এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৫২৩৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | ১১ অক্টোবর ২০০৭ ২১:১৮693103
  • পাকেচক্রে এবার মেয়ের তিনবার জন্মদিন হয়ে গেছে - স্কুলে বন্ধুরা গান করেছে, বাড়িতে সন্ধেবেলা দিদার বানানো পায়েস সহযোগে আর উইকেণ্ডে ছানা বন্ধুদের নিয়ে লাফঝাঁপের জায়গায়। আমরা বলেছি, এই যা হল হল, এরপরের বার্থডে কিন্তু আবার সেলিব্রেট করা হবে যখন তুমি টেন ইয়ার্স ওল্ড হবে। ভেবো না যে প্রতিবারই.. ইত্যাদি ইত্যাদি। তাতে সে বললো, থার্ড বার্থডেতে থ্রিটা বার্থডে হয়েছে, টেন বার্থডেতে টেনটা বার্থডে হবে।
  • Shuchismita | ১১ অক্টোবর ২০০৭ ২১:৩৬693104
  • এ মেয়ে বড়ো হয়ে নোবেল প্রাইজ পাবে :)
  • trq | ১১ অক্টোবর ২০০৭ ২৩:৪৫693105
  • এই গান খানা মনে হলো এই থ্রেডেই ভালো মানাবে।

    http://www.sachalayatan.com/node/9342
  • Tim | ১২ অক্টোবর ২০০৭ ০০:৩৬693106
  • :-)))
    মামু ছেলেকে ভুলভাল শিখিয়ে এখন এইসব বলে ছিমপ্যাথি আদায় করছে। ঘেনু মানমানির মামলা করলে আমি পুন্নো সমথ্‌থন করব। :্‌)
    র-দা হরিণ দেখলেও ভয় পাও? কি লজ্জার কথা।
    ""থ্রিটা আর টেন-টা"" এক্কেবারে ক্লাসিক !
  • Samik | ০২ নভেম্বর ২০০৭ ১১:৫৫693107
  • মেয়ে এমনিতে দশদিনের জন্য হুগলি গিয়ে হিন্দি পুরো ভুলে চলে এসেছে। এখনও শুদ্ধ বাংলায় কথা বলে চলেছে।

    একাদশীর দিনের ঘটনা। ভাইরাল হয়েছে। আগের রাতে একশো চার জ্বর উঠেছিল, তাইতে জলপটি দিতে হয়েছিল সারারাত, তার জেরে সর্দি কাশিও।

    সকালে কাশতে গিয়ে, কাশির দমকে পেছু দিয়ে একটুখানি পঁক করে প্যাক্স হয়ে গেছে, বেশ আওয়াজ করেই। সামনে ছিল দাদু ঠাম্মা, তারা শব্দ করে হেসে উঠতেই মেয়ে ফিক করে লাজুক হেসে ড্যামেজ ক®¾ট্রাল করল: আমার পাছুটাও না, কাশি করছে। পাছুটারও কাশি পেয়েছে।
  • c | ০২ নভেম্বর ২০০৭ ১৫:০৫693108
  • ঈশ মেয়ের তো অসম্ভব বুদ্ধি আপনার। পাছুর কাশি।
  • P | ০২ নভেম্বর ২০০৭ ১৫:০৬693109
  • হো হো ................... এইটা সাঁঝ হাইট বলেচে !!!
  • raatri | ১১ নভেম্বর ২০০৭ ২১:১৭693110
  • টুংকাই যাচ্ছে মামার বাড়ি।পথে এসেছে প্রকৃতির ডাক।রাস্তার ধারেই অগত্যা জলবিয়োগ।ঘটনা ঘটাকালীনই তার মন্তব্য-'আমি কি ডগি নাকি?'

    কালীপুজোয় কড়াকড়ি কমেছে,শব্দবাজির উৎপাত আবার বেড়েছে।একটা জোরে আওয়াজ হতেই বলল-'কি অছঝ্য!'

    পুজোর পরের শনিবার পাড়ায় বিজয়া সম্মিলনী।তাকে বলতেই বলল-'ফাংছানে কি হবে?'বললাম-'ভালো ভালো গান হবে।'বললো-'ধুম মচালে কি হবে?'যত গানই শুনুক,alltime favourite কিন্তু ধুম মচালে।
  • Blank | ১১ নভেম্বর ২০০৭ ২৩:৫৫693111
  • কেং কয়ে..
  • Tim | ১২ নভেম্বর ২০০৭ ০৪:২৪693113
  • :-)
  • raatri | ২২ নভেম্বর ২০০৭ ১৯:৩৫693114
  • বাড়ির বয়স্করা তো টিভি দেখবেনই।সাথে নাতিটিও।ভেবেছিলাম,টুংকাইএর মাথায় successfully আমার মতটা ঢোকাতে পেরেছি।সে-ই আমাকে বললো 'বেছি টিভি দেখলে বোকা হয়ে যাবো?'খুব খুশী হয়ে পাশের ঘরে নিয়ে গিয়ে ছবিটবি দেখাচ্ছি বইয়ে।ওদিকে প্রবল প্রতাপে টিভি চলছে।যেই না বিজ্ঞাপন শুরু হয়েছে,এক ছুট!সাথে উক্তি 'না:! আমি বোকাই হবো!'
  • Arijit | ২৯ নভেম্বর ২০০৭ ১৭:০৪693115
  • ঋকের একটা ঈগল পাখি ছিলো - রবারের - কিন্তু বেশ সুন্দর, আসল ঈগলের মতন দেখতে। ঋক তার নাম রেখেছিলো "ড্যান' (কেন জানি নে)। তো কয়েকদিন আগে মেট্রো সেন্টারে আরেকটা ঈগল কেনা হল, যুক্তি - ড্যান ফীলস লোনলি, হি নীডস আ ফ্রেণ্ড - ঠিক আছে, এই নতুনটা হল "গোল্ডেন ঈগল'। তো আমি বল্লুম নাম দে ব্রাউন - দুটো মিলিয়ে "ড্যান ব্রাউন'।

    প্রথমে রাজী হল। দু মিনিটের মধ্যে ঋক ড্যানের নাম বদলে করলো "গর্ডন'

    :-))
  • tania | ৩০ নভেম্বর ২০০৭ ০৪:৪৯693116
  • পোলার বুদ্ধি হ্যাজ! এভাবেই জানাচ্ছে, বাবা 'গর্দান দ্যান' :-)
  • m | ৩০ নভেম্বর ২০০৭ ০৫:০৫693117
  • কিছু জিনিস ওপরে তুলে রাখতে হবে,ঘেনু কে বল্লাম,বাবা একটা চেয়ার এনে দিবি প্লিজ- দূর থেকে উত্তর এলো, কোনটা আনবো- উত্তর দিলাম।আবার ফিরে প্রশ্ন, আমার চেয়ার টা আনবো কি?এইবার ভালো করে কোনটা আনতে হবে বুঝিয়ে দিতেই,দু মিনিট বাদে একটা চেয়ার এনে তিনি গায়ের কাছে সেঁধিয়ে এলেন-
    -সারাদিন সব কিছু খাবে মাম্মা- গায়ে জোর হবে-লংবা হবে!!
  • raatri | ০১ ডিসেম্বর ২০০৭ ১৬:০০693118
  • বেশ ভালো suggestion!চেষ্টা করে দেখাই যেতে পারে!না ফললে অবশ্য জ্ঞানদাতারই সুবিধে।খাওয়াদাওয়া ছেড়ে দিলেও বলার কিছু নেই।
  • Shuchismita | ০১ ডিসেম্বর ২০০৭ ২২:১৫693120
  • কি সুইট!!!!!!!!!!!! ঋতি, ঋতির দাদা দুজনেই :)
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৮ ০৩:৩৪693121
  • ঋতি আজ উল্টোতে শিখেছে, সকাল থেকে সমানে উল্টোচ্ছে, আর হিইইইইই (ইউরেকা???) করে চেঁচাচ্ছে। কয়েকবার "অ্যাই অ্যাই' করেছে।
  • Paramita | ১৯ জানুয়ারি ২০০৮ ০৪:৫২693125
  • ফাইনালি ঋতি যখন উল্টে গেল আমার মুখ দিয়ে অটোমেটিকালি বেরিয়ে গেল "গুড জব!"

    কিন্তু সোফার কার্নিশে এসব প্র্যাকটিস করাও কেন? আমার মনে হচ্ছিলো গিয়ে ধরে নামিয়ে দি।

    মিত্তি, মিত্তি।
  • Arijit | ১৯ জানুয়ারি ২০০৮ ০৪:৫৪693126
  • ওইখান থেকে দুবার গড়িয়েছে অলরেডি - মাটিতে। পোশশু ওখানে শুইয়ে আমি দু পা এগিয়েছি একটা কাগজ নেবো বলে - দুই সেকেণ্ডও হয়নি, দমাস্‌ - নীচে। এখন পাশে কেউ থাকলে তবেই ওখানে শোয়ানো হয়, নইলে নয়।
  • Shuchismita | ১৯ জানুয়ারি ২০০৮ ০৫:৩০693127
  • আহারে কি নিষ্ঠুর বাবা-মা ... উল্টিয়েই ছাড়বে!! খুব খুউব সুইট। দাদা বোনের ইন্টার‌্যাকশনটা দেখতে পেলে আরো মজা লাগতো।

    আগে দেখা হয়নি। আজ সাঁঝের এ-বি-সি-ডি ও শুনে নিলাম। কতো তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে! সাঁঝের জন্যও অনেক আদর রইলো।
  • Tim | ১৯ জানুয়ারি ২০০৮ ২৩:৫১693128
  • দুটো ভিডিও ই দারুণ। :-)
  • Jay | ১৯ জানুয়ারি ২০০৮ ২৩:৫৫693129
  • শমীকের মেয়েতো এখনই বিশাল গনিত-বিশারদ!! কড়া দিদিমনিও বটে!
  • arjo | ২৫ জানুয়ারি ২০০৮ ০৫:৪৬693130
  • গত পরশু রাতে আমাদের বাড়ির পাশে একটি নতুন animal এসেছে তার নাম ক্যুইশ (বানান টা বোধহয় এমনি ঠিক জানি না)। তার নাকি তিনটে পা, তিনটে - চারটে নাক আর তিনটে গুগুল আই। সে জঙ্গলে থাকে, বল খেলে। সাম্পান তাকে একটুও ভয় পায় না। সে চিকেন খায়, ভাত খায় আর ব্রেড খায়। মাঝে মাঝে আমাদের আয়নাতেও আসে তখন নাকি আয়নাটাই জঙ্গল। আমাদের এখন সারাক্ষন ক্যুইশের গল্প শুনতে হয়। তাই আপনাদের ও শুনিয়ে দিলাম।
  • arjo | ২৭ জানুয়ারি ২০০৮ ০৭:৫৮693131
  • সাম্পান আজকাল প্রায়ই বিড়াল হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই চার হাত পায়ে ছুটে আসে, এসে দু পায়ের ফাঁকে মাথা গলিয়ে মিহি সুরে ডাকে "মিয়াও"। বিড়াল হয়ে তার অন্যরকম দুষ্টুমি করার ইচ্ছে জাগে। টেবিলের ওপরে চড়ে বই খাতা বা কম্পুটরের কি বোর্ড ফেলা বা টুলে চড়ে রান্নাঘরের মসলাপাতি বাগিয়ে নিয়ে সেগুলো মেঝেতে ফেলা। তখন যদি তাকে বকা হয় তাহলে করুণ মুখ করে সে শুধু বলে "মিঁয়াও!!" সাম্পানের বিড়াল দশা এমনই তুঙ্গে চলে গেছে যে সে নিজের নাম রেখেছে "বেবিক্যাট", মাকে ডাকে "মামিক্যাট" আর আমাকে "আর্য্যক্যাট"। "মমিক্যাটটা কই রে?" কিম্বা "আমি আর্য্যক্যাটের সঙ্গে A B C D দেখবো" এরকম সব কথা আমরা আজকাল সব সময়েই শুনছি। সে নিজে যখন বিড়াল হয় আমাদেরো তখন বিড়ালের ভাষায় অর্থাৎ মিয়াও মিয়াও করে উত্তর দিতে হয়। ওর মা একবার ভুল করে মিয়াও বলতে ভুলে গেছে, সাম্পান রেগে মেগে বলল: "Mommy!!! your name is mommy cat!!" অর্থাৎ ভুলে যেও না যে তুমি বিড়াল। বেবিক্যাট কি খায় জানতে চাইলে তার উত্তর: "বেবিক্যাট দুষ্টু নয়। তাই টুনটুনি পাখি খায় না। বেবিক্যাট ভাত খায়, চিকেন খায় আর ... আর ... আর ক্যান্ডি খায়।" কিন্তু মাঝে মাঝেই সে টেবিলে চড়ে বসে আর বলে "আমি বেগুনগাছে চড়েছি, টুনটুনি খাবো।"

    গতকাল তাকে নিয়ে যাওয়া হল Barnes & Nobles বইএর দোকানে। সেখানে বাচ্চাদের সেকশনে একটা টমাস ট্রেন খেলার চমৎকার জায়গা আছে। প্রচুর বাচ্চা সেখানে খেলে। সাম্পান খেলছে আর বকবক করছে। এক মহিলা তাতে আকৃষ্ট হয়ে ওর সঙ্গে আলাপ শুরু করলেন। ওকে জিজ্ঞেস করলেন What's your name? সাম্পানের ঝটপট উত্তর "My name is Lollypop cat"। ললিপপ ওর ডাকনাম। তারপরেই টমাস আর জেমস তুলে নিয়ে বলল:"This is Thomas cat and this is James cat." ভদ্রমহিলা অবাক।
  • Abhyu | ০৩ ফেব্রুয়ারি ২০০৮ ০২:৩৪693132
  • আর এইটা রেগুলারলি আপডেটেড হওয়া উচিত !
  • raatri | ০৩ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:০৩693133
  • আমরা নেমন্তন্ন খেয়ে গাড়ি চেপে ফিরছি-আমি,টুংকাই,ওর বাবা,আমার বোন আর বোনের বর।লম্বা রাস্তা,গল্প চালিয়ে যাচ্ছি দুবোন সমানে।টুংকাইএর ঘুম পেয়েছে,কিন্তু আমাদের কথায় অসুবিধায় হচ্ছে,ঘুমোতে পারছে না।ড্রাইভার খানিক বাদে গান চালিয়েছে।ঘুম ঝেড়ে সে উঠে বসল,আমাদের দিকে তাকিয়ে বলল 'তোমরা কথা বন্ধ করো,না হোলে গানটা নস্টো হোয়ে যাবে'!
  • raatri | ০৩ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:০৭693135
  • ওর বাবা একটু জল গরম চাপিয়েছে গ্যাসে।টুংকাইএর কাছে এটা একদম নতুন ব্যাপার।ফলে প্রশ্ন-'তুমি কি রান্নার মাসি নাকি?'ওর বাবা বললো-'না,না'।'তাহলে তুমি দিদিভাই!!'মানে ওর ঠাকুমা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন