকে। তারপর তো আবার নতুন করে নোট্ আসা।

    আর সবচে বড় ধাক্কাটা খদ্দেরর ঘাড়ে বন্দুক রেখে বিক্রেতাকে। এই কালো টাকা যায় আমাদেরই হাত থেকে ওপরদিকে কারন আমরা রিসিট ছাড়া মাল কিনি। প্যানিক তৈরী করতে পারলে এরপর ইলেক্ট্রনিক মানি -ইউপিআই-ওয়ালেট এগুলোর ব্যবহার বুম করবে। আবার সেই মাঝারি লেভেলের ঝাড়।
  • একক | ০৯ নভেম্বর ২০১৬ ১৩:২০724269
  • প্যানিক ম্যাটারস। আফ্রিকার গ্রামে মোবাইল ওয়ালেট চলে পড়ে চমকে গেসলুম। যেরকম বাঙালি অভ্যেস সেইভাবে ভেবেছেই আহারে আফ্রিকার গ্রাম সেখানে কোথায় মোবাইল কোথায় ওয়ালেট। তারপর স্টাডি ঘেঁটে দেখি, ছিনতাই এর কেস আফ্রিকার বহু অঞ্চলে জলভাত তাই ওয়ালেট খুব দ্রুত মার্কেট নিয়েছিল।

    তো, ইন্ডিয়াতে তো ছেন্তায়বাজ এপয়েন্ট করা যাবেনা। এই টাকা হুশ হয়ে যাওয়ার প্যানিকটা মাঝে মাঝেই ছড়াতে পারলে ক্রেতা সম্প্রদায় ইলেক্ট্রনিক মানিতে ঝুঁকবে।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১৩:৩০724280
  • একদম একমত। পুরোপুরি। অনলাইন, ইলেকট্রনিক হয়ে যাওয়াটা খুব জরুরি।

    কিন্তু সেটা এইভাবে প্যানিক ছড়িয়ে? ভারত গোটা দেশটা এখনও সেই স্টেজে আসার জন্য তৈরিই নয়। এ তো সরাসরি ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনে প্রোমোট করানোর চেষ্টা। ক্লাস টেনে সবাইই উঠতে চায়, কিন্তু মাঝের্র ক্লাসগুলোও তো পড়তে হয় বাবা। স্টেপজাম্প করে কি ইকোনমি শোধরানো যাবে?

    এত টাকা নয়ছয় হচ্ছে - এই যে তিনশো সাতশো টাকায় হাজার টাকার নোট বিকোচ্ছে, এগুলো ধীরেসুস্থে মূল ইকোনমিতে চলে এলে তো ইকোনমিরই লাভ হত। এ তো কালো টাকা সাদা করতে গিয়ে আরও কালো টাকা জন্ম নিচ্ছে।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১৩:৩২724291
  • ঘানাতে হয়েছিল। ভোডাফোন ওখানকার কারেন্সি "পেসা"র নামে এই মোবাইল ওয়ালেটের ফান্ডা চালু করেছিল, যেটা এখানেও এম-পেসা নামে ইন্ট্রোডিউস করেছিল।

    কিন্তু ঘানা তো ইন্ডিয়া নয়। ঘানার লোকসংখ্যা কত, আর ইন্ডিয়ার কত?
  • একক | ০৯ নভেম্বর ২০১৬ ১৩:৪৪724302
  • আরও কালো টাকার জন্ম কীকরে হচ্ছে। এরকম চেঞ্জের ব্যবসা তুমিও এখন করতে পারো। তোমাকে জাস্ট হিসেব করতে হবে যে ওই টাকা ডিক্লেয়ার করার সময় যা ট্যাক্স দেবে আর যে টাকাটা দিচ্ছে তাকে যে হওয়াইট দিচ্ছ তার মাঝখানে লাভ কতটা। দুজনের টাকাই দিনের শেষে হওয়াইট। মাঝখান থেকে যে হাজার দিচ্চে তার টু থার্ড ব্ল্যাক ছিলো, মানে ধরো সাতশ টাকা। এবার তুমি তিনশো মিটিয়ে + ট্যাক্স মিটিয়ে পাঁচস টাকা ঘরে তুলতে পারলে, দুজনের হাতে ৩০০, ৫০০, সরকারের ঘরে ২০০। মানে সোজা কথায় সরকার ঘুরিয়ে নাক দেখিয়ে মার্কেট থেকে হাজার পিছু দুশো ট্যাক্স তুলে নিল। ভুল বলছি ?
  • একক | ০৯ নভেম্বর ২০১৬ ১৩:৪৮724324
  • রিয়েল এস্টেট এমনিতেই চুষে ছিলো। হাগা চেপে বসে ছিলো ইনভেস্টর রা। মুম্বাইতে কসমসের মালিক গতমাসে সুইসাইদ করেচে খবরটা জানো হয়ত। এই ধাক্কাটা বড়দের লাগবে না, কিন্তু মাঝারি প্রমোটার টা কমপ্লিট লুল্লু হয়ে গ্যালো।
  • de | ০৯ নভেম্বর ২০১৬ ১৩:৫৫724335
  • এমনি এমনি কি আর দিদি রেগে গ্যাছে? দিদির সিন্ডিকেটের পুরো হাল খারাপ হয়ে যাবে!
  • T | ০৯ নভেম্বর ২০১৬ ১৩:৫৮724346
  • হ্যাঁ এইটা ঘটবে ঠিকই, কিন্তু আমি জানতে চাইছি মার্কেটে কি ফান্ডামেন্টাল চেঞ্জ হ'ল। কিছু কোম্পানি বা লুল্লুরা যদি এই ধাক্কায় উবে যায় তো তাদের জায়গা নেবে নতুন জালি জনতা। তো, ক্যাশ ট্রান্সাকশন বন্ধ করার জন্যই যদি এটা হয় তো মনে হয় না এটা প্যানিক তৈরীর পক্ষে যথেষ্ট। ডিমানিটাইজেশন তো আর ছমাস অন্তর করতে পারবে না। ওয়ান টাইম এফর্ট, জনতা এটাকে সিস্টেমিক হিসেবে নেবে না, অ্যানোমালি হিসেবে নেবে। এটা এ কারণে বলছি যে, রিয়েল এস্টেটে যা টাকা যত লেভেলে খাটে তা হিউজ। এইবার সবকটা লেভেলে সকলে একসাথে লস করবে না। কারণ ক্যাশ পেমেন্টগুলোতে একটা বাফার থাকে, ইম্মিডিয়েটলি হয় না, প্রচুর ইনারশিয়া। সবাই যদি একসাথে লস না খায় তো প্যানিক সব লেভেলে ছড়াবে না। কিছু লোক সুইসাইড করবে মাঝখান থেকে। কিন্তু রিস্ক টেকারদের সংখ্যা অফুরন্ত।

    তো, রিয়েল এস্টেটে ক্যাশ কালো টাকা কাটা খাটবেই। অফিশিয়ালি এই দামে ফ্ল্যাট বেচছি, সে টাকা যত খুশি চেকে দাও, বাকি উহ্যটা ক্যাশে নেব, নতুন পাঁচশোর ক্যাশে। আর অনলাইন রিটেল তো আর কমদিন চলছে না, এখনো সেভাবে ঘরে ঘরে আর কোথায় ছড়াল। উলটে একটা অপটিমাম পয়েন্টও আছে যা পেরিয়ে গেলে নিজেদের ক্ষতি। তো, লোকে আরো পাকাপোক্ত ভাবে জালি করতে শুরু করবে এরপর থেকে। অসংগঠিত ক্ষেত্রে যেখানে সরকারি মনিটরিং প্রায় অসম্ভব সেখানে ক্যাশ ফ্লো সমেত প্যারালাল ইকোনমি চলতেই থাকবে। এ জিনিস অ্যাত বিস্তৃত এবং শাখাপ্রশাখা রয়েছে যে একে টুক করে পেড়ে ফেলা প্রায় অসম্ভব। কিন্তু রিঅ্যাকশনটি সামলাতে পারবে তো এরপর।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১৪:১৮724357
  • সেটাই গল্প। কাঁচা টাকা মানেই তো আর কালো টাকা নয়। রিয়েল এস্টেটে অনেক বেশি ক্যাশ এই কারণেই ঘোরে। সরকার ট্যাক্স পায় না, কিন্তু টাকাগুলো তো সাদা হয়ে বাজারে ঢোকে। আপাতত ক্যাশের বদলে কদিন হুন্ডি চলবে - একটার জায়গায় পনেরোটা অ্যাকাউন্টে অল্প অল্প করে টাকা ঢুকবে,
  • d | ০৯ নভেম্বর ২০১৬ ১৪:৩৪724369
  • আমাজন ইত্যাদিগণ সিওডি অপশান আপাতত বন্ধ রেখেছে।
  • Ranjan Roy | ০৯ নভেম্বর ২০১৬ ১৬:২৪724380
  • সিওডি ধীরে ধীরে কমবে।
    অল্পকালীন একটা ধাক্কা আসবে। ইকনমির টেকটোনিক প্লেট নড়েচড়ে আবার স্থির হবে। জনগণ প্লাস্টিক মানি ব্যবহার করা শিখবে।

    আর ব্ল্যাক মানি তো একটা হোমোজেনাস বা ইউনিফর্ম ব্যাপার নয়। একটা অংশ যারা ( উচ্চ/মধ্য/নিম্ন আধিকারিক) টাকা জমি/শেয়ার/সোনা ছাড়াও লকারে রাখে, বড় ডিনোমিশনে, তারা ঝাড় খাবে। ৫০ দিনে সামান্য টাকা বৌ/বাচ্চা/কাজের লোকের প্যান/ভোটার কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে সাদা হয়ে আসবে। কিন্তু কিছু এনপিএ হয়ে যাবে।
    তবে যে বড় বড় কথা বলা হচ্ছে -- যেন কালোটাকার বিরুদ্ধে শেষ যুদ্ধ শুরু আজ কমরেড-- সেরকম কিছু হবে ন। ১৯৭৮ এ মোরারজী সরকারের ১০০০, ৫০০০০, ১০০০০ টাকা এভাবেই খারিজ করে দেওয়া হল। কিন্তু বিশেষ ফল হয় নি।
    তবে তখন প্যান/আধার/ভোটার কার্ড দেখাতে হত না। এটায় বেশ ফারাক হবে।
    দেখা যাক।
    কিন্তু বিদেশ থেকে কালাধন ফেরত আনার কী হল?
  • sswarnendu | ০৯ নভেম্বর ২০১৬ ১৬:৪১724391
  • "According to google
    No of Bank Branches:
    Nationalised banks 33,627
    State Bank of India 13,661
    Old private sector banks 4,511
    New private sector banks 1,685
    -----------------------------------------
    Total: 53484
    In average each branch has 3 counters
    So India has: 53484 x 3 x 37(working days including 8 half Saturdays) x 6 (working hours) x 60
    = 2138 million minutes.
    India has 700 million people with 938 million bank accounts.
    So, when is your 3 minutes and 3 seconds are coming?"

    ফেসবুকে একজনের দেওয়াল থেকে...
  • de | ০৯ নভেম্বর ২০১৬ ১৭:০৫724402
  • 37 working days মাসে?
  • রোবু | ০৯ নভেম্বর ২০১৬ ১৭:১১724413
  • না। আজ থেকে 30 ডিসেম্বর অবধি।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১৭:১৩724424
  • তানিষ্ক থেকে এসেমেস এল, ওরা আর পাঁচশো হাজারের নোট নিচ্ছে না। কী যে করি!
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১৭:১৪724435
  • বিগ বাস্কেট থেকেও এসেমেস এল - অবশ্য ওরা বলছে কার্ড অন ডেলিভারি নেবে।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৯ নভেম্বর ২০১৬ ১৭:১৮724446
  • সিকি এই সুযোগে শেখগরিমা দ্যাখালো
  • Reshmi | ০৯ নভেম্বর ২০১৬ ১৭:১৯724457
  • No toll to be charged on highways across India till Friday.
    এইমাত্র এনডিটিভি র নোটিফিকেশন এলো।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১৭:৩০724468
  • এইমাত্র শারদ্বত জানালো, সেকেন্ড হুগলি ব্রিজ পেরনোর সময়ে টোল নিল।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১৭:৩১724480
  • আর ডিডিদা জাহাজগরিমা দেখাতে পাল্লে আমি শেখগরিমা দ্যাখাবো না কেন শুনি?

    ইয়ে, ডিডিদা একেবারে চুপ কেন? পেয়াদায় ধরে নিয়ে যায় নি তো? ও ডিডিদাআআআআ ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন